All posts by jitu

কুমিল্লা জিলা স্কুল ২০০২ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জিলা স্কুল ২০০২ ব্যাচের বন্ধুদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে। পুরনো অতীতকে বাচিয়ে রাখার জন্য রমজানের শেষ দিনে এ ইফতার ও পুনর্মিলনের আয়োজন করা হয়।  এ সময় অতীতের স্বপ্নময় সময়গুলো সবাই স্মৃতিচারণ করেন৷

এ ব্যাচের বন্ধুরা বলেন, সামনে যত দিন বেচে থাকবো সবাই এভাবে যেন মিলিত হতে পারি আল্লাহর কাছে এই দোয়া রইল। এ এক অন্যরকম অনুভূতি। কিছু সময়ের জন্য মনে হয়েছে আমরা সবাই সেই ২০০২ সালে জিলা স্কুলের সময়টায় চলে গিয়েছিলাম।

এ ব্যাচের শিক্ষার্থী পিয়াস বলেন, প্রত্যেক বছর আমাদের ইফতার আড্ডা হয়। সবাই এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে।

সাইফুল রানা বলেন, ইফতারের পূর্ববর্তী স্বস্তিকর আবহাওয়া, ইফতারে তিন রকমের রং- বেরং এর শরবত তারপর ইফতার পরবর্তী রহমতের বৃষ্টি সব মিলিয়ে সবাই অনেক প্রাণবন্ত ছিল। প্রত্যেকের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস দেখা গেছে, তাই ধন্যবাদ দিয়ে এই মিলন মেলার সমাপ্তি টানতে চাই না। এই ধরনের আয়োজন চলতে থাকুক বুড়া কাল অবধি।

সরকারি হাসপাতালের রোগীদের উন্নত খাবার দিলেন উপজেলা চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল ফিতরের দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়েছে।

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন  ঈদের দিন শনিবার(২২এপ্রিল) সকালে সাড়ে ১০টায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী ও সাথে থাকা স্বজনদের হাতে এ খাবারে প্যাকেট তুলেদেন এবং রোগীদের খোঁজখবর নেন।

এসময় তিনি বলেন, রোগীদের সাথে গোপনে কথা বলে জেনেছি, তারা এখানকার সেবার মান নিয়ে তারা সন্তুষ্ট। আজকেও ডাক্তার, নার্সদের উপস্থিতি দেখে ভালো লাগছে। সেবার মান নিয়ে সরকারি এই প্রতিষ্টানটি সারাদেশে একাধিকবার শ্রেষ্টত্ব অর্জন করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় দেশের স্বাস্থ্য বিভাগ আজ এগিয়ে যাচ্ছে। সেই সাফল্য ধরে রাখতে প্রতিষ্টানটির কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহবান জানান তিনি।

খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদ আল হাসান, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোমান সরকার, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান জানে আলম রাসেল, নাছির উদ্দীন প্রমূখ।

কুমিল্লা জিলা স্কুলের ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মিলনমেলা

স্টাফ রিপোর্টার:

রমজানের শেষ দিনে শুক্রবার কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে কুমিল্লা জিলা স্কুলের ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মেলার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এ ব্যাচের শিক্ষার্থী  নাজমুল আহসান তুহিন, মহিবুবুল হক ছোটন, ইমতিয়াজ আহমেদ জিতু,  রাজিব আহমেদ, রাইসুল নাভিল, মো: সাইফুল ইসলাম ভূইয়া,  ডা. রাব্বি হোসেন, আদ্রা ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন, কাজী বেলায়েত হোসেন জুয়েল, মাহফুজুল হক মাসুম, আসিফ তানভীর, রায়হান, শাহাদাত সোহাগ, হাসান শাকিল, মেহেদী হাসান, আবু জাফর উজ্জ্বল, ডা. সাইদুল হক, রাসেল, মাহমুদ টুটুল, মাজহার সিহাব, বশিরুল আলম পাটোয়ারি, সাইফুল আল মামুন, পিয়াস, কাজী ইসতিয়াক নেওয়াজ রিয়াদ,  মো. তানভীর আলম, স্বপন সাহা, সনজীব বণিক, সজীব, কুদরতী জোহান, টিপু, মুকতাদির জিসান, মোস্তফা মাহমুদ বাপ্পি, শাখাওয়াত হোসেন সুমন প্রমুখ।

কুমিল্লা জিলা স্কুলের ২০০১ ব্যাচের উদ্যোগে ইফতার পার্টি

স্টাফ রিপোর্টার:

রমজানের শেষ দিনে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে কুমিল্লা জিলা স্কুলের ২০০১ ব্যাচের উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এ ব্যাচের শিক্ষার্থী মুজাহিদ চৌধুরী, ডা. জিহাদুল ইসলাম রিয়াজ,  ডা. আব্দুল গাফফার, এড. সাইফুল ইসলাম সোহেল, ইবনে সিনা, নাজু, মামুন আব্দুল্লাহ, যাবের আল আহমেদ রাজিন, জালাল শাকিল, পাভেল মাহমুদ, মো: জয়নাল আবেদিন দীপু, নাজমুস সিহান, নাশফিকুর রহমান নিহাদ, মশিউর মিথুন, আশিক কাদির, আমিনুর রহমান প্রমুখ।

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ তিনজন নিহত হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা-কালিকাপুর ও দুপুরে ঘোলপাশার সৈয়দপুর রাস্তার মাথা এলাকায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন।

জানা গেছে, শুক্রবার সকালে মহাসড়কের বাতিসার কালিকাপুর এলাকায় ভ্যানগাড়ি থেকে কাপড় কেনার সময় পেছন থেকে আসা একটি প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই আছমা আক্তার মুন্নী (৫০) নামে এক মহিলার মৃত্যু হয়। নিহত মুন্নী উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের বজলুর রহমানের স্ত্রী।

এদিকে শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুচি এলাকায় ব্যাটারি চালিত অটো রিক্সাকে পেছন থেকে একটি ড্রাম ট্রাক ধাক্কা দিলে রিক্সাতে থাকা শাকিল নামে এক ব্যক্তি, তার স্ত্রী ও শিশু কন্যা গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাকিলকে (২৬) মৃত ঘোষণা করেন। নিহত শাকিল উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের শাহ আলমের ছেলে। পরে উন্নত চিকিৎসার জন্য শাকিলের স্ত্রী এবং শিশু কন্যাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার শিশু কন্যার মৃত্যু হয়। গুরুতর আহত শাকিলের স্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এখনো চিকিৎসাধিন বলে জানা গেছে।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও নারী সহ ৩ জন নিহত হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

মাসব্যাপি ইফতার বিতরণ করেছে কুমিল্লা সিটি ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে মানুষের মুখে হাসি ফোঁটানোর জন্য  প্রতিদিন অন্তত ৫ শতাধিক মানুষের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে  কুমিল্লা সিটি ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় শুক্রবার রমজানের শেষ দিনেও  নগরীর কান্দিরপাড়ে অসহায়-নি:স্ব ও দিনমজুর মানুষের মাঝে ইফতার বিতরণ  করেছে কুমিল্লা  সিটি ফাউন্ডেশন।

শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলহাজ্ব জামাল খন্দকার,
উপদেষ্টামন্ডলীর সদস্য মো: সালাউদ্দিন, সাধারণ সম্পাদক  আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক  ওসমান গনি সুমন, সহ প্রচার সম্পাদক  মাসুদ রানা, নির্বাহী সদস্য  মাসুদ করিম মাসুম, আনোয়ার হোসেন, মাহবুব , আরিফ হোসেনসহ আরো অনেকে।

গজারিয়া একতা ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলায় গজারিয়া একতা ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২০ এপ্রিল ) গজারিয়া একতা ক্লাবের নিজস্ব কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন গজারিয়া একতা ক্লাবের সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাহিত্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ শরিফ খান আকাশ ও সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জসিম উদ্দিন ভূইয়া।

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিটিসিএল উপ সহকারী প্রকৌশলী ও গজারিয়া একতা ক্লাবের উপদেষ্টা হাফিজুর রহমান সরকার কাওসার, ক্লাবের প্রতিষ্ঠা সদস্য সাইফুল ইসলাম খাঁন , ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় জহুরুল হক ছাত্রলীগ নেতা আবীর হোসেন রাজ, ৩নং চান্দলা ইউনিয়ন ০৯ নং ওয়ার্ডের মেম্বার সাইফুল ইসলাম, ক্লাবের সাবেক সহ-সভাপতি রিপন খাঁন, ক্লাবের সহ সভাপতি তমাল সরকার, ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল খান, প্রচার সম্পাদক রাসেল খান, ক্লাবের সদস্য হাসান, সদস্য আনাচ, সবুজ, আলামিন, শয়ন, তাকবীর, তানবীর, মেহেদী, রাসেল,কাইয়ুম ক্লাবের অন্যান্য সদস্যসহ এলাকার লোকজন উপস্থিত ছিল।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে গজারিয়া একতা ক্লাবের সদস্যের অঙ্গিকার বদ্ধ হয় মাদক মুক্ত সমাজ হোক তারুন্যের অধিকার।

ইফতার ও দোয়া মাহফিল শেষে সফলতার সাথে ১ বছর চান্দলা ইউনিয়ন পরিষদের দায়িত্ব পরিচালনা করায় গজারিয়া একতা ক্লাবের পক্ষ থেকে ৩ং চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওমর ফারুককে সম্মাননা প্রদান করা হয়।

সদর দক্ষিণে ১২৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদর দক্ষিণের উত্তর গোপালনগর এলাকা হতে ১২৯ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২১ এপ্রিল দুপুরে উত্তর গোপালপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন ভোলা জেলার সদর থানার চররমেশ গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ আবুল কাশেম (৪৩)। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

কুমিল্লার ধর্মপুর হতে ১৯ কেজি গাঁজাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের ধর্মপুর এলাকা হতে ১৯ কেজি গাঁজাসহ সাজু মিয়া নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১৯ এপ্রিল বিকালে ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের ধর্মপুর গ্রামের মোঃ আব্দুল মান্নান এর ছেলে সাজ্জাদ হোসেন @ সাজু মিয়া (৩৮)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নোয়াখালীতে বেপরোয়া গতির বাস চাপায় সিএনজি চালকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির শাহী বাস চাপায় এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো অন্তত্ব ৫জন আহত হয়।

নিহত শাহ আলম (৩৪) উপজেলার দরবেশপুর গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার চৌরাস্তা এলাকার ঢাকা হোটেলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে চৌমুহনী পৌরসভাস্থ চৌরাস্তা এলাকার ঢাকা হোটেলের সামনে চট্রগ্রামগামী শাহী বাস দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজি চালক শাহ আলম গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বাস ও দুর্ঘটনার শিকার সিএনজি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনার পরপর বাস চালক পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।