All posts by jitu

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অপহরণ করে টাকা লুট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অপহরণ করে টাকা লুট

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে অপহরণের শিকার হয়েছেন। কোটবাড়ি বিশ্বরোড এলাকা থেকে তাকে দাউদকান্দি এলাকায় নিয়ে নগদ অর্থ ও মোবাইল ফোন লুট করা হয়।

ভুক্তভোগী প্রভাষক বৃহস্পতিবার (৫ মার্চ) কুমিল্লা সদর দক্ষিণ থানায় ৪ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

আবদুর রাজ্জাক সোহেল জানিয়েছেন, বুধবার দুপুরে তিনি সহকর্মীর প্রাইভেট কারে কোটবাড়ি এলাকায় যান এবং বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি প্রাইভেট কারে থাকা চারজন তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। গাড়িতে থাকা দুর্বৃত্তরা তার বুকে ও মাথায় আঘাত করে।

পরে তাকে দাউদকান্দি এলাকায় ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথে নিয়ে গিয়ে চার ধাপে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা উত্তোলন করা হয়। এছাড়া তার মানিব্যাগে থাকা ১৫ হাজার টাকা ও বিকাশ থেকে ২,৫০০ টাকা নিয়ে মোট ৯৭,৫০০ টাকা লুট করা হয়। মোবাইল ফোনের সিম খুলে ফোনটি ফরম্যাট করা হয়।

দুর্বৃত্তরা গাড়ির ভেতরে তাকে এসিড ছোঁয়ার এবং চেতনানাশক প্রয়োগের হুমকি দেয়। পরে তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে সতর্ক করে বলেন, “পেছনে ফিরেও তাকালে গুলি করা হবে।”

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, মামলার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ তৎপর।

জামায়াতের সঙ্গে জোট ইস্যুতে এনসিপির আরও ৭ নেতার পদত্যাগ

জামায়াতের সঙ্গে জোট ইস্যুতে এনসিপির আরও ৭ নেতার পদত্যাগ

 

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে রাঙামাটি জেলা কমিটির আরও সাতজন শীর্ষ নেতা পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পদত্যাগপত্র ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

পদত্যাগ করা নেতারা হলেন—এনসিপির রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা, সংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা ও মিশন চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক ঊষাপ্রু মারমা, দপ্তর সম্পাদক প্রণয় বিকাশ চাকমা এবং সদস্য বিনয় চাকমা ও সুলেখা চাকমা।

লিখিত পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, ‘২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে সরে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তার স্বতন্ত্র আদর্শ বিসর্জন দিয়ে একটি বৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করেছে। সেই আদর্শের সঙ্গে থেকে কাজ করা এবং তা ধারণ করা আমাদের পক্ষে সম্ভব নয়।’

নেতারা তাদের পদত্যাগপত্রের কপি ফেসবুকে শেয়ার করেন। এনসিপি রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা তার পদত্যাগপত্রে বলেন, ‘অনেক আশা ও প্রত্যাশা নিয়ে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছিলাম। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে দলটি একসময় আমার কাছে বহুমাত্রিক ও বহুত্ববাদী আদর্শে বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠন বলে মনে হয়েছিল। কিন্তু সাম্প্রতিক জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলটি তার স্বতন্ত্র অবস্থান থেকে সরে এসে একটি বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করেছে। এ পরিস্থিতিতে সেই আদর্শকে ধারণ করা আমার পক্ষে আর সম্ভব নয়। তাই আজ থেকে দলের সব সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি এবং দলীয় পদ থেকে পদত্যাগ করছি।’

এ বিষয়ে এনসিপি রাঙামাটি জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা গণমাধ্যমকে বলেন, ‘জেলা শাখার আহ্বায়ক কমিটির কয়েকজন নেতা পদত্যাগ করেছেন বলে শুনেছি। তবে এখন পর্যন্ত আমার কাছে কেউ লিখিতভাবে আবেদন জমা দেননি। বিষয়টি সাংগঠনিকভাবে খতিয়ে দেখা হবে।’

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সিদ্ধান্তের প্রতিবাদে নির্বাচনের আগেই দল থেকে পদত্যাগ করেন ডা. তাসনিম জারা ও সামান্থা শারমিনসহ কয়েকজন নেত্রী।

সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে যা জানালেন আসিফ আকবর

সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে যা জানালেন আসিফ আকবর

সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে যা জানালেন আসিফ আকবর

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রীড়া মন্ত্রণালয় একযোগে কাজ করছে যাতে সাকিব আল হাসানকে আবারো জাতীয় দলে ফিরানো যায়। বিসিবি’র পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, বিষয়টি এখন মন্ত্রণালয়ে পৌঁছে গেছে এবং বিসিবি’র লিগ্যাল টিমও নিয়মিতভাবে কাজ করছে।

গতকাল কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসিফ আকবর বলেন, “সাকিবের বিষয় নিয়ে কাজ চলছে। আইনগত বিষয়গুলো মন্ত্রণালয় ও বিসিবি একসাথে সমাধান করছে।”

এছাড়া তিনি কক্সবাজার স্টেডিয়ামের ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন। সমুদ্র ঘেরা এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করার জন্য বিসিবি পরিকল্পনা করছে। আসিফ বলেন, “স্টেডিয়ামে এমিউজমেন্ট পার্ক, তারকা মানের হোটেল এবং গ্যালারিসহ আরও অনেক কাজ করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ঘরোয়া ম্যাচ চললেও বড় আন্তর্জাতিক আসর আয়োজনের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই।”

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি গেম ডেভেলপমেন্ট অপারেশন হেড ও সাবেক অধিনায়ক কাজী হাবিবুল বাশার সুমন এবং নির্বাচক মেহরাব হোসেন অপি।

ওস্তাদ আয়েত আলী খাঁর কবর বিকৃতির অভিযোগে কুমিল্লা বাচাঁও মঞ্চের স্মারকলিপি

ওস্তাদ আয়েত আলী খাঁর কবর বিকৃতির অভিযোগে কুমিল্লা বাচাঁও মঞ্চের স্মারকলিপি

 

স্টাফ রিপোর্টারঃ

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ও সুরসাধক ওস্তাদ আয়েত আলী খাঁ এর কবর বিকৃতির অভিযোগে কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রদান নির্বাহী কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

ওস্তাদ আয়েত আলী খাঁর কবর বিকৃতির অভিযোগে কুমিল্লা বাচাঁও মঞ্চের স্মারকলিপি

১৯৬৭ সালের ২ সেপ্টেম্বর টমছমব্রীজ কবরস্থানে এই বরেণ্য সঙ্গীতগুরুকে দাফন করা হয়। কিন্তু সম্প্রতি কুমিল্লা সিটি কর্পোরেশন কবরটি দ্বিখণ্ডিত করে কুমিল্লা সিটি কর্পোরেশন অন্য একজনের নাম ব্যবহার করে কবরটি পাকা করে সেখানে দুটি নামফলক স্থাপন করেছে। অথচ উক্ত স্থানে কেবলমাত্র ওস্তাদ আয়েত আলী খাঁর কবর রয়েছে। এভাবে কবর দ্বিখণ্ডিত করা ও অন্য নামফলক সংযুক্ত করাকে ইতিহাস বিকৃতি ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড।

এ ঘটনার প্রতিবাদে এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত ও সমাধানের দাবিতে আজ কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কুমিল্লা জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও এর অনুলিপি পাঠানো হয়েছে।

ওস্তাদ আয়েত আলী খাঁর কবর বিকৃতির অভিযোগে কুমিল্লা বাচাঁও মঞ্চের স্মারকলিপি

স্মারকলিপিতে দ্রুত তদন্ত করে কবরের প্রকৃত অবস্থা পুনর্বহাল, ইতিহাস বিকৃতির সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং বরেণ্য এই সঙ্গীত সাধকের কবর যথাযথ মর্যাদায় সংরক্ষণের দাবি জানানো হয়।

এ স্মারকলিপি প্রদানে উপস্হিত ছিলেন কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব মো নাসির উদ্দিন, যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন স্বপন, ২নং ওয়ার্ডের আহবায়ক লেকচারার এন এ আলীম লিটন, সদস সচিব মো আরিফুর রহমান আব্দুল্লাহ ৩ নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক জাকির খান ৪ নং ওয়ার্ডের সরদার আমিনুল ইসলাম ৬ নং ওয়ার্ডের আহবায়ক শিপন মালদার,যুগ্ম আহবায়ক রিংকু, শিরোনাম পত্রিকা মো মাহবুব হোসেন, এনসিপি কুমিল্লার মুখ্য সমন্বয়ক বারীসহ অন্যান্য।

কুমিল্লার দাউদকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে চাঁদাবাজির অপবাদ

কুমিল্লার দাউদকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে চাঁদাবাজির অপবাদ

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দিঃ

কুমিল্লার দাউদকান্দিতে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অপবাদ দেওয়ার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে দাউদকান্দি প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী শাহাদাৎ হোসেন ও তার পরিবার এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে শাহাদাৎ হোসেন জানান, উপজেলার বিটেস্বর ইউনিয়নের চন্দ্রশেখরদি গ্রামে ২০১৮ সালে ৭৭ শতক পুকুর বাড়িসহ জমি ক্রয় করি। আমার ক্রয়কৃত জায়গা নিয়ে স্থানীয় জুলফিকার আলীর সাথে দেওয়ানি মামলা চলছে। মামলা চলমান অবস্থায় এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জুলফিকার আলী স্থায়ীভাবে ভবন নির্মান কাজ শুরু করে। আমরা গিয়ে বাধা দিলে আমাদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দেয়।

কুমিল্লার দাউদকান্দিতে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অপবাদ দেওয়ার অভিযোগ উঠেছে।

সংবাদ সম্মেলনের পরে সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, বিটেস্বর ইউনিয়নের চন্দ্রশেখরদি গ্রামের আলী আহাম্মদের ছেলে জুলফিকার আলীর তার চাচাদের সাথে সম্পত্তির ভাগ বাঁটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। এরমধ্যে তার এক চাচি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চরমথুরা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে শাহাদাত হোসেনের নিকট ২০১৮ সালে পুকুর বাড়িসহ ৭৭ শতাংশ জায়গার পাওয়ার অব এ্যাটর্নির মাধ্যমে হস্তান্তর করেছেন। ওই জায়গা নিয়ে উভয় পক্ষের মধ্যেই আদালতে মামলা চলছে এবং আদালতের নিষেধাজ্ঞা রয়েছে ।

সম্প্রতি মামলা চলমান অবস্থায় জুলফিকার আলী ভবন নির্মাণ করতে গেলে শাহাদাত হোসেন বাধা দিলে উভয়ের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে শাহাদাতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন জুলফিকার আলী ও তার স্ত্রী তাহমিনা জাহাঙ্গীর। পরে তাদের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজে ছড়িয়ে পড়ে, যা এলাকায় বিভ্রান্তির সৃষ্টি করে।

কুমিল্লার দাউদকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে চাঁদাবাজির অপবাদ

স্থানীয়দের মতে, ব্যক্তিগত ও জমিজমা সংক্রান্ত বিরোধকে চাঁদাবাজি হিসেবে রঙ ছড়িয়ে প্রচার করা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। তারা এ ধরনের অপপ্রচারের নিন্দা জানিয়েছেন।

জুলফিকার আলী বলেন, আমরা আমাদের জায়গায় বাড়ি নির্মাণ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছি। বুধবার (৪ ফেব্রুয়ারি) শাহাদাত নামের এক লোক স্থানীয় ভাড়া করা লোক দিয়ে আমাদের হুমকি এবং নির্মাণ কাজে বাধা প্রদান ও ভাংচুর করে।

কি কারনে বাধা দেয় জানতে চাইলে তিনি বলেন, আমার দাদার ২৩ একর সম্পত্তির ওয়ারিশ আমার বাবা চাচা ছয়জন। শাহাদাত আমার এক চাচির কাছ থেকে পাওয়ার অব এ্যাটর্নির মাধ্যমে ৭৭ শতক জায়গা নিয়েছে। এই জায়গা নিয়ে আমাদের ওয়ারিশদের মধ্যে বন্টননামা ও খতিয়ান সংশোধনের মামলা চলছে আদালতে। সেও আমাদের নামে মামলা করেছে।

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণ কাজ করা প্রসঙ্গে জুলফিকার বলেন, আমরা মামলা সম্পর্কে তেমন বুঝি না। আদালতে মামলার তারিখের আগে এডিএম কোর্ট থেকে নিষেধাজ্ঞা এনে আমাদেরকে হয়রানি করছে।

বিটেস্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, চন্দ্রশেখরদি গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয়ে অংশিদারদের দু’পক্ষের মধ্যে ঝামেলা বলে শুনেছি।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, জায়গা নিয়ে বিরোধের ঘটনা। চাঁদাবাজির মতো কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে কার্গো পরিবহন বন্ধ করেছে চীন

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে কার্গো পরিবহন বন্ধ করেছে চীন

 

আন্তর্জাতিক ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় উপসাগরীয় কয়েকটি দেশের সঙ্গে কার্গো পরিবহন সেবা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে চীন। সৌদি আরব ও কাতারসহ কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্যিক পণ্য পরিবহন আপাতত বন্ধ রাখা হয়েছে। এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

চীনের রাষ্ট্রায়ত্ত শিপিং প্রতিষ্ঠান কসকো শিপিং লাইনস জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী হয়ে চলাচলকারী সব রুটে নতুন বুকিং অবিলম্বে বন্ধ করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

বিশ্বের অন্যতম বড় তেল ট্যাঙ্কার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর এমন সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন বিশ্বের আরও কয়েকটি বড় শিপিং কোম্পানি একই প্রণালী দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

এর আগে সোমবার ইরান ঘোষণা দেয়, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আর অনুমোদন করা হবে না। কোনো জাহাজ ওই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলেও সতর্ক করা হয়।

ইরানের ওই সতর্কবার্তার পর এক বিবৃতিতে কসকো শিপিং লাইনস জানায়, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত এবং হরমুজ প্রণালীতে সামুদ্রিক চলাচলের ওপর আরোপিত সীমাবদ্ধতার কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

এই স্থগিতাদেশের আওতায় বাহরাইন, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের কিছু বন্দরের উদ্দেশ্যে নতুন বৈশ্বিক বুকিং আপাতত গ্রহণ করা হবে না। একই সঙ্গে কাতার, বাহরাইন, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে পণ্য পরিবহনও বন্ধ থাকবে।

তবে যেসব বন্দরে যেতে হরমুজ প্রণালী পার হতে হয় না, সেসব রুটে সেবা চালু থাকবে। এর মধ্যে রয়েছে সৌদি আরবের জেদ্দা বন্দর এবং সংযুক্ত আরব আমিরাতের খোর ফাক্কান ও ফুজাইরাহ বন্দর। এসব বন্দরে কসকোর কার্গো পরিবহন কার্যক্রম স্বাভাবিক থাকবে।

এবারের ঈদে মিলছে টানা ৭ দিনের ছুটি

এবারের ঈদে মিলছে টানা ৭ দিনের ছুটি

 

ডেস্ক রিপোর্টঃ

ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে এবার সরকারি চাকরিজীবীরা ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন ছুটি উপভোগ করতে পারবেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ঈদের আগে ১৮ মার্চ (বুধবার) সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকা মগবাজারে রাজনৈতিক উত্তেজনা : বিএনপিতে যোগদানের পর নিবরাজ উদ্দীনের বিরুদ্ধে প্রভাব বিস্তার ও হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টার:

ঢাকার মগবাজার এলাকায় ৫২, ৫৩ নাম্বার ওয়ার্ডের সাবেক স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিবরাজ উদ্দীনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তাহীনতার অভিযোগ উঠেছে বলে জানিয়েছেন এলাকার একাধিক বাসিন্দা ও ব্যবসায়ী। তাঁদের দাবি, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে তিনি অনুসারীদের নিয়ে বিএনপিতে যোগ দেন, এবং তারপর থেকে এলাকায় তাঁর প্রভাব পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা নিয়ে স্থানীয়দের একাংশ উদ্বেগ প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রের দাবি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের উপস্থিতিতে নিবরাজ উদ্দীন তাঁর অনুসারীদের নিয়ে বিএনপিতে যোগ দেন। স্থানীয়রা বলছেন, এরপর থেকে তাঁর পূর্বেকার রাজনৈতিক প্রতিপক্ষ এবং অতীতে তাঁর কর্মকাণ্ডের বিরোধিতাকারীদের মধ্যে নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
একাধিক বাসিন্দার ভাষ্য, পূর্ববর্তী সরকারের আমলে যাঁরা নিবরাজ উদ্দীনের বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধিতা করেছিলেন, রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর তাঁদের অনেকে নতুন করে হুমকি ও হয়রানির আশঙ্কায় থাকার কথা জানিয়েছেন।
স্থানীয় সূত্র অনুযায়ী, মগবাজার এলাকার মেকানিক্যাল ও গাড়ির যন্ত্রাংশের দোকান ‘প্রভা এন্টারপ্রাইজ’-এর মালিক মোঃ শাহজাহান ও তাঁর পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হামলা, হুমকি ও হয়রানির অভিযোগ রয়েছে। সূত্রগুলোর দাবি, শাহজাহান অতীতে একাধিকবার হামলার শিকার হয়েছেন এবং তাঁর পরিবারের সদস্যরাও হুমকি ও হয়রানির শিকার হয়েছেন। শাহজাহানের স্ত্রী মাহমুদা বেগমও একটি ঘটনায় প্রকাশ্যে হেনস্তার শিকার হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের দাবি, এই ধরনের হুমকি ও প্রভাবের কারণে শাহজাহানসহ আরও কয়েকজন ব্যক্তি নিরাপত্তার স্বার্থে এলাকা ছেড়ে অন্যত্র থাকতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে।
কয়েকজন বাসিন্দার অভিযোগ, নিবরাজ উদ্দীনের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বললে হুমকি, হামলা কিংবা মামলার মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা করেন অনেকে, যে কারণে তাঁরা প্রকাশ্যে মুখ খুলতে ভয় পান। কিছু বাসিন্দার আরও দাবি, বিরোধীদের চাপে রাখতে বিভিন্ন সময়ে মামলা দায়ের করা হয়েছে, যার একাংশ মিথ্যা ও হয়রানিমূলক বলে তাঁরা মনে করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় দোকানদার বলেন, তাঁর ভাষায় নিবরাজ উদ্দীনের অনুসারীরা কখনো কখনো হঠাৎ বাড়িতে গিয়ে হুমকি দেন বলে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, এবং এ কারণে অনেকে নিরাপত্তার ভয়ে এলাকা ছেড়েছেন।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে সব সময় কার্যকর ও নিরপেক্ষ সহায়তা পাওয়া যায় না, এবং প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে সাধারণ মানুষ ভয় ও অনিশ্চয়তায় ভোগেন বলে তাঁরা জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রাজনৈতিক চাপের মধ্যে মাঠপর্যায়ে সব সময় সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়তে পারে।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, দেশের রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের পর বিভিন্ন এলাকায় পুরোনো রাজনৈতিক বিরোধ নতুন রূপে ফিরে আসতে পারে। কিছু স্থানীয় নেতা পরিবর্তিত পরিস্থিতিতে নতুন রাজনৈতিক যোগাযোগ গড়ে নিজেদের প্রভাব ধরে রাখার চেষ্টা করতে পারেন বলে তাঁরা মনে করেন। কিছু বাসিন্দার দাবি, নিবরাজ উদ্দীনের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে এবং দল পরিবর্তনের পর এলাকায় তাঁর প্রভাব নতুন করে বৃদ্ধি পেয়েছে বলে তাঁরা মনে করেন।

এলাকার এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, মানুষের মধ্যে ভয়ের পরিবেশ বিরাজ করছে এবং কেউ প্রকাশ্যে কথা বলতে চান না বলে তিনি মনে করেন; তাঁর মতে, সবাই চান আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হোক।

মানবাধিকার ও নাগরিক অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিদের অভিমত, হামলা, হুমকি, চাঁদাবাজি বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার অভিযোগ যে পক্ষের বিরুদ্ধেই উঠুক না কেন, প্রতিটি অভিযোগের নিরপেক্ষ ও যথাযথ তদন্ত হওয়া জরুরি বলে তাঁরা মনে করেন।

স্থানীয় বাসিন্দারা নিবরাজ উদ্দীনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ, এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

হয়রানির বিষয়ে জানতে মাহমুদা বেগমের ব্যাক্তিগত মোবাইলে… ৩৮১০ যোগাযোগ করলে তিনি জানান নিবরাজ উদ্দিন ও তার বাহিনীর অত্যাচারে এলাকায় থাকতে না পেরে আমি ও আমার স্বামী শাহজাহান বর্তমানে অন্য জায়গায় বাস করছি। তিনি আমাদের দোকান যর করে দখলে নিয়েছেন, স্হানীয় থানা রমনায় একাধিকবার মামলা ও পরবর্তীতে জিডি করতে গেলেও থানা কতৃপক্ষ তার প্রভাবের কারনে তা নেন নাই।

এসব অভিযোগের বিষয়ে জানতে নিবরাজ উদ্দিনের গ্রামীন নাম্বার ……… ৫৭৪২ একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করে নাই।

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ লাখ ৬৯ হাজার কোটি টাকা

ডেস্ক রিপোর্ট:

দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্ঠি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে।

সংঘাত ছড়িয়ে পড়েছে সমগ্র অঞ্চলে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জ্বালানি মার্কেট। ইরান বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় হাহাকার শুরু হয়েছে ইউরোপ ও আমেরিকায়। সামগ্রিক বিবেচনায় এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষতি হতে পারে ২১ হাজার কোটি ডলার। যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় ২৫দশমিক ৬৯ ট্রিলিয়ন বা ২৫ লাখ ৬৯ হাজার কোটি টাকা। বর্তমান মুদ্রা বাজার অনুযায়ী, প্রতি ডলার ১২২ দশমিক ৩৫২ টাকা ধরলে এ সংখ্যা পাওয়া যায়।

পেন হোয়ার্টন বাজেট মডেলের পরিচালক ও রাজস্ব বিশ্লেষক কেন্ট স্মেটার্সের মতে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে মার্কিন অর্থনীতির ২১০ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতি হতে পারে।

স্মেটার্স সম্প্রতি বলেছেন, চলমান সংঘাত ইতোমধ্যে বাণিজ্য, বৈশ্বিক জ্বালানি বাজার ও গ্যাসোলিনের দামে বিঘ্ন ঘটাচ্ছে, যদিও অর্থনীতির ওপর এই যুদ্ধের প্রভাব কতটা সুনির্দিষ্টভাবে পড়বে তা অনুমান করা কঠিন। তার বর্তমান পূর্বাভাস অনুযায়ী অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ১১৫ বিলিয়ন ডলার, তবে সংঘাতের ধরণ ও স্থায়িত্বের ওপর ভিত্তি করে এই অংক ৫০ বিলিয়ন থেকে ২১০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।

তিনি এক সাক্ষাৎকারে বলেন, যুদ্ধব্যয় গণনার ক্ষেত্রে আমার একটি সমস্যা হলো—তারা বিকল্প পরিস্থিতি বা ‘কাউন্টারফ্যাকচুয়াল’ বিষয়টিকে পুরোপুরি উপেক্ষা করে। ইরান যদি সত্যিই পারমাণবিক অস্ত্র পেয়ে যেত, তবে পরে আমাদের সামরিক খাতে এবং এমনকি শহরগুলো পুনর্গঠনে আরও অনেক বেশি অর্থ ব্যয় করতে হতো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে যুদ্ধের অর্থনৈতিক হুমকির কথা স্বীকার করেছেন এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দিয়ে চলাচলকারী জ্বালানি ট্যাঙ্কারগুলোর জন্য সরকারি বীমা ও প্রয়োজনে নৌ-এসকর্ট দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) ট্রুথ সোশ্যালে ট্রাম্প ঘোষণা করেন, প্রয়োজন হলে মার্কিন নৌবাহিনী যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ট্যাঙ্কারগুলোকে পাহারা দিতে শুরু করবে। পরিস্থিতি যাই হোক না কেন, যুক্তরাষ্ট্র বিশ্বে জ্বালানির অবাধ প্রবাহ নিশ্চিত করবে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক শক্তি পৃথিবীর শ্রেষ্ঠ।

ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্বীকার করেন, যুদ্ধের কারণে তেলের দাম ‘কিছু সময়ের জন্য’ বেশি থাকতে পারে, তবে তিনি জোর দিয়ে বলেন যে সংঘাত শেষ হলে ‘এই দাম আগের চেয়েও নিচে নেমে আসবে বলে আমি বিশ্বাস করি।’

মঙ্গলবার (৩ মার্চ) লেনদেন শেষে বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে এবং আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্যমতে, জাতীয় পর্যায়ে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় দাম ১০ সেন্টের বেশি বেড়েছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধের অর্থনৈতিক প্রভাব কতটা হবে তা মূলত সংঘাত কতদিন স্থায়ী হয় তার ওপর নির্ভর করবে। গ্রাউন্ডওয়ার্ক কোলাবোরেটিভ-এর নীতি ও অ্যাডভোকেসি প্রধান এবং বাইডেনের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অ্যালেক্স জ্যাকুয়েজ বলেন, বাজার বর্তমানে দীর্ঘস্থায়ী সংঘাতের ঝুঁকিকে বেশ অবমূল্যায়ন করছে—এমন একটি সংঘাত যা দ্রুত শেষ হবে না, হরমুজ প্রণালী দিয়ে চলাচল স্বাভাবিক হবে না এবং সবকিছু সময়মতো স্থিতিশীল অবস্থায় ফিরবে না।

অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি, এই বিশাল সামরিক অভিযানে আরও ৬৫ বিলিয়ন ডলারের বাজেট ব্যয় হতে পারে, যার জন্য যুক্তরাষ্ট্র ওই অঞ্চলের বিভিন্ন ঘাঁটি থেকে বিমান ও নৌবাহিনী মোতায়েন করেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের এই অভিযান, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’, কতদিন চলবে তা ‘এই মুহূর্তে জানা সম্ভব নয়’ বলে কংগ্রেসকে লেখা এক চিঠিতে ট্রাম্প জানিয়েছেন। তিনি গত ২ মার্চ লিখেছেন, যদিও যুক্তরাষ্ট্র দ্রুত এবং টেকসই শান্তি চায়, তবে প্রয়োজনীয় সামরিক অভিযানের পূর্ণ পরিধি ও স্থায়িত্ব এই মুহূর্তে জানা সম্ভব নয়।

তিনি এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে এই বোমাবর্ষণ ‘চার থেকে পাঁচ সপ্তাহ’ স্থায়ী হতে পারে।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

“দি মোঘল এম্পায়ারের কাচ্চি ও শরবত তৈরীর মান দেখে প্রসংশা করলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

 

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা নগরীর ঝাউতলায় “দি মোঘল এম্পায়ার ” এর ইফতার সামগ্রী ও খাবারের মান পরিদর্শন করে
প্রসংশা করলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন অফিস ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালন করেন। এসময় তারা কিচেন রুম ও খাবারের তৈরি উপাদান পরীক্ষা করে সন্তুষ্টি প্রকাশ করেন।

সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো আবুল কালাম আজাদ জানান, রমজান মাস জুড়ে ভোক্তাদের নিরাপদ খাদ্য সরবারহ নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। আজ কুমিল্লা কয়েকটি রেস্টুরেন্টের অভিযান পরিচালনা করেছি। অনেকে শরবতে ক্ষতিক্ষর রং ব্যবহার করছে। তবে ঝাউতলায় “দি মোঘল এম্পায়ার তাদের শরবতে কোন রং ব্যবহার করেনি। এই শরবত নিরাপদ। এ ছাড়া তাদের কিচেনের পরিবেশ খুবই ভাল। ভোক্তাদের বলব অতিরিক্ত রংয়ের শরবত পরিহার করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন মেসবাহ উদ্দিন ভূইয়া, মঞ্জুর আলম ভূঁইয়াসহ অন্যান্য কর্মকর্তারা।