All posts by jitu

কাতারে চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম এর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতারঃ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে কাতারে উদ্বোধন করা হয়েছে চাঁদপুর জাতীয়তবাদী ফোরাম কাতার এর অভিষেক অনুষ্ঠান ও পরিচিতি সভা

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া বাবু খানের প্রাণবন্ত উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি এবং কাতার বিএনপির সহসভাপতি দেলোয়ার হোসেন ভুইয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিএনপির সভাপতি আবু সায়েদ, পরিচিতি সভা উদ্বোধন করেন কাতার বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুইয়া।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাতার বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্বা মোঃ সিরাজুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন মোল্লা, বিএনপির সিনিয়র নেতা এম এম নুর।

প্রধান বক্তা ছিলেন নবগঠিত কমিটির সভাপতি মোঃ মানিক পাটোয়ারী, অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোঃ মমিনুল ইসলাম মমিন, সিনিয়র সহসভাপতি মোঃ নুর নবী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন দুলাল।

উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদ ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

দাউদকান্দিতে নৌকার মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার নাঈম হাসানের উদ্যোগে গণসংযোগ

 

স্টাফ রিপোর্টার:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে নিজেদের প্রার্থীতা জানান দিচ্ছে আগামী সংসদ নির্বাচনে সম্ভ্যাব্য প্রার্থীরা।তারই ধারাবাহিকতায় কুমিল্লা -১ দাউদকান্দি -মেঘনা আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম হাসান জামিল সাত্তার এর পুত্র কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য ব্যারিষ্টার নাঈম হাসান গতকাল দাউদকান্দি উপজেলার পাচগাছিয়া ও দৌলতপুর ইউনিয়নে গণসংযোগ, পথসভা করেন।দিনব্যাপী এ প্রচারনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্যে রাখেন।

আলোচনা সভায় বক্তৃতা কালে,তিনি তার পারিবারিক ও রাজনৈতিক ইতিহাস তুলে ধরেন। তিনি ২০১৪ সালে তার প্রতি জনগন যে সারা দিয়েছিল, ভবিষ্যতে ও সকলের সহযোগিতা কামনা করেন তিনি। তিনি বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ও নৌকার মনোনীত প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদী এ তরুন নেতা বলেন,আমার রাজনৈতিক অতীত কর্মকান্ডের ধরুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আশা করি দল আমাকে মনোনয়ন দিবে।দলীয় মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এ নেতা বলেন,বিজয়ী হতে পারলে কুমিল্লা -১আসনের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করবেন।বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করার ও আশা ব্যাক্ত করেন।তিনি পাচগাছিয়া ইউনিয়ন এর শ্রী রায়ের চর বাজার ও তুলাতলী বাজার এবং দৌলতপুর ইউনিয়ন এর পালের বাজার ও কানাচোয়া এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।

এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি দাউদকান্দি ও মেঘনা উপজেলার প্রতিটি ইউনিয়নে গণসংযোগ এর মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরে প্রচারনা চালানোর ঘোষণা দেন।

কুমিল্লায় আ.লীগ নেতা এনামুল হত্যা: সীমান্ত থেকে ২ হত্যাকারী আটক

 

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হককে গলা কেটে হত্যার দুই আসামিকে খাগড়াছড়ির পানছড়ি থেকে আটক করা হয়েছে। আটককৃত হচ্ছে কুমিল্লার কোতয়ালী থানাধীন আলেখারচর এলাকার জাকির হোসেনের ছেলে আবু সাইদ (২৩) ও একই এলাকার আমিরুল ইসলামের ছেলে আমান উল্লাহ (৩৩)।

শনিবার (২০ মে) সকাল ১০টার দিকে পানছড়ি থানা পুলিশের সার্বিক সহযোগিতায় কুমিল্লা থেকে আসা ডিবি পুলিশের একটি দল পানছড়ি উপজেলার ভারত সীমান্তের লোগাং আমতলী এলাকা তাদের আটক করে।

জানা গেছে, শুক্রবার(১৯) দুপুরে জুমার নামাজ শেষে বের হলে প্রতিপক্ষের লোকজন আওয়ামী লীগ নেতা এনামুলকে টেনেহিঁচড়ে মসজিদের সামনেই মাটিতে ফেলে গলায় ছুরি চালায়। গুরতর অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতালে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়। বেলা ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এনামুল মারা যান।

সূত্র জানায়, হত্যাকাণ্ডের পর দুই ঘাতক পানছড়ি উপজেলার ভারত সীমান্তে লোগাং আসে। এরই মধ্যে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পানছড়ি পৌঁছে কুমিল্লা থেকে ডিবি পুলিশের একটি দল। পানছড়ি থানা পুলিশের চৌকশতায় প্রথমে খবর পায় লোগাং এলাকায় দুজন অপরিচিত লোক আমতলী অবস্থান করছে। ডিবি পুলিশের কাছে থাকা ছবি নিয়ে পানছড়ি থানা পুলিশ নিশ্চিত হয় এই দু’জনেই হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত। দ্রুত ডিবি পুলিশ ও পানছড়ি থানা পুলিশ মিলে লোগাং আমতলী থেকে দু’জনকে আটক করে।

আটক দুই হত্যাকারীকে সকাল ১১ টায় কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয় ডিবি পুলিশ। কুমিল্লা থেকে আগত ডিবি পুলিশের এসআই আমিরুল তদন্তের স্বার্থে কিছু বলতে রাজী হননি।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাবেল জানান, এনামুলের সঙ্গে জামায়াত নেতা কাজী জহির গংয়ের রাজনৈতিক বিরোধের পাশাপাশি এনামুলের প্রতিষ্ঠিত আলেখাচর দক্ষিণপাড়া জমিরিয়া তালিমুল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দখল নিয়ে বিরোধ চলছিল। এ মাদ্রাসার সেক্রেটারি ছিলেন এনামুল। কাজী জহির গং দীর্ঘদিন ধরে মাদ্রাসাটি দখলের চেষ্টা করছিল। বৃহস্পতিবার(১৮ মে) কাজী জহিরের মাদক সেবন ও জুয়া খেলার একটি ভিডিও ভাইরাল হয়। এজন্য এনামুলকে দায়ী করে তারা। কাজী জহির ও তার সহযোগীরা এনামুলের ওপর ক্ষুব্ধ হয়। জুমা পড়ে বের হলে কাজী জহিরের উপস্থিতিতে তার ভাই আমানুলসহ জামায়াত-শিবির কর্মীরা এনামুলকে গলা কেটে হত্যা করে।

গুচ্ছের ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি

দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ‘খ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতি ছিল ৯৮ দশমিক ০৫ শতাংশ। এবং অনুপস্থিতির হার ছিলো ১ দশমিক ৯৫ শতাংশ।

শনিবার (২০ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন কুবি কেন্দ্রের পরীক্ষা কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী।

তিনি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৬ টি উপকেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৬৯৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৮২৬ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। আর অনুপস্থিত ছিলেন ১৩৬ জন।

তিনি আরও বলেন, ঈদ উপলক্ষ্যে দীর্ঘ দিন ক্যাম্পাস বন্ধ থাকা এবং ক্যাম্পাস খোলার পর বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক প্রতিবন্ধকতা সত্ত্বেও সকলের সার্বিক সহযোগিতায় আমরা সুন্দর ও সাবলীলভাবে ‘খদ ইউনিটের ভর্তি সম্পন্ন করতে পেরেছি।

বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, সুষ্ঠু ভাবেই আমরা পরীক্ষা শেষ করতে পেরেছি। কেন্দ্রের সার্বিক দিক অনেক ভালো ছিলো। প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তার ব্যবস্হা রাখা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তিনি আরো জানিয়েছেন, প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি করা ছিল। ম্যাজিস্ট্রেট ও পুলিশ সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিল। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটস সদস্যরা যথাযথ দায়িত্ব পালন করেছেন। আমাদের প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বের প্রতি আন্তরিক ছিল বলেই ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সামনের পরীক্ষাতে আমরা আরও সুন্দর পরিবেশ বজায় রাখার চেষ্টা করবো।

উল্লেখ্য, ‘ক’ ‘খ’ এবং ‘গ’ ইউনিটের মধ্যে আজ ‘খ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ২৭ মে ‘ক’ ইউনিটের এবং ৩ মে ‘গ’ ইউনিটির ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

 

চাঁদনী আক্তার, কুবি সংবাদদাতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রবিবার ( ২০ মে) গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘খ’ ইউনিটের পরীক্ষা শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ৪ টি একাডেমিক ভবন ও বাহিরে ৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রে অংশগ্রহণ করে ৬ হাজার ৯৬২ জন। ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

‘খ’ ইউনিটের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী বলেন, প্রতিবারের মতো এবারও ভালোভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আশাকরি আমরা সুন্দরভাবে পরীক্ষা শেষ করতে পারবো।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন মিলে টিম হিসেবে কাজ করছি। এপর্যন্ত আমরা কোনো উদ্ভূত পরিস্থিতির অভিযোগ পাইনি। আশাকরি আমরা সবকিছু সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো।

উল্লেখ্য, গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আগামী ২৭ মে বিজ্ঞান বিভাগের এবং ৩ জুন ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ইংল্যান্ড লিগে অভিষেকে কুমিল্লার আরাফাতের বাজিমাত

 

স্পোর্টস ডেস্ক:

ইংলিশ কাউন্টি লিগে কেন্টের হয়ে অভিষেক হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ডানহাতি পেসার আরাফাত ভূঁইয়ার। অভিষেকেই একপ্রকার বাজিমাত করেছেন ২৬ বছর বয়সী এ পেসার। অভিষেক ম্যাচে ৬৫ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন তিনি।

শুক্রবার (১৯ মে) কেন্টের হয়ে অভিষেক হয়, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার পাঁচড়া গ্রামের আরাফাতের। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ২ রান করেন তিনি। তবে তার দল কেন্ট প্রথম ইনিংসে মাত্র ২৭৮ রানেই গুটিয়ে যায়। পরে বল হাতে ৬৫ রান খরচায় ৪ উইকেট নেন ডানহাতি এই ফাস্ট মিডিয়াম পেসার। আর ৩৬২ রানে অল-আউট হয় সারে।
ফধৎধু

বাংলাদেশি বংশোদ্ভূত এ পেসারের প্রথম শিকার ইংলিশ ওপেনার অলি পোপ। আরাফাতের বল ক্রিজ ছেড়ে এসে খেলতে চেয়েছিলেন পোপ। তবে গ্রান্ট স্টেওয়ার্টের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরপর আরাফাতের ওয়াইড লেন্থে স্লিপে জ্যাক ল্যানিংকে ক্যাচ দিয়ে ফিরেন জেমি স্মিথ।

ঢাকায় জন্ম নেওয়া এ পেসারের পরের দুই শিকার বেন ফোকস ও উইল জ্যাকস। স্মিথের মতো ফোকসও স্লিপে ক্যাচ দিয়েই সাজঘরে ফিরেন। আর মাইকেল হোগ্যানের হাতে ক্যাচ প্যাভিলিয়নের পথ ধরেন উইল জ্যাকস।

এদিকে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৮০ রানে দিন শেষ করেছে কেন্ট। সারে থেকে তারা এখনও ৪ রানে পিছিয়ে আছে।

এর আগে, বুধবার এক বিবৃতিতে তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে কেন্ট ক্রিকেট।

সেখানে তারা জানায়, কেন্ট ক্রিকেট ২০২৩ মৌসুমের বাকি অংশের জন্য ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার আরাফাত ভূঁইয়াকে সই করার ঘোষণা দিতে পেরে আনন্দিত।

গত সপ্তাহে দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশিপে কেন্ট দ্বিতীয় একাদশের হয়ে ১৭ উইকেট নিয়েছেন তিনি। সেখানে হ্যাম্পশায়ারের বিপক্ষে তার সেরা বোলিং ফিগার ৮১ রান খরচায় ৪ উইকেট। বর্তমানে ব্ল্যাকহিথের হয়ে কেন্ট প্রিমিয়ার লিগে ক্লাব ক্রিকেট খেলেন তিনি।

এরও আগে, বিগত ছয় বছরে সারে, এসেক্স এবং ডার্বিশায়ারের দ্বিতীয় একাদশের হয়ে খেলেছেন আরাফাত। এর সঙ্গে ২০১৯ সালে এমসিসির তরুণ ক্রিকেটার দল ও দক্ষিণ এশিয়ান ক্রিকেট একাডেমির হয়ে খেলেছেন এ পেসার।

চাঁদপুরে নামাজ পড়তে গিয়ে নিখোঁজ শিশুর মাটিচাপা লাশ মিললো ৪ দিন পর

 

ডেস্ক রিপোর্টঃ

মাগরিবের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আদিল মাহমুদ সোহান (৮) নামে এক শিশু। চার দিন পর মাটিচাপা দেওয়া অবস্থায় মিলল অর্ধগলিত লাশ।

শুক্রবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পৌর এলাকার রুদ্রগাঁও গ্রামের তালুকদারবাড়ির অদূরে মাটিচাপা দেওয়া অবস্থায় তার লাশ খুঁজে পান স্থানীয় লোকজন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রুদ্রগাঁও গ্রামের তালুকদারবাড়ির মো. আনোয়ার ও ফাতেমা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান আদিল মাহমুদ সোহান। সে গত সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। পর দিন শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি আ. মান্নান জানান, শুক্রবার সকালে সোহানের অর্ধগলিত লাশের সন্ধান পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনা নিয়ে তদন্ত চলছে।

চৌদ্দগ্রামে ব্যাচ-৯০ এর বন্ধু মিলনমেলা অনুষ্ঠিত

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

‘বন্ধুত্ব একটা সম্পর্ক নয়, এইটা একটা নিরব প্রতিশ্রুতি, আমি ছিলাম, আমি আছি এবং আমি থাকবো’ এ মূলমন্ত্রকে বুকে ধারণ করে ও ‘স্মৃতির টানে প্রাণের প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে’ এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে চিওড়া বেগম ফয়েজুন্নেছা উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ-১৯৯০ এর বন্ধু মিলনমেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ মে) চিওড়া বেগম ফয়েজুন্নেছা উচ্চ বিদ্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে ছাত্রজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য প্রধান করেন ব্যাচ-৯০ এর সদস্য মো: শাহেদুর রহমান, মো: নাজমুল হক বাবর, কাজী শহিদ, আব্দুল আহাদ শিল্টু, কাজী জাহিদ, আব্দুল হামিদ লিটন, মহি উদ্দিন আজাদ, হানিফ মিলন, আব্দুল লতিফ ভূঁইয়া প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলাম, এবিএম নাসির উদ্দিন ভূঁইয়া, মনিরুজ্জামান টুটুল, ইফতেখার হোসেন দীপু, কামাল উদ্দিন চৌধুরী, আব্দুল্লাহ্ আল আহাদ জিপু, আফছার উদ্দিন টিটু, খোরশেদ আলম, ইউসুফ বাদল, আবুল হোসেন ভূঁইয়া মিন্টু, কাজী মোহাম্মদ হানিফ, লোকমান হোসেন, জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন শিপন, মোহাম্মদ সোহাগ, মিজানুর রহমান, জামাল উদ্দিন, এয়াকুব হোসেন, মনজুরুল হক সহ ৯০ ব্যাচের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যগণ।

পরে শাহেদুর রহমানকে আহবায়ক ও নাজমুল হক বাবরকে সদস্য সচিব করে ব্যাচ-৯০ এর ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

যৌতুক মামলায় বরখাস্ত হলেন সহকারী পুলিশ সুপার

অনলাইন ডেস্ক:

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কুড়িগ্রামের রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহেল উদ্দিনকে। তিনি কুড়িগ্রামের রৌমারী সার্কেলে কর্মরত ছিলেন। মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে তার বরখাস্তের বিষয়টি এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়। বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ প্রজ্ঞাপনটি জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কুড়িগ্রাম জেলার রৌমারী সার্কেল সহকারী পুলিশ সুপার সোহেল উদ্দিনের বিরুদ্ধে তার স্ত্রী রিফাত জাহান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ২০১৮ সালে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় ২০২২ সালে ২ অক্টেবর আত্মসমর্পণ করে জামিন নেন তিনি। পরে ২০২২ সালের ১০ নভেম্বর আদালত এ মামলায় তার বিরুদ্ধে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় অভিযোগ গঠন করেন। তাই চাকরিবিধি অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সোহেল উদ্দিন বাংলাদেশ সার্ভিস রুলস (বি.এস.আর) পার্ট- ১ বিধি-৭১ মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ তার বিরুদ্ধে জামিন নেওয়ার তারিখ থেকে কার্যকর হবে বলে জানানো হয়। তবে ইতোমধ্যে পূর্ণ বেতন-ভাতা গ্রহণ করে থাকলে তা সমন্বয় করতে হবে বলে নির্দেশ দেয়া হয়। এ ব্যাপারে রৌমারী সার্কেল সহকারী পুলিশ সুপার সোহেল উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।তবে কুড়িগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: রুহুল আমীন বলেন, সহকারী পুলিশ সুপার সোহেল উদ্দিনের বিষয়ে শুনেছি। এখনও কোন সরকারি আদেশ আমরা হাতে পাইনি। তিনি এখন একটি ট্রেনিং এ ঢাকায় রয়েছেন। শীঘ্রই তিনি নিজ কর্মস্থলে ফিরবেন।

একমাত্র দিশা আমাকে স্বার্থহীনভাবে ভালোবেসেছে : সালমান মুক্তাদির

অনলাইন ডেস্ক:

বিয়ের পর প্রথমবারের স্ত্রীকে নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হলেন আলোচিত ইউটিউবার সালমান মুক্তাদির। স্ত্রীকে সঙ্গে নিয়ে বিয়ের পরে প্রথমবার হাজির হয়েছিলেন রাজধানীর স্টার সিনেপ্লেক্সের একটি হলিউড সিনেমার প্রিমিয়ার শোতে। সেখানেই সালমান কথা বলেন গণমাধ্যমের সঙ্গে।

সালমান জানালেন, ‘কিভাবে সময় কেটে যাচ্ছে আমি টের পাচ্ছি না। ভেবেছিলাম তিনদিন কেটে গেছে। কিন্তু দিশা বলছে ১২ দিন কেটে গেছে। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমি জিজ্ঞেস করলাম তিনদিন না? সে বললো না, ১২ দিন। এমনিতে একটি দিনে ২৪ ঘণ্টা আমার কাছে যথেষ্ট মনে হতো না। বিয়ের পর মনে হচ্ছে দিনটা আরো ছোট হয়ে গেছে।’
বিয়ের পরে অনেক ভালো সময় কাটছে জানালেন স্ত্রী দিশা। বললেন, ‘সে অনেক কেয়ারিং, অনেক খেয়াল রাখে। বাসায় বাচ্চাদের সঙ্গে অনেক মজা করে, আনন্দ করে। আমি এটা খুবই ভালোবাসি।’

মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে সালমান বললেন, ‘বিয়ের ঘোর থেকেই এখনো বের হতে পারিনি, তাই হানিমুনে কোথায় যাব, না যাব সে বিষয়ে আলোচনাতেই আমরা যাইনি। সবকিছু ঠিক করতে সময় লাগবে। বিশেষ করে সবকিছু ছেড়ে এসেছে। অনেক যুদ্ধ করে আমাদের বিয়েটা হয়েছে। এখনো বাসা-ই গোছানো হয়নি। সো হানিমুন বাসা গোছানোর পরে।’

দিশাকেই কেন বিয়ে করেছেন সালমান এই প্রশ্নের জবাবে সালমান বলেন, ‘ভালোবাসাটা আসলেই দুর্লভ। কারণ মানুষ ভালোবাসার নাম দিয়ে যেসব চায়, ওসব পেলেই ফুরায় যায়। আসলে ভালোবাসাটা যাকে বলে সেটা অফুরন্ত ছিল আমার কাছে। সেটা অনেক পেয়েছি। কিন্তু এই মেয়েটার মধ্যে এমন কিছু না কিছু অবশ্যই আছে, যার ফলে আমি তাঁকে বিয়ে করেছি। কারণ আমার ওই ভয়টা লাগেনি যে আমার আরো দরকার। পৃথিবীতে একটা মাত্র মানুষ যে আমাকে স্বার্থহীনভাবে ভালোবেসেছে সে দিশা।’