All posts by jitu

হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় নারী আইনজীবী মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

রাজধানী ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় পারভীন সুলতানা (৫৫) নামের এক নারী আইনজীবী নিহত হয়েছেন। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে যাত্রাবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

পারভীন রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজার এলাকার মোহন দাস লেনের কাগজিটোলা এলাকায় থাকতেন। তার বাবার নাম আবুল হোসেন। পারভীন সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। তবে তিনি ঢাকার বিচারিক আদালতেও আইন পেশার চর্চা করতেন। সেখানে তার চেম্বারও রয়েছে।

আহত শাখাওয়াত বলেন, যাত্রাবাড়ী এলাকায় ফ্লাইওভারে একটি বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা দুজন পড়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে পারভীনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পারভীনের বড় ভাই ফরিদ উদ্দিন বলেন, ভাতিজা শাখাওয়াতকে নিয়ে তার বোন নারায়ণগঞ্জের আদালতে গিয়েছিলেন। সেখানে পারিবারিক জমিসংক্রান্ত মামলা রয়েছে। পারভীন এই মামলার বাদী ছিলেন। কাজ শেষে ফেরার পথে তারা সড়ক দুর্ঘটনার শিকার হন।

যাত্রাবাড়ী থানার এসআই মো. কামরুজ্জামান বলেন, এই ঘটনায় লাভলী পরিবহন নামের বাসের চালককে আটক করা হয়েছে। বাসটি জব্দ করেছে পুলিশ। আইনজীবীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

নিবন্ধন না পেয়ে যে হুমকি দিলেন নুর

ডেস্ক রিপোর্ট:

গণঅধিকার পরিষদকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়নি নির্বাচন কমিশন। আজ রোববার এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে নুর বলেন, ‘দীর্ঘ সময় পর আমরা নির্বাচন কমিশনের সাক্ষাৎ পেয়েছি। সিইসির সঙ্গে আমরা কথা বলেছি। তার কথাবার্তায় একটু অসহায়ত্বের ছাপ ফুটে উঠেছে। তিনি ব্যক্তিগতভাবে ভালো কিছু করার চিন্তা-ভাবনা করলেও এই পরিবেশ-পরিস্থিতির জন্য করতে পারছেন না। তার হাত-পা বাঁধা। আমরা তার কথাবার্তা ও কার্যক্রমে বুঝতে পেরেছি।’

নুর বলেন, ‘নিবন্ধন দেয়নি ভালো, আমরা এই সরকার ও নির্বাচন কমিশনের পতন ঘটিয়েই আগামী নির্বাচনের আগে নিবন্ধনও নেব এবং নির্বাচনে অংশগ্রহণ করব।’

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘দলগুলোর নিবন্ধনে যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক একজন উপসচিব ও অতিরিক্ত জেলা জজ। যিনি আইনকানুন সম্পর্কে ভালো বোঝেন। তার সঙ্গে কথা বলে দেখুন তিনি কী তদন্ত প্রতিবেদন দিয়েছেন। তদন্ত প্রতিবেদনের কপিও আমাদের হাতে রয়েছে। তিনি অত্যন্ত সুন্দরভাবে লিখে দিয়েছেন, গণঅধিকার কাউন্সিলের মাধ্যমে গঠনতন্ত্র অনুযায়ী সমস্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারা নিবন্ধনের যোগ্য, এটা তদন্ত কমিটি লিখেছে। কিন্তু নির্বাচন কমিশন সরকার ও এজেন্সির পরামর্শে আমাদের নিবন্ধন দেয়নি।’

তিনি আরও বলেন, ‘আমাদের সাংগঠনিক বিষয়ের আপডেট চিঠি নিয়ে এখানে সশরীরে হাজির হয়েছি। এর আগে সাধারণত আমরা চিঠি নিয়ে সশরীরে এখানে আসিনি। আমরা মনে করেছি যে, নিবন্ধনের কার্যক্রমটা যেহেতু চূড়ান্ত পর্যায়ে এবং মাঠ পর্যায়ে তাদের (ইসির) যে কর্মকর্তারা আছেন, তারা বিভিন্ন এজেন্সির দ্বারা প্রভাবিত। ডিজিএফআই, এনএসআই নিবন্ধন কার্যক্রমে বাধাগ্রস্তের পরিবেশ তৈরি করেছে। আমরা আমাদের কার্যক্রম লিখিতভাবে ডকুমেন্টসহ তাদের কাছে উপস্থাপন করেছি।’

তিনি বলেন, ‘আজকে যারা দালালি করেছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনাদের অধীনে আগামীতে জাতীয় নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশন পুনর্গঠন হবে, নতুন সরকার গঠন হবে, দালালির পুরস্কার আপনারা পাবেন। জনগণ আপনাদের রাস্তাঘাটে দেখলে থুথু মারবে।’

আদালতে যাবেন কি না—এমন প্রশ্নের জবাবে নুরুল হক নুর বলেন, ‘এই সরকারের নিয়ন্ত্রিত ক্যাঙ্গারু কোর্টে মানুষ ন্যায় বিচার পায় না। ওখানে মানুষ অবিচারের শিকার হয়। আমরা রাজপথের আন্দোলনের মাধ্যমে সরকারের পতন করে এবং নির্বাচন কমিশনকে পুনর্গঠনের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করেই দাবি আদায়ের চেষ্টা করব এবং দলের নিবন্ধন নেব।’

নাঙ্গলকোটে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোটে বালতির পানিতে ডুবে মিনহাজ (১) এর মৃত্যুর খবর পাওয়া গেছে।
উপজেলার জোড্ডা পশ্চিম ইউপির বাহুড়া গ্রামের হাজি বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, রোববার দুপুর ২ টার দিকে পরিবারের সবাই খাবার খেতে বসলে ঘরের সামনে বৃষ্টির পানি পড়ে বালতিতে জমা হওয়া সামান্য পানিতে খেলার এক পর্যায়ে মাথা পানিতে ডুবে পা উপরে থেকে শিশু মিনহাজের মৃত্যু হয়েছে।

পরে শিশু মিনহাজের বড় ভাই মাসুম (১২) দেখে চিৎকার করলে স্হানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু মিনহাজ কে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে জোড্ডা পশ্চিম ইউপি সদস্য আব্দুল আলিম খোন্দকার বলেন, ঘটনা সম্পর্কে জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

নাঙ্গলকোট থানার ডিউটি অফিসার বলেন, এই বিষয়ে থানায় কেউ কিছু জানায় নি।

 

নোবিপ্রবির প্রধান ফটকে তালা,শিক্ষার্থীদের মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ (বিএমএস) নাম অপরিবর্তিত রেখে ইতিহাস অথবা রাষ্ট্রবিজ্ঞান ডিগ্রিতে পরিবর্তনের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

মানববন্ধন শেষে দাবি আদায়ে শিক্ষার্থীরা বিশ্বাবিদ্যালয়ের প্রধান ফটকে তালা মেরে দেয়। এরপর প্রশাসনিক ভবনের গেইটে অবস্থান নেয়।

রোববার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময় ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা।

ডিগ্রি পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে গত ৫৭ দিন ধরে অচলাবস্থায় রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগ

বাংলাদেশে ও মুক্তিযুদ্ধ স্টাডিজ তৃতীয় ব্যাচের শিক্ষার্থী আবদুল্যাহ আল মামুন সাব্বির জানান , আজ সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের নাম অপরিবর্তিত রেখে ইতিহাস অথবা রাষ্ট্রবিজ্ঞান ডিগ্রিতে পরিবর্তনের দাবিতে নোবিপ্রবির শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মানববন্ধন চলাকালীন কিছু সময়ের জন্য প্রধান ফটকে তালা দেয় শিক্ষার্থীরা এবং নোবিপ্রবির প্রশাসনিক ভবনের গেইটে অবস্থান নেয়। মানববন্ধন শেষে ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো.আবদুল বাকী আন্দোলনরত শিক্ষার্থীদের ডেকে নেন।

সেখানে শিক্ষার্থীরা তাদের দাবির বিষয়ে ভারপ্রাপ্ত উপাচার্যকে অবগত করেন। পরে তিনি যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বলেন।

জানা যায়, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগ হতে উত্তীর্ণ হয়ে ছাত্রছাত্রীরা চাকুরীর ক্ষেত্রে বৈষম্য ও যথাযথ চাকরি না পাওয়ায় বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের নাম অপরিবর্তিত রেখে ইতিহাস অথবা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নাম করণের দাবিতে সম্প্রতি নোবিপ্রবির ছাত্রছাত্রীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশে ও মুক্তিযুদ্ধ স্টাডিজ (বিএমএস) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দিব্যদ্যুতি সরকার বলেন, শিক্ষার্থীরা বেশ কিছু দিন আগে (বিএমএস) নাম অপরিবর্তিত রেখে ইতিহাস অথবা রাষ্ট্রবিজ্ঞান ডিগ্রিতে পরিবর্তনের দাবিতে আবেদন করে। এই জন্য আমাদের একাডেমিক ও বিশ্ববিদ্যালয়ের কমিটি থেকে আমরা একটা সুপারিশ করেছি। আমাদের সিন্ধান্ত ছিল সুপারিশ গুলো ইউজিসিতে সিদ্ধান্তের জন্য প্রেরণ করব।

পরে ইউজিসিতে একটি চিঠি পাঠানো হয়েছিল। তবে ওই চিঠিতে শিক্ষার্থীদের দাবির বিষয়টি যায়নি। এজন্য শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়েছিল। শিক্ষার্থীরা আমার কাছে এসছে। তারা বলেছে এটাই হচ্ছে তাদের মানববন্ধনের কারণ।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল বাকী বলেন, আমরা পূর্বে ইউজিসিতে একটি চিঠি পাঠিয়েছিলাম। শিক্ষার্থীরা সেই চিঠি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। আমরা শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী নতুন একটি চিঠি ইউজিসিতে পাঠাব।

জাপান সাগরে যৌথ বিমান ও নৌ মহড়ায় চীন ও রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

জাপান সাগরে রাশিয়ার নৌ ও বিমানবাহিনীর আকাশ ও সমুদ্র মহড়ায় অংশ নিচ্ছে চীনা নৌবাহিনীর একটি জাহাজের বহর। কৌশলগত জলপথের নিরাপত্তা রক্ষার লক্ষ্যে এ মহড়া চালানো হচ্ছে।

রোববার জাপান সাগরে চীনা সামরিক বাহিনীর জাহাজের মহড়ায় অংশ নেওয়ার তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

নর্দার্ন ইন্টারঅ্যাকশন-২০২৩ নামে জাপান সাগরে এই মহড়া শুরু করেছে মস্কো। মহড়ার মাধ্যমে চীন-রাশিয়ার সামরিক সহযোগিতা আরও জোরদারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

রোববার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পাঁচটি রণতরী ও চারটি হেলিকপ্টারবাহী জাহাজের সমন্বয়ে চীনের সামরিক বাহিনীর জাহাজের বহর পূর্বাঞ্চলীয় কিংডাও বন্দর ত্যাগ করেছে। জাহাজের এই বহর জাপান সাগরের ‘পূর্ব নির্ধারিত এলাকায়’ রুশ বাহিনীর সঙ্গে মিলিত হবে।

এর আগে, শনিবার দেশটির এই মন্ত্রণালয় বলেছিল, জাপান সাগরে অনুষ্ঠিতব্য মহড়ায় রাশিয়ার নৌ ও বিমানবাহিনী অংশ নেবে। রাশিয়ার সামরিক বাহিনীর দুই রণতরী গ্রোমকি ও সোভারশেন্নি জাপান সাগরের ওই মহড়ায় অংশ নিচ্ছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর কয়েক দিন আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিং-মস্কোর ‘সীমাহীন’ অংশীদারত্ব ঘোষণা করেছিলেন।

ওই সময় তারা বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলার লক্ষ্যে তারা এই অংশীদারত্ব ঘোষণা করছেন। দুই দেশের অংশীদারত্বের অন্যতম একটি খাত পারস্পরিক সামরিক সহযোগিতা।

শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করছি: আলী আকবর

স্টাফ রিপোর্টার:

জাতীর পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রয়েছে। শেখ হাসিনার স্বপ্ন ছিল মানুষকে কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক ভাবে সহযোগিতা করার।

আমি জননেত্রী শেখ হাসিনার একজন গর্বিত কর্মী ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় এই নির্দেশনা ও প্রিয় নেত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করছি।

তারই অংশ হিসেবে আমার ব্যক্তিগত তহবিল থেকে হত দরিদ্রদের স্বাবলম্ভী করতে সেলাই মেশিন ও আর্থিক সহযোগিতা করে যাচ্ছি।

শনিবার ( ১৫ জুলাই-২৩) কুমিল্লা ক্যান্টনম্যান্ট এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দুবাইরচর এলাকায় হোটেল নুর মহল রেস্টুরেন্টের হল রুমে কুমিল্লা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের অর্থবিষয়ক সম্পাদক মোঃ আলী আকবর এসব কথা বলেন।

 

 

২০৪১ সালের মধ্যেই শান্তিময় স্মার্ট বাংলাদেশ হবে: শিক্ষামন্ত্রী

মাসুদ হোসেন:

চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে এলাকার ছাত্র-ছাত্রীদের আত্মকর্মস্থান সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি বলেন, আজকে চাঁদপুরের জন্য একটি বিশেষ দিন। কারন এরকম একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এখানে উদ্বোধন হওয়ায়। আমরা শিক্ষাজীবনে শুধু জ্ঞান নয়, সে জ্ঞান থেকে প্রয়োগ করবার দক্ষতা থাকতে হবে।

আর সেই দক্ষতা যদি অর্জন করি, তাহলে আমাদের আয় রোজগার বাড়বে এবং দেশের অর্থনীতি এগিয়ে যাবে ও দেশ উন্নত হবে। ২০০৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন তখন আমাদের বৈদেশিক আয় রেমিট্যান্স ছিল ৯.৬ বিলিয়ন এর মতো। আর এখন সেটি দাঁড়িয়েছে ২২ বিলিয়ন এ।

তিনি আরো বলেন, ২০০৯ সালে কারিগরি শিক্ষায় ভর্তির হার ছিল শতকরা একভাগেরও কম। আর আজকে সেই ভর্তির হার সতেরো ভাগের বেশি। তবে মাননীয় প্রধানমন্ত্রীর ২০০৯ সালের লক্ষ্যমাত্রা মোতাবেক আমরা সেখানে পৌঁছাতে সক্ষম হয়েছি। বঙ্গবন্ধু কন্যা তাঁর দৃঢ় দৃষ্টি, বিচক্ষণতা ও তাঁর সাহস দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি যখন যে পরিকল্পনা করেন সে পরিকল্পনা বাস্তবায়ন করে থাকেন। তিনি দেশকে উন্নত করতে কথা দিয়েছিলেন ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ করবে তা কিন্তু হয়ছে। এবং আজকে তিনি স্বপ্ন দেখিয়েছেন আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ সুখি শান্তিময় একটি স্মার্ট বাংলাদেশ হবে। আমি বিশ্বাস করি আজকে শিক্ষা ব্যবস্থায়, দক্ষতায় আমরা যে কার্যক্রমগুলো শুরু করেছি তার ফলশ্রুতিতে আমরা অবশ্যই আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হতে পারবো ইনশাআল্লাহ।

বাংলাদেশের মতো একটি ছোট দেশে এত পরিমাণ রেমিট্যান্স আয় করছে তা কি করে সম্ভব তা হলো দক্ষতার উপর। চাঁদপুরের মানুষ এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে ভাষা ও দক্ষতা নিয়ে বিদেশে গেলে আয় করতে সমস্যা হবে না। অনেকে বলেন ফ্রি ভিসা দিয়ে বিদেশে পাঠান। আসলে ফ্রি ভিসা বলতে বিদেশে কিছু নেই। তারা আপনার সাথে প্রতারণা করছে, আপনার সন্তানকে অনিরাপদ ও জীবনের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে।

আপনি যখন বিদেশে অবৈধভাবে যাবেন, সেই দেশের নিরাপত্তা বাহিনী সারাক্ষণ যখন আপনার পেছনে ঘুরে আপনাকে আটক করবে। অনেক ক্ষেত্রে তাদেরকে বিদেশে নিয়ে গিয়ে ছেড়ে দিলে বাসস্থানসহ খাবারের ব্যবস্থাও থাকে না। তাই সরকারের বৈধ পদ্ধতিতে যাবেন, আপনি অনেক কম খরচে যেতে পারবেন। জমি জমা বিক্রি করে যেতে হবে না। আপনার প্রবাস জীবন বৈধ হবে, নিরাপদ হবে, আপনার আয় রোজগার নিশ্চিত হবে। আপনি যে চাকরিতে যাবেন সেই চাকরিদাতা আপনাকে সময়মত আপনাকে বেতন দিবে। আর যদি তথাকথিত ফ্রি ভিসায় যান, তাহলে দেখবেন, চাকরি নাই, সেখানে নিরাপত্তা নাই, কোথায় নিয়ে ছেড়ে দিয়েছে তাও বলতে পারবেন না। কাজেই এই অবৈধভাবে কেউ দয়া করে আপনারা পা বাড়াবেন না।

এবং প্রত্যেকে আপনার প্রতিবেশি, আত্মীয় যেই হোক তাদেরকে বলবেন এই কথাগুলো যে সরকার ব্যাংক করে দিয়েছে সে ব্যাংক থেকে ঋণ নিয়ে যাওয়ারও সুযোগ হয়েছে। নারীদের অভিবাসনও আগের তুলনায় এখন অনেক বেশি নিরাপদ। তারা দক্ষ হয়ে বিদেশে গেছেই বলে ভালো কাজ পেয়েছে। তাদের জীবনমান উন্নয়ন হয়েছে। তারা তাদের পরিবারকে যেমন উন্নত জীবন দান করতে কাজ করছে, তেমনি দেশের উন্নয়নেও অবদান রাখছে। তবে হাতে কলমের দক্ষতার পাশাপাশি ভাষার দক্ষতা নিয়ে যেতে হবে। ভাষা জানলে আপনাকে কেউ বিপদে ফেলতে পারবে না। আপনার অধিকার কেউ ক্ষুন্ন করতে পারবে না।

শনিবার (১৫ জুলাই) সকালে সাড়ে ১০টায় চাঁদপুর সদর উপজেলার আশিকাটি চাঁদখার বাজারস্থ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এর সভাপতিত্বে চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

উদ্বোধকের বক্তব্যে তিনি বলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আপনাদের জন্যই করা হয়েছে। কারন আপনারা যাতে দক্ষ হয়ে বিদেশ যান। গত বছর চাঁদপুর থেকে বিদেশে গিয়েছে ৪৫ হাজার পাঁচ’শ জন। সেই ক্ষেত্রে চাঁদপুরের অবস্থান ৫ম। আর কুমিল্লার অবস্থান প্রথম। দেশের উন্নয়নে যে আপনাদের ভূমিকা রাখছেন তাই বলবো আপনারা আরো এগিয়ে যান। দক্ষ হয়ে বিদেশে গেলে কোন প্রবাসীই বিপদে পড়েন না। তাই আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা কিংবা আপনাদের সন্তানদের এই টিটিসি থেকে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠাবেন।

তাহলে তারা আর কোন বিপদে পড়বে না। পরিবারের জীবনমান উন্নয়নসহ দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারবে। কোন ঝুঁকির মধ্যেও থাকবে না তারা। তিনি চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের নিকট অনুরোধ করে বলেন, প্রথম ব্যাচ এর শিক্ষার্থীরা যেন ভর্তির সময় দুইটি করে ফলজ ও ঔষধি গাছ নিয়ে এসে রোপন করেন এই ক্যাম্পাসে। তাহলে আগামী পাঁচ বছর এই এরিয়াটি হবে প্রাকৃতিক পরিবেশে সাজানো দৃষ্টিনন্দন ক্যাম্পাস। কারিগরি শিক্ষা গ্রহনের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা উন্নত শিখরে পৌঁছানো সম্ভব। আর কর্মময় জীবনে অনেকেই কারিগরি শিক্ষার মাধ্যমে সাফল্য অর্জন করেছে।

সাংবাদিক এম আর ইসলাম বাবুর প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রকিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হেদায়েত উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক এ্যাড. রনজিত রায় চৌধুরী, উপজেলা আওয়ামী

তিতাসে গণসংযোগ করলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার নাঈম

 

স্টাফ রিপোর্টার:

নির্বাচন কমিশন কর্তৃক কুমিল্লা-১ আসনকে দাউদকান্দি -মেঘনা’ র পরিবর্তে দাউদকান্দি -তিতাস ঘোষণার পর প্রথবারের মত গণসংযোগ করলেন কুমিল্লা -১ (দাউদকান্দি -তিতাস) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম হাসান জামিল সাত্তারের পুত্র কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য ব্যারিষ্টার নাঈম হাসান।

গণসংযোগকে কেন্দ্র করে তিতাসে এক উৎসবের আমেজ বিরাজ করে। সাধারণ জনগণ ও নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

দিনব্যাপী গণসংযোগকালে ব্যারিষ্টার নাঈম হাসান তিতাস উপজেলার দরিকান্দি এলাকায় পথসভায় বক্তব্য রাখেন। পরে করিকান্দি ইউপির করিকান্দি বাজারে গণসংযোগ করেন। এছাড়াও গাজীপুর,বাতাকান্দি বাজার ও আসমানিয়া বাজারে গণসংযোগ ও পথসভায় বক্তব্যে রাখেন।  দিনব্যাপী এ পথসভা ও গণসংযোগকালে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্যে রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার নাঈম হাসান তার পারিবারিক ও রাজনৈতিক ইতিহাস তুলে ধরেন। তিনি
তার মরহুম পিতা হাসান জামিল সাত্তারের বিগত নির্বাচনে দাউদকান্দি-তিতাস আসন থেকে নির্বাচনের ইতিহাস তুলে ধরেন। নির্বাচন কমিশন আবার তিতাসকে দাউদকান্দির সাথে একত্রিত করায় এখন ঐক্যবদ্ধ আওয়ামী লীগ আরো সু সংঘটিতভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাজ করবে বলে আশা প্রকাশ করেন। বাবার স্বপ্ন পূরণে  তিতাসবাসীকে একত্রিত হয়ে তার পাশে থাকার আহবান জানান। তিনি বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ও নৌকার মনোনীত প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদী এ তরুণ নেতা বলেন,আমার রাজনৈতিক অতীত কর্মকান্ড ও পারিবারিক কারনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আশা করি দল আমাকে মনোনয়ন দিবে। দলীয় মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এ নেতা বলেন,বিজয়ী হতে পারলে কুমিল্লা -১ আসনের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করবেন।বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করার ও আশা ব্যাক্ত করেন।
এ সময় তিতাস উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

তিনি পর্যায়ক্রমে তিতাস উপজেলার প্রতিটি ইউনিয়নে গণসংযোগ করবেন বলে জানান।