All posts by jitu

সৌদি আরবের রিয়াদে ‘এন আর ট্রাভেলসের’ উদ্বোধন

সালাহ উদ্দিন সোহেল:
সৌদি আরবের রিয়াদের বাথাতে যাত্রা শুরু করলো প্রবাসীদের পরিচিত মুখ ইউটিউবার কুমিল্লা মুরাদনগরের ছেলে সৌদি প্রবাসী নাছির উদ্দিনের মালিকানাধীন এন আর ট্রাভেলস।

সৌদি আরবের রিয়াদের বাথার লুলু মার্কেটের সাথে রোসাস বিল্ডিং মার্কেটে অবস্থিত ট্রাভেলসটিতে পাওয়া যাবে যে কোন দেশের অভ্যন্তরীন ও আন্তর্জাতিক সকল বিমানের টিকিট। ফোন কলের মাধ্যমে দেশ বিদেশের যেকোন প্রান্ত থেকে টিকিট ক্রয়ের সুবিধা।

এছাড়াও কম সময়ে কম খরচে দ্রুত কার্গোর মাধ্যমে বাংলাদেশের যে কোন প্রান্তে সৌদি থেকে মালামাল পাঠানো, টিকিট রি-ইস্যুসহ নানান সুযোগ সুবিধা। উদ্বোধন উপলক্ষ্যে এন আর ট্রাভেলস প্রথম তিন দিন সকল ক্রেতাদের জন্য বিনা লাভে টিকিট ক্রয়ের সুযোগ দিচ্ছে। অর্থাৎ এয়ারলাইন্স কর্তৃপক্ষের নির্ধারিত মূল্য টিকেট ক্রয়ের সুবিধা রয়েছে ।এছাড়াও পরবর্তিতে স্বল্পমূল্যে  টিকিট ক্রয় ও রি-ইস্যুর সুবিধা রয়েছে ।

‘এন আর ট্রাভেলস এর উদ্বোধন উপলক্ষ্যে ৩ এপ্রিল (সোমবার) রিয়াদ বাথাতে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিতা কেটে শো-রুমটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিন মিশাল অফিসিয়াল ফেসবুক পেইজের  মালিক ইউটিউবার ও মিডিয়া ব্যক্তিত্ব বিন মিশাল।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিক ট্রাভেলসের মালিক নোমান, রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান,ব্যবসায়ী মহিন,জান্নাত ট্রাভেলসের মালিক জাকির হোসেন, সৌদি প্রবাসী দুলাল আলম ও তার সহ-ধর্মিনী শারমিন আক্তার রিমা। সে সময় আরো উপস্থিত ছিলেন সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন শ্রেণি- পেশার প্রবাসীরা।

এন আর ট্রাভেলসের মালিক নাছির উদ্দিন বলেন,আলহামদুলিল্লাহ উদ্বোধনের প্রথম দিনে ক্রেতাদের অনেক সাড়া পেয়েছি। করোনাকালীন সময় থেকে শুরু করে আমি আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজ থেকে ভিডিওর মাধ্যমে সৌদি প্রবাসীদের নানা ধরনের সেবা মূলক কাজ করে যাচ্ছি,যেহেতু আমি কুমিল্লার ছেলে । তাই কুমিল্লাবাসী অনেক প্রবাসী ভাইদের পরামর্শে অনুপ্রাণিত হয়ে এন আর ট্রাভেলস নামে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছি । আশা করি কুমিল্লাবাসী প্রবাসীসহ দেশের সকল প্রবাসীরা আমাকে সমর্থন করবেন।

মার্চে বেড়েছে বাস দুর্ঘটনা, নিহত ৪০২ জন: সেভ দ্য রোড

 

ডেস্ক রিপোর্টঃ

সেভ দ্য রোড-এর প্রতিবেদন-সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের সক্রিয়তায় চালক-পথচারি ও যাত্রী সাধারণের মধ্যে সচেতনতা-সাবধানতার কারণে পথে মৃত্যু কমলেও বেড়েছে দূর্ঘটনা ও আহতর সংখ্যা।

২০২৩ সালের ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ৩ হাজার ৪০৬ ডঁ ছোট-বড় দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ হাজার ৮৯৪ জন, নিহত হয়েছেন ৪০২ জন।

সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা স্বাক্ষরিত প্রতিবেদনে জানা যায়, বাইক লেন না থাকা, সেভ দ্য রোড-এর নিয়মিত প্রতিবেদন-সচেতনতা ক্যাম্পোইনসহ বিভিন্ন কর্মসূচির কারণে মোটর সাইকেল দুর্ঘটনা কিছুটা কমলেও ৯৮৪ টি মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ৯০৬ জন, নিহত হয়েছেন ৮৮ জন; ৬৪৫ টি ট্রাক দুর্ঘটনায় আহত ৭১৮ এবং নিহত হয়েছেন ৮৭ জন, নির্ধারিত গতিসীমা না মেনে, বিশ্রাম না নিয়ে টানা ১২ থেকে ২০ ঘন্টা বাহন চালনাসহ বিভিন্ন নিয়ম না মানায় ৮৮৯ টি বাস দুর্ঘটনায় আহত ৯৩৭ এবং নিহত হয়েছেন ১৩৭ জন, দায়িত্বে অবহেলা, স্থানীয় পুলিশ-প্রশাসনের দুর্নীতিসহ বিভিন্নভাবে সড়ক-মহাসড়কে অবৈধ বাহন নাসিমন-করিমন এবং অন্যান্য ৩ চাকার বিভিন্ন ধরণের বাহনে ৮৮৮ টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৯৩৩ এবং নিহত হয়েছেন ৯০ জন।

সেভ দ্য রোড-এর চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া, আইয়ুব রানা ও লায়ন ইমাম হোসেন-এর তত্বাবধায়নে দৈনিক যুগান্তর, দৈনিক দেশ রূপান্তর, দৈনিক দিনকাল, দৈনিক প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, দৈনিক কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিন, দৈনিক জনকন্ঠ, দৈনিক কালবেলাসহ ১৭ টি জাতীয় দৈনিক, আরটিভি, জিটিভি, যমুনা নিউজ, মাসরাঙ্গা, এটিএন বাংলাসহ ২০ টিভি-চ্যানেল, জাগো নিউজ, বাংলা নিউজ, বিডিনিউজসহ ২২ টি নিউজ পোর্টাল এবং স্থানিয় প্রত্যক্ষদর্শী-সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবিগণের দেয়া তথ্যানুসারে এই প্রতিবেদন দুর্ঘটনামুক্ত পথ-এর জন্য তৈরি করা হয়েছে। আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার জন্য নিবেদিত দেশের একমাত্র সচেতনতা-গবেষণা ও স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড-এর পক্ষ থেকে আরো জানানো হয়- ১ থেকে ৩১ মার্চ পর্যন্ত নৌপথ দুর্ঘটনা ঘটেছে ৬৭ টি। আহত ৯৭ জন, নিহত হয়েছেন ১৭ জন। রেলপথ দুর্ঘটনা ঘটেছে ৬৯ টি। আহত ৭২ নিহত হয়েছে ১৮ জন। আকাশপথে কোন দুঘটনা না ঘটলেও বিমানবন্দরের অব্যবস্থাপনার কারণে সাধারণ যাত্রীদের ১ টি বড় অংশ শারিরীক ও মানষিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

সড়কপথ, নৌপথ ও রেলপথের দুর্ঘটনামুক্ত পথ চলাচলের অধিকার রক্ষায় মালিক-শ্রমিক-প্রশাসনিক এবং সাধারণ জনগনের সমন্বয়ের কোন বিকল্প নেই বলে সেভ দ্য রোড মনে করে। আর তাই বারবার ৭ দফায় ফিরে যাই। পাশাপাশি সেভ দ্য রোড-এর পক্ষ থেকে গত ১৪ বছর যাবৎ ৪ পথ দুর্ঘটনামুক্ত করতে সেভ দ্য রোড-এর ৭ দফা দাবী নিয়ে এগিয়ে চলা অব্যহত রয়েছে ছাত্র-যুব-জনতা-আবাল-বৃদ্ধ-বণিতার ঐক্যবদ্ধতায়। আর সেই ৭ দফা হলো- ১. মিরেরসরাই ট্রাজেডিতে নিহতদের স্মরণে ১১ জুলাইকে ‘দুর্ঘটনামুক্ত পথ দিবস’ ঘোষণা করতে হবে। ২. ফুটপাত দখলমুক্ত করে যাত্রীদের চলাচলের সুবিধা দিতে হবে। ৩. সড়ক পথে ধর্ষণ-হয়রানি রোধে ফিটনেস বিহীন বাহন নিষিদ্ধ এবং কমপক্ষে অষ্টম শ্রেণি উত্তীর্ণ ও জাতীয় পরিচয়পত্র ব্যতিত চালক-সহযোগি নিয়োগ ও হেলপারদ্বারা পরিবহন চালানো বন্ধে সংশ্লিষ্ট সকলকে কঠোর পদক্ষেপ নিতে হবে। ৪. স্থল-নৌ-রেল ও আকাশ পথ দূর্ঘটনায় নিহতদের কমপক্ষে ১০ লাখ ও আহতদের ৩ লাখ টাকা ক্ষতি পূরণ সরকারীভাবে দিতে হবে। ৫. ‘ট্রান্সপোর্ট ওয়ার্কার্স রুল’ বাস্তবায়নের পাশাপাশি সত্যিকারের সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে ‘ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটালিয়ন’ বাস্তবায়ন করতে হবে। ৬. পথ দূর্ঘটনার তদন্ত ও সাজা ত্বরান্বিত করণের মধ্য দিয়ে সতর্কতা তৈরি করতে হবে এবং ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটালিয়ন গঠনের পূর্ব পর্যন্ত হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ সহ সংশ্লিষ্টদের আন্তরিকতা-সহমর্মিতা-সচেতনতার পাশাপাশি সকল পথের চালক-শ্রমিক ও যাত্রীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সকল পরিবহন চালকের লাইসেন্স থাকতে হবে। ৭. ইউলুপ বৃদ্ধি, পথ-সেতু সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ে দূর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যাতে ভাঙা পথ, ভাঙা সেতু আর ভাঙা কালভার্টের কারণে আর কোন প্রাণ দিতে না হয়।

উল্লেখ্য, ‘সেভ দ্য রোড-এর অঙ্গীকার পথ দূর্ঘটনা থাকবে না আর…’ বাক্যটিকে লালন রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ২০০৭ সালে পথচলা শুরু করে আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার জন্য নিবেদিত দেশের একমাত্র সচেতনতা-গবেষণা ও স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড।

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় কাঠ ব্যবসায়ী নিহত

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় জাহাঙ্গীর ভুইয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জানে আলম (৫০) নামে আরো একজন আহত হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহিদনগর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর ভুইয়া কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার শীবলকপুর গ্রামের সোবহান মৌলুভির ছেলে। তিনি সদর দক্ষিণ উপজেলার জান্নাতুল টিম্বার এন্ড কোং এর মালিক।

এ দুর্ঘটনায় আহত জানে আলমকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহত জানে আলম চট্টগ্রামের চানগাও এলাকার নুর আহম্মদের ছেলে।

তিনি জানান, আমি চট্টগ্রাম থেকে কাঠের গাড়ী নিয়ে দাউদকান্দি এসেছিলাম। পরে জাহাঙ্গীর ভাইয়ের সাথে মোটরসাইকেল দিয়ে দাউদকান্দি থেকে গৌরীপুর যাওয়ার পথে শহিদনগর এলাকায় দুর্ঘটনা ঘটে। কিভাবে দুর্ঘটনা হয়েছে বলতে পারবো না।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন। আর গত কয়েকদিনে দাউদকান্দি এলাকায় মোটরসাইকেলের একাধিক দুর্ঘটনা ঘটেছে।

কুমিল্লার দেবিদ্বারে কিশোরীকে আটকে রেখে ধর্ষণ, যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবিদ্বারে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে আটকে রেখে টানা ৪ দিন ধর্ষণের অভিযোগে যুবককে আটক করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১০টায় উপজেলার চরবাকর গ্রামের মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।

অভিযুক্ত রিয়াজ উপজেলার জাফরগঞ্জ গ্রামের রুস্তম আলীর ছেলে।

এসময় অভিযুক্ত রিয়াজকে (১৯) আটক করে ভিক্টিম কিশোরীকে (১৬) উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস পূর্বে কালিকাপুর থেকে কিশোরী সিএনজিযোগে সাইচাপাড়া গ্রামের বাড়িতে যাওয়ার পথে চালক রিয়াজের সঙ্গে পরিচয় হয়। পরিচয় সূত্রে সে কিশোরীকে পছন্দ করে বলে জানিয়েছিল। গত বৃহস্পতিবার বেলা আড়াইটায় কিশোরী কালিকাপুর হয়ে বাড়ি আসার পথে রিয়াজ বিয়ের প্রলোভনে তাকে নিয়ে চরবাকর গ্রামের সিএনজির মালিক মো. মিজানুর রহমানের বাড়িতে উঠে এবং সেখানে স্ত্রীর পরিচয়ে চার দিন আটকে রেখে ধর্ষণ করে।

রোববার দিবাগত রাতে প্রথমে ভিকটিমের মা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের মাধ্যমে থানা পুলিশকে খবর দেন। রাতেই দেবিদ্বার থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

সোমবার (৩ এপ্রিল) কিশোরীর মা (৩৫) বাদী হয়ে  দেবিদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এ ব্যপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) খাদেমুল বাহার জানান, কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারপূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাত্রী দেখতে গিয়ে পাত্রীর মাকে নিয়ে পালালেন যুবক

 

আন্তর্জাতিক ডেস্কঃ

পাত্রী দেখতে গিয়ে হবু শাশুড়িকে নিয়ে পালিয়েছে এক যুবক। স্ত্রীকে ফিরে পেতে পুলিশের দারস্থ হয়েছেন ওই নারীর স্বামী।

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের মালদহের গাজোলে এ ঘটনা ঘটেছে।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন এক যুবক। পাত্রীর পাশে বসা ছিলেন হবু শাশুড়ি। তাকে দেখেই মন দিয়ে ফেলেন ওই যুবক। হবু শাশুড়িরও মন যায় গলে। এরপর রাতে ঘর ছাড়েন দুজনে। ওই নারীর বিবাহযোগ্য মেয়ে-সহ ৩ সন্তান রয়েছে।

পাত্রীর পরিবারের দাবি, দুজনেই ভিন্ন রাজ্যে পালিয়েছেন। তবে নিজের স্ত্রীকে ‘হারিয়ে’ তার ছবি হাতে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই নারীর স্বামী।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে বাড়ি থেকে উধাও ওই গৃহবধূ। নানা জায়গায় খোঁজ করলেও তার হদিস মিলছে না।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিত্তে তল্লাশি শুরু করেছেন তারা।

ওই নারীর স্বামী বলেন, বাড়িতে বিবাহযোগ্য মেয়ে রয়েছে। তার বিয়ের জন্য বেশ কিছু দিন ধরেই ভালো পাত্রের খোঁজ করছিলাম। ২৫ মার্চ বিয়ের প্রস্তাব নিয়ে আমার মেয়েকে দেখতে এসেছিলেন গাজোলের এক যুবক। আমার বাড়িতে বসেই মেয়ের সঙ্গে দেখাশোনাও হয়।

এরপর থেকেই আমার স্ত্রী নিখোঁজ রয়েছে বলে দাবি করে তিনি বলেন, সেদিন মেয়ের সঙ্গে কথাবার্তা সেরে যুবকটি চলে যাওয়ার পরই আমার স্ত্রী বাজারে যাওয়ার অজুহাতে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি।

ওই নারীর পরিবারের সদস্যদের দাবি, তারা জানতে পেরেছেন, যে যুবকটি তাদের মেয়েকে দেখতে এসেছিলেন, তার সঙ্গেই ভিন্ন রাজ্যে পালিয়ে গেছেন হবু শাশুড়ি।

মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, গাজোল থানায় স্ত্রী নিখোঁজের অভিযোগ করা হয়েছে। তবে প্রাপ্তবয়স্করা স্বেচ্ছায় ঘর ছাড়লে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। ওই নারীর স্বামীর অভিযোগের ভিত্তিতে তার খোঁজ শুরু হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ইলিয়াস মিয়া (২৪) নামে এক পিকআপ চালক নিহত হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় পেট্রোল পাম্পের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক ইলিয়াস নিহত হয়।

নিহত ইলিয়াস চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের সরকার পাড়া গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মিয়াবাজার এলাকায় চট্টগ্রামমুখী লেনে অজ্ঞাতনামা একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। পেছন থেকে আসা পিকআপটির ড্রাইভার ঘুমন্ত অবস্থায় কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ চালক ইলিয়াস মিয়া ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় পিকআপে থাকা অপর ব্যক্তি গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল ও আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করে থানায় আনা হয়েছে।’

কুমিল্লার সেমাই কারখানায় অ‌ভিযান, ফুলবনকে ১ লাখ টাকা জ‌রিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় মেসার্স ফুলবন ফুড প্রোডাক্টস না‌মের প্রতিষ্ঠান‌কে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ।

সোমবার (৩ এপ্রিল) বেলা ১১টা টায় কু‌মিল্লার বালুতুপা এলাকার সেমাই কারখানায় এই তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে।

এ সময় মেয়াদ উত্তীর্ণ ময়দা ব‌্যবহার ক‌রে সেমাই প্রস্তুত, অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে প্রস্তুত, প‌্যা‌কে‌টের গা‌য়ে মিথ‌্যা ঘোষণা দি‌য়ে ভোক্তাকে প্রতা‌রিত করা ও ওজ‌নে কারচূ‌পির ম‌তো ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে মেসার্স ফুলবন ফুড প্রোডাক্টস না‌মের প্রতিষ্ঠান‌টি‌কে ১ লক্ষ টাকা জ‌রিমানা করা হয় ও প্রতিপাল‌নের জন‌্য সাত‌টি নি‌র্দেশনা দেওয়া হয়।

এছাড়াও ১০০ কে‌জি মেয়াদ উত্তীর্ণ ময়দা জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

জামিন পেলেন সাংবাদিক শামসুজ্জামান

 

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর রমনা মডেল থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ২০ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

শামসুজ্জামানের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জামিন শুনানিতে বলেন, সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ফুল বিক্রেতা এমন ১২/১৩ জনের বক্তব্য আর একজন দিনমজুরের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এ মামলার অভিযোগ কোনোভাবেই সত্য না। হয়রানির উদ্দেশ্যে এ মামলাটি করা হয়েছে। মামলা না করে প্রেস কাউন্সিলে অভিযোগ দেওয়া যেতে পারতো। কারাগারে আটক শামসুজ্জামানের জামিন প্রার্থনা করছি।

জামিনের বিরোধিতা করে পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু শুনানিতে বলেন, যারা স্বাধীনতা বিশ্বাস করে না তারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের উদ্দেশ্যে এসব কাজ করছে। এ মামলার বিষয়বস্তু অনুযায়ী আসামি অপরাধ করেছে। এ মামলায় আসামির জামিনের বিরোধিতা করছি।

শুনানিতে আওয়ামী লীগের আইন সম্পাদক সিনিয়র আইনজীবী নজিবউল্লাহ হিরু বলেন, দেশের যখন স্বাধীনতা ছিল না তখন স্বাধীনতার জন্য কথা বলা হয়েছে। এখনকি দেশে ভাতের স্বাধীনতা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সংবাদ প্রকাশিত করা হয়েছে। যার বক্তব্য প্রকাশ করা হলো সেই জাকির কোথায়। সরকারের ভালোটা তাদের চোখে পড়ে না।

গত ৩০ মার্চ শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার পরিদর্শক আবু আনছার। এসময় আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২৯ মার্চ সৈয়দ মো. গোলাম কিবরিয়া নামে একজন বাদী হয়ে ডিএমপির তেজগাঁও থানায় সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা করেন।

গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে প্রথম আলোর একটি ফটোকার্ডে একজন দিনমজুরের বক্তব্য উদ্ধৃত করা হয়। কিন্তু সেই উদ্ধৃতির সঙ্গে জুড়ে দেওয়া হয় একটি শিশুর ছবি। দিনমজুরের উদ্ধৃতির সঙ্গে শিশুর ছবি প্রকাশের অসঙ্গতির বিষয়টি তুলে ধরে ১৭ মিনিটের মধ্যেই ফটোকার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রত্যাহার করে সংশোধনী দেয় প্রথম আলো। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে গত ২৯ মার্চ অ্যাডভোকেট আবদুল মশিউর মালেক বাদী হয়ে রমনা থানায় এ মামলা দায়ের করেন।

এ মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরাম্যান এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। রোববার এ মামলায় মতিউর রহমান হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মো: কামাল হোসেন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলার কনকাপৈত ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহত কালাম হোসেন উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি পূর্বপাড়া মোল্লা বাড়ির মৃত ছেরাজুল হকের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে কামাল হোসেন ঘুম থেকে উঠে একতা বাজারস্থ অনিক ব্রিকস্ ফিল্ডের উত্তর পাশে বিদ্যুৎ চালিত তার সেলু মেশিনটি বন্ধ করতে যান। সেখানেই তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরে সকাল সাড়ে দশটায় স্থানীয় কৃষক আব্দুল গণি ধানক্ষেতে গেলে তাকে সেলু মেশিনের পাশে পড়ে থাকতে দেখে আশেপাশের লোকজনকে ডাকেন। পরে লোকজন এসে কামাল হোসেনকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বেলা এগারটায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বা’দ মাগরিব করপাটি পূর্বপাড়া বায়তুন নূর জামে মসজিদ মাঠে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর খবর সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’