All posts by jitu

নোয়াখালীতে পাওয়ার টিলার চাপায় শিশুর মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ধান ভাঙ্গার পাওয়ার টিলার শ্যালো মেশিনে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাওয়ার টিলার চালক মো.ইউনুছ হোসেন (২৬) গুরুত্বর আহত হয়।

নিহত আরমান হোসেন রাসেল (৯) জেলার সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামের মনির উদ্দিন বেপারী বাড়ির জসিম উদ্দিনের ছেলে।

শনিবার (১৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৫ নং অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অজুনতলা ইউনিয়নের চর বাতানিয়া এলাকার বাসিন্দা টিপু পাওয়ার টিলার শ্যালো মেশিনে বাড়ি বাড়ি গিয়ে ধান ভাঙ্গিয়ে জীবিকা নির্বাহ করে। শনিবার বিকেলের দিকে সে উত্তর মানিকপুর এলাকায় ধান ভাঙ্গতে যায়। তখন রাস্তায় কয়েকজন শিশু তার চলন্ত পাওয়ার টিলারের পিছু নেয় এবং একাধিক শিশু পাওয়ার টিলারের পিছনে ধরে ঝুলতে চেষ্টা করে। ওই সময় সে শিশুদের নিৃবত করতে গাড়ির পিছনে থাকালে নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার টিলার উল্টে রাস্তার বাহিরে চলে গেলে রাসেল নামে এক শিশু চাপা পড়ে হয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ওসি ইকবাল হোসেন পাটোয়ারী আরো বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

দাউদকান্দিতে ২ বাসযাত্রীর শরীরে ১২শ’ পিস ইয়াবা!

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দিতে দুই বাসযাত্রীর শরীর থেকে ১২শ’ পিস ইয়াবা উদ্ধার করেছ হাইওয়ে পুলিশ।

রবিবার ( ১৪ মে) এই অভিযানে দুই বাসযাত্রীকে গ্রেফতার করা হয়।

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, দাউদকান্দি হাইওয়ে থানার টিএসআই মোঃ কামাল হোসেন দাউদকান্দি মডেল থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোড নামকস্থানে ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাসের যাত্রী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খটিয়াভাঙ্গা গ্রামের মোঃ ইছহাক (৩৮) ও কেউদিয়া গ্রামের আব্দুল্লাহর দেহ তল্লাশি করে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য তিন লাখ ষাট হাজার টাকা। হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

অবশেষে বাগদান সারলেন পরিণীতি-রাঘব

 

বিনোদন ডেস্ক:

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাগদান সারলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। হবু বর আর কেউ নন, সেই রাঘব চাড্ডা। যিনি আম আদমি পার্টির নেতা ও সংসদ সদস্য।

গতকাল শনিবার পারিবারিক আয়োজনে আংটি বদল করেন এই প্রেমিক জুটি।
ধফাবৎঃরংবসবহঃ

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, নয়া দিল্লির কাপুরথালা হাউজে বসেছিল বাগদান অনুষ্ঠানের আসর। দুই পরিবারের সদস্য ছাড়া এ জুটির ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। যদিও বিয়ে তারিখ এখনও ঘোষণা করেননি পরিণীতি। তবে শোনা যাচ্ছে, আগামী অক্টোবরে সাতপাকে বাঁধা পড়বেন পরিণীতি-রাঘব।

বাগদান অনুষ্ঠানের জন্য বাহারি ফুল দিয়ে সাজানো হয়েছিল রাঘবের বাড়ি।

পরিণীতির বাগদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তার দুই ভাই সহজ আর শিবাঙ্গ। তারা সাদা পোশাকে হাজির হয়েছিলেন। বাগদানের আসরের বাইরে পাতা হয়েছিল রেড কার্পেট। অতিথিদের জন্যই এই ব্যবস্থা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন পরিণীতির বোন প্রিয়াঙ্কা চোপড়া। সকাল সকাল স্বামী নিক জোনাস ও কন্যাকে নিয়ে নয়া দিল্লিতে হাজির হন তিনি।

তাছাড়াও এই অনুষ্ঠানে এসেছিলেন রাজনৈতিক জগতের বড় বড় ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন আদিত্য ঠাকরে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী।

গতকাল রাতে বাগদান অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আসে। আর এ ছবি প্রথমে শেয়ার করেন পরিণীতি নিজেই। এসব ছবিতে দেখা যায়, রোমান্সে ডুবে আছেন পরিণীতি-রাঘব।

ভারতীয় একটি সংবাদ সংস্থার দাবি, দুই জগতের দুই তারকা কলেজ জীবনের বন্ধু। একসঙ্গে লন্ডনে পড়াশোনা করেছেন তারা।

কিছুদিন আগে মুম্বাইয়ের বিলাসবহুল একটি গাড়ি থেকে নামতে দেখা যায় পরিণীতি চোপড়া ও রাঘবকে। দুজনে একসঙ্গে ডিনার করতে একটি রেস্তোরাঁয় যান। এসময়ের ভিডিও ক্লিপ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর আলোচনায় উঠে আসেন এই জুটি।

পরিণীতি চোপড়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উঁচাই’। গত বছরের ১১ নভেম্বর মুক্তি পায় সিনেমাটি। ২০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ৫০ কোটি রুপি।

উপকূলে মোখার ঝুঁকি কমেছে, মূল আঘাত মিয়ানমারে

 

ডেস্ক রিপোর্ট:

বঙ্গোসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ বাংলাদেশের কক্সবাজার ও উত্তর-মিয়ানমার উপকূল অতিক্রম করতে শুরু করেছে। রোববার সকালের দিকে উপকূল অতিক্রম শুরু করে এ ঘূর্ণিঝড়। সবশেষ তথ্যে বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় মোখার কারণে ক্ষয়ক্ষতির ঝুঁকি কমে এসেছে। মূলত অতি প্রবল এ ঘূর্ণিঝড় মূল আঘাত হানবে মিয়ানমারের সিটওয়া অঞ্চলে।

রোববার (১৪ মে) বেলা সোয়া ১১টায় আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান এসব তথ্য জানান।

এর আগে, বেলা ১১টার দিকে আবহাওয়া অধিদপ্তরের ১৯ নম্বর বিশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার ও মিয়ানমার উপকূল অতিক্রম করছে। রোববার বিকেল নাগাদ এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে কক্সবাজার ও উত্তর-মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে।

নোয়াখালীর বিভিন্ন এলাকায় বজ্রপাতসহ ঝড়ো হাওয়া শুরু

 

ডেস্ক রিপোর্টঃ

উপকূলীয় জেলা নোয়াখালীতে ঘূর্ণিঝড় মোখার প্রভাব শুরু হয়েছে। শুক্রবার (১২ মে) রাত থেকে নোয়াখালীর বিভিন্ন এলাকায় বজ্রপাতসহ ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। জেলার সদর, হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলার বেশকিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। মেঘনা নদীর জোয়ার স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলায় ৪৬৩ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ আশ্রয় কেন্দ্রে দুর্যোগকালীন তিন লাখ ৩ হাজার ৬০০ জন মানুষ আশ্রয় নিতে পারবেন। এছাড়া আট হাজারের অধিক স্বেচ্ছাসেবী ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

এদিকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ১১১ মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। নোয়াখালীতে কর্মরত সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ২৪২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে।

অন্যদিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিটের পক্ষ থেকে পাঁচ শতাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েছেন বলে জানানো হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় হাতিয়ায় ২৪২ আশ্রয়ণকেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র মজুত রাখার বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে নোয়াখালী। এতে উপকূলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে বাইক উল্টে গিয়ে মোহাম্মদ আনিস অনিম (১৯) ও সাব্বির হোসেন (১৮) নামে দুই তরুণ নিহত হয়েছেন।

শুক্রবার বিকালে চাঁদপুর-রায়পুর সড়কের সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজ গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির চাঁদপুর শহরের চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক প্রধানীয়ার ছেলে ও অনিম আদর্শ মুসলিমপাড়া এলাকার বাসিন্দা ফজলুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে কয়েকজন বন্ধুসহ মোটরবাইকে করে বের হন অনিম ও সাব্বির। ঘটনাস্থলে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোর সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তারা দুজন মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন ছিল।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

হাতিয়ার সাথে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

নোয়াখালী প্রতিনিধিঃ

ঘূর্ণিঝড় মোখা উপকূলের নিকটবর্তী হওয়ায় সাগর উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার (১২ মে) বিকেল থেকে দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে হাতিয়া-ঢাকা লঞ্চ চলাচল, হাতিয়া-চট্টগ্রাম, হাতিয়া-ভোলা স্টিমার চলাচল ও হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাট সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল নৌযানকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে হাতিয়ার মেঘনা ও পাশ্ববর্তী বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, চলছে ৮ নম্বর মহাবিপদ সংকেত। পারাপারে ঝুঁকি থাকায় শুক্রবার বিকেল থেকে সাময়িকভাবে নৌ-চলাচল বন্ধ রাখা হয়েছে। এ কারণে দেশের অন্য কোথাও থেকে লোকজন হাতিয়ায় আসতে পারছেন না এবং হাতিয়া থেকে কেউ দ্বীপের বাইরেও যেতে পারছেন না।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়সার খসরু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মানুষের জানমাল রক্ষায় শুক্রবার বিকেল থেকে হাতিয়ার সঙ্গে সারা দেশের সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। সব নৌ-যানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নোয়াখালী জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসন সকল প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে ৪৬৩টি আশ্রয় কেন্দ্র ও ৩টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। যার ধারণ ক্ষমতা ৩ লাখ ৩ হাজার ৬০০ জন। সিপিপির ৮৩৮০ জন এবং রেড ক্রিসেন্টের ৫৭০ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত আছেন। সকল সরকারি কর্মকর্তা/কর্মচারীকে কর্মস্থলে থাকতে বলা হয়েছে।

কুমিল্লার মনোহরগঞ্জে পুকুরে ডুবে ২ ভাই বোনের মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মনোহরগঞ্জে বাড়ির পাশের পুকুরে গোসলে গিয়ে পানিতে ডুবে ২ ভাই বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের উত্তর ফেনুয়া গ্রামের এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উত্তর ফেনুয়া গ্রামের মো. সোহেলের ছেলে ইব্রাহিম খলিল (৫) ও সোহেলের ছোট বোন নাছরিন আক্তারের মেয়ে লামিয়া আক্তার (৫)। তারা দুজন স্থানীয় উত্তর ফেনুয়া হোসাইনীয়া কাওমি মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী। ইব্রাহিম খলিল সম্পর্কে লামিয়ার মামাতো ভাই।

উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হান্নান হিরু জানান, পাশাপাশি বাড়ি ও সমবয়সী হওয়ার কারণে মামাতো ভাই ইব্রাহিম খলিল ও ফুফাতো বোন লামিয়া আক্তার এক সঙ্গে খেলাধুলা করতো। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে তারা বাড়ির পাশের পুকুরে গোসলে গিয়ে পানিতে ডুবে যায়। দুপুর ১২টার দিকে ইব্রাহিম ও লামিয়ার মরদেহ ভেসে উঠলে স্বজনরা তাদের উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। অভিযোগ না থাকায় স্বজনদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

কুমিল্লায় পৃথক অভিযানে ২ নারীসহ ৪ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদর ও সদর দক্ষিণ উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে ১৮৫ বোতল ফেন্সিডিলসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে ১২ মে বিকালে কুমিল্লা সদরের বারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। উক্ত অভিযানে ৮৫ বোতল ফেন্সিডিলসহ দুইজন নারী মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃত নারীরা হলেন, কুমিল্লার দেবিদ্বার উপজেলার শুরপুর গ্রামের মৃত হাফিজ মিয়ার মেয়ে কাজলী বেগম (৪৫) এবং একই উপজেলার দারিয়াপুর গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে নারগিস আক্তার (২৫)।

পৃথক অন্য আরেকটি অভিযানে ১২ মে বিকালে সদর দক্ষিণ উপজেলার মুড়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। উক্ত অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সদর দক্ষিণ উপজেলার মুড়াপাড়া গ্রামের মৃত. খোরশেদ আলমের ছেলে মোঃ জহির আলম (২৪) এবং একই গ্রামের মোঃ আলমগীর হোসেনের ছেলে মোঃ আরাফাত হোসেন রিফাত (২১)।

শনিবার (১৩ মে) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সকলেই দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আটককৃত নারীদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটককৃত পুরুষদের রিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দাউদকান্দির উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলীকে সংবর্ধনা

 

স্টাফ রিপোর্টার:

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদানের জন্য জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২২ অর্জন করায় দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সংবর্ধনা দেওয়া হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে শনিবার (১৩ মে ) দুপুরে গৌরীপুর ঈদঁগা মাঠে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। পরে উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান এর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী বলেন, আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রাথমিক শিক্ষার প্রসার ঘটাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছি, যা চলমান রয়েছে । শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকারের নেয়া পদক্ষেপ গুলো বাস্তবায়ন করতে মাননীয় সংসদ সদস্য আমার অভিভাবক মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভূইয়ার দিকনির্দেশনায় সব সময় কাজ করে যাচ্ছি । এজন্যই আজ আমি শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছি। আমার এই শ্রেষ্ঠ চেয়ারম্যান হওয়ার কৃতিত্ব আমার উপজেলার সকল প্রশাসনিক কর্মকর্তা ও দাউদকান্দিবাসীর প্রতি উৎস্বর্গ করলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথামিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গাজিউল হক চৌধুরী এবং গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান নোমান মিয়া সরকার। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ কামরুল হাছান ভূইয়া প্রমূখ।

উল্লেখ্য, মেজর (অব.) মোহাম্মদ আলী চেয়ারম্যান হিসেবে টানা দুইবার দায়িত্ব পাওয়ার পর দাউদকান্দিতে প্রাথমিক শিক্ষার ব্যাপক উন্নয়ন ঘটেছে। ইতোমধ্যে তিনি জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে শতভাগ রঙিন বই নিশ্চিতকরণ, স্কুল ড্রেস, ক্রীড়া সামগ্রী বিতরণ, বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ, ইন্টারনেট সংযোগসহ নানা রকমের উন্নয়নমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন যা চলমান। এর ফলে উপজেলাটিতে শিক্ষার্থী ঝড়ে পড়ার হার শূন্যের কোঠায় নেমে এসেছে। শতভাগ স্কুলে ল্যাপটপ, মডেম, ইন্টারনেট ব্যবস্থা রয়েছে।

প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ আবদানের জন্য রোববার( ১২ মার্চ) জাতীয় ভাবে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ওসমানী স্মৃতি মিলয়নায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২, মেজর অবঃ মোহাম্মদ আলীকে প্রদান করা হয়।