Tag Archives: মতবিনিময় সভা

মেডিকন স্পেশালাইজড

মেডিকন স্পেশালাইজড হসপিটালে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেডিকন স্পেশালাইজড হসপিটালে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহ ইমরান:

আজ বৃহস্পতিবার দুপুর ১টায় পুঁথিপত্র ভবন বাদুরতলা, কান্দিরপাড় অবস্থিত মেডিকন স্পেশালাইজড হসপিটালে মালিক, পরিচালক ও পল্লী চিকিৎসকদের নিয়ে মতবিনিময়  অনুষ্ঠিত হয়।

মেডিকন হসপিটালের মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন ডাঃ মীর হোসেন।

হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃবোরহান উদ্দিন দুলাল বলেন, উন্নত প্রযুক্তির প্রয়োজনীয় চিকিৎসা সেবার সুলভ প্রাপ্তির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মেডিকন হাসপাতাল কাজ করে যাচ্ছে।

বর্তমানে মেডিসিন, নিউরো মেডিসিন, চর্ম ও যৌন, গ্যাস্ট্রোএন্ট্রোলজি, ডায়াবেটিকস, বক্ষব্যাধি, শিশু রোগ, গাইনি অ্যান্ড অব্স, চক্ষু, নাক কান গলা, ডেন্টাল, জেনারেল সার্জারি, ল্যাপারোস্কপিক সার্জারি, অর্থোপেডিক্স ও নেফ্রোলজি বিভাগ সমূহে চিকিৎসকগণ সেবা দিচ্ছেন।

আধুনিক অপারেশন থিয়েটার,প্যাথলজিক্যাল ল্যাব, ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, ইসিজিসহ সকল ডায়াগনস্টিক সেবা চালু রয়েছে বলেও জানান তিনি।

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ডাঃ তাজিনা জাহান মিথিল, ডাঃ আহসান হাবীব আশিক, ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন দুলাল, চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন, ভাইস চেয়ারম্যান উত্তম কুমার দাস, অর্থ পরিচালক মোঃ রেজাউল করিম, পরিচালক,ডাক্তার মীর হোসেন, মোঃ আলাউদ্দিন, দিলীপ কুমার সাহা, মোঃ কামাল হোসেনকাকা, মোঃ মোবাশের হোসেন,সহ হসপিটালের কর্মচারী কর্মকর্তাগণ ও বিভিন্ন এলাকা থেকে আগত পল্লী চিকিৎসকগণ।

প্রবাসী কল্যাণ ব্যাংক জিয়া পরিষদের

প্রবাসী কল্যাণ ব্যাংক জিয়া পরিষদের মতবিনিময় সভা

প্রবাসী কল্যাণ ব্যাংক জিয়া পরিষদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:

শুক্রবার প্রবাসী কল্যাণ ব্যাংক জিয়া পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রবাসী কল্যাণ ব্যাংক জিয়া পরিষদ প্রাতিষ্ঠানিক কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাসসের বিশেষ প্রতিনিধি এস এম রাশিদুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ব্যাংকের কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ শরিফ উল্লাহ খান এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোঃ রুহুল আমিন।

এছাড়াও সোনালী ব্যাংক জিয়া পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, রূপালী ব্যাংকের সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষি ব্যাংকের সভাপতি ও সাধারণ সম্পাদক, মতিঝিল থানা ও শাজাহানপুর থানা জিয়া পরিষদের নেতৃবৃন্দ।

সামাজিক সংগঠন জাগ্রত

সামাজিক সংগঠন জাগ্রত যুব সংঘ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সামাজিক সংগঠন জাগ্রত যুব সংঘ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিন উপজেলার ৫ নং পশ্চিম জোড়কানন ইউনিয়নের মুরাদ কালিকাপুর গ্রামে সামাজিক সংগঠন জাগ্রত যুব সংঘ সমাজ এর উদ্যোগে সমাজ প্রতিনিধি, যুবসমাজ ও অন্যান্যদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কালিকাপুর গ্রামে উক্ত আয়োজন করা হয়।

আলোচনা সভায় মুরাদ কালিকাপুর গ্রামের প্রধান মুরুব্বী আব্দুর রব এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা ও অন্যান্য সদস্যবৃন্দরা সহ আরো অনেকে।

অনুষ্ঠানে উক্ত সংগঠনের ২০২৪-২৫ সালের কমিটি গোষণা করা হয়। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে রবিউল হাছান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান খন্দকার অর্থ সম্পাদক আতাহার জামিল এর নাম ঘোষণা করা হয়।

আলোচনা সভায় বক্তারা সমাজ ব্যবস্হার উন্নয়ন, মাদক এবং সাজাজিক সমস্যা তুলে ধরে এসব সমস্যা সমাধানের বিভিন্ন দিক পরামর্শ দিয়ে থাকেন।

সংগীতশিল্পী আসিফের সাথে কুমিল্লার

সংগীতশিল্পী আসিফের সাথে কুমিল্লার ক্রীড়াঙ্গনের খেলোয়াড় ও কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী আসিফ আকবরের সাথে কুমিল্লার ক্রীড়াঙ্গনের খেলোয়াড় ও কর্মকর্তাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টার সময় কুমিল্লার জেলা প্রশাসক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বরাবর কুমিল্লার ক্রীড়াঙ্গনকে গতিশীল করার লক্ষ্যে স্মারকলিপি জমা দেওয়ার পর বিকেল সাড়ে চারটায় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স রুমে আসন্ন ক্রীড়া মৌসুম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে একটি গঠনমূলক মতবিনিময় সভা করেছে কুমিল্লা জেলার ক্রীড়া পরিবার।

উক্ত অনুষ্ঠানে কুমিল্লার ক্রীড়াঙ্গনকে সুষ্ঠু ও সুন্দরভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে উপস্থিত গণ্যমান্য খেলোয়াড় ও ব্যক্তিবর্গ উনাদের সুচিন্তিত খোলামেলা বক্তব্য তুলে ধরেন। কুমিল্লার আসন্ন ক্রীড়া মৌসুমে কুমিল্লা জেলার ক্রীড়াঙ্গন ও জেলার খেলোয়াড়দের সুষ্ঠুভাবে তাদের ক্রীড়া সম্পন্ন করা ও ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে গঠনমূলক আলোচনা হয়। সভায় একটি বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করে সে অনুযায়ী সকল বিষয়ের খেলা অনুষ্ঠান করার জন্য সবাই আগ্রহ প্রকাশ করে। বহিরাগত কোন খেলার জন্য আমাদের কুমিল্লার খেলাধুলার যেনো বাঁধা না হয়ে দাঁড়ায় সেদিকে ক্রীড়ামোদী এবং খেলোয়াড় সবাই সজাগ দৃষ্টি রাখবে বলে তাদের বক্তব্যে উল্লেখ করে।

কুমিল্লার ক্রীড়াঙ্গনকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা কুমিল্লার কৃতি সন্তান আসিফ মাহমুদ, বিসিবির সভাপতি ফারুক আহমেদ, বাফুফের সভাপতি ও বাংলাদেশের সকল ক্রীড়ার সর্বোচ্চ কর্মকর্তা গণকে কুমিল্লায় এনে কুমিল্লার ক্রীড়াঙ্গনকে গতিশীল করার লক্ষ্যে উপস্থিত সবাই কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতির সুদৃষ্টি আকর্ষণ করছেন।

কুমিল্লার ক্রীড়াঙ্গনকে কেউ যেন কলুষিত না করতে পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান আসিফ আকবর।

আসিফ আকবর আরো বলেন, ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে মাদকের করাল ছোবল থেকে রক্ষা করার জন্য ক্রীড়ার কোন বিকল্প নেই। ক্রীড়ার মাধ্যমে একজন মানুষ চরিত্র গঠন এবং নিজেকে রাষ্ট্রের একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।

এই অনুষ্ঠানে উপস্থিত জাতীয় ক্রিকেট কোচ এমদাদুল হক এমদু কুমিল্লার ঐতিহ্য ও সংস্কৃতি সম্বন্ধে নতুন প্রজন্মকে অবহিত করেন। তিনি নতুন প্রজন্মকে কুমিল্লাকে পথিকৃৎ কুমিল্লা হিসাবে গড়ে তোলার আহবান জানান।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার ও জাতীয় ক্রিকেট কোচ ফয়সাল হোসেন ডিকেন্স, সাবেক জাতীয় ক্রিকেট খেলোয়াড় ও কোচ ওয়াসেল উদ্দিন আহমেদ, কুমিল্লার সাবেক খেলোয়াড় এবং ঢাকা প্রথম বিভাগের ক্রিকেট কোচ ঈদে আমিন টিপু, স্টার ক্রিকেট একাডেমির কোচ নুরুল্লাহ, কুমিল্লা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আসিফুজ্জামান, কারাতে অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও কোচ মাহমুদুল্লাহ মামুন ও নুর আলম, প্রাক্তন ফুটবলার ও ব্যাডমিন্টন খেলোয়াড় শাহীন ও তিতাসসহ বর্তমান ও সাবেক খেলোয়াড়বৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কুমিল্লা জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমস।

ইসলামী দলের নেতৃবৃন্দের সাথে

ইসলামী দলের নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইসলামী দলের নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যোগে ইসলামী দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টায় নগরীর একটি হোটেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, লাখো ছাত্রজনতার আন্দোলনের মধ্য দিয়ে জগদ্দল পাথর আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে। হাজারো ছাত্র, আলেম-উলামা ও মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এ বিজয় দেশপ্রেমিক ছাত্রজনতার কাঙ্খীত নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।

নেতৃবৃন্দ আরো বলেন,মুসলমানদের বিপদের কারণ অনৈক্য। ইসলাম কায়েমের জন্য ছোটখাটো মতভেদ ভুলে ভ্রাতৃত্ব, ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধার মাধ্যমে আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। কাবা এক, রাসূল এক, কুরআন এক মৌলিক বিষয়গুলোতে সকল ইসলামী দল ও সংগঠনের মধ্যে ঐকমত্য তৈরী করে এগিয়ে যেতে হবে।

মতবিনিময় সভায় কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে মহানগরী জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমীর মু. মোছলেহ উদ্দিন,,দক্ষিন জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট,উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল মতিন।

খেলাফত মজলিশের পক্ষে উপস্থিত ছিলেন,কুমিল্লা মহানগরীর সভাপতি মাও সৈয়দ আব্দুল কাদের জামাল, সেক্রেটারী মাও আমির হামজা, সহকারী সেক্রেটারী মাও শাহাদাত হোসেন শাহীন,দক্ষিণ জেলা সভাপতি মাও নূরুল আমিন, সেক্রেটারী ডা. যোবায়ের হোসেন মিয়াজী।

বাংলাদেশ খেলাফত মজলিশের পক্ষথেকে উপস্থিত ছিলেন,কুমিল্লা পূর্ব জেলা সভাপতি মাও ওয়ালিউল্লাহ, সেক্রেটারী মাও মনিরুল ইসলাম,পশ্চিম জেলা সভাপতি মাও আবু ইউসুফ মুন্সি, মহানগর সভাপতি মাও সোলাইমান, সেক্রেটারী মাও হোসাইন। জমিয়তে উলামায়ে ইসলাম পক্ষে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগরীর সেক্রেটারী মাও মাহমুদুল হাসান জিহাদী।

মতবিনিময় সভায় এসময় আরো উপস্থিত ছিলেন,জামায়াতের উত্তর জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার। কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী যথাক্রমে, কাউন্সিলর মোশারফ হোসাইন,মু কামারুজ্জামান সোহেল। মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন সবুজ,মহানগর জামায়াতের শুরা সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার,উত্তর জেলা জামায়াতের শুরা সদস্য মোহাম্মদ ইউনুছ মিয়া,জামায়াত নেতা মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।

ব্রাহ্মণপাড়া উপজেলা

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়া সংবাদদাতা:

সত্যের পক্ষে একঝাঁক কলম সৈনিকের সংগঠন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাব।

শনিবার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবে কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়নের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট আবদুল আলীম খান।

সভায় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, মোঃ বিল্লাল হোসেন সরকার, সৌরভ মাহমুদ হারুন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ ইউনুস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওসমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ অপু খান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান, প্রচার সম্পাদক মোঃ সোহেল খান চৌধুরী, অর্থ সম্পাদক কাজল সরকার, দপ্তর সম্পাদক শরীফ খান আকাশ, সাহিত্য বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম রোমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম রাজু, কার্যনির্বাহী সদস্য জসিম উদ্দিন, এছাড়া আরো উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র এক্সিকিউটিভ কামাল হোসেন, ছালে আহমেদ সেন্টু, আফসার উদ্দিন।

সভায় কর্মরত সাংবাদিকবৃন্দ আগামী দিনে আরো বেগবান ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। এ সময় বক্তারা বলেন,সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। দেশ ও জাতির কল্যাণে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও এ দায়িত্ব পালন করে যাবে। এছাড়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন কর্মরত সাংবাদিকরা।