All posts by jitu

বুধবার টুঙ্গিপাড়া যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসবেন।

রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। পরে তিনি বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

এ দিন তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গার্ড অব অনার প্রদান করা হবে। সবশেষ শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করবেন তিনি।

চৌদ্দগ্রামে ১৮ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক

সালাহ উদ্দিন সোহেল:

কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকা হতে ১৮ বোতল বিদেশী মদসহ  একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে  র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২৪ এপ্রিল রাতে চৌদ্দগ্রামের  মিয়াবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের আমড়াতলী গ্রামের আমির হোসেনের ছেলে এমরান হোসেন (৩২)।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর  কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

“শশইয়া দুদু মিয়া উচ্চ বিদ্যালয়ে” এসএসসি ২০০১ ও ২০০২ ব্যাচের ২০ বছর পূর্তিতে বন্ধুদের মিলনমেলা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বরুড়া উপজেলার “শশইয়া দুদু মিয়া উচ্চ বিদ্যালয়ে” এসএসসি ২০০১ ও ২০০২ ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে বন্ধুদের মিলনমেলার আয়োজন করা হয়েছে। উক্ত মিলনমেলায় শিক্ষকদের সম্মাননা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠানে বিভিন্ন ধরনের বন্ধু বান্ধবীদের, বাচ্চাদের এবং শিক্ষদের খেলাধুলার আয়োজন করা হয় এবং হরেক রকম খাবার পরিবেশনা করা হয়।

সাবেক শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন  ছফিউল্লাহ স্যার, শহীদউল্লাহ স্যার, গোলাম মোস্তফা স্যার, আবুল খায়ের স্যার, হোসেন স্যার, স্বপ্ন বন্ধু চক্রবর্তী, আব্দুল গফুর স্যার এবং বর্তমান প্রধান শিক্ষক মুজিবুর রহমান স্যার, আব্দুল বারী স্যারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। আরও উপস্থিত ছিলেন সংবর্ধিত এসএসসি ও দাখিল পরীক্ষায় অ+ প্রাপ্ত, প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ২০০১ এর কুমিল্লার বন্ধু আতিক সুমন এবং আদিল। সর্বশেষ র‍্যাফেল ড্র এবং খেলাধুলার পুরষ্কার বিতরণ করা হয়।

শাহরাস্তির উনকিলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০১৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা উচ্চ বিদ্যালয়ের ২০১৪ সালের এসএসসি পরিক্ষায় অংশগ্রহণকারী ব্যাচের ঈদ পুর্নমিলনী  অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় উনকিলা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উক্ত ঈদ পুর্নমিলনী  অনুষ্ঠিত হয়।

২০১৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরিক্ষায় অংশগ্রহণকারি শিক্ষার্থী কুমিল্লা শহরস্থ এবি স্কুলের প্রতিশ্রুতিশীল শিক্ষক আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান পাটওয়ারী।

বর্ণিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রায়শ্রী উত্তর ইউনিয়নের খামপাড় গ্রামের কৃতি সন্তান, শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী,উনকিলা উচ্চ বিদ্যালয়ের বর্তমান ব্যবস্থাপনা কমিটির শিক্ষানুরাগী সদস্য এবং সফল শিল্প উদ্যোক্তা মো. মোশারফ হোসেন।

প্রধান অতিথি উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁর বক্তব্যে বলেন, যদি দৃঢ় আত্মবিশ্বাস থাকে তবে আপনি যে কাজই করুন না কেন ঐ কাজে সফল হবেনই। তিনি আরও বলেন, আপনাদের মধ্য থেকে প্রতিষ্ঠিত এক’শ জন শিক্ষার্থী এলাকার যেকোন সমস্যা মোকাবিলায় এগিয়ে আসলে অত্র এলাকায় বেকার বা কর্মহীন কোন মানুষকে খোঁজে পাওয়া যাবে না। অবস্থা এমন হবে যে আপনারা কাজ দেয়ার মানুষ খোঁজে পাবেন না। এজন্য প্রয়োজন দৃঢ প্রত্যয়। আমি আশা করি আপনারা এ কাজে এগিয়ে আসবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম, রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশাররেফ হোসেন(মুশু),বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহিউল ইসলাম, সিনিয়র শিক্ষক সাজ্জাদ হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রিয় লাল ভৌমিক, রায়শ্রী উত্তর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান লিটন সহ বিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক-শিক্ষিকা এবং ২০১৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরিক্ষায় অংশগ্রহণকারি সকল সাবেক শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান চলার এক পর্যায়ে প্রিয় শিক্ষকদের কাছে পেয়ে এবং ফেলে যাওয়া বিদ্যালয়ের স্মৃতি চারণ করতে গিয়ে অনেকের চোখ আনন্দঅশ্রুতে ছলচল করতে ও ভিজতে দেখা যায়। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা তাদের প্রিয় স্কুল, প্রিয় শিক্ষক ও বিদ্যালয়ে তাদের কাটানে মধুর সময়ের স্মৃতি রোমন্থন করেন।

অনুষ্ঠান চলাকালে ২০১৪ সালের পরীক্ষার্থীদের মধ্যে সেরা শিক্ষার্থী মোঃ হাসিবুল হাসান যিনি ঐ বছর এসএসসি পরিক্ষায় অ+ পেয়ে উত্তীর্ণ হন তার সাথে কথা হয় এই প্রতিবেদকের। হাসিবুল এইচএসসি শেষে বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং করে একটি বহুজাতীক কোম্পানি এনভায়রনমেন্ট হেল্থ এন্ড সেফটি ইন্সপেক্টর এ চাকুরিতে যোগদান করেছেন। তিনি শিক্ষক বাবার (২ভাই ২ বোনের মধ্যে) ৪ সন্তানের মধ্যে সবার ছোট। তার ইচ্ছা ছিল চিকিৎসক হওয়ার। কিন্তু তিনি তা হতে পারেন নি। এজন্য তার কোন খেদ বা দুঃখ নেই। ইঞ্জিনিয়ার হতে পেরে তিনি গর্বিত। এক প্রতিক্রিয়ায় তিনি জানান, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়া শেষে তিনি ভাল চাকুরি করছেন। ঈদের পর বহুদিন আগে ফেলে যাওয়া স্মৃতি বিজড়িত স্কুল ক্যাম্পাসে এসে তার ভালো লাগছে। প্রিয় স্যারদের সাথে স্কুল নিয়ে স্মৃতি চারণ করতে পেরে আবেগে ভাসছেন। ভবিষ্যতে তিনি বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে চান।

আরেক শিক্ষার্থী নূরে আলম পড়াশোনা পাশাপাশি মোবাইল ব্যাংকি ব্যবসা করছেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত ঢাকা শহরের প্রাচীণতম ‘কবি নজরুল কলেজ’ থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক সন্মান শেষ করেছেন। তার পাশাপাশি ব্যবসা করছেন। তার মাসিক আয় ৫০ হাজার টাকার এর বেশি। আজকের অনুষ্ঠান করা নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, অনেক উৎসাহ ছিলো, নিজের স্কুল জীবনের স্মৃতি চারণ করবো। আজ তা করতে পেরে তার অনেক প্রশান্তি লাগছে। এ রকম অনুষ্ঠান আরও হোক  তিনি তা খুব করে চান। তিনি স্বপ্ন দেখেন দেশ সেরা একজন ব্যবসায়ী হওয়ার।

উল্লেখ্য, ২০১৪ সালে উনকিলা উচ্চ বিদ্যালয় হতে ৮৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে ৮৬ জনের মধ্যে ১৭ এ+ সহ অন্যরা বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হন। উনকিলা উচ্চ বিদ্যালয়টি শাহরাস্তি উপজেলার প্রাচিনতম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম একটি।

স্মৃতি চারণের এই অনুষ্ঠানে শাহরাস্তি উপজেলার দুই গণমাধ্যমকর্মী যথাক্রমে লেখক,নাট্যকার কবি ও এখন টিভির সৌদি আরব প্রতিনিধি জাহাঙ্গীর আলম হৃদয় এবং ডেইলি এক্সপ্রেস এর চাঁদপুর জেলা প্রতিনিধি মোঃ রুহুল আমিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হাতে লেখক ও নাট্যকার জাহাঙ্গীর আলম তার নিজের লেখা ‘স্মৃতি কথা’র কপি তুলে দেন।

চাঁদপুরে নিখোঁজ হাফেজের লাশ মিলল নির্মাণাধীন লিফটের গর্তে

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় প্রবাসীর নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা গর্ত থেকে কোরআনে হাফেজ আব্দুল্লাহ আল কাউছারের (১৭) মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়।

সোমবার (২৪ এপ্রিল) সকালে হাফেজ আব্দুল্লাহ আল কাউছার এর লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়।

রোববার রাতে লিফটের গর্তে প্রবাসী আজিজুর রহমানের ভবনের দারোয়ান ছাবের আহাম্মদ ও তার স্ত্রী তাছলিমা বেগম মরদেহ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন ও থানায় গিয়ে পুলিশকে অবহিত করেন তারা।

হাফেজ আব্দুল্লাহ আল কাউছারের বাবা মোস্তফা কামাল জানান, আমার ছেলে কোরআনে হাফেজ। রমজানের মাসে ফরিদগঞ্জ উপজেলায় তারাবির নামাজ পড়ানো শেষে ঈদ করতে বাসায় ফেরেন। চাঁদ রাত অর্থাৎ শুক্রবার রাতে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি। নিখোঁজের দুইদিন পর তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত হাফেজ কাউছার মকিমাবাদ মাস্টার পাড়ায় বাসা ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ী চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার এলাকা।

হাফেজ আব্দুল্লাহ আল কাউছারের মা পেয়ারা বেগম বলেন, গত কয়েক মাস আগে তার ছেলে একটি মাদরাসার পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে স্থানীয় কয়েক কিশোরের সঙ্গে ঝামেলা চলছিল। তাকে মারধর করতে বাসায় পর্যন্ত গিয়েছে ওই কিশোররা।

লাশের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে ও হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবায়ের সৈয়দ।

তারা জানান, মরদেহের মুখের বাম পাশে ও মাথার বাম পাশে থেতলানো এবং মাথার পেছনের অংশে ফাটা জখম রয়েছে। সুরতহাল রিপোর্ট করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি পরিকল্পিত হত্যা কিনা এবং দ্রুত উদঘাটন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে। হাজীগঞ্জ থানায় এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং ৬/৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

ছাতিপট্টিতে রামচন্দ্র দেবের মহাপ্রয়াণ উপলক্ষে বার্ষিক নামযজ্ঞ উৎসবের উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীর ৫ নং ওয়ার্ডের ছাতিপট্টি শ্রী শ্রী দশভুজা কালীবাড়িতে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের মহাপ্রয়ান অক্ষয় তৃতীয় তিথি উপলক্ষে ১৬-তম বার্ষিক নামযজ্ঞ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ছাতিপট্টি থেকে নানুয়াদিঘীর পাড়ে গঙ্গা আবাহনের মোমবাতি প্রজ্বলন র‌্যালির উদ্বোধন করেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান  ও মহানগর যুবলীগের  আহ্বায়ক,  কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্বঃবিদ্যালয় কলেজের  সাবেক জিএস  আবদুল্লাহ আল মাহমুদ  সহিদ ।

পরে  প্রধান অতিথি ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করেন।

এ সময়  আরো উপস্থিত ছিলেন  ১৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ও  ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  এডভোকেট শওকত আকবর,  বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য, রাশিয়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আদনান বিন জামাল ,  শ্রী শ্রী দশভুজা কালীবাড়ি মন্দিরের সভাপতি  রাখাল চন্দ্র সরকার , শ্রী শ্রী দশভুজা কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দত্ত
শ্রী শ্রী দশভুজা কালীবাড়ি মন্দিরের কোষাধ্যক্ষ সুমন শর্মা, বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ি স্বপন সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কুমিল্লায় পিস্তলসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় একটি পিস্তল, ২টি খালি ম্যাগাজিন ও ১ লিটার ইস্কফ সিরাপসহ ২ জনকে আটক করেছে ১০ বিজিবি সদস্যরা।

সোমবার (২৪ এপ্রিল) বেলা সোয়া ১২টায় সীমান্ত পিলার ২০৮৪/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “শাহাপুর” নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহার করা সিএনজি চালিত অটোরিক্সাটি জব্দ করা হয়।

আটকরা হলেন, নারায়নগঞ্জের মোমেন খানের ছেলে মোঃ ফারুক গনী ও চাঁদপুরের কচুয়ার মোঃ আবুল বাশারের ছেলে মোঃ ফয়েজ (২৬)।

১০ বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাক, বিজিবিএম, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় হাবিলদার মাহাবুবুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর সহকারি পরিচালক মোঃ পারভেজ শামীম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. সাহাবুদ্দিন

 

ডেস্ক রিপোর্টঃ

মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন আজ। সকাল ১১টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে (সাহাবুদ্দিন) রাষ্ট্রপতির পদে শপথ পাঠ করান।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কয়েকশ অতিথি উপস্থিত রয়েছেন।

এদিন বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে আবদুল হামিদ। এরপর সেখান থেকে বেরিয়ে রাজধানীর নিকুঞ্জে নিজ বাসা ‘রাষ্ট্রপতি লজে’ উঠবেন তিনি। ইতোমধ্যে তার প্রয়োজনীয় জিনিসপত্র স্থানান্তর করা হয়েছে।

এর আগে, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। আর কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

দেবিদ্বারের ওয়াহেদপুরে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও টিউবওয়েলসহ নানা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারের ওয়াহেদপুরে দু:স্থ ও অসহায়দের মাঝে সেলাই মেশিন, টিউবওয়েল, টিন শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থসহ নানা উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার (২৩ এপ্রিল) ওয়াহেদপুর সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এসব বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে ওয়াহেদপুর সমাজকল্যাণ পরিষদের  সভাপতি মো: জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা শিক্ষা অফিসার মুক্তিযোদ্ধা বশিরুল আলম ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ি হাজী রবিউল্লাহ মুন্সী, দেবিদ্বার প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক আলহাজ্ব মামুনুর রশিদ, সিঙ্গাপুর প্রবাসী  মহিউদ্দিন মফিজ  এবং যুবলীগ নেতা  প্রভাষক শামীম প্রমুখ।

 

মুরাদনগরে বোনকে মারধরের প্রতিবাদ করায় প্রতিবন্ধী ভাইকে পিটিয়ে হত্যা

 

মুরাদনগর প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে গাছ থেকে আম পারাকে কেন্দ্র করে বোনকে মারধরের প্রতিবাদ করায় প্রতিবন্ধী ভাইকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে ।

রবিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার যাত্রপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত প্রতিবন্ধী সেলিম মিয়া (৩৫) ওই গ্রামের আব্