Tag Archives: আটক ৫

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব সদস্যদের ওপর হামলা, আটক ৫

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাবের তিন গোয়েন্দা সদস্যের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। সোমবার (১১ মে) রাতে র‍্যাব-৯-এর সাঁড়াশি অভিযানে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- খাগাতুয়া গ্রামের মৃত গোলাম ওয়াহেদের ছেলে আব্দুল কাদির (৬২), নয়ন মিয়ার ছেলে মো. রাহিম আহমেদ (২০), মুসলেম মিয়ার ছেলে আব্দুর রহমান প্রকাশ অপু মিয়া (১৯), হুমায়ুন কবিরের ছেলে নুর আলম প্রকাশ নুরনবী (১৯) ও জামাল মিয়ার স্ত্রী ছানোয়ারা বেগম (৪৮)।

আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে জেলা শহরের দক্ষিণ পৈরতলায় র‍্যাব-৯-এর ক্রাইম প্রিভেনশন কম্পানিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব-৯-ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী জানান, সোমবার বিকেলে নবীনগরের ওপর দিয়ে জেলার বাঞ্ছারামপুর উপজেলায় র‍্যাবের তিনজন গোয়েন্দা সদস্য তথ্য সংগ্রহের জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে নবীনগরের খাগাতুয়া গ্রামে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে এলাকার কুখ্যাত ডাকাত শফিক ও তার বাহিনী।

এ সময় ডাকাত শফিকের ক্যাডাররা র‍্যাব সদস্যদের জিম্মি করে একটি বাড়িতে নিয়ে যায়। পরে তাদের আটকে রেখে মারধর করা হয়।

শফিক বাহিনীর লোকজন র‍্যাবের এক সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও দুজনের হাত পিটিয়ে ভেঙে দেয়। খবর পেয়ে জেলা থেকে র‍্যাবের অন্য সদস্যরা খাগাতুয়া গিয়ে তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে।

এ ঘটনায় জড়িতদের ধরতে সোমবার রাত থেকে সকাল পর্যন্ত খাগাতুয়া গ্রামে সাঁড়াশি অভিযান চালায় র‍্যাব। এ সময় শফিক ডাকাত পালিয়ে গেলেও র‍্যাব সদস্যদের ওপর হামলাকারীদের মধ্যে এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

র‍্যাব জানান, হামলাকারীদের অন্যতম হোতা আব্দুল কাদিরকেও আটক করা হয়। এ সময় কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করে র‍্যাব।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী জানান, এ ঘটনায় র‍্যাব ৫ জনকে আটক করেছে বলে জানতে পেরেছি। তবে এখনো আটকদের নবীনগর থানায় হস্তান্তর করা হয়নি এবং মামলার এজহারও আমরা পাইনি। এজাহার পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্রেনে কুবি শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা, আটক ৫

চাঁদনী আক্তার, কুবি:

শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে ট্রেনে করে ক্যাম্পাসে ফেরার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে উত্যক্ত ও শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনার নায় পাঁচজনকে আটক করে পুলিশ। রোববার চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

আজ (৬ অক্টোবর) অভিযুক্ত পাঁচজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন। তিনি বলেন, ইভটিজিং সংক্রান্ত আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সাক্ষী ও অভিযুক্তদের বক্তব্যের ভিত্তিতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী। এ ঘটনায় তিনি কুমিল্লার লাকসাম রেলওয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে তাঁর স্বামী ও বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীকে সাক্ষী করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন তানভীর হোসেন নাজিম, ফাহিম হাসান অনিক, তাহমনি আহাম্মেদ, মো. নাঈম উদ্দিন, এবং মো. ফাহিম হোসেন। অভিযোগে আরও কয়েকজনের নাম উল্লেখ রয়েছে, যাদের মধ্যে তাহামিন আহাম্মেদ, নাঈম উদ্দিন, ফাহিম হোসেন, এবং নাজমুল রয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

অভিযোগ পত্র সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর দুর্গাপূজা শেষে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে শিক্ষার্থীটি পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে ওঠেন। ট্রেনটি মনতলা স্টেশনে পৌঁছালে কয়েকজন যুবক তাঁকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশ্লীল অঙ্গভঙ্গি করতে শুরু করে। প্রতিবাদ জানালে তারা আরও অশালীন ভাষায় গালাগালি ও হুমকি দেয়। বিকেল পাঁচটার দিকে দুর্গাপুর ইউনিয়নের শাসনগাছা রেলস্টেশনে, অভিযুক্ত তানভীর হোসেন নাজিম অন্যদের সহযোগিতায় ভুক্তভোগীকে যৌন হয়রানির চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগীর স্বামী বলেন, “ট্রেনে ওঠার পর কয়েকজন ছেলে আমাদের সঙ্গে মিসবিহেব করে। বাধা দিলে তারা উল্টো হুমকি দেয় এবং আমার স্ত্রীকে যৌন হয়রানির চেষ্টা করে।”

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, “গতকাল এক নারী শিক্ষার্থীকে ইভটিজিংয়ের খবর পাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা পাঁচজনকে আটক করি। ওই ঘটনাটি ট্রেনসংক্রান্ত, তাই অভিযোগটি লাকসাম রেলওয়ে থানায় রেফার করেছি। বিষয়টি তারা দেখবে।”

দাউদকান্দিতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৫

জাকির হোসেন হাজারী দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে ঝটিকা মিছিল করেছে নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করা রাজনৈতিক দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা।

মঙ্গলবার(১৬সেপ্টেম্বর) দুপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে ওই মিছিল করে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মিছিল একটি ভিডিও ছড়িয়ে পরলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মিছিলকারীদের পাকরাও করে পাঁচ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ভিডিওতে দেখা যায়, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন আপনের নেতৃত্বে মিছিলটিতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার হাতে স্লোগান দিচ্ছে নেতাকর্মীরা।

এদিকে নিষিদ্ধ সংগঠনের মিছিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন ” নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আজ দাউদকান্দির জিংলাতলী এলাকায় জঙ্গি মিছিল করেছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জানানো যাচ্ছে যে, এর প্রতিবাদে আজ দাউদকান্দি বাজার, শহীদনগর, গৌরীপুর মোড়, রায়পুর ও ইলিয়টগঞ্জসহ সকল ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।
আমরা স্পষ্ট জানাতে চাই—কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। ”

এরপরে দাউদকান্দি পৌরসদর সদর, শদিনগর ও গৌরীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেছেন।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, নিষিদ্ধ সংঘঠনের কিছু লোক মহাসড়কের ঝটিকা মিছিল ও দেশের নিরাপত্তা বিঘœ ঘটানায় জড়িত থাকায় স্থানীয়দের সহযোগিতায় পাঁচ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা জিংলাতুলি ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

চৌদ্দগ্রামে কেন্দ্রীয় কৃষকলীগ নেতা

চৌদ্দগ্রামে কেন্দ্রীয় কৃষকলীগ নেতা মুক্তিযোদ্ধা কানুকে লাঞ্চিতের ঘটনায় আটক ৫

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আবদুল হাই ভুঁইয়া কানুকে লাঞ্চিত করার ঘটনায় পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ জামান। আটককৃতরা হলো; উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের ইসমাইল হোসেন মজুমদার, জামাল উদ্দিন মজুমদার, ইলিয়াছ ভুঁইয়া, মসজিদের ইমাম নাঙ্গলকোটের রায়কোট এলাকার আবুল কালাম আজাদ ও চাঁদপুর সদর উপজেলার মইশাদী গ্রামের ইমতিয়াজ আবদুল্লাহ সাজ্জাদ।

কৃষকলীগের কেন্দ্রীয় নেতা ও মুক্তিযোদ্ধা আবদুল হাই ভুঁইয়া কানুর বিরুদ্ধে হত্যা, তথ্য প্রযুক্তি, মারামারি ও রাজনৈতিক মামলাসহ একাধিক মামলা রয়েছে। মামলাগুলোতে অভিযুক্ত হয়ে তিনি জেল খেটেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ জামান উল্লেখ করেন, গত রোববার দুপুরে বাতিসা ইউনিয়নের পাতড্ডা এলাকায় মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভুঁইয়া কানুকে কিছু লোকজন বিব্রতকর কথাবার্তা ও কর্মকান্ডের মাধ্যমে লাঞ্চিত করে। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মধ্য থেকে বিষয়টি মোবাইল ফোনে ধারন করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনা সম্পর্কে অবগত হয়ে তাৎক্ষণিকভাবে জাতীয় বীরশ্রেষ্ঠ সন্তানের লাঞ্চিত করার বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ ও ভিডিও ফুটেজে থাকা ব্যক্তিদের সনাক্ত করে আটক করতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫ জনকে আটক করা হয়।

আটককৃতরা জানান, ভিকটিম মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভুঁইয়া কানুর সাথে একই এলাকার আবুল হাশেম মজুমদারের দীর্ঘদিন যাবৎ সামাজিকভাবে পূর্ব বিরোধ চলে আসছে। ২০০৮ সালে কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভুঁইয়া কানু ভোট কেন্দ্র থেকে আবুল হাশেম মজুমদারের বড় ভাই আব্দুল হালিমকে মারধর করাসহ কলার ধরে টেনে পানিতে ফেলে দিয়ে অপমান অপদস্ত করেন। আব্দুল হালিম চলতি বছর মৃত্যুবরণ করেন। ভাইয়ের এই অপমানকে কেন্দ্র করে রোববার দুপুরে আবুল হাশেম পাতড্ডা বাজার থেকে মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভুঁইয়া কানুকে ধরে কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে যায়। সেখানে এলাকার লোকজন জমায়েত হলে তাদের কাছে আবুল হাশেম মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভুঁইয়া কানুর কি বিচার করা যায় জিজ্ঞাসা করেন এবং সেখানে অবস্থানরত নয়ন মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভুঁইয়া কানুকে গ্রামের সকল মানুষের কাছে মাপ চাইতে বলেন এবং এলাকা থেকে চলে যেতে বলেন। এমনকি কুমিল্লা জেলা আউট হয়ে যাওয়ার জন্য বলেন। তিনি বাড়িতে যেতে চাইলে অপমানকারীরা তাকে বাড়িতে যেতে বারন করেন। এ সময় উপস্থিত লোকজন আরো বলেন, আমরা বিগত দিনে বাড়িতে থাকতে পারি নাই।

আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, গত রোববার দুপুর অনুমান ১২ ঘটিকার সময় কৃষকলীগের কেন্দ্রীয় নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভুঁইয়া কানু এলাকায় প্রবেশ করলে আবুল হাশেমের সামনে পড়ে অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ফুটেজ দেখার পর থানা পুলিশ ভূক্তভোগী মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে তার নিকট হতে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করে। কিন্তু তাকে এলাকাতে পাওয়া না গেলেও তিনি বর্তমানে নিরাপদ জায়গায় অবস্থান করছেন বলে তার ঘনিষ্ঠ লোকজন জানান। এছাড়া মুক্তিযোদ্ধার সাথে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সরকারি নাম্বারসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সংঘটিত হওয়া অপ্রীতিকর ঘটনা নিয়ে কোন কিছু বলতে রাজি হননি। এছাড়া অভিযুক্তদের সম্পর্কেও কোন তথ্য প্রকাশ করেননি। ভূক্তভোগী বীর মুক্তিযোদ্ধাকে আইনগত সকল সহযোগিতার আশ্বাস প্রদান করা হলেও তিনি কোন ধরনের অভিযোগ করতে অস্বীকৃতি জানান। মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। ভিডিও ফুটেজের মাধ্যমে অন্যদের সনাক্ত ও আটকের অভিযান অব্যাহত রয়েছে।

যৌথবাহিনীর অভিযানে

যৌথবাহিনীর অভিযানে মেঘনায় বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ আটক ৫

যৌথবাহিনীর অভিযানে মেঘনায় বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ আটক ৫

জাকির হোসেন হাজারী:

কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এর সাথে জড়িত দুই নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে । মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদ গ্রামে অভিযান চালান যৌথবাহিনী।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদপুর গ্রামের আলেক মিয়ার ছেলে আলম মিয়ার বসত ঘরে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ৬৪ কেজি গাঁজা, ২৯৮ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৫,৪৯০ টাকা, ১০০ ভারতীয় রুপি এবং সাতটি মোবাইল ফোন জব্দ করেন। এর সাথে জড়িত অভিযোগে দুই নারী সহ পাঁচজনকে আটক করে যৌথ বাহিনী। আটককৃতরা হলেন- আলেক মিয়ার তিন ছেলে মো. আলম (৫০), মোহাম্মদ আলী (৪২) ও ইমাম হোসেন (২৮)। এছাড়া আলমের স্ত্রী মোসা. হাসনারা (৩৫) এবং আব্দুস সাত্তারের মেয়ে মোসা. রাজিয়া বেগম (৪০)।

হোমনা- মেঘনা উপজেলার সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন ওবায়দুল এবং মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর ৪৫ জন সদস্য এবং পুলিশের ১২ জন সদস্য অংশ নেন। রাত তিনটা থেকে অভিযান শুরু করে এবং শেষ হয় সকাল সাড়ে ৭টায়।

লুটেরচর ইউপি চেয়ারম্যান মো.মোজাম্মেল হক বলেন,নয়া মোহাম্মদপুর গ্রামের আলেক মিয়ার ছেলে মো.আলম মিয়াকে মাদকসহ আগেও একাধিক বার গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান,গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদপুর গ্রামের আলেক মিয়ার ছেলে আলম মিয়ার ঘরে যৌথ অভিযান পরিচালনা করে ৬৪ কেজি গাঁজা, ২৯৮ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৫,৪৯০ টাকা, ১০০ ভারতীয় রুপি ও সাতটি মোবাইল ফোন জব্দ করি এবং দুই নারীসহ পাঁচজনকে আটক করি। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত মাদক ও অন্যান্য আলামত থানায় হেফাজতে রাখা হয়েছে।
জাকির হোসেন হাজারী

কুমিল্লায় স্বামীকে মারধর করে স্ত্রীকে ধর্ষণ, আটক ৫

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেল ষ্টেশন থেকে স্বামী ও স্ত্রীকে জোরপূর্বক ধরে নিয়ে স্বামীকে মারধর করে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে। ঘটনাটি গত ২১ ডিসেম্বর শনিবার রাত সাড়ে ৮টার সময় শশীদল রেল ষ্টেশনের পশ্চিম পাশ্বের এলাকায় ঘটে। এঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষকসহ অভিযুক্ত ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।

এ ব্যাপারে ধর্ষিতার স্বামী ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার সদর এলাকার কাউসার মিয়া জানান, আমি ও আমার স্ত্রী গত শনিবার সন্ধ্যায় আখাউড়া থেকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামে শ্বশুড় বাড়ীতে যাওয়ার উদ্দোশে রওয়ানা দিয়ে রেল গাড়িতে করে শশীদল রেল ষ্টেশনে রাত ৮ টার সময় পৌছাই। রেল থেকে নেমে আমরা চা খাওয়ার জন্য শশীদল ষ্টেশনের নাসির মিয়ার চা দোকানে গিয়ে কিছু সময় বসি এবং চা পান করি। এসময় নাসির মিয়া আমাদের সাথে বিভিন্ন বিষয়ে জানতে চেয়ে কথা বলে।

এক পর্যায়ে চা দোকানের মালিক নাসির মিয়া আমাদের বলেন, এখন রাত্র অনেক হয়েছে, আপনার শ্বশুর বাড়ী নাল্লা এলাকায় যাওয়ার জন্য কোন গাড়ি পাবেন না। তার চেয়ে বরং আপনারা আজ রাতে আমার বাড়ীতে থেকে সকালে উঠে নাল্লায় চলে যাইয়েন। এই বলে সে আমাদের বিভিন্ন ভাবে ফুসলিয়ে তার বাড়ীতে নিয়ে যায়। তার বাড়ীতে নিয়ে আমাদের চা নাস্তা খাওয়াইয়া আমাদের বলে, এখন আমার স্ত্রী ঘুমাবে, সে ঘুমিয়ে যাওয়ার পর তোমরা এসে ঘুমাইও। পরিস্থিতি অনুকূলে না দেখে আমরা এক পর্যায়ে বাড়ী থেকে বের হয়ে যেতে চাইলে সে এবং উৎ পেতে থাকা তার সহযোগীরা আমার ও আমার স্ত্রীর মুখ চেপে ধরে পাশের জমির মাঝ খানে নিয়ে যায়।

সেখানে আমরা চিৎকার করতে চাইলে আমাদের প্রাণনাশের হুমকি দেয় এবং আমাকে নাসির ও তার সহযোগী শশীদল গ্রামের মৃত উলফত আলীর ছেলে জমির হোসেন আটক করে রেখে মারধর করে এবং আমার মুখ চেপে ধরে রাখে। অন্যদিকে আমার স্ত্রীকে ওই এলাকার নসু মিয়ার ছেলে লাবু মিয়া একই সময় ধর্ষণ করে এবং ওই গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে নজরুল ইসলাম, মৃত আব্দুল খালেকের ছেলে সাদ্দাম হোসেন আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। সেখান থেকে আমি ও আমার স্ত্রীর চিৎকারে এলাকাবাসীর সহায়ওতায় থানা পুলিশ আমাদের উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসে।

এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্ত নাসির উদ্দিন, নজরুল ইসলাম, সাদ্দাম হোসেন, লাবু মিয়া ও জমির হোসেনকে আটক করা হয়েছে। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।