All posts by jitu

কুমিল্লা (দক্ষিণ) জেলা ও মহানগর শাখা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদল কুমিল্লা (দক্ষিণ) জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

১ মে এ কমিটি ঘোষণা করে আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পূর্ণ করে কেন্দ্রিয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন নির্দেশ দিয়েছেন।

কুমিল্লা দক্ষিণ জেলা শাখা  যুবদলের আহ্বায়ক পদে মো: আনোয়ারুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব ও সদস্য সচিব পদে ফরিদ উদ্দিন শিপলু রয়েছেন।

এদিকে মহানগর যুবদলের আহ্বায়ক পদে ফয়সালুর রহমান পাভেল ও সদস্য সচিব পদে রোমান হাসান রয়েছেন।

 

আন্তর্জাতিক শ্রমিক দিবসে দেবীদ্বার শ্রমিক লীগের র‌্যালী ও আলোচনা সভা

 

স্টাফ রিপোর্টার:
‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ উপলক্ষ্যে কুমিল্লার দেবীদ্বার উপজেলা-পৌর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেবীদ্বার স্বাধীনতা চত্ত্বরে সোমবার দুপুরে এই সভা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলি মাস্টার।

দেবীদ্বার উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু নাঈম মুন্সীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাউছার হায়দারের সঞ্চালনায় বিশেষ অতিথি হয়ে ব্যক্তব রাখেন- দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম সফিউদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. লুৎফুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম তুষার ও মো. মোস্তাফিজুর রহমান সরকার, তথ্য ও গবেষনা সম্পাদক মো. মিজানুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. মোস্তফা কামাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ উপস্থিত ছিলেন অনেকে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯: প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকায় কুবির ৫ শিক্ষার্থী

চাদঁনী আক্তার, কুবি :

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ এর প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা তৈরি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জনের নামের তালিকা প্রকাশিত হয়েছে। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।

রবিবার (৩০ এপ্রিল) ইউজিসির রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত শিক্ষার্থীরা হলেন, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সোনিয়া আক্তার, ইংরেজি বিভাগের শিক্ষার্থী নূরে জাহান তাহিন, প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মোছা. তাসলিমা খাতুন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী তাসপিয়া সালাম এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রিপা আক্তার।

চৌদ্দগ্রামে ৩৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ৩৫  কেজি গাঁজাসহ মনু মিয়া (৫০) নামের এক মাদক কারবারিকে  আটক করেছে থানা পুলিশ।

১ এপ্রিল  চৌদ্দগ্রাম উপজেলার কাদৈর মধ্যমপাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মনু মিয়া  চৌদ্দগ্রাম উপজেলার কাদৈর গ্রামের মৃত. সৈয়দ আলীর ছেলে মনু মিয়া ।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

 

স্টাফ রিপোর্টারঃ

‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।

সোমবার (১ মে) সকালে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিভিন্ন শ্রমিক ইউনিয়নের উপস্থিতিতে নগরীর টাউন হল থেকে একটি র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।পরে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক প্রকৌশলী মামুন-অর-রশিদ, আঞ্চলিক শ্রমদপ্তরের উপ-পরিচালক মনিরুজ্জামান, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক হাসান খসরু, কুমিল্লা মহানগর শ্রমিক লীগের আহবায়ক মো: আনিসুর রহমান ভূইয়া। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মুফতি সেলিম মাকসুদ সালমানি।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চলন্ত মেট্রোরেলের জানালায় ঢিল, ভেঙে গেছে কাচ

ডেস্ক রিপোর্টঃ

দেশের প্রথম বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনের একটি কোচের জানালার কাচ ভেঙে গেছে। অভিযুক্তকে খুঁজে বের করতে ইতিমধ্যে থানায় অভিযোগ করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (১ মে) দুপুরে ডিএমটিসিএলের ম্যানেজার (সিভিল অ্যান্ড পি-ওয়ে) মাহফুজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা এরকম কোনো একটা সময়ের মধ্যে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনগামী একটি মেট্রো ট্রেন কাজীপাড়া স্টেশনের ঢোকার মুখে একটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনাটি কাজীপাড়া মেট্রো স্টেশনের ঠিক দক্ষিণ প্রান্তের ঘটনা। যখন ট্রেনটি স্টেশনের ঢুকছিলো, ঠিক ওই সময় বিকট একটি আওয়াজে জানালার কাচটি ভেঙে যায়। ট্রেন ছিল পশ্চিম দিকের ট্র্যাকে, আর পূর্ব দিক থেকে ঢিল আসে। যার ফলে ট্রেনের পূর্ব দিকের একটি কাচ ভেঙে গেছে। যিনি এই রিপোর্ট (কাচ ভাঙার) প্রথম করেছেন, তার ভাষ্যমতে এটি কাজীপাড়া স্টেশনে ঢোকার ঠিক একটু আগে ঘটে।’

এ বিষয়ে কাফরুল থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘রোববার আগারগাঁও স্টেশন থেকে শেওড়াপাড়া হয়ে কাজীপাড়া দিয়ে উত্তরা যাওয়ার সময় মেট্রোরেলের একটি কাচে ঢিল ছোড়া হয়। ঘটনাটি ঘটে কাজীপাড়া বর্ডার এলাকায়। এই বিষয়ে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। এটি মামলা আকারে দায়ের হওয়ার প্রস্তুতি চলছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি কোন আইনে মামলাটি করা যায়।’ এখনো এ ঘটনায় কেউ আটক হয়নি বলে জানান তিনি।

অযোগ্য ও নিস্ক্রিয়দের দিয়ে মেঘনা ছাত্রলীগের কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

 

উজ্জ্বল হোসেন বিল্লাল:

সদ্য ঘোষিত মেঘনা উপজেলা ছাত্রলীগ কমিটি ঘিরে সমালোচনার ঝড় চলছে। বয়স্ক, বিবাহিত ও সন্তানের পিতা মোহসিন সোহাগকে (শাকিল) উপজেলা ছাত্রলীগের সভাপতি ঘোষণা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে মেঘনা উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

সোমবার দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলার নয়াকান্দারগাও বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা ছাত্র লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন এবং পরবর্তীতে ওই সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মেঘনা উপজেলা ছাত্রলীগের পূর্বের কমিটির সভাপতি সামিউল হাসান সাঈদ জানান, সভাপতি পদে স্থান পাওয়া মোহসিন সোহাগ এর জাতীয় পরিচয়পত্রে নাম শাকিল । যেখানে তাঁর জন্ম তারিখ ২৭ ফেব্রুয়ারি, ১৯৮৩। সেই হিসেবে তাঁর বর্তমান বয়স প্রায় ৪০ বছর। যা ছাত্রলীগের পদে থাকার জন্য অনুপযুক্ত। তার প্রকৃত বয়স লুকিয়ে সে জীবনবৃত্তান্ত জমা দিয়েছে বলে জানা গেছে। সে একটি জন্ম নিবন্ধন করেছে যেখানে তার বয়স ১০ বছর কমানো হয়েছে। সেখানে তার জন্ম সাল ১৯৯৩ । জন্ম নিবন্ধনে নামও পরিবর্তন করা হয়েছে। শাকিলের পরিবর্তে মোহসিন সোহাগ করা হয়েছে। এছাড়া মোহসিন সোহাগ বিবাহিত ও সন্তানের জনক। এছাড়া কমিটির আরো কয়েকজন রয়েছেন যারা বিগত দিনগুলিতে নিস্ত্রিয় ছিলেন মাঠে।

সদ্য ঘোষিত কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে যোগ্য ও সক্রিয় নেতাকর্মী দিয়ে কমিটি গঠনের দাবী জানিয়ে সাঈদ আরো জানান, আমাদের কমিটি পূর্ণাঙ্গ না করে, কোন প্রকার সম্মেলন ছাড়াই রাতের অন্ধকারে এ কমিটি ঘোষণা করা হয়েছে। বয়স্ক, বিবাহিত, সন্তানের জনক, অযোগ্য, নিস্ক্রিয়রা এ কমিটিতে স্থান পেয়েছে। প্রাণের সংগঠন ছাত্রলীগকে ধ্বংস করার পায়তারা চলছে। আমরা শুনেছি মোটা অংকের অর্থের বিনিময়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পূর্বের কমিটির সাধারন সম্পাদক শফিক দেওয়ান সহ স্থানীয় শতাধিক ছাত্র লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে মেঘনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহসিন সোহাগের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন সংযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো: মহিউদ্দিন জানান, সভাপতি মোহসিনের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। যোগ্য ও সক্রিয়দের দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য যে, ২৪ এপ্রিল কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো: মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত কুমিল্লা উত্তর জেলা শাখা ছাত্রলীগের পেইডে এক বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে সভাপতি পদে মোহসিন সোহাগ, সহ সভাপতি পদে মো: আনোয়ার হোসেন , জাবের ভূইয়া ও খন্দকার সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন শাহরিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: ফাহিম মিয়া ও মো: টিটু মিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলামকে রাখা হয়।

চৌদ্দগ্রামে বিয়ার-ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বিয়ার ও ফেন্সিডিলসহ মোঃ ফারুক হোসেন ছোটন (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে ৩০ এপ্রিল রাত আড়াইটায় উপজেলার কাশিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

এসময় ৫৫ বোতল ফেন্সিডিল ও ৬৪ ক্যান বিয়ারসহ মাদক কারবারি ছোটনকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি চৌদ্দগ্রাম উপজেলার জামপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে

সোমবার (১ মে) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও বিয়ারসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

 

দেবিদ্বারে কৃষকের ধান কেটে বাড়িতে পৌছে দিলেন যুবলীগ নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মানবিক চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা প্রভাষক মো:  সাইফুল ইসলাম শামীমের নেতৃত্বে উপজেলা ও পৌরসভা যুবলীগের নেতৃবৃন্দ কৃষকের ধান কেটে মাড়াই করে ফসল বাড়িতে পৌছে দিয়েছে।

সোমবার সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের অসহায় দরিদ্র কৃষক আব্দুর রশিদের ৩৮ শতক জমির ধান কেটে মাড়াই করে ফসল বাড়িতে পৌঁছে দেন যুবলীগের নেতাকর্মীরা।

শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখা

স্টাফ রিপোর্টার:

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৩ উদযাপন করেছে  বাংলাদেশ মানবাধিকার কমিশন, কুমিল্লা মহানগর শাখা।

কুমিল্লা মহানগর শাখার নিজস্ব শ্লোগান ” শ্রমিকের মজুরি দিয়ে দাও আগাম,  শুকাবার পূর্বে ঘাম ” এ বিষয়কে কেন্দ্র করে কুমিল্লার পূবালী চত্বরে শ্রমজীবী মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার সভাপতি এ. এইচ.এম তারিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলজার হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ হাসানুল কবির সোহেল, সাংগঠনিক সম্পাদক আক্তার জামিল, আন্