Tag Archives: ছেলে

অটোরিক্সা চালক

লাকসামে অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার

অটোরিক্সা চালক

লাকসাম প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসামে অটোরিক্সা ছিনিয়ে নিয়ে চালককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টার থেকে মোঃ শাহজাহান (১৮) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শাহজাহান পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের কাশিপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একটি পরিত্যক্ত স্টাফ কোয়াটারে অজ্ঞাত অর্ধ গলিত গলাকাটা মরদেহের সন্ধান পায় স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ৯ টায় মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। বুধবার সকালে মরদেহটি ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন খান জানান, সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার হলেও পরিচয় শনাক্ত করতে পারেনি কেউ। তার গলা কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন ছিল।

জানা জানি হলে বুধবার সকালে শাহজাহানের পিতা আব্দুল হান্নান ও মা নুরজাহান বেগম এসে তার মরদেহ শনাক্ত করেন।

পিতা আব্দুল হান্নান জানান, সোমবার সকালে শাহজাহান ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। এরপর আর ফিরে আসেনি।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে বুধবারে লাকসাম থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপরাধ) আশফাকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) সৌমেন মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খান আরও বলেন, সিআইডি’র একটি দল এবং তথ্য প্রযুক্তিতে দক্ষ দলসহ পুলিশ জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে।

৩৫০০ টাকার জন‍্য মাকে হত্যা করলো ছেলে

৩৫০০ টাকার জন‍্য মাকে হত্যা করলো ছেলে

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর মুগদায় শ্বাসরোধ ও কিল ঘুষিতে মমতাজ বেগম (৫০) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলে সোহানকে (১৪) আটক করেছে পুলিশ।

বুধবার ভোরের দিকে মুগদার দক্ষিণ মাণ্ডায় এ ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এ ব্যাপারে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, সকালে আমরা খবর পেয়ে দক্ষিণ মান্ডার ১৩১০ মহিলা মেম্বারের গলিতে যাই। সেখানে রক্তাক্ত অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখি। পরে আমরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠাই।

তিনি জানান, আমরা ঘটনার সঙ্গে জড়িত ওই নারীর ছোট ছেলে সোহানকে আটক করেছি। জিজ্ঞাসাবাদে সোহান জানান, সে তার এক বন্ধুর মোটরসাইকেল চালিয়ে নষ্ট করে ফেলে। পরে সেই মোটরসাইকেল ঠিক করার জন্য তার মায়ের কাছে ৩৫০০ টাকা চায়। মমতাজ বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে সোহানের সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে সোহান তার মায়ের গলা চেপে ধরে। এরপর তার মা অচেতন হয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এ সময় সোহানের কিল-ঘুষিতে মমতাজ বেগমের মৃত্যু হয়। বর্তমানে সোহান আমাদের হেফাজতে রয়েছে।