All posts by jitu

কুমিল্লার মনোহরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৩ সন্তানের জননীকে কুপিয়ে হত্যা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মনোহরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শারমিন আক্তার মনি (২৮) নামের এক প্রবাসীর স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টায় উপজেলার সরসপুর বাতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার ৩ সন্তানের জননী।

জানা যায়, বুধবার সকালে কাপড় শুকানোর রশি নিয়ে শারমিন আক্তারের সাথে তার স্বামীর বড় ভাই খোরশেদ আলমের (৩৫) কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর শারমিন ঘরের পাশে ফেরিওয়ালা থেকে মাছ কিনছিল। এ সময় খোরশেদ ঘর থেকে ধারালো দা এনে শারমিনকে এলোপাতাড়ি কুপিয়ে মূখমন্ডল বিকৃত, ডান কান ও ডান স্তন কেটে ফেলে, দুই হাত-দুই পা কেটে ঝুলিয়ে দেয়াসহ পিঠে ও দেহের অন্যান্য স্থানে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে উন্নত চিকিৎসার জন্য লাকসাম নেয়ার পথে তার মৃত্যু হয়।

খুনি খোরশেদ আলম (৩৫) পেশায় একজন অটোরিকশা চালক। সে উপজেলার সরসপুর বাতাবাড়িয়া গ্রামে গ্রামের মন্তাজুর রহমানের ছেলে।

নিহতের মেঝো ভাই সালেহ আহাম্মদ বাদী হয়ে খোরশেদ আলমকে আসামি করে মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। থানায় অভিযোগ দায়েরের এক ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের ভাই সালে আহাম্মদ জানান, ১২ বছর আগে মাসুদ আলমের সাথে আমার বোন শারমিন আক্তার মনির ‌বিয়ে দেই। বিয়ের পর থেকেই তার মেঝো ভাসুর খোরশেদ আলম সামান্য বিষয় নিয়েও মনির গায়ে একাধিকবার হাত তোলে। এ নিয়ে শালিসে কয়েকবার সে দোষি সাব্যস্থ হয়। এতে মনির প্রতি সে আরও ক্ষিপ্ত হয়ে পড়ে। বুধবার সকালে সামান্য কাপড় শুকানোর রশি নিয়ে উভয়ের কথা কাটাকাটির জেড়ে সে আমার বোনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

নিহত শারমিন আক্তার মনি ১০ ভাই-বোনের মধ্যে সবার ছোট। সে সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের মৃত ছায়দুল হক মোল্লার মেয়ে। তার ৩ সন্তানের মধ্যে ছোট ছেলে হামিদের বয়স ৪ মাস, অপর ছেলে সামীরের ৪ বছর। মেয়ে মিম আক্তার (৮) বাতাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণিতে পড়ে।

এসময় খবর পেয়ে মনোহরগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক মোঃ আব্দুল আলিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। তিনি বলেন, আমার চাকরি জীবনে এমন নৃশংস হত্যাকান্ড আর দেখিনি।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মেঝো ভাই সালেহ আহমেদ বাদী হয়ে খোরশেদ আলমকে আসামি করে মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। স্থানীয় লোকজনের সহায়তায় শাহপুর এলাকা থেকে অভিযুক্ত আসামি খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়েছে।

নোয়াখালীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, একই দিন বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার আমানউল্ল্যাপুর ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডের উত্তর অভিরামপুর গ্রামের আইল্ল্যার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সনিয়া আক্তার (১৮) একই গ্রামের আইল্ল্যার বাড়ির শাহ আলমের মেয়ে।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন,পারিবারিক বিষয় নিয়ে তার মা সনিয়াকে শাসন করে। এরপর বুধবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে যে কোনো এক সময়ে সে পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়ন কক্ষে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওই কিশোরী দীর্ঘ দিন থেকে পেটের ব্যাথায় ভূগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেটের ব্যাথা সইতে না পেরেও ওই কিশোরী আত্মহত্যা করতে পারে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এসআই আরো বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

কুবিতে মার্কেটিং বিভাগের ইফতার ও দোয়া মাহফিল

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মার্কেটিং বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনে করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) বিজনেস স্টাডিজ অনুষদের হল রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মার্কেটিং ১২তম ব্যাচের শিক্ষার্থী এ এস এম ইউসুফ ও মোহাম্মদ ইমামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, প্রভাষক আবু ওবায়দা রাহিদ সহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, লাইফ ইজ অল এবাউট মার্কেটিং এবং আমি নিজেও মার্কেটিং পড়েছি। এই ইফতার মাহফিলে আপনাদের উপস্থিতির সংখ্যা দেখে আমি সত্যি অনেক আনন্দিত। এছাড়া আপনাদের আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেছে ট্রেজারার সহ আমন্ত্রিত অতিথিগণ।

 

কুমিল্লায় র‌্যাবের অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ ৩ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় অভিযান চালিয়ে গাঁজা ও ফেন্সিডিলসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ২৯ মার্চ রাতে কুমিল্লার আমতলী এলাকা থেকে৩৪০ বোতল ফেন্সিডিল ও ৯ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, বরগুনার পরিখাল গ্রামের আব্দুল হাকিমের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪৬), কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে মোঃ মিজান (৩৫) এবং মাদারীপুরের মৃধাকান্দি গ্রামের মোঃ তৈয়ব আলী হাওলাদারের ছেলে মোঃ শাহাবুল মিয়া (২৩)।

বৃহস্পতিবার (২৪ মার্চ) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে বরগুনা, মাদারীপুর ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

 

ওমরাহ করতে যাওয়ার পথে বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৮

 

ডেস্ক রিপোর্টঃ

ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবের আসির প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৮ বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (শ্রম) আরিফুজ্জামান জানান, আসির প্রদেশে আকাবা শারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত আরও ৬ প্রবাসী বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

নতুন করে পরিচয় পাওয়া ৬ জন হলেন- খাইরুল ইসলাম, রুহুল আমিন, তুষার মজুমদার, মিরাজ হোসাইন, সাকিব এবং রানা মিয়া। তবে তাদের বিস্তারিত এখনো জানতে পারেনি দূতাবাস।

সোমবার ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরী যাওয়ার পথে একটি বাস ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে আগুন ধরে যায়।

খালিজ টাইমস ও গালফ নিউজের খবরে বলা হয়েছে, সোমবার আসির প্রদেশ এবং আভা শহরের সঙ্গে সংযোগকারী একটি সড়কে বাসটির ব্রেক ফেল হওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

ওই বাসে মোট ৪৭ জন যাত্রীর মধ্যে ৩৪ জনই ছিলেন বাংলাদেশি। দুর্ঘটনায় মোট ২২ জন নিহত এবং তার মধ্যে বাংলাদেশি ৮ জনের পরিচয় নিশ্চিত হওয়ার কথা মঙ্গলবার রাতে জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস।

ওই আটজন হলেন- নোয়াখালীর সেনবাগের শরিয়তউল্লাহর ছেলে শহিদুল ইসলাম, কুমিল্লার মুরাদনগরের আব্দুল আউয়ালের ছেলে মামুন মিয়া, নোয়াখালীর মোহাম্মদ হেলাল উদ্দীন, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কুমিল্লার মুরাদ নগরের রাসেল মোল্লা, কক্সবাজারের মহেশখালীর মো. আসিফ, গাজীপুরের টঙ্গীর আব্দুল লতিফের ছেলে মো. ইমাম হোসাইন রনি, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কালু মিয়ার ছেলে রুকু মিয়া।

এরপর বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন নতুন করে আরও ৫ জনের পরিচয় নিশ্চিত হওয়ার কথা জানান।

তারা হলেন- কক্সবাজারের মহেশখালীর শাফাতুল ইসলাম, কুমিল্লার দেবিদ্বারের গিয়াস হামিদ, যশোরের কোতোয়ালির মোহাম্মদ নজরুল ইসলাম, যশোরের রনি এবং কক্সবাজারের রামু উপজেলার কাদের হোসাইনের ছেলে মোহাম্মদ হোসেন।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জানিয়েছে, দুর্ঘটনার কবলিত বাংলাদেশিদের মধ্যে আহত ১৬ জনের মধ্যে কয়েকজন বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফিরেছেন এবং কয়েকজন এখন হাসপাতালে ভর্তি আছেন।

সহায়তার জন্য সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস থেকে হতাহতদের পরিবারকে +966553026814 ও +966538643532 নম্বর দুটিতে যোগাযোগ করতে বলা হয়েছে।

৯৬ শতাংশ পরিবার মাংস খাওয়া কমিয়েছে, মাছ ৮৮ শতাংশ

ডেস্ক রিপোর্টঃ

মূল্যস্ফীতির চাপে দেশের ৭৪ শতাংশ নিম্ন আয়ের পরিবার ধার করে চলছে। এছাড়া ৩৫ শতাংশ পরিবার সঞ্চয় ভেঙে খাচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। এতে বলা হয়েছে, গত ছয় মাসে এসব পরিবারের ব্যয় বেড়েছে ১৩ শতাংশ, কিন্তু তাদের আয় বাড়েনি।

দেশের গ্রাম ও শহরের নিম্ন আয়ের পরিবারের ওপর করা এই জরিপে যেসব পরিবার অংশ নিয়েছে তাদের ৯০ শতাংশ পরিবার জানিয়েছে অর্থনৈতিক চাপে তাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। জরিপে অংশ নেওয়া ৯৬ শতাংশ পরিবার মাংস খাওয়া কমিয়েছে। মাছ খাওয়া কমিয়েছে ৮৮ শতাংশ পরিবার। এই পরিস্থিতির জন্য বিশ্ববাজারে পণ্যের মূল্যবৃদ্ধি, দেশে মুদ্রার অবমূল্যায়ন ও বাজার অব্যবস্থাপনাকে দায়ী করেছে গবেষণা প্রতিষ্ঠানটি।

বুধবার (২৯ মার্চ) ঢাকার ব্র্যাক সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। দেশের ৮ বিভাগের এক হাজার ৬০০ পরিবারের ওপর করা এই জরিপের ফলাফল তুলে ধরে সানেম।

জরিপটি চলতি (মার্চ) মাসে করা হয়েছে। তবে অংশগ্রহণকারীদের কাছ থেকে গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ছয় মাসের তথ্য নেওয়া হয়। প্রতিষ্ঠানটি বলছে, দেশে দরিদ্র জনগোষ্ঠী বেড়েছে না কমেছে, তা তুলে ধরার জন্য এই জরিপ করা হয়নি। জরিপ করা হয়েছে মূল্যস্ফীতির চাপে দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক চাপের বিষয়টি নীতিনির্ধারকদের সামনে নিয়ে আসার জন্য।

সানেম বলছে, মূল্যস্ফীতির চাপে খাবারের খরচ মেটাতে মানুষ এখন ব্যাপক কাটছাঁট করে চলছে। জরিপে অংশ নেওয়া ৯০ শতাংশ পরিবার জানিয়েছে, তাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হয়েছে। এর মধ্যে ৯৬ শতাংশ পরিবার মাংস খাওয়া কমিয়েছে। যেমন ছয় মাস আগেও যেসব পরিবার মাসে চারবার মুরগি খেত, এখন তারা দুবার মুরগি খায়। মাছ খাওয়া কমিয়েছে ৮৮ শতাংশ পরিবার। এছাড়া ৭৭ শতাংশ পরিবার ডিম ও ৮১ শতাংশ পরিবার ভোজ্যতেল খাওয়া কমিয়েছে।

খাদ্যবহির্ভূত পণ্য এবং সেবায়ও নিম্ন আয়ের মানুষ ব্যাপকভাবে খরচ কমিয়েছে। বিশেষ করে পোশাক, শিক্ষা ও স্বাস্থ্য এর মধ্যে উল্লেখযোগ্য। জরিপের তথ্য বলছে, শহরের নিম্ন আয়ের পরিবার খাদ্য কিনতে বেশি কাটছাঁট করছে। গ্রামের পরিবারগুলো খাদ্যবহির্ভূত পণ্যে খরচ কমিয়েছে বেশি।

জরিপের ফলাফল তুলে ধরে সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, পরিস্থিতি বিবেচনায় নিম্ন আয়ের মানুষ কেমন আছে, তার জন্য জরিপ না করেও বলে দেওয়া সম্ভব, তারা কেমন আছে। এজন্য এই জরিপে যা উঠে এসেছে, তা হয়তো অনেকের জানা।

সানেমের জরিপের তথ্য বলছে, মূল্যস্ফীতির চাপে খাদ্য ও খাদ্যবহির্ভূত ব্যয় বাড়তে থাকায় গত ছয় মাসে যে ৭৪ শতাংশ পরিবার ধার করে চলেছে, তাদের ধার করা বন্ধ হয়েছে বা বন্ধ হবে, এমন পরিস্থিতি এখনো আসেনি। বরং পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে, তাহলে ৮৫ শতাংশ পরিবার মনে করে যে আগামী ছয় মাসে তাদের আরও ধার করতে হবে। জরিপ বলছে, ৩৫ শতাংশ পরিবার তাদের সঞ্চয় ভেঙে খাচ্ছে। সঞ্চয়বিমুখ হয়েছে ৫৫ শতাংশ পরিবার।

এক ম্যাচ হাতে রেখেই টাইগারদের সিরিজ জয়

 

স্পোর্টস ডেস্কঃ

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭৭ রানের বিশাল জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। টি-টোয়েন্টিতে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের জয়।

এর আগে ২০২১ সালের ২১ অক্টোবর বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৭ উইকেটে ১৮১ রান করে ৮১ রানের রেকর্ড জয় পায় বাংলাদেশ। সেটাই রানের দিক থেকে টি-টোয়েন্টিতে সেরা জয়।

বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ-আয়ারল্যান্ড।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের পরে খেলা মাঠে গড়ানোয় ম্যাচের দৈর্ঘ্য কমে যায় ৩ ওভার করে। টস হেরে প্রথমে ব্যাট করে ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০২ রান করে বাংলাদেশ।

উদ্বোধনী জুটিতে ৫৬ বলে ১২৪ রানের রেকর্ড গড়েন লিটন কুমার দাস ও রনি তালুকদার। ১৮ বলে দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়া লিটন ফেরেন ৪১ বলে ১০টি চার আর তিন ছক্কায় ৮৩ রান করে।

২৩ বলে তিন চার আর ২টি ছক্কায় ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন রনি তালুকদার। ১৩ বলে তিন চার আর এক ছক্কায় ২৪ রান করে ফেরেন তাওহিদ হৃদয়।

মাত্র ২৪ বল মোকাবেলা করে ৩ চার আর দুই ছক্কায় ৩৮ রান করে অপরাজিত থাকেন সাকিব আল হাসান।

টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বল থেকেই উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১২৫ রান তুলতে সমর্থ হয় আইরিশরা।

৭৭ রানের জয়ে ৪ ওভারে মাত্র ২২ রানে ৫ উইকেট শিকার করেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

ছোটখাটো দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি হবে না: মোমেন

 

ডেস্ক রিপোর্টঃ

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যুর ঘটনা কিংবা ছোটখাটো দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় মানি লন্ডারিং নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ইনডিরেক্টলি মানি লন্ডারিংকে উৎসাহ দেয় বহু দেশ। মানি লন্ডারিং ঠেকানোর সবচেয়ে বড় বাধা বিদেশি সরকারগুলোর অসহযোগিতা। তারা কোনো তথ্য দিতে চায় না। কারণ এই টাকা সেখানে বিনিয়োগ হয়। বেসরকারি তথ্যের ভিত্তিতে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। এগুলো দুদকের কাজ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়নকে টেকসই করতে সবার আগে প্রয়োজন শান্তি, স্থিতিশীলতা ও শেখ হাসিনার নেতৃত্ব। দেশে শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা থাকলে ভবিষ্যৎ প্রজন্ম এই বাংলাদেশের নাগরিক হিসেবে গর্ব করবে।

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে গণতন্ত্র-নির্বাচন প্রসঙ্গ উল্লেখ করেছেন। এ বিষয়ে সরকার উদ্বেগ রয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, ভূ-রাজনৈতিক কারণে আমাদের ইমেজ বেড়েছে। সবাই এখন আমাদের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায়, ব্যবসা বাড়াতে চায়। আমরা চাই স্বচ্ছ ও সুন্দর নির্বাচন হোক। যুক্তরাষ্ট্রও চায়। তাদের দেশেও গণতন্ত্র নিয়ে সমস্যা রয়েছে। গত নির্বাচনে (মার্কিন নির্বাচন) তাদের দেশের অন্য দল বিশ্বাসই করেনি, আমেরিকার নির্বাচন স্বচ্ছ হয়েছে।

গণতন্ত্রের জন্য বাংলাদেশের অন্যের কাছ থেকে সবক নিতে হবে না মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের (যুক্তরাষ্ট্র) দেশে গণতন্ত্র দুর্বল। তাই তারা গণতন্ত্রকে আরও সোচ্চার করতে দেশে-বিদেশে চেষ্টা করছে। আমরাও চেষ্টা করছি। এসব যদি তারা বলেন, নাথিং রং। গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার জন্য আমরা স্বচ্ছ ইনস্টিটিউশন তৈরি করেছি। স্বচ্ছ ব্যালেট বাক্স তৈরি করেছি, ছবিযুক্ত ভোটার আইডি করেছি।

দেবিদ্বার উপজেলা কল্যাণ সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেবিদ্বার উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ )ঢাকা বেইলী রোড অফিসার্স ক্লাবের নিচ তলায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দেবিদ্বার উপজেলা কল্যাণ সমিতি ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মঞ্জুর আলম খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দীনের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা- ৪ (দেবিদ্বার) আসনের সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটির তথ্য ও প্রযুক্তি বিভাগের সাবেক সিনিয়র সচিব এম এম এ জিয়াউল আলম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মু রুহুল আমিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন রাজু, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল চৌধুরী, দেবিদ্বার ঢাকারস্থল বসবাসরত সরকারি আমলা, পুলিশ কর্মকর্তা, ব্যাংকার, বিভিন্ন ইউনিভার্সিটির অধ্যাপক, বিশিষ্ট ব্যবসায়ী, আইনজীবী, ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম খান, বিশিষ্ট ব্যবসায়ী দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম, ঢাকাস্থ ব্যবসায়ী মোঃ জামাল উদ্দিন, ঢাকা ইউনিভার্সিটি সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহাদ বিন আব্দুল হাকিমসহ দেবিদ্বার থেকে আগত অনেক নেতৃবৃন্দ ইফতার মাহফিল অংশগ্রহণ করেন।

পরিত্যক্ত বস্তা থেকে ৮টি তলোয়ারসহ দেশীয় অস্ত্র উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীতে রেলস্টেশনের পাশে পরে থাকা পরিত্যক্ত বস্তা থেকে ৮টি তলোয়ারসহ দেশীয় অস্ত্র জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় পৌরসভার মাইজদী রেলস্টেশনের পাশ থেকে অস্ত্রগুলো জব্দ করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, রাতে রেলস্টেশন এলাকায় অস্ত্রসহ বহিরাগত লোকজনের উপস্থিতির খবরে অভিযান চালায় ডিবি। টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলেও তাদের রেখে যাওয়া বস্তায় অস্ত্রগুলো পাওয়