সদর দক্ষিণের কৃষি জমিতে যুবকের মরদেহ
আজকের কুমিল্লা ডট কম :
March 14, 2018
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার এক কৃষি জমি থেকে সাদ্দাম হোসেন (২৫) নামের এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিয়েছে স্থানীয়রা।
বুধবার (১৪ মার্চ) সকালে উপজেলার জোড়কানুন ই্উনিয়নের
নিহত সাদ্দাম হোসেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের বালুধুম গ্রামের আব্দুল লতিফের ছেলে ।
নিহতের শরীরে বিভিন্ন আঘাতের চিহ রয়েছে।
এ বিষয়ে জানতে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।