Tag Archives: ব্রাহ্মণপাড়া উপজেলা

কুমিল্লার বুড়িচংয়ে ১২ কেজি গাজাঁসহ আটক ৪

কুমিল্লার বুড়িচংয়ে ১২ কেজি গাজাঁসহ আটক ৪

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে ১২ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

৮ আগষ্ট রাতে পুলিশের অভিযানে উপজেলার ষোলনল ইউনিয়নের গোবিন্দপুর-পোয়াত সড়কের তিন রাস্তার মাথা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার আদর্শ সদর উপজেলার শাসনগাছার ইয়াছিন মিয়ার ছেলে মো: শাহাদাত (২৫), বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের জঙ্গলবাড়ি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো: নাইম (২০), একই উপজেলার জঙ্গলবাড়ি এলাকার এমদাদুল হকের ছেলে মো: অন্তর (২২), ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের আবুল হোসেনের ছেলে মো: রুবেল মিয়া (২৮)।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হকের সার্বিক দিক নির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এস.আই) নাছিরুল্লাহ রুবেল, সহকারি উপ-পরিদর্শক (এ.এস.আই) শাহপরান ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ষোলনল ইউনিয়নের গোবিন্দপুর এলাকার গোবিন্দপুর-পোয়াত তিন রাস্তার মাথায় একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১২ কেজি গাজাসহ ৪ জনকে আটক করে। এসময় তাদের সঙ্গে থাকা কাউসার নামের একজন পালিয়ে যায়। এসময় মাদক চোরাচালান কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, আটককৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যাত্রী ছাউনির অভাবে দুর্ভোগে যাত্রীরা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যাত্রী ছাউনির অভাবে দুর্ভোগে যাত্রীরা

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সিএনজি স্ট্যান্ডে নেই কোন যাত্রী ছাউনি। এতে প্রতিদিন দুর্ভোগের সম্মুখীন হতে হয় হাজার হাজার যাত্রীদের। রোদ কিংবা বৃষ্টি হলে যানবাহনের জন্য অপেক্ষাকৃত যাত্রীরা সড়কের পাশে ব্যক্তি মালকাধীন দোকানের সামনে দাঁড়িয়ে থাকেন। এ সময় অনেক দোকানিরা বিরক্ত বোধ করেন। বর্ষার সময় যাত্রীদের ভোগান্তির শেষ নেই। তখন যাত্রীরা বৃষ্টির পানিতে ভিজে গাড়িতে উঠতে হয়।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়

উপজেলার সবচেয়ে ব্যস্ততম সড়ক কুমিল্লা-মিরপুর সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী দেশের বিভিন্ন স্থানে যাতায়ত করে। এছাড়া উপজেলা সদরে শিক্ষা প্রতিষ্ঠান বেশি থাকায় হাজার হাজার শিক্ষার্থীকে যাতায়ত করতে হয়। কিন্তু যাত্রী ছাউনির অভাবে শিক্ষার্থীদের পরতে হয় বিরম্বনায়। সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে হয়। তথন স্কুল, কলেজের মেয়েরা অস্বস্তিতে ভুগে।

এ সড়ক দিয়ে প্রতিদিন ব্রাহ্মণপাড়া থেকে মিরপুর হয়ে সিলেট রোড, বুড়িচং হয়ে কুমিল্লা জেলা সদরে, নাইঘর হয়ে হরিমঙ্গল ও দুলালপুর হয়ে দেবিদ্বারে যাতায়ত করে যাত্রীরা। যাত্রী ছাউনির অভাবে গ্রীষ্ম, বর্ষা ও শীতসহ প্রাকৃতিক দুর্যোগের সময় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। প্রচন্ড রোদে ও বর্ষায় সামান্য বৃষ্টি হলে যাত্রীগণ বিভিন্ন দোকানে আশ্রয় নেয়। এসময় সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন নারী, শিশু, স্কুলের ও কলেজের নারী শিক্ষার্থীরা। কারণ বর্ষার সময় বৃষ্টি হলে লোকজনের ভিড়ে সবসময় দোকানে আশ্রয় নিতে পারেন না।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়

যাত্রী মিজান মিয়া বলেন, যাত্রী ছাউনি না থাকায় প্রতিদিন মানুষের ভোগান্তি পোহাতে হয়। বৃষ্টি হলেতো ভোগান্তির শেষ নেই। পরিবার নিয়ে আসলে তাদেরকে রাস্তায় পাশে দাঁড়ায়ে রাখতে হয়।

মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যাল কলেজের শিক্ষার্থী নাঈশা বলেন, স্কুল ও কলেজ গুলো ছুটি হলে গাড়ির সংকট দেখা দেয়। এসময় রাস্তার পাশে দাড়িয়ে থাকলে বিভিন্ন সময় ইফটিজিং এর শিকার হতে হয়। একটা যাত্রী ছাউনি থাকলে আমরা নিরাপদ আশ্রয়ে থাকতে পারতাম।

এ ব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম বলেন,জন সাধারণের সুবিধার্থে আমরা একটি জয়গা নির্ধারণ করে যাত্রী ছাউনির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করব।

ব্রাহ্মণপাড়া উপজেলা

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়া সংবাদদাতা:

সত্যের পক্ষে একঝাঁক কলম সৈনিকের সংগঠন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাব।

শনিবার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবে কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়নের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট আবদুল আলীম খান।

সভায় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, মোঃ বিল্লাল হোসেন সরকার, সৌরভ মাহমুদ হারুন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ ইউনুস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওসমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ অপু খান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান, প্রচার সম্পাদক মোঃ সোহেল খান চৌধুরী, অর্থ সম্পাদক কাজল সরকার, দপ্তর সম্পাদক শরীফ খান আকাশ, সাহিত্য বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম রোমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম রাজু, কার্যনির্বাহী সদস্য জসিম উদ্দিন, এছাড়া আরো উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র এক্সিকিউটিভ কামাল হোসেন, ছালে আহমেদ সেন্টু, আফসার উদ্দিন।

সভায় কর্মরত সাংবাদিকবৃন্দ আগামী দিনে আরো বেগবান ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। এ সময় বক্তারা বলেন,সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। দেশ ও জাতির কল্যাণে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও এ দায়িত্ব পালন করে যাবে। এছাড়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন কর্মরত সাংবাদিকরা।

ব্রাহ্মণপাড়ায়

ব্রাহ্মণপাড়ায় ত্রাণ বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৯

ব্রাহ্মণপাড়ায় ত্রাণ বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ত্রাণ বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে ৯ জন।

বুধবার বিকেল ৫ টায় উপজেলার দুলালপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহত সকলে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।

আহতদের সূত্রে জানা যায়, হামলাকারী কাশেম (গংদের) সাথে ত্রাণ বিতরণের বিভিন্ন বিষয় নিয়ে গত দুদিন আগে কথা কাটাকাটি হয় মৃত. আলী আমদের ছেলে দুলাল মিয়া ও ত্রাণ বিতরণকারী অন্যদের সাথে। এতে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাদের বাড়ির সামনে রাস্তা বন্ধ করে দেয়। এই নিয়ে বিকাল ৫ টায় দুলালপুর বাজারের দুলাল মিয়ার মিষ্টি দোকানের সামনে কথা কাটাকাটি হলে দুলালপুর উত্তরপাড়া গ্রামের কাশেমের নির্দেশে তার ছেলে শিপন ও আলমগীর, মোঃ আলী, আলী মিয়ার ছেলে সাকিব, মৃত. মতিন মিয়ার ছেলে তারামিয়া, তার ছেলে মান্নান, হান্নান, জহির মিয়ার ছেলে নজু, কাদেরের ছেলে ইউসুফ, কামরুল (চৌকিদার), সাইদুল, ইউসুফ মিয়ার ছেলে রিয়াদ, আব্দুল মান্নানের ছেলে আনোয়ার এবং মান্নানসহ আরও ১০/১২ জন হামলা চালায়।

তাদের হামলায় আহতরা হলেন, মৃত. আলী আহাম্মেদের ছেলে দুলাল মিয়া (৪৬) তার ছেলে তাওহিদ (২৪), মুজাহিদ (২০), মোবারক হোসেনের ছেলে সজীব (২৪), আব্দুল আলীমের ছেলে আরিফুল ইসলাম (২২), কাজল মিয়ার ছেলে বাছির (২০), রমিচ উদ্দিনের ছেলে মোতালেব (৩৬), ফরিদ মিয়ার ছেলে ওসমান (২৫), আল-আমিন (২০) পিতা অজ্ঞাত। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বন্যায় রাস্তা ঘাটের ব্যাপক ক্ষতি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বন্যায় রাস্তা ঘাটের ব্যাপক ক্ষতি

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বন্যায় রাস্তা ঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। সাম্প্রতিক ভয়াবহ বন্যার পানি নেমে গেলেও রেখে গেছে ক্ষতের চিহ্ন। ২০টি সড়কের প্রায় ৬০ কিলোমিটার গ্রামীণ ও আঞ্চলিক সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে। অনেক স্থানে বন্ধ রয়েছে যান চলাচল।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সড়কে একাধিক স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পিচ ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোনো কোনো স্থানে ৫-১০ ফুট সমপরিমাণ মাটি সরে গেছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শশীদল পাঁচ পীরের মাজার হয়ে নাগাইশ হয়ে বড়ধুশিয়া পাকা সড়ক। এ রাস্তায় প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। চলাচলের অনুপযোগী হওয়ায় স্থানীয়রা পড়েছেন মহাদুর্ভোগে। অসুস্থ, শিক্ষার্থী ও শিশুদের যাতায়াত ভোগান্তি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। উক্ত সড়ক থেকে পানি নেমে যাওয়ায় নাগাইশ এলাকার প্রফেসর বজলুর রহমান, ডাক্তার সোহেল রানা,গাজী রুবেলসহ এলাকার যুব সমাজ বাঁশ কেটে রাস্তা ইট ও শুকি ফেলে প্রায় ৩ কিলোমিটার রাস্তা চলাচলের উপযোগী করতে দেখা গেছে।

শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম রিয়াদ বলেন, আমার ইউনিয়নে রাস্তাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া উপজেলা সদরের যাওয়ার একমাত্র সড়কটি বিভিন্ন জায়গায় ভেঙে গেছে। আমার শশীদল ইউনিয়নের এ সমস্ত সড়ক মেরামত করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করতে প্রায় ২ থেকে ৩ কোটি টাকা খরচ হবে বলে তিনি জানান।

এ বিষয়ে এলজিইডির ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকৌশলী মো. আবদুর রহিম বলেন, বন্যায় শশীদল ইউনিয়নের প্রায় ২০ টি কাঁচা-পাকা সড়কের ৬০ কিলোমিটার গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কগুলো মেরামত না করলে ছোট বড় গাড়ি চলাচলে ব্যহত হবে। এ নিয়ে আমরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

কুমিল্লায় পানি বৃদ্ধি

কুমিল্লায় গোমতীর পানি কমলেও, বিশুদ্ধ পানি ও শিশু খাদ্যের সংকট

কুমিল্লায় পানি বৃদ্ধি

স্টাফ রিপোর্টার:

টানা ৮ দিন কুমিল্লায় পানি বৃদ্ধি র পর অবশেষে গোমতী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার দক্ষিণাঞ্চলের কিছু উপজেলায় বন্যার পানি কিছুটা কমলেও মানুষের দুর্ভোগ ও ত্রাণের সংকট বেড়েছে। বিশেষ করে বিশুদ্ধ পানি ও শিশু খাদ্যের সংকট দেখা দিয়েছে বন্যাকবলিত এলাকাগুলোতে।

বুধবার (২৮ আগস্ট) বিকেলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গোমতীর পানি বর্তমানে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার বিকেলে এটি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত ছিল।

যদিও গোমতীর পানি কিছুটা কমেছে, কিন্তু গত ২২ আগস্ট বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে যাওয়ার পর এখনো ওই স্থান দিয়ে প্রবল বেগে পানি লোকালয়ে প্রবেশ করছে। ফলে নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। একই অবস্থা বুড়িচং ও দেবিদ্বার উপজেলায়ও। এ ছাড়া সালদা ও ঘুংঘুর নদীর ভাঙনে প্রতিদিন পানি বাড়ছে।

বন্যাদুর্গত এলাকাগুলোতে নৌযানের অভাবের কারণে ত্রাণ বিতরণে সমস্যা হচ্ছে। বিশেষ করে শিশু খাদ্যের সংকট চরম আকার ধারণ করেছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে ১৪টি উপজেলায় এখনো বন্যার ভয়াবহতা বিরাজ করছে। ত্রাণের জন্য মানুষের আকুতি চারদিকে শোনা যাচ্ছে। বিশেষ করে মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলায় বন্যার অবস্থা এখনও উন্নত হয়নি।

জেলা প্রশাসনের তথ্যমতে, ১৪টি উপজেলায় ১০ লাখেরও বেশি মানুষ পানিবন্দি। তবে স্থানীয়দের মতে, এই সংখ্যা আরও বেশি হতে পারে। সরকারি সহায়তার পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জমান জানান, গোমতীর পানি বিপৎসীমার নিচে নেমে আসলেও বাঁধটি এখনই মেরামত করা সম্ভব হচ্ছে না। কারণ তীব্র স্রোতের কারণে এখনও লোকালয়ে পানি প্রবেশ করছে। পানি কমে যাওয়ার পর বাঁধ মেরামত করা যাবে, যা হতে আরও প্রায় ১৫ দিন সময় লাগতে পারে।

কুবির বুড়িচং- ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট’স এসোসিয়েশনের ইফতার মাহফিল

 

চাঁদনী আক্তার, কুবিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত কুমিল্লার বুড়িচং- ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ বুড়িচং- ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট’স এসোসিয়েশনে’র (বিবিএসএ) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷

রবিবার ( ১৬ এপ্রিল) কুমিল্লা জমজম রিসোর্টে সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক এস.এম. সায়েমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহারাতবির হোসেন পাপন মিয়াজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -৫ আসনের সংসদ সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীগের সহসভাপতি এডভোকেট আবুল হাশেম খানঁ।

প্রধান অতিথি সংসদ সদস্য হাশেম খানেঁর বক্তব্যে বলেন, আমাদের সময়কালে একটি উপজেলা থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম ছিল। বর্তমানে এই দুই উপজেলার অনেক শিক্ষার্থীর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে যা গৌরবের। বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি আরও বলেন, তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো তোমরা অনেক মেধাবী। আমরা আশাবাদী তোমাদের মানবিক ও রাজকীয় আচরনের মাধ্যমে তোমাদের পরিচয় ফুটিয়ে তুলবে এবং সব ধরনের সহযোগিতায় আমরা তোমাদের পাশে আছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবদুস ছালাম বেগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, কুমিল্লা ময়নামতি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মুজিবুর রহমান ও মাই টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি আবু মুসা।

এসময় আরো উপস্থিত ছিলেন দুই উপজেলার বিশিষ্ট ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধিসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই উপজেলার শিক্ষার্থীবৃন্দ।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে এলাকাবাসীর গণপিটুনি খেয়েছে এক বখাটে যুবক।

পরে কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

থানার এজাহার ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের একটি বাড়িতে মঙ্গলবার দুপুরে বখাটে যুবক মৃত গদু মিয়ার ছেলে সোহেল মিয়া (২৩) ওই কিশোরীর ছোট বোনকে কৌশলে দোকানে পাঠিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে।

এসময় কিশোরী চিৎকার শুরু করলে পাশের জমিতে কর্মরত তার বাবা ও এলাকার লোকজন ছুটে এসে আপত্তিজনক অবস্থায় যুবকটিকে আটক করে। এলাকাবাসী যুবকটিকে উত্তমমধ্যম দিয়ে পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

কিশোরীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে বুধবার পুলিশ বখাটে যুবককে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাস্তবত ইউনিয়ন পরিষদের সদস্যরাই অবহেলিত- এমপি হাশেম খান

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাশেম খান বলেছেন, ইউনিয়ন পরিষদের সদস্যরা তৃনমুল সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন। সমাজের অবহেলিত মানুষগুলো তাদের কাছে গিয়ে দুঃখ কষ্টের কথা বলেন। কিন্তু বাস্তবত ইউনিয়ন পরিষদের সদস্যরাই অবহেলিত। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। তাই ইউনিয়ন পরিষদ সদস্যদের সকল দাবী সংসদে উত্থাপন করা হবে।

শনিবার দুপুরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন কুমিল্লার বুড়িচং উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন এর কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন, বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে ৭১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন বুড়িচং উপজেলা শাখা নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাকশীমূল ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ লিটন রেজা, সিনিয়র সহ-সভাপতি সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ষোলনল ইউনিয়ন পরিষদের মেম্বার বাদল খাঁ ও সাংগঠনিক সম্পাদক মোকাম ইউনিয়ন পরিষদের মেম্বার জাকির হোসেন।

উক্ত সম্মেলনে কুমিল্লা জেলা শাখার আহবায়ক জহিরুল ইসলামের সভাপতিত্বে ও বুড়িচং উপজেলা শাখার সদস্যদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাশেম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মন্ডল, সর্দার নাজমুল সাকিব সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া ও কুমিল্লা জেলার সদস্য সচিব মোতাহাব হোসেনসহ অন্যান্য অতিথি ও সদস্যগণ।

ব্রাহ্মণপাড়ায় দুলালপুর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন:সভাপতি শ্রাবণ ও সম্পাদক স্বপন

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ৫নং দুলালপুর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সম্মেলন-২০২২  অনুষ্ঠিত হয়েছে। কর্মী সম্মেলনে গাজী আশরাফুল ইসলাম শ্রাবণকে  সভাপতি ও স্বপন মিয়াকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন ছাত্রলীগের কমিটি  ঘোষণা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন।

শুক্রবার বিকালে দুলালপুর এসএম এন্ড কে হাই স্কুল মাঠে ইউনিয়ন ছাত্রলীগের  আয়োজনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়।

দুলালপুর  ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা শ্রাবণ ও স্বপনের সঞ্চালনায় প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা
আওয়ামীলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।

সম্মেলনের উদ্বোধন  করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন। প্রধান আকর্ষণ ছিলেন উপজেলা  ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা  আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি একেএম ইলিয়াছ সরকার, সদর ইউপি সাবেক চেয়ারম্যান হাজী  জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক সুলতান আহাম্মদ, যুগ্ম আহবায়ক ইস্রাফিল ভূইয়া,
আলমগীর হোসেন ভূইয়া, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, চান্দলা ইউপি
চেয়ারম্যান ওমর ফারুক, সাবেক চেয়ারম্যান কাশেদুল আলম বাবু ভূইঁয়া ও মোঃ আক্তার হোসেন,
এডভোকেট জাহাঙ্গীর আলম ভূইঁয়া, সাবেক ছাত্রলীগের সহ- সভাপতি নাজমুল হাছান শরীফ ও সাবেক
যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন সাহেবাবাদ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি
মোশাররফ হোসেন আলীফ, যুবলীগ নেতা নবীর হোসেন, আবু মোছা মোল্লা, সাইফুল ইসলাম,
দেলোয়ার হোসেন, কামাল হোসেন, ইঞ্জিনিয়ার রাসেল আহম্মেদ, উপজেলা আওয়ামী মহিলালীগের
সদস্য সচিব প্রভাষক তাসলিমা আক্তার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক যুবরাজ আল নুর
দূর্জয়, সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম।