Tag Archives: মনোহরগঞ্জ উপজেলা

অটোরিক্সা চালক

লাকসামে অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার

অটোরিক্সা চালক

লাকসাম প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসামে অটোরিক্সা ছিনিয়ে নিয়ে চালককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টার থেকে মোঃ শাহজাহান (১৮) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শাহজাহান পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের কাশিপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একটি পরিত্যক্ত স্টাফ কোয়াটারে অজ্ঞাত অর্ধ গলিত গলাকাটা মরদেহের সন্ধান পায় স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ৯ টায় মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। বুধবার সকালে মরদেহটি ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন খান জানান, সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার হলেও পরিচয় শনাক্ত করতে পারেনি কেউ। তার গলা কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন ছিল।

জানা জানি হলে বুধবার সকালে শাহজাহানের পিতা আব্দুল হান্নান ও মা নুরজাহান বেগম এসে তার মরদেহ শনাক্ত করেন।

পিতা আব্দুল হান্নান জানান, সোমবার সকালে শাহজাহান ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। এরপর আর ফিরে আসেনি।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে বুধবারে লাকসাম থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপরাধ) আশফাকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) সৌমেন মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খান আরও বলেন, সিআইডি’র একটি দল এবং তথ্য প্রযুক্তিতে দক্ষ দলসহ পুলিশ জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে।

কুমিল্লায় পানি বৃদ্ধি

কুমিল্লায় গোমতীর পানি কমলেও, বিশুদ্ধ পানি ও শিশু খাদ্যের সংকট

কুমিল্লায় পানি বৃদ্ধি

স্টাফ রিপোর্টার:

টানা ৮ দিন কুমিল্লায় পানি বৃদ্ধি র পর অবশেষে গোমতী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার দক্ষিণাঞ্চলের কিছু উপজেলায় বন্যার পানি কিছুটা কমলেও মানুষের দুর্ভোগ ও ত্রাণের সংকট বেড়েছে। বিশেষ করে বিশুদ্ধ পানি ও শিশু খাদ্যের সংকট দেখা দিয়েছে বন্যাকবলিত এলাকাগুলোতে।

বুধবার (২৮ আগস্ট) বিকেলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গোমতীর পানি বর্তমানে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার বিকেলে এটি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত ছিল।

যদিও গোমতীর পানি কিছুটা কমেছে, কিন্তু গত ২২ আগস্ট বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে যাওয়ার পর এখনো ওই স্থান দিয়ে প্রবল বেগে পানি লোকালয়ে প্রবেশ করছে। ফলে নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। একই অবস্থা বুড়িচং ও দেবিদ্বার উপজেলায়ও। এ ছাড়া সালদা ও ঘুংঘুর নদীর ভাঙনে প্রতিদিন পানি বাড়ছে।

বন্যাদুর্গত এলাকাগুলোতে নৌযানের অভাবের কারণে ত্রাণ বিতরণে সমস্যা হচ্ছে। বিশেষ করে শিশু খাদ্যের সংকট চরম আকার ধারণ করেছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে ১৪টি উপজেলায় এখনো বন্যার ভয়াবহতা বিরাজ করছে। ত্রাণের জন্য মানুষের আকুতি চারদিকে শোনা যাচ্ছে। বিশেষ করে মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলায় বন্যার অবস্থা এখনও উন্নত হয়নি।

জেলা প্রশাসনের তথ্যমতে, ১৪টি উপজেলায় ১০ লাখেরও বেশি মানুষ পানিবন্দি। তবে স্থানীয়দের মতে, এই সংখ্যা আরও বেশি হতে পারে। সরকারি সহায়তার পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জমান জানান, গোমতীর পানি বিপৎসীমার নিচে নেমে আসলেও বাঁধটি এখনই মেরামত করা সম্ভব হচ্ছে না। কারণ তীব্র স্রোতের কারণে এখনও লোকালয়ে পানি প্রবেশ করছে। পানি কমে যাওয়ার পর বাঁধ মেরামত করা যাবে, যা হতে আরও প্রায় ১৫ দিন সময় লাগতে পারে।

কুমিল্লার মনোহরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৩ সন্তানের জননীকে কুপিয়ে হত্যা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মনোহরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শারমিন আক্তার মনি (২৮) নামের এক প্রবাসীর স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টায় উপজেলার সরসপুর বাতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার ৩ সন্তানের জননী।

জানা যায়, বুধবার সকালে কাপড় শুকানোর রশি নিয়ে শারমিন আক্তারের সাথে তার স্বামীর বড় ভাই খোরশেদ আলমের (৩৫) কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর শারমিন ঘরের পাশে ফেরিওয়ালা থেকে মাছ কিনছিল। এ সময় খোরশেদ ঘর থেকে ধারালো দা এনে শারমিনকে এলোপাতাড়ি কুপিয়ে মূখমন্ডল বিকৃত, ডান কান ও ডান স্তন কেটে ফেলে, দুই হাত-দুই পা কেটে ঝুলিয়ে দেয়াসহ পিঠে ও দেহের অন্যান্য স্থানে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে উন্নত চিকিৎসার জন্য লাকসাম নেয়ার পথে তার মৃত্যু হয়।

খুনি খোরশেদ আলম (৩৫) পেশায় একজন অটোরিকশা চালক। সে উপজেলার সরসপুর বাতাবাড়িয়া গ্রামে গ্রামের মন্তাজুর রহমানের ছেলে।

নিহতের মেঝো ভাই সালেহ আহাম্মদ বাদী হয়ে খোরশেদ আলমকে আসামি করে মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। থানায় অভিযোগ দায়েরের এক ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের ভাই সালে আহাম্মদ জানান, ১২ বছর আগে মাসুদ আলমের সাথে আমার বোন শারমিন আক্তার মনির ‌বিয়ে দেই। বিয়ের পর থেকেই তার মেঝো ভাসুর খোরশেদ আলম সামান্য বিষয় নিয়েও মনির গায়ে একাধিকবার হাত তোলে। এ নিয়ে শালিসে কয়েকবার সে দোষি সাব্যস্থ হয়। এতে মনির প্রতি সে আরও ক্ষিপ্ত হয়ে পড়ে। বুধবার সকালে সামান্য কাপড় শুকানোর রশি নিয়ে উভয়ের কথা কাটাকাটির জেড়ে সে আমার বোনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

নিহত শারমিন আক্তার মনি ১০ ভাই-বোনের মধ্যে সবার ছোট। সে সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের মৃত ছায়দুল হক মোল্লার মেয়ে। তার ৩ সন্তানের মধ্যে ছোট ছেলে হামিদের বয়স ৪ মাস, অপর ছেলে সামীরের ৪ বছর। মেয়ে মিম আক্তার (৮) বাতাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণিতে পড়ে।

এসময় খবর পেয়ে মনোহরগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক মোঃ আব্দুল আলিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। তিনি বলেন, আমার চাকরি জীবনে এমন নৃশংস হত্যাকান্ড আর দেখিনি।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মেঝো ভাই সালেহ আহমেদ বাদী হয়ে খোরশেদ আলমকে আসামি করে মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। স্থানীয় লোকজনের সহায়তায় শাহপুর এলাকা থেকে অভিযুক্ত আসামি খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়েছে।

কুমিল্লার লাকসামে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল যুবকের

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লাকসাম উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল নাসির উদ্দীন (৩৮) নামে এক মোটরসাইকেল চালকের।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার মুদাফরগঞ্জ-চিতোষী সড়ক মাওলানা সাহেববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির রাজাপুর নাসা হাসপাতালে প্যাথলজি বিভাগে চাকরি করতেন। তিনি মনোহরগঞ্জ উপজেলা নাথেরপেটুয়া ইউনিয়নের ভরল্লা গ্রামের আবু সায়েদের ছেলে।

নিহত নাসির উদ্দীনের মামাশ্বশুর আজহার মজুমদার বলেন, বৃহস্পতিবার হাসপাতালের কাজ শেষ করে মাওলানা সাহেববাজারে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাসা হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাকসাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লার মনোহরগঞ্জে ঘুমের মধ্যে স্ত্রীকে কুপিয়ে হ’ত্যা, স্বামী পলাতক

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ঝগড়ার পর সরস্বতী রানী (৩০) নামে এক গৃহবধূকে ঘুমের মধ্যে কুপিয়ে হ’ত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর রঞ্জিত চন্দ্র দাসের বিরুদ্ধে। স্ত্রীকে কুপিয়ে হ’ত্যার পর রঞ্জিত চন্দ্র দাস এখন পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার বিকালে ৩ টার দিকে উপজেলার লক্ষনপুর মালেকার বাড়ির নিজ ঘরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বিকাল ৫ টার পর পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত গৃহবধূ সরস্বতী রানী মনোহরগঞ্জ লক্ষনপুর মালেকার বাড়ির রঞ্জিত চন্দ্র দাসের স্ত্রী ও হাজীগঞ্জ উপজেলার বড়কুল গ্রামের উমেশ চন্দ্র দাসের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মনোহরগঞ্জ লক্ষনপুর ইউনিয়নের লক্ষনপুর মালেকার বাড়ির ঝাল মুড়ি বিক্রিতা সুশীল চন্দ্র দাসের ছেলে রঞ্জিত চন্দ্র দাসের সঙ্গে হাজীগঞ্জ উপজেলার বড়কুল গ্রামের উমেশ চন্দ্র দাসের মেয়ে সরস্বতী রানীর সঙ্গে ১২ বছর পূর্বে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে ১০ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

বৃহস্পতিবার স্বজনদের সাথে দুপুরের খাবারের শেষে নিজ ঘরে যায় তারা। বিকাল ৩ টার দিকে গৃহবধূ সরস্বতী রানীর চিৎকারে আশপাশে থাকা স্বজনরা গিয়ে দেখন সরস্বতী রানীর দেহের বিভিন্ন স্থান কুপানো র’ক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। এসময় তার স্বামী রঞ্জিত দাস দরজা খুলে দৌঁড়ে গিয়ে পালিয়ে যায়।

পরে পরিবারের লোকজন স্থানী চিকিৎসক নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃ’ত বলে ঘোষণা করেন।

নিহত গৃহবধূর দেবর সঞ্জিত এর স্ত্রী পপিরানী দাস বলেন, তাদের বিবাহ হওয়ার পর থেকে তাদের মধ্যে অমীল দেখা যায়। দুই থেকে তিন বছর পর তারা আলাদা বসবাস করে। গত কয়েকদিন আগে একসাথে বাড়িতে আসেন, আজ দুপুরে খাবারের পর নিজ ঘরে যায় তারা।পরে তাদের চিৎকার শুনে ঘরে গিয়ে দেখি সরস্বতী রানী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর তার স্বামী রঞ্জিত দৌঁড়ে পালিয়ে যায়।

মনোহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তপন কুমার বাপ্পি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে, তবে এখন পর্যন্ত নিহতের স্বজনেরা কেউ থানায় আসেনি।

কুমিল্লার মনোহরগঞ্জে দীর্ঘ ১৫ বছর ধরে একটি সরকারি ঘরের আশায় অসহায় দম্পতি

 

মো আবুল খায়ের, মনোহরগঞ্জঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সরসপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড ডুমুরিয়া গ্রাম ফকির বাড়ি মৃত দেলু মিয়ার ছেলে মো আবুল হোসেন চৌধুরী ও তার স্ত্রী দীর্ঘ ১৫ বছর ধরে একটি সরকারি ঘরের আশায় কাটাছে দিনরাত।

অসহায় আবুল হোসেন চৌধুরী বলেন, আমি একজন হত দরিদ্র ও অসহায় মানুষ, দিনে এনে দিনে খাই। আমার পরিবার সদস্য সংখ্যা ছয় জন, সংসার চালাতে আমার খুব কষ্ট হয়। তার উপর বসত ঘরটি নির্মাণ করা আমার পক্ষে সম্ভব নয়। আমার ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে বার বার ধরনা দিয়েও কারো কাছে কোন সহযোগিতা পাই নাই। তাই মাননীয় এলজিআরডি মন্ত্রী মো তাজুল ইসলাম এমপি মহোদয়ের কাছে আমার এই বসত ঘরটি নির্মাণ করার সহযোগিতা কামনা করছি।

এবিষয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা মো ওমর ফারুক জুয়েল বলেন, আবুল হোসেন চৌধুরী একজন গরীব ও অসহায় মানুষ আমার কাছে তার ঘরের বিষয়ে অনেক বার বলছেন আমি বিভিন্নভাবে চেষ্টা করেছি, কোন সহযোগিতা করতে পারি নাই।

ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার মেয়াদকালে মোট ২৫টি সরকারি ঘর বরাদ্দ পেয়েছি, সব গুলো সঠিকভাবে বন্টন করেছি। ডুমুরিয়া গ্রামের আবুল হোসেন চৌধুরীর বিষয়টি আমার নজরে আছে, আগামীতে বরাদ্দ পেলে সবার আগে তার ঘরটি নির্মাণ করে দিতে চেষ্টা করবো।

কুমিল্লা বিপুলাসার আহাম্মদ উল্যাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

স্টাফ রিপোর্টার:
পারস্পরিক ঐক্য ও সম্প্রীতির বন্ধন তৈরির লক্ষ্যে স্বাস্থ্য সচেতনতা বজায় রেখে দিনভর আড্ডা, আলোচনা ও স্মৃতিচারণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার আহাম্মদ উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের আয়োজনে দিনব্যাপী প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণোচ্ছল পদচারণায় মূখরীত ছিলো কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্ক। সকালে ঢাকা, চট্রগ্রাম, নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন স্থান থেকে কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্কে সমবেত হন প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় পৃথক পৃথকভাবে ফুল দিয়ে বরণের পর সবাইকে একটি করে টি-শার্ট প্রদান করেন আয়োজকরা। সকালের নাস্তা শেষে বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত চলে আলোচনা ও স্মৃতিচারণ। নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেলে বিভিন্ন বিষয়ের উপর পুরস্কার বিতরণ, গুণীজনদের সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির পক্ষে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বিপুলাসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল।

অনুষ্ঠানে স্মৃতিচারণী বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভ’ইয়া, প্রাক্তন ছাত্র-ছাত্রী ঢাকা আঞ্চলিক ফোরামের সভাপতি তৌহিদুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, আয়োজক কমিটির আহ্বায়ক মাইন উদ্দিন সুমন ও সদস্য সচিব এম এ লতিফ হেলাল, নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার রুহুল আমিন, বিপুলাসার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও প্রাক্তন ছাত্র মাহফুজুল হক মজুমদার, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রেজাউল হক ভ’ইয়া পেয়ারু, বিদ্যালয়ের শিক্ষক আবুল বাশার, প্রাক্তন শিক্ষার্থী সৌমেন্দু বসু টুলু, নুরুল আলম হিরণ, ইঞ্জিনিয়ার পারভেজ, ইউসুফ পাটোয়ারী, আঞ্জুমারা বেগম, বিপুলাসার ইউনিয়ন যুবলীগের সভাপতি ও প্রাক্তন ছাত্র ইকবাল মাহমুদসহ আরো অনেকে।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অবসরপ্রাপ্ত সচিব ও রাষ্ট্রদূত সাহাব উল্যাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর এমএ করিমসহ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আহাম্মদ উল্যাহ সাহবের পুত্র বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মারফত উল্যাহ ভুলু অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

অনুষ্ঠানে বক্তারা স্মৃতিচারণমূলক বক্তব্য রাখতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পুরানো বন্ধুদের পেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা।

কুমিল্লার মনোহরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রলীগ নেতা নিহত

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মনোহরগঞ্জে ট্রাক চাপায় শাহ জালাল সুজন (২৫) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদে ছিলেন।

সোমবার (৭ ‍ডিসেম্বর) দুপুর ২টার দিকে কুমিল্লা-নোয়খালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার খিলা এলাকায় এ ঘটনা ঘটে।

সুজন উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের মৃত ইয়াকুব আলীর ছেলে।

নিহতের মামা মঞ্জুর আলম জানান, সুজন সোমবার সকালে পাসপোর্ট করতে নোয়াখালীর মাইজদী গিয়েছিল। ওইদিন দুপুরে সে সেখান থেকে বাসযোগে ফিরে খিলায় নামে। পরে খিলা থেকে ব্যাটারি চালিত রিকশায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় চালকের অসাবধানতার কারণে কুমিল্লাগামী একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে সুজন, রিকশায় থাকা আরেক যাত্রী এবং চালক গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লাকসামের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুজনকে মৃত ঘোঘণা করেন। স্থানীয়রা ওই ট্রাকটিকে আটক করেছে।

সোমবার সন্ধ্যায় লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

লক্ষণপুর ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত

 

মো: আবুল খায়ের, মনোহরগঞ্জ :

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলার লক্ষণপুর হাই স্কুল মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা: তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ূম চৌধুরী ।

প্রধাণ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আমিরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সেলিম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হারুন অর রশিদ, সদস্য ওসমান গনি, উপজেলা যুবলীগের সদস্য মো কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরী ।

আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা, ফজলুর রহমান, ইকবাল হোসেন জিলানী, কেপায়েত হোসেন বাবুল। অন্যান্যদের মাঝে আরো উপস্থিতছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: শহিদ উল্ল্যাহ, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল বাশার বাঙ্গালি ।

এসময় বক্তরা বলেন, আগামী ২/৩ বছরের মধ্যে মনোহরগঞ্জ উপজেলা একটি মডেল উপজেলা হবে। গ্রামের সকল কাঁচা রাস্তা পাকা হবে। সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উন্নয়ন করে যাচ্ছেন তারেই ধারাবাহিকতায় ২/৩ বছরের মধ্যে মনোহরগঞ্জে পাকা করার মত আর কোন রাস্তা বাকী থাকবে না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: শাহাজান সিরাজ ।

মনোহরগঞ্জে সরসপুর ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত

 

আবুল খায়ের, মনোহরগঞ্জ :

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সরসপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয় ।  বুধবার বিকাল ৩ টায় সরসপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই (কন্ট্রাকটর) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ূম চৌধুরী। প্রধাণ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো জাকির হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী।

অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো:  আবুল বাশার,ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান,উপজেলা মুক্তিযুদ্ধা কমেন্ডার আব্দুল আজিজ, উপজেলা যুবলীগের সদস্য মো কামাল হোসেন,প্রভাষক আব্দুর রশিদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, আব্দুল আওয়াল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বাহার উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো আবু তাহের।