All posts by jitu

কুমিল্লা নগরীতে কাঁচা ম‌রিচের বাজা‌রে অ‌ভিযা‌ন: ৫ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

স্টাফ রিপোর্টার:
জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লা নগরীর রাজগঞ্জ ও নিউমা‌র্কেট এলাকার কাঁচাম‌রিচ ও নিত‌্যপ‌ণ্যের বাজা‌রে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান পরিচা‌লনা করা হয়।

মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১১টা থে‌কে সহকারী প‌রিচা‌লক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

এ সময় ক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও ই‌চ্ছেমা‌ফিক দা‌মে কাঁচা ম‌রিচ বিক্রির অ‌ভি‌যো‌গে মেসার্স তাহের মিয়া এন্ড সন্স আড়তদার‌কে ৩ হাজার টাকা, নুর ইসলা‌মের সব‌জির দোকান‌কে ১ হাজার টাকা, তাজু‌লের সব‌জির দোকান‌কে ৫০০ টাকা এবং রু‌বে‌লের সব‌জির দোকান‌কে ৫০০ টাকা জ‌রিমানা করা হয়।

এছাড়াও দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা না রাখায় চৌধুরী স্টোর‌কে ১ হাজার টাকা জ‌রিমানা করা হয়। ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে আজ পাঁচ প্রতিষ্ঠান‌কে ৬ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং অন‌্যদের সতর্ক করা হয়।

অ‌ভিযা‌নে ব‌্যবসায়ী‌দের ভাউচার যাচাই করা হয় এবং যৌ‌ক্তিক মুনাফায় বি‌ক্রি কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়। হ‌্যান্ড মাই‌কের মাধ‌্যমে বি‌ক্রেতা ও ক্রেতা‌দের স‌চেতন করা হয়।

 

কাতারে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদযাপন

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতারঃ

কাতারের দোহাস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির সূবর্ণ জয়ন্তী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত এবং বঙ্গবন্ধুর আত্মার মাঘফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও  প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে “বিশ্ব শান্তির দূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” শিরোনামে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা পর্বে রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন “জুলিও কুরি” শান্তি পদক হল বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অসামান্য অবদান এর আন্তর্জাতিক স্বীকৃতি যা বাঙ্গালি জাতির জন্য সম্মান ও গৌরবের। তিনি যুদ্ধ বিদ্ধস্ত বাংলাদেশকে পূণর্গঠনের জন্য বঙ্গবন্ধুর কালজয়ী সকল পদক্ষেপ এর কথাও উল্লেখ করেন।

তিনি আরো বলেন, মহান স্বাধীনতা অর্জনের মাধ্যমে বঙ্গবন্ধু বাংলার মানুষের সামাজিক নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করেছেন। রাষ্ট্রদূত বলেন বঙ্গবন্ধু শান্তির স্বপক্ষে আজীবন লড়াই করে গেছেন এবং বিশ্বের নিপিড়ীত শান্তিকামী মানুষকে সমর্থন দিয়ে গেছেন। “সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়” বঙ্গবন্ধুর এই পররাষ্ট্রনীতিকে বন্ধুত্ব, সম্প্রীতি ও শান্তির নীতি বলেও তিনি উল্লেখ করেন। শান্তি ও সম্প্রীতির নীতিতে অটল থেকে তিনি সবাইকে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সামিল হওয়ার আহবান জানান।

কাশিমপুর থেকে কুমিল্লা কারাগারে পাপিয়া

স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে থাকা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়াকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৫ টায় তাঁকে একটি প্রিজন ভ্যানে করে পাঠানো হয় ।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ৪০ মাস ধরে বন্দী আছেন পাপিয়া। ২৭ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে জেলবিধি অনুযায়ী পাপিয়াকে ‘রাইটার’ হিসেবে নিযুক্ত করা হয়। তিনি রুনা লায়লা নামের এক হাজতিকে সম্প্রতি নির্যাতন করেন, তাঁর কাছ থেকে টাকাপয়সা লুট করে নেন—এমন অভিযোগে রুনার ছোট ভাই জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও করেন। পরে গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি।

এর মধ্যে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে একটি প্রিজন ভ্যানে করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে তাঁকে।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের (ভারপ্রাপ্ত) জেল সুপার মো. ওবায়দুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে স্থানান্তর করা হয়েছে।

নথি চুরির একটি মামলায় শিক্ষানবিশ আইনজীবী রুনা লায়লাকে ১৬ জুন কাশিমপুর মহিলা কারাগারে আনা হয়। কারাগারের সাধারণ ওয়ার্ডে নেওয়ার পর রুনার দেহ তল্লাশি করে কর্তব্যরত মেট্রন তাঁর কাছে ৭ হাজার ৪০০ টাকা পান। ওই টাকা ছিনিয়ে নেওয়ার জন্য পাপিয়া ও তাঁর সহযোগী কয়েদিরা গত ১৯ জুন রুনার ওপর অমানবিক নির্যাতন করেন বলে অভিযোগ তাঁর পরিবারের। একপর্যায়ে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় রুনাকে মেঝেতে ফেলে রাখা হয়। এ নিয়ে কারাগারের ভেতরে কেস টেবিল বা সালিস বসে। সেখানে ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়েন বন্দী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা। তবে পাপিয়ার ভয়ে সাধারণ কয়েদিরা রুনা লায়লার ওপর অমানুষিক নির্যাতনের প্রতিবাদও করতে পারেননি।

পবিত্র কুরআন অবমাননা: সুইডিশ রাষ্ট্রদূতকে তলব সৌদির

 

আন্তর্জাতিক ডেস্কঃ

পবিত্র কুরআন অবমাননার ঘটনার প্রতিবাদে সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করেছে সৌদি আরব। গত সপ্তাহে সুইডেনের রাজধানী স্টোকহোমের একটি মসজিদের সামনে কুরআন পুড়িয়ে ফেলেন এক সুইডিশ নাগরিক।

সৌদি সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে কুরআন অবমাননার এ ঘটনাকে ব্যাপক সমালোচনা করে ‘অমার্জনীয়’ আখ্যা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মতপ্রকাশের অনুমোদন দিতে গিয়ে এখানে অন্যের প্রতি অসম্মান ও অন্যের মূল্যবোধকে হেয়প্রতিপন্ন করা হয়েছে। এর আগে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে।

সৌদি গণমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়, এ ধরনের ঘৃণামূলক কাজকে কোনো যুক্তি দিয়েই গ্রহণ করা যায় না। এর মাধ্যমে স্পষ্টভাবে ঘৃণা এবং বর্ণবাদকে উস্কে দেওয়া হয়েছে। তাছাড়া এটি সহনশীলতা, সংযম এবং চরমপন্থাবিরোধী মূল্যবোধের আন্তর্জাতিক প্রচেষ্টার সরাসরি পরিপন্থি। সেই সঙ্গে এ ঘটনা পারস্পরিক সম্মানকে ক্ষুণ্ন করে।

এদিকে এ প্রসঙ্গে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, ওই ব্যক্তির প্রতিবাদ আইনিভাবে বৈধ হলেও, কাজটা সঠিক হয়নি।

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

নিখোঁজের একদিন পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল তিতাস নদী থেকে শহিদ মিয়া (৬২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার অরুয়াইল বাজারের পাশ দিয়ে প্রবাহিত হওয়া তিতাস নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

শহিদ মিয়া উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।

স্থানীয় লোকজন ও স্বজনেরা জানান, শনিবার ভোর সাড়ে ৪টায় ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। রোববার অরুয়াইল দক্ষিণ বাজার এলাকার তিতাস নদীতে একটি লাশ নদীতে ভাসতে দেখেন যাত্রীবাহী নৌকার লোকেরা।

খবর পেয়ে শহিদ মিয়ার লাশটি উদ্ধার করে পুলিশ। পরে শহিদ মিয়ার ছেলে মোস্তাকিম তার বাবার লাশ শনাক্ত করেন।

শহিদ মিয়ার জামাতা কিতাব আলী মাস্টার বলেন, আমার শ্বশুর নামাজি লোক, অত্যন্ত পরহেজগার ছিলেন। কুলিয়ারচর থেকে নৌকায় করে বাঁশ আনার উদ্দেশ্যে শনিবার ভোরে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরার কারণে আমাদের মনে সন্দেহ জাগে। আমরা খোঁজাখুঁজি করতে থাকি। খোঁজ না পেয়ে শনিবার সকালে সরাইল থানায় জিডি করা হয়। তিতাস নদীতে তার লাশ পাওয়া যায়।

সরাইল থানার ওসি মো. আসলাম হোসাইন বলেন, শহিদ মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নোয়াখালীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩ জুন) দুপুরের দিকে উপজেলার চরজব্বার ও চরজুবলী ইউনিয়নে এ দুই শিশুর মৃত্যু হয়।

নিহত শিশুরা হলো, উপজেলার চরজুবলী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামের মামুন হোসেনের মেয় সামিয়া আক্তার (২) ও চরজব্বার ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মো.আরিফের মেয়ে বিবি আয়েশা (২২ মাস)।

চরজব্বার থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নূর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহত শিশুদের পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, দুপুরের দিকে সামিয়া ও আয়েশা শিশুদের সঙ্গে বাড়ির উঠানে খেলছিল। ওই তাদের মায়েরা রান্নার কাজে ব্যস্ত ছিল। একপর্যায়ে তারা সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোজাখুজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় তাদের মরেদহ উদ্ধার করা হয়। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী জেলহাজতে

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রা‏হ্মণপাড়ায় তৃতীয় শ্রেণীর এক শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে খোকন মিয়া (৫৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শিশুটিকে ওই দিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়।

গ্রেফতার খোকন মিয়া কুমিল্লার ব্রা‏হ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের পোমকাড়া গ্রামের বাসিন্দা। একই দিন বিকালে খোকনকে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠান।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। খোকন মিয়া তাদের গ্রামের একটি মাজারের পাশে একটি দোকান বসিয়ে সেখানে ব্যবসা করেন। গত ২২ জুন বিকালে ওই শিশুটিকে ডেকে নেয় খোকন। এ সময় দোকানের আশপাশে কেউ ছিল না। তাকে দোকানের পিছনে নিয়ে ছুরির ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে মেয়েটি বাড়িতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রা‏হ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। শিশুটি কিছুটা সুস্থ হয়ে তার মা ও বাবাকে বিষয়টি অবহিত করে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে খোকন মিয়ার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় শনিবার সকালে ধর্ষণের মামলা দায়ের করেন। পরে পুলিশ একই দিন দুপুরে খোকনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

ব্রা‏হ্মণপাড়া থানার ওসি মাহমুদুল হাসান রুবেল বলেন, তৃতীয় শ্রেণির ছাত্রীকে পরপর দুইদিন জোরপূর্বক ধর্ষণের অভিযোগে শনিবার সকালে মামলা হয়েছে। ওই মামলায় অভিযুক্ত খোকন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার হওয়া ওই শিশুকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।

ত্বকের লাবণ্য ধরে রাখতে যেসব খাবার খাবেন

 

ডেস্ক রিপোর্টঃ

ত্বকের সুস্বাস্থ্য নিশ্চিত করলে নিজের বয়স ধরে রাখা সম্ভব। সুষম খাদ্যের মাধ্যমে নিজের ত্বকের লাবণ্য ধরে রাখা সম্ভব। স্বাস্থ্যকর খাবার গ্রহণের মাধ্যমে যে ত্বকের লাবণ্য বৃদ্ধি করা সম্ভব তা অনেকেই ভালোমতো জানেন না।

একবার ভেবে দেখুন। স্বাস্থ্যকর খাবারের মাধ্যমে আপনার ত্বকের পরিবর্তন সহজেই ধরতে পারবেন। কিন্তু অস্বাস্থ্যকর খাবার ত্বকে একজিমা, একনের মতো সমস্যাও সৃষ্টি করে। তাহলে কেমন খাবার গ্রহণ করা উচিত? চলুন জেনে আসি:

কম চর্বিযুক্ত ডেইরি পণ্য
যেসকল ডেইরি পণ্যে কম চর্বি থাকে তেমন খাবার খাওয়া উচিত। লো ফ্যাট দই খেতে পারলে ভিটামিন এ এর চাহিদা পূরণ হয়। ভিটামিন এ ত্বকের কোষ উৎপাদনে সাহায্য করে। তাছাড়া দইয়ে এসিডোফিলাস নামক এক ধরণের উপাদান পাওয়া যায় যা পরিপাকে সাহায্য করে৷ খাবার সহজে পরিপাক হলে দেহে পুষ্টির সুষম বণ্টন নিশ্চিত হয়।

গ্রিন টি
গ্রিন টি দেহের প্রদাহ উদ্রেগকারী উপাদান প্রতিহত করতে সাহায্য করে। এছাড়া এতে এন্টি-অক্সিডেন্ট ও পলিফেনল পাওয়া যায়। গ্রিন টি স্কিন ক্যান্সারের মত সমস্যা নির্মূলেও সাহায্য করে।

অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ফল
টমেটো, স্ট্রবেরি বা অন্যান্য অনেক ফলে এন্টি-অক্সিডেন্ট খুঁজে পাওয়া যাবে। এন্টি-অক্সিডেন্ট ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ নিরাময়ে সাহায্য করে।

স্বাস্থ্যকর তেল
অলিভ অয়েল, বিশেষত এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিয়মিত খেলে ত্বক ভালো থাকে। হ্যাঁ, আপনি ত্বকে আরো কিছু তেল ব্যবহার করতে পারেন। তবে অলিভ অয়েল খেলেও ত্বক সুস্থ থাকে।

ফ্যাটি এসিড
ফ্যাটি এসিডসমৃদ্ধ খাবারের মধ্যে সামুদ্রিক মাছ অন্যতম। মূলত ফ্যাটি এসিড ত্বকের মেমব্রেনের কোষ সুস্থ রাখে। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এরফলে ত্বকের লাবন্যতা বাড়ে।

পানি
নিয়মিত পানি খেলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। পানির মাধ্যমে কোষে পুষ্টি উপাদান প্রবাহিত হয় এবং দেহের দূষিত পদার্থ সহজেই নির্গত হয়। তাছাড়া বেশি বেশি পানি খেলে ঘাম হয় যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখে।

যুবলীগের চেয়ারম্যান পরশের জন্মদিন উপলক্ষে পথ-শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করেন সারওয়ার হোসেন বাবু

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের  জন্মদিন উপলক্ষে কুমিল্লার তিতাসে পথ-শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র যোগ্য উত্তরসূরি, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র শ্রেষ্ঠ আবিষ্কার, মানবিক যুবলীগের রুপকার ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ’র শুভ জন্মদিন ২ জুলাই ।

এই উপলক্ষে দ্বিতীয় দিন আজ ৩ জুলাই  পথ-শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

 

কোম্পানীগঞ্জে ৩ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুঘর্টনায় ২ জন নিহত

নোয়াখালী প্রতিনিধি :
ফেনীর দাগনভূঁঞায় উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনার মেহেদী হাসান (২৪) ও আবুল আল রবিন (২৫) নিহত হয়েছেন। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

সোমবার (৩ জুলাই) বিকেলে উপজেলার মাইজদি আঞ্চলিক সড়কের দাগনভূঁঞার ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের মো. বাহার উদ্দিনের ছেলে এবং আবুল আল রবিন একই এলাকার মো. সেলিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হয়েছেন আরও পাঁচজন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দাগনভূঁঞা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।