All posts by jitu

বুড়িচংয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচংয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মুফতি শরীফুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার ময়নামতি মডেল মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শরীফুল ইসলাম ময়নামতি মডেল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। তিনি আদর্শ সদর উপজেলার গোপালসার গ্রামের মো. আলীর ছেলে।

বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বুড়িচং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় ভুক্তভোগীর বাবা উল্লেখ করেন, ওই ছাত্রী মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করে। আবাসিক ছাত্রী হিসেবে সে ওই মাদ্রাসার ৬ তলা ভবনের দ্বিতীয় তলার হোস্টেলে থাকতো। গত ১৪ জুন গভীর রাতে মাদ্রাসাটির অধ্যক্ষ হোস্টেলের ভেতরে প্রবেশ করে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। এ ঘটনা হোস্টেলের অন্যান্য ছাত্রীরাও জেনে যায়। এতে সকালে ওই ছাত্রীকে অধ্যক্ষ তার অফিস কক্ষে ডেকে নিয়ে যান এবং উক্ত ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেন। পরে ওই ছাত্রীর পরিবার ঘটনা জানতে পেরে তাকে প্রথমে স্থানীয় একটি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে সে ওই হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ওসি ইসমাঈল হোসেন বলেন, ঘটনা গত সপ্তাহে ঘটলেও মঙ্গলবার অভিযোগ পেয়েই মামলা রেকর্ড করে অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অধ্যক্ষ ওই ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিম জানিয়েছে, অধ্যক্ষ এর আগেও কয়েকবার তাকে ধর্ষণ করেছে। বুধবার (২১ জুন) ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করাসহ গ্রেপ্তার অধ্যক্ষকে আদালতে সোপর্দ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় চড় মারার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন, দুদিন পর লাশ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুদিন পর রাব্বি (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, চড় মারার জেরে রাব্বিকে হত্যা করেন তার বন্ধু সাগর।

সোমবার (১৯ জুন) বিকেলে জেলা শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাব্বি শহরের মেড্ডা আরামবাগ এলাকার মানিক মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার (১৭ জুন) রাতে মোবাইল বেচাকেনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় রাব্বি। পরে তার কোনো সন্ধান না পাওয়ায় রোববার (১৮ জুন) পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। এরপর তদন্তে নামে পুলিশ। তদন্তকালে রাব্বি নিখোঁজের পেছনে তার বন্ধু ফুলবাড়িয়া এলাকার সাগরের (১৯) সংশ্লিষ্টতা পাওয়া যায়। রাতে সাগরের বাড়িতে অভিযান চালায় পুলিশ কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায়নি।

সোমবার সকালে সাগরের মা লিলি বেগমকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তিনি জানান, রাত ২টার পর সাগরের সঙ্গে তার কথা হয়েছে। এসময় সাগরের মায়ের মোবাইল ফোনে একটি কল রেকর্ড পায় পুলিশ। সেই রেকর্ডে সাগরকে তার মাকে বলতে শোনা যায়, রাব্বি তাকে একবার চড় দিয়েছিল। তাই তাকে মেরে এলাকার একবাড়ির ঝুপড়িতে ফেলে দিয়ে তিনি ঢাকায় পালিয়ে গেছেন। পরে কল রেকর্ড অনুযায়ী পুলিশ তল্লাশি শুরু করে। একপর্যায়ে পশ্চিম ফুলবাড়িয়ায় একটি বাড়ির ঝুপড়িতে রাব্বির মরদেহ পাওয়া যায়।

ওসি এমরানুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সাগরকে আটক করতে অভিযান অব্যাহত আছে।

কুবিতে অর্থনীতি বিভাগের নবীনবরণ ও প্রবীন বিদায়

 

চাঁদনী আক্তার, কুবিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অর্থনীতি সপ্তাহ-কে ঘিরে ১৬ তম ব্যাচের নবীনবরণ ও ১১ তম ব্যাচের বিদায় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০ টায় ৫০১ নাম্বার হল কক্ষে নবীন বরণ ও প্রবীন বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রুবাইয়েত ইসলাম মিম ও রিয়াজুল আমিন রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী অধ্যাপক, মোছা. আশিখা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল ইসলাম আউয়াল চৌধুরী, বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, অধ্যাপক মো. জাকির ছায়াদউল্লাহ খান, অধ্যাপক ড. শামিমুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. রাফিয়া ইসলাম লিনা, সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন, রাশেদ আহমেদ, আয়েশা আক্তার। অর্থনীতি বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থী প্রমুখ।

কুমিল্লার হোমনায় কিশোরীকে আটকে রেখে পালাক্রমে ধ’র্ষণ, গ্রেফতার ২

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার হোমনায় ১৩ বছর বয়সি এক কিশোরীকে দুই দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

উপজেলার পৌর সভার শ্রীমদ্ধি গ্রামের ৬নং ওয়ার্ডের তোতা সরকারের বাড়িতে গত ১৫ ও ১৬ জুন (দুই দিন) এ ঘটনা ঘটে।

ধর্ষকরা হলেন, তিতাস উপজেলার উত্তর আকালিয়া গ্রামের প্রবাসী ইনু মিয়ার ছেলে মো. রাবিব হাসান নাঈম (১৯) ও পূর্ব শ্রীমদ্ধী গ্রামের ৬নং ওয়ার্ডের মো. রবিকুল ইসলামের ছেলে মো. ইমন সরকার (২২)।

মামলা সূত্রে জানা যায়, কিশোরী গত ১৫ জুন বিকালে গ্রামের দরগা বাড়ির মাঠে খেলতে গেলে অনুমান সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উভয় অভিযুক্ত ভিকটিমকে কৌশলে পৌরসভাস্থ শ্রীমদ্দি গ্রামের ৬নং ওয়ার্ডের তোতা সরকারের বসত ঘরের বারান্দার রুমের ভিতরে নিয়ে ধর্ষণ করে এবং পরদিনও ভিকটিমকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ১৯ জুন সোমবার বাদী হয়ে দুই জনকে আসামী করে মামলা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ভিকটিমের মায়ের অভিযোগে মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত দুইজনকেই গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের প্রয়োজনীয় রিপোর্টের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুড়িচংয়ে মাদ্রাসার আবাসিক কক্ষে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণ, অধ্যক্ষ গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা বুড়িচংয়ে একটি বেসরকারি মাদ্রাসায় অধ্যক্ষ কর্তৃক ৫ম শ্রেণির শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রী বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত মাদ্রাসা অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতী শরিফুল ইসলামকে (আলিপুরী) গ্রেফতার করেছে পুলিশ।

সে আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের গোপালসার (অলীপুর) গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

কুমিল্লা বুড়িচংয়ের ময়নামতি ফরিজপুর এলাকার ময়নামতি মডেল মাদ্রাসায় এ ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে ভুক্তভোগীর মা আমিরজান বেগম বাদী হয়ে ২০ জুন দুপুরে মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী শিক্ষার্থী মায়ের লিখিত এজহার ও থানা পুলিশের বরাত দিয়ে জানা যায়, গত ১৩ জুন দিবাগত গভীর রাতে মাদ্রাসার আবাসিক কক্ষে ঘুমন্ত অবস্থায় ১২ বছর বয়সী শিক্ষার্থী সুমিকে (ছদ্মনাম) ধর্ষণ করে। সকালে অন্যান্য শিক্ষার্থীরা ভুক্তভোগীকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়। ঘটনার কিছু না বুঝলেও ভুক্তভোগী শিক্ষার্থী যৌনাঙ্গে ব্যথা অনুভব করে। রাতের এ ঘটনা অপর এক শিক্ষার্থী দেখতে পেয়ে বিষয়টি ভুক্তভোগী ছাত্রী ও অধ্যক্ষের স্ত্রীকে জানায়। পরে অধ্যক্ষের স্ত্রী সকল শিক্ষার্থীকে নিজ বাড়িতে পাঠিয়ে দেন। পরে বিষয়টি ভুক্তভোগী সুমি’র অভিভাবককে অবহিত করেন অধ্যক্ষের স্ত্রী। ঘটনাটি জানাননি হলে অসুস্থ মেয়েকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগীর বরাত দিয়ে তার মা আরো জানান, “মেয়ে শরিফুল হুজুরের মাদ্রাসায় আবাসিকে থেকে লেখাপড়া করতো। মাদ্রাসার আবাসিক কক্ষের সিটকিরি আগে থেকেই ভাঙ্গা ছিলো। সর্বশেষ ১৪ জুন ভোর রাতে এবং এর আগে আরো বিভিন্ন সময় আমার মেয়েকে ধর্ষণ করছে। আমি এই লম্পটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই”

মামলার তদন্ত কর্মকর্তা দেবপুর ফাঁড়ি পুলিশের এসআই হাসান জানান, খবর পেয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল গিয়ে ভুক্তভোগীর জবানবন্দি, চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছি। মঙ্গলবার দুপুরেই অভিযান চালিয়ে অভিযুক্ত মাদ্রাসার অধ্যক্ষ শরিফুল ইসলামকে আটক করা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দাউদকান্দিতে ভুয়া ডিগ্রি ব্যবহার করে ডাক্তার হিসেবে চিকিৎসা প্রদান, চেম্বার সিলগালা

 

জাকির হোসেন হাজারীঃ

ভুয়া ডিগ্রি ব্যবহার করে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে চিকিৎসা সেবা প্রদানের অপরাধে কুমিল্লার দাউদকান্দিতে মো. বিল্লাল হোসেন নামে এক পল্লী চিকিৎসককে লাখ টাকা জরিমানা এবং চেম্বার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ জুন) বিকাল সাড়ে ৩টায় উপজেলার পৌর সদরের স্কুল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তৌহিদ আল হাসান। গত বছরও তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং চেম্বার সিলগালা করা হয়েছিল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার(ভূমি) মো. জিয়াউর রহমান বলেন, ভূয়া নিবন্ধন ব্যবহার করে এবং বিশেষজ্ঞ চিকিৎসক দাবি করে চেম্বার নিয়ে দীর্ঘদিন মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন বিল্লাল হোসেন নামের ওই ব্যক্তি। তিনি চেম্বারের সামনে সাইনবোর্ডে যে রেজিস্ট্রেশন নম্বরটি লিখেছেন সেটি ভুয়া। তিনি তার অপরাধ স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ লাখ টাকা জরিমানা এবং চেম্বারটি সিলগালা করে দেওয়া হয়েছে। ভুয়া ডিগ্রি ব্যবহার করে পুনরায় চিকিৎসা সেবা প্রদান করবেন না মর্মে মুচলেকা দিয়েছেন বিল্লাল হোসেন ।

এদিকে ভুয়া ডিগ্রি ব্যবহারকারী এই চিকিৎসকের জরিমানা ও চেম্বার সিলগালা করায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এর আগে গত বছর তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এজন্য এবার ডাবল জরিমানা করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তৌহিদ আল হাসান জানান, আমাদের এ অভিযান চলমান থাকবে।

নিজস্ব তহবিল থেকে ফগার মেশিন কিনলো কুবি

 

চাঁদনী আক্তার, কুবিঃ

ক্যাম্পাসে মশার উপদ্রব কমাতে ফগার মেশিন কিনেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন।মঙ্গলবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর সংলগ্ন একটি ড্রেনে স্প্রে করার মধ্য দিয়ে এ মেশিনটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ জিল্লুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃদ।

অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘আমরা যাতে আমাদের ক্যাম্পাসটাকে মশামুক্ত রাখতে পারি এবং শিক্ষার্থীরা যাতে সু্স্থ ও সুন্দর মন নিয়ে পড়ালেখা করতে পারে সেজন্য এ ফগার মেশিনের ব্যবস্থা করা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, নিজস্ব তহবিল থেকে এ ফগার মেশিন কিনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ব্যয় হয়েছে ৫৯ হাজার ৫০০ টাকা।

গলে যাচ্ছে হিমালয়ের বরফ, ঝুঁকিতে এশিয়ার ২০০ কোটি মানুষ

 

আন্তর্জাতিক ডেস্কঃ

এশিয়ার হিন্দুকুশ হিমালয়ের হিমবাহ গলে যাওয়ার ফলে ২ বিলিয়ন মানুষের বিপদে পড়ার আশঙ্কা করছে বিজ্ঞানীরা। মঙ্গলবার কাঠমান্ডু-ভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট এর প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। খবর আল-জাজিরা।

বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, এত দ্রুত গতিতে বরফ গলে গেলে এই শতাব্দীর মধ্যেই বরফের আয়তনের ৭৫ শতাংশ কমে যাবে। এতে পাহাড়ি অঞ্চল থেকে উৎপন্ন নদীগুলোর ভাটিতে বসবাসকারী প্রায় ২ বিলিয়ন মানুষ বিপজ্জনক বন্যার মুখোমুখি হতে পারে এবং পানির ঘাটতি দেখা দিতে পারে। খবর আল-জাজিরা।

মঙ্গলবার কাঠমান্ডু-ভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট এর রিপোর্টে সতর্ক করা হয়েছে। এতে বলা হয়, গ্রিনহাউজ গ্যাসগুলো যদি দ্রুত হ্রাস করা না হয় তবে আগামী বছরগুলোতে আকস্মিক বন্যা এবং তুষার ধসের সম্ভাবনা বাড়বে।

প্রতিবেদনে আরও বলা হয়, শুধু হিমালয়ে বসবাসকারী ২৪০ মিলিয়ন মানুষই নয় বরং পাহাড়ের ওপর দিয়ে বয়ে যাওয়া আরও ১২টি নদীর কাছে বসবাসকারী ১.৬৫ বিলিয়ন মানুষও পরিষ্কার পানির অভাবে পড়বে।

মাইগ্রেশন বিশেষজ্ঞ আমিনা মাহারজান বলেন, ‘এই পাহাড়ে বসবাসকারী যেসব মানুষ এতদিন বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে চিন্তিত ছিলেন না তারাই জলবায়ু পরিবর্তনের কারণে বিপদের সম্মুখীন হতে যাচ্ছে এবং বর্তমান অভিযোজন প্রচেষ্টা এতোটাই কম যে, সবাই এগিয়ে না আসলে সম্প্রদায়গুলো এই বিপদের মোকাবিলা করতে সক্ষম হবে না’

পূর্ববর্তী বিভিন্ন প্রতিবেদনে পাওয়া যায়, জলবায়ু পরিবর্তনের ফলে তুষার এবং বরফে আচ্ছাদিত অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, মাউন্ট এভারেস্টে গত ৩০ বছরেই ২০০০ বছরের সমান বরফ গলে গেছে। হিমালয়ের বরফগুলো আগের দশকের তুলনায় ২০১০ সাল থেকে ৬৫ শতাংশ দ্রুত গতিতে গলে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, এই ক্ষতিগ্রস্ত অঞ্চলের হিমবাহ, তুষার এবং পার্মাফ্রস্টগুলো বৈশ্বিক উষ্ণায়নের আগে অপরিবর্তিত ছিল। এমন করে বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রী সেলসিয়াস হারে বাড়তে থাকলে ২১০০ সালের মধ্যে সমগ্র অঞ্চলের বরফের আয়তন ৩০ শতাংশ থেকে ৫০ শতাংশে কমে যাবে ।

কিন্তু অবস্থানের ওপর নির্ভর করবে কোথায় কোথায় বরফ গলবে। বর্তমান জলবায়ু নীতি অনুযায়ী, ২১০০ সালের মধ্যে পূর্ব হিমালয়ের (যার মধ্যে নেপাল এবং ভুটান রয়েছে) বরফগুলো ৩ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ৭৫ শতাংশ হ্রাস পাবে এবং ৪ ডিগ্রি সেলসিয়াসে তা পরিণত হবে ৮০ শতাংশে।

একজন পরিবেশ বিজ্ঞানী এবং ‘আইসিআইএমওডি’-এর সহকর্মী বলেন, ‘আমরা ১০০ বছরের ব্যবধানের মধ্যেই এগুলো হারাতে যাচ্ছি, আমাদের হাতে বেশি সময় নেই।’

কুমিল্লায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ২ জন মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে ১৯ জুন বিকালে সদরের বালুতোপা এলাকা থেকে ১ হাজার ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়। সে কুমিল্লা সদরের গাজীপুর গ্রামের মৃত. আবুল মিয়ার ছেলে মোহন মিয়া (৩৫)।

পৃথক অন্য একটি অভিযানে ১৯ জুন রাতে চৌদ্দগ্রাম উপজেলার বর্ধনবাড়ী এলাকা থেকে ৩৯.৮ কেজি গাঁজাসহ একজন একজনকে আটক করা হয়। সে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আদিত্যের মহাল গ্রামের মৃত. সুরুত আলীর ছেলে মোঃ শাহ আলম (৩৭)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লায় ২০ মণ ওজনের বাহাদুর, দাম হাঁকছেন ১২ লাখ

 

চান্দিনা প্রতিনিধিঃ

গৃহপালিত ষাঁড়ের নাম বাহাদুর। ওজন ২০ মণেরও বেশি। কুমিল্লার দেবিদ্বার উপজেলার কুরুইন পূর্ব পাড়া গ্রামের প্রবাস ফেরত এক গৃহকর্তা গত চার বছর ধরে সখের বশে লালন পালন করে আসছেন ওই ষাঁড়টিকে। এর নাম রেখেছেন বাহাদুর। এ বছর ঈদ উল আযহা উপলক্ষে ষাঁড়টি বিক্রি করতে চান ওই গৃহকর্তা। শাহীওয়াল জাতের এই ষাঁড়টির দাম হাকছেন ১২ লাখ টাকা।

দেবিদ্বারের কুরুইন পূর্ব পাড়া গ্রামের মৃত আবদুল আজিজ এর ছেলে ষাঁড়ের মালিক মন্তাজ উদ্দিন জানান, ‘আশানুরূপ দাম পেলে বাড়িতে রেখেই বিক্রি করতে চান বাহাদুরকে। প্রয়োজনে ঈদের দিন নিজ দায়িত্বে ক্রেতার বাড়িতে পৌঁছে দিবেন ষাঁড়টিকে।’

তিনি আরও জানিয়েছেন- কোন প্রকার মোটাতাজা করনের খাবার কিংবা ঔষধ বাহাদুরকে খাওয়ানো হয়নি। ভুট্টা, ভূষি, ডাল, জাউ ভাত, আপেল, কাঠাঁলসহ বিভিন্ন মৌসমী ফল, ডিম, সেমাই এরকম খাবার ষাঁড়টিকে খাওয়ানো হয়েছে।

এ ব্যাপারে পল্লী প্রাণি চিকিৎসক শ্রীধর দাস বলেন- সখের বশে অনেক পরিশ্রম করে মন্তাজ উদ্দিন ষাঁড়টি লালন পালন করেছেন। আমি দুই বার ষাঁড়টিকে দেখেছি, চিকিৎসা সেবা দিয়েছি। আশাকরি গরুর মালিক ন্যায্য মূল্য পাবে।