Tag Archives: কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৬-তম শাহদাৎ বার্ষিকী পালন

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

 

স্টাফ রিপোর্টারঃ

‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।

সোমবার (১ মে) সকালে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিভিন্ন শ্রমিক ইউনিয়নের উপস্থিতিতে নগরীর টাউন হল থেকে একটি র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।পরে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক প্রকৌশলী মামুন-অর-রশিদ, আঞ্চলিক শ্রমদপ্তরের উপ-পরিচালক মনিরুজ্জামান, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক হাসান খসরু, কুমিল্লা মহানগর শ্রমিক লীগের আহবায়ক মো: আনিসুর রহমান ভূইয়া। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মুফতি সেলিম মাকসুদ সালমানি।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

রোববার (২৬ মার্চ) ভোরে টাউন হল মাঠে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়।

পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মোঃ শামীম আলম, পুলিশ সুপার আবদুল মান্নান বপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ড. শফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: হেলাল উদ্দিন, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, জেলা সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।

এরপর মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সরকারী, বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া নগর উদ্যান সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরাল, জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত শহিদ জেলা প্রশাসক এ কে এম সামসুল হক খান স্মৃতিভাস্কর্য ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত শহিদ পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিন আহমেদ স্মৃতিভাষ্কর্য, পুলিশ লাইন শহিদ স্মৃতিস্তম্ভ এবং আলেখারচরে অবস্থিত যুদ্ধজয় ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৬-তম শাহদাৎ বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগর উদ্যানে রবিবার(১৫ আগষ্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা-৬ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার, সংরক্ষিত মহিলা সাংসদ আনজুম সুলতানা সীমা,জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ,  এনএসআই কুমিল্লার যুগ্ম-পরিচালক জি এম আলিম উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান রিয়াল এ্যাডমিরাল (অব:) আবু তাহের, কুমিল্লা সিভিল সার্জন মীর মোবারক হোসেন এসময় পুলিশ বাহিনীর একটি চৌকসদল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন।

পরে লাকসাম রোডস্থ আওয়ামীলীগ অফিস প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা সদর সাংসদ। এসময় মহানগর আওয়ামীলীগ সভাপতি ও সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার, সাধারণ সম্পাদক আরফানুর হক রিফাত, সহ সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নগর উদ্যানে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর যুবলীগ আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, যুগ্ম আহ্বায়ক ও কুসিক কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদী, যুবরীগ নেতা বোরহান মাহমুদ কামরুলসহ অন্যান্য যুবলীগ নেতৃবৃন্দ। এসময় আরো শ্রদ্ধা নিবেদন করেন জেলা তথ্য অফিস,ইন্জিনিয়ার্স ইনিস্টিউট,কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশ গ্রাম পুলিশ,বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সমিতি, কুমিল্লা জেলা আইনজীবী সমিতি, জেলা প্রতিবন্ধি,সরকারি শিশু পরিবার,শহর সমাজ সেবা কার্যালয়,নবাব ফয়জুন্নেচ্ছা উচ্চ বালিকা বিদ্যালয়,কুমিল্লাস্থ চৌদ্দগ্রাম সমিতি, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ শিশু একাডেমি কুমিল্লা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কুমিল্লা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা, জেলা প্রাথমিক শিক্ষা অফিস কুমিল্লা, ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লা, পরিবেশ অধিদপ্তর কুমিল্লা, কুমিল্লা সদর উপজেলা আওয়ামীলীগ, জেলা শিল্পকলা একাডেমি, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ,কুমিল্লা শিক্ষা বোর্ড,আমরা তারুণ্যের আলো সংগঠনসহ বিভিন্ন সরকারি বেসরকারি ও সামাজিক সংগঠন বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।