All posts by jitu

কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল আজিজ সিহানুকের সুস্থতায় দোয়া ও মিলাদ

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল আজিজ সিহানুক এর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে মহানগর ছাত্রলীগ শাখার অন্তর্ভূক্ত কুমিল্লা ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগ।

সোমবার (১৫ মে) দুপুরে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের মিলনায়তনে শাখা ছাত্রলীগের উদ্যোগে এই দোয়া মাহফিল করা হয়।

ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাসিম উদ্দিন ফয়সালের নেতৃত্বে আয়োজিত মিলাদে এ সময় উপস্থিত ছিলেন- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শরিফুল ইসলাম, উপাধাক্ষ্য মোস্তাক আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিফাত হাসান, ২২ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ নেতা যুবায়ের, বাবু, অত্র কলেজ ছাত্রলীগ নেতা নাঈম, সানি,রিফাত, পরান, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।

এতে দোয়া পরিচালনা করেন অত্র কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আমিন আহমেদ মিয়াজী।

উল্লেখ্য, আব্দুল আজিজ সিহানুক দীর্ঘদিন যাবৎ বাম পায়ের লিগামেন্ট সমস্যায় ভুগতেছেন। লিগামেন্ট রিপ্লেসমেন্ট এর চিকিৎসার জন্য বর্তমানে ভরতের চেন্নাই এর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন।

ইমরান খানকে গ্রেফতার না করার আবেদনের রায় স্থগিত করেছে হাইকোর্ট

 

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আইনজীবীরা হাইকোর্টে আবেদন করেছিলেন যে, ৯ মে’র দায়ের করা কোনো মামলায় যেন দলীয় প্রধানকে গ্রেফতার না করার বিষয়ে নির্দেশনা দেন আদালত। তবে সোমবার আদালত ওই আবেদনের রায় স্থগিত করেছেন।

এর আগে গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়। পরে দুই সপ্তাহের জন্য জামিনে মুক্তি পান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। এর পরই মূলত পিটিআই দলীয় আইনজীবীরা ওই আবেদন করেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন আজ সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইমরান খানের পক্ষ থেকে করা এই আবেদনের রায় স্থগিতের ঘোষণা দিয়েছে হাইকোর্ট।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যমটি জানিয়েছে, ওই আবেদনের অনুলিপি তাদের হস্তগত হয়েছে। আবেদনে পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক এবং পাঞ্জাবের অ্যাডভোকেট জেনারেলের মাধ্যমে রাষ্ট্রকে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন সূত্রে জানা যায়, ইমরান খানের বিরুদ্ধে ৯ মে কিংবা তার পর লাহোরে নিবন্ধন করা কোনো ‘অঘোষিত অথবা নতুন এজাহার’ সম্পর্কে নতুন করে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়ার জন্য আদালতের প্রতি অনুরোধ জানানো হয়েছে ওই আবেদনে।

খবরে বলা হয়েছে, আবেদনের ওপর শুনানির সময় ইমরান খানের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চান বিচারপতি সফদর সেলিম শাহেদ। জবাবে তার আইনজীবী ব্যারিস্টার সালমান সফদর আদালতকে জানান, সাবেক প্রধানমন্ত্রীর (ইমরান) সুরক্ষামূলক জামিন নেই।

এতে আপত্তি জানিয়ে সরকার পক্ষের আইনজীবী বলেন, ইমরান খানের আবেদন গ্রহণযোগ্য নয়। তার মতে, আদালতে হাজির না হয়ে আদতে সুরক্ষামূলক জামিন চাইছেন পিটিআই প্রধান।

এর জবাবে ইমরান খানের আইনজীবী বলেন, পিটিআই চেয়ারম্যান সুরক্ষামূলক জামিন চান না। বরং তিনি চান, এ মামলা আরও বড় কোনো বেঞ্চে স্থানান্তর করা হোক।

এর পরই ইমরানকে গ্রেফতার না করার আবেদনের রায় স্থগিত ঘোষণা দেয় হাইকোর্ট।

গ্যাস বিল বাড়ানোর প্রস্তাব: দুই চুলায় ১৫৯২, এক চুলায় ১৩৮০

 

ডেস্ক রিপোর্টঃ

জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক আবাসিক গ্রাহকদের মাসিক গ্যাস বিল বৃদ্ধির দশ মাসের মাথায় সেটির ওপর আপত্তি জানিয়ে আরও বাড়ানোর প্রস্তাব দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। দুই চুলায় মাসিক গ্যাসের বিল ৫১২ টাকা ও এক চুলায় মাসে ৩৯০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে তিতাস।

সর্বশেষ গত জুনে আবাসিক গ্রাহকদের গ্যাসের দাম বাড়ায় বিইআরসি। তখন প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৮ টাকা করা হয়। তবে মিটার ছাড়া গ্রাহকদের জন্য মাসে গ্যাস ব্যবহারের পরিমাণ কমিয়ে দুই চুলায় ৬০ ঘনমিটার ও এক চুলায় ৫৫ ঘনমিটার ধরা হয়। এতে দুই চুলার মাসিক বিল ১০৮০ টাকা এবং এক চুলার বিল ৯৯০ টাকা নির্ধারণ করে বিইআরসি।

এখন তিতাসের প্রস্তাব পাশ হলে দুই চুলায় গ্রাহককে মাসিক গ্যাসের বিল দিতে হবে ১৫৯২ টাকা। আর এক চুলায় গ্রাহককে মাসিক গ্যাসের বিল দিতে হবে ১৩৮০ টাকা।
বিষয়টির ওপর কমিশন শুনানি করার পর সিদ্ধান্ত জানাবে।

সম্প্রতি এই প্রস্তাব দিয়ে বিইআরসির কাছে একটি চিঠি দিয়েছে তিতাস। এতে বলা হয়, কমবেশি ২৫ লাখ গ্রাহকের বিপরীতে কোনো সমীক্ষা বা তথ্য বিশ্লেষণ না করেই ঘনমিটারের পরিমাণ নির্ধারণ করেছে বিইআরসি। এতে কারিগরি ক্ষতি বেড়েছে এবং সরকারি লাভজনক প্রতিষ্ঠান তিতাস আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

তবে বিইআরসি সূত্রের ভাষ্য, তিতাসের অভিযোগ সঠিক নয়। গত বছর গ্যাসের দাম নিয়ে শুনানির সময় তিতাসের ৩ লাখ ২০ হাজার ও চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস কোম্পানির ৫০ হাজার প্রিপেইড মিটার গ্রাহকের গ্যাস বিল বিশ্লেষণ করে দেখা যায়, দুই চুলার গ্রাহকেরা মাসে গড়ে ৪৫ ঘনমিটার গ্যাস ব্যবহার করেন। কিন্তু মিটার ছাড়া গ্রাহকদের জন্য এটি কিছুটা বাড়িয়ে ৬০ ঘনমিটার নির্ধারণ করা হয়েছিল। তখন বলা হয়েছিল, ভবিষ্যতে ঘনমিটারের পরিমাণ আরও কমানো হবে।

বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন গণমাধ্যমকে বলেন, তিতাসের প্রস্তাব কমিশন বিবেচনার জন্য গ্রহণ করেছে। বিধি মোতাবেক এ নিয়ে করণীয় ঠিক করার প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

কুবি শিক্ষকের ভিত্তিহীন বিদ্বেষপূর্ণ মন্তব্য, পাঠানো হয়েছে আইনি নোটিশ

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে (কুবিসাস) নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়ার ভিত্তিহীন, মিথ্যাচার ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের ব্যাখ্যা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশের পক্ষে ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাব্রী সাবেরীন গালিব।

গত বৃহস্পতিবার (১১ মে) এ চিঠি পাঠানো হলেও তা বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছায় সোমবার।

নোটিশ প্রাপ্তির পরবর্তী ৩০ দিনের মধ্যে মাহবুবুল হক ভূঁইয়াকে তাঁর মন্তব্যের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় নোটিশ গ্রহীতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৫, ২৯ ও ৩১ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে টেনে ধরতে গত ২০ এপ্রিল সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ফেসবুকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে নিয়ে ন্যাক্কারজনক, ঘৃণ্য, কল্পনাপ্রসূত ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করেন শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়া। এর আগেও তিনি এ সংগঠনকে নিয়ে বিভিন্ন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। তাঁর এহেন চরম মিথ্যাচার ও অপবাদের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কোনো সদস্যের ন্যূনতম সংশ্লিষ্টতা নেই।

আইনি নোটিশের বিষয়ে আহমেদ ইউসুফ আকাশ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা সর্বদা অন্যায় এবং অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকায় বিভিন্ন স্বার্থান্বেষী মহল বিভিন্ন সময়ে সাংবাদিক সমিতির বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারই অংশ হিসেবে এ সংগঠনের সদস্যদেরকে নিয়ে কল্পনাপ্রসূত, ভিত্তিহহীন, মিথ্যা ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন এক শিক্ষক। তাঁর এসব মন্তব্যের সাথে কুবিসাস’র কোনো সদস্যের ন্যূনতম সংশ্লিষ্ট না থাকার পরও এমন দাবি তোলায় তাঁর কাছে আইনি ব্যাখ্যা চেয়েছি।

আইনি নোটিশ প্রেরণকারী আইনজীবী অ্যাডভোকেট সাব্রী সাবেরীন গালিব বলেন, আমার মোয়াক্কেলের সংগঠনকে নিয়ে মাহবুবুল হক ভুঁইয়া আক্রমণাত্মক, মিথ্যাচার, ভীতি প্রদর্শন, মানহানিকর, মিথ্যা অপবাদ ও আইন-শৃঙ্খলা অবনতি করার জন্য ইচ্ছাকৃত ও জ্ঞাতসারে ফেসবুকে পোস্ট করেন। যা ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে অপরাধ। তাই তার বিরুদ্ধে আমার মোয়াক্কেল আইনগত ব্যাবস্থা নেওয়ার জন্য ৩০ দিনের মধ্যে ফেসবুকে পোস্ট করার কারণ জানতে চেয়েছেন। এ সময়ের মধ্যে নোটিশের জবাব না দিলে আমার মোয়াক্কেল ন্যায় বিচারের জন্য আদালতের দারস্থ হবেন।

নোটিশের বিষয়ে মাহবুবুল হক ভূঁইয়ার মন্তব্য জানতে চেষ্টা করলে কোনো উত্তর পাওয়া যায়নি। তিনি দেশের বাইরে থাকায় হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।

আইনি নোটিশের অনুলিপি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যানের কাছে। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী উকিল নোটিশের অনুলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এর আগে গত ৭ মে একই মন্তব্যের বিষয়ে ব্যবস্থা নিতে উপাচার্য বরাবর চিঠি দিয়েছে সংগঠনটি।

পাঠদানের সময় শ্রেণিকক্ষে চলন্ত পাখা ছাত্রীর মাথায়

 

ডেস্ক রিপোর্টঃ

লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি বিদ্যালয়ে পাঠদানের সময় শ্রেণিকক্ষে চলন্ত পাখা খুলে পড়ে ফাহিমা আক্তার (১৩) নামে এক ছাত্রী আহত হয়েছে। এতে তার কপালের অনেকাংশ কেটে যায়। কপালে সাতটি সেলাই লেগেছে।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী আবদুর রব উচ্চ বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত ফাহিমা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

স্থানীয় চাঁদখালী বাজারের পল্লী চিকিৎসক বিপ্লব দেবনাথ বলেন, বৈদ্যুতিক পাখা খুলে কপালে পড়ায় ফাহিমা ভয় পেয়েছে। তাকে বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে বলা হয়েছে।

শিক্ষার্থীরা জানায়, দীর্ঘ কয়েক বছর ধরে শ্রেণিকক্ষের বৈদ্যুতিক পাখাগুলো নড়বড়ে হয়ে আছে। মাঝে মধ্যে খুলে পড়ার মতো পরিস্থিতি হতো। শিক্ষকদের বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি। সঠিক সময়ে পাখাগুলোর ত্রুটি সমাধান করলে এখন আর খুলে পড়তো না। ফাহিমাকেও দুর্ঘটনার শিকার হতে হতো না।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ভবনটির অবস্থা জরাজীর্ণ। বর্ষায় ভবনের ছাদ চুয়ে পানি পড়ে। ছাদটি ড্যামেজ হওয়ায় পাখার নাট-স্ক্রুগুলো দুর্বল হয়ে গেছে। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ অন্য কোনো উপায় না থাকায় ঝুঁকি থাকা সত্ত্বেও ভবনটিতে পাঠদান কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে। একটি ভবনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে।

তবে ফাহিমার আহতের বিষয়ে তিনি কোন কথা বলতে রাজি হননি।

বিদেশিরা ক্ষমতায় বসিয়ে দেবে এমন অসম্ভব চিন্তা শেখ হাসিনা করে না: ওবায়দুল কাদের

 

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশিরা এসে ক্ষমতায় বসিয়ে দেবে এমন কোনো অসম্ভব চিন্তা শেখ হাসিনা করেন না।

মঙ্গলবার (১৬ মে) দুপুর সোয়া ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রনায়ক ফারুকের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, তিনি (মির্জা ফখরুল) মনে করছেন পশ্চিমারা তাকে ক্ষমতায় বসাতে পারবে, তার দলকে ক্ষমতায় বসাতে পারবে। সে কারণে ঘন ঘন তাদের দুয়ারে ধর্ণা দিচ্ছেন। নালিশ করছেন, লবিস্ট নিয়োগ করছেন। আওয়ামী লীগের এবং শেখ হাসিনার কোনো লবিস্ট নেই। বিদেশিরা এসে ক্ষমতায় বসিয়ে দেবে, এমন কোনো অসম্ভব চিন্তা শেখ হাসিনা করেন না।

তিনি বলেন, ক্ষমতায় বসার মালিক বাংলাদেশের জনগণ। আমরা জনগণের শক্তিকে বিশ্বাস করি। শেখ হাসিনা নিজেই বলেছেন, আমরা ক্ষমতায় আসতে চাই জনগণের ভোটে। জনগণ চাইলে আছি, না চাইলে নাই। এই মানসিকতা যার, সে বিদেশি বা দেশীয় ষড়যন্ত্রকারীদের ভয় পাবেন, এটা ভাবার কোনো কারণ নেই।

মোখায় স্থগিত এসএসসি পরীক্ষা আগামী ২৭ ও ২৮ মে

 

ডেস্ক রিপোর্টঃ

ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার পরিবর্তিত তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী ২৭ ও ২৮ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় উপ কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

এর আগে ঘূর্ণিঝড় মোখার কারণে গত রোববার (১৩ মে) চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আর গতকাল সোমবার (১৪ মে) অনুষ্ঠেয় দেশের সব বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়।

আজ মঙ্গলবার (১৬ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশারের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোখার কারণে স্থগিত হওয়া পরীক্ষা আগামী ২৭ ও ২৮ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম ও বরিশাল বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে। ওই দিন পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ২৮ মে অনুষ্ঠিত হবে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা। ওই দিন এ বোর্ডগুলোতে গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সঙ্গীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়েছে। সময়সূচি অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিলের (ভোকেশনাল) লিখিত পরীক্ষা শেষ হবে ২৩ মে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে ২৫ মে।

কুমিল্লার রেইসকোর্স থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে ১৮ হাজার ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন মাদক কারবরিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মে রাত সাড়ে ৭টায় নগরীর রেইসকোর্স এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার গোলাবাড়ীর আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে দেলোয়ার হোসেন ভূঁইয়া (৩২), ধর্মপুরের কাজী মঈনউদ্দিনের ছেলে কাজী মহিউদ্দিন নাজমুল (৩২), রেইসকোর্সের মৃত মোবারক হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন @ হিমেল (৩২) এবং বুড়িচং উপজেলার মজলিশপুর গ্রামের মৃত কাজী এমদাদুল হক এর ছেলে নাজমুল হক (৩৫)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা সকলেই দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

কুমিল্লায় পৃথক অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে ৩৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মে রাত দেড়টায় চৌদ্দগ্রামের জামপুর এলাকায় অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। সে চৌদ্দগ্রামের কড়ইবন গ্রামের মোঃ ইউনুস মিয়ার ছেলে মোঃ শাহ জালাল (২২)।

পৃথক অন্য আরেকটি অভিযানে ১৬ মে সকালে কুমিল্লার জীপুর এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করতে সক্ষম হয়। সে বারপাড়া এলাকার মৃত. অহিদ মিয়ার ছেলে মোঃ শহীদউল্লাহ (৪৮)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা উভয়েই দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় এবং সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে মোঃ শাহ জালাল (২২) এর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় এবং মোঃ শহীদউল্লাহ (৪৮) এর রিরুদ্ধে একই জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মেসিকে ফেরাতে আমরা সম্ভাব্য সবকিছু করব’ : লাপোর্তা

 

স্পোর্টস ডেস্ক:

লিওনেল মেসি ও বার্সেলোনা এক সময় একটি সমর্থক শব্দই মনে হতো। যেখানে বার্সার অ্যাকাডেমি লা মাসিয়া থেকে মেসির যাত্রা শুরু হয়েছিল। তারপর আর্জেন্টাইন তারকাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অসংখ্যা ইতিহাসের জন্ম হয়েছে তাকে দিয়ে।

তবে দীর্ঘ পথ চলার পরে ২০২১ সালে বার্সা ক্যারিয়ারের ইতি হয় মেসির। সেসময় আর্থিক সমস্যার কারণে মেসিকে ছাড়তে বাধ্য হয়েছিল কাতালানরা। পরে পিএসজিতে চুক্তিবদ্ধ হন এই তারকা। সেখানে আসন্ন জুনেই শেষ হচ্ছে তার চুক্তি। আর এমন আবহেই মেসিকে বার্সেলোনাতে ফেরাতে যে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন তা স্পষ্ট জানিয়েছেন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা। খবর গোল ডট কমের।

বার্সেলোনা ক্লাবের সময়টা এই মুহূর্তে ভালো যাচ্ছে । গত ম্যাচে তারা এস্পানিওলকে হারিয়ে ২৭তম বার লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে। মেসি ক্লাব ছাড়ার পর এই প্রথমবার তারা লিগ শিরোপা জিতেছে। এমন সময়ে এখন আর্জেন্টাইন এই তারকাকে ফিরিয়ে আনার চেষ্টাও চালাচ্ছে কাতালান ক্লাব।

এস্পানিওলের মাঠে রবিব