All posts by jitu

সৌদিতে ওমরাহ করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মুরাদনগরের ২ যুবক নিহত

 

স্টাফ রিপোর্টারঃ

সৌদি আরবে ওমরাহ হজ পালন করতে মক্কা যাওয়ার সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ বাংলাদেশি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৭ জন। এদের মধ্যে নিহত দুইজন ও আহত দুই জনের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।

স্থানীয় সময় সোমবার (২৭ মার্চ) মক্কা যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার এলাকায় সেতুতে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে যায় আবং আগুন ধরে যায়।

মুরাদনগরের নিহতরা হলেন, উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের মোস্তাপুর গ্রামের আউয়াল মিয়ার ছেলে মামুন মিয়া (২৮) ও একই উপজেলার রাসেল মোল্লা। তবে এই সংবাদ লিখা প্রর্যন্ত নিহত রাসেল মোল্লার বিস্তারিত পাওয়া যায়নি।

আহতরা হলেন, উপজেলার হারপাকনা গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে ইয়ার হোসেন (৩১) ও রাজনগর গ্রামের জজ মিয়ার ছেলে জাহিদুল হাছান (২৩)।

নিহত মামুন মিয়ার বাবা ও মামি তাছলিমা বেগম জানান, ৬ মাস পূর্বে মামুন তার মামা ইয়ার হোসেন তাকে সৌদি আরবে নেন। সেখানে তিনি হোটেল বয় হিসেবে কাজ করতেন। ৫ লক্ষ টাকা ঋণ করে বিদেশ পারি দিয়েছিলেন বোক ভরা স্বপ্ন নিয়ে। একমাত্র কৃষক বাবার উপার্জন দিয়ে ৩ ভাই ও ২ বোনের মধ্যে ৭ সদস্যের সংসার চালাতে বাবার কষ্ট কমাতে বিদেশ পারি জমায়। সেই স্বপ্ন আজ স্বপ্ন রয়ে গেলো এবং তার মৃত্যুতে ঋণ মধ্যে আটকিয়ে গেছে এই পরিবার। মামুনের অনাকাংখিত এই মৃত্যুর খবরে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনরা অবিলম্বে সরকারিভাবে তার লাশ দেশে ফেরৎ আনাসহ সৌদি সরকারের নিকট যথাযথ ক্ষতিপূরণ দাবি করেন।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন ভূইয়া জনী বলেন, বুধবার দুপুরে নিহতের গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছি এবং লাশ দেশে ফেরত আনাসহ সকল বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সকল সহযোগিতার কথা বলা হয়েছে।

কুমিল্লার সদরে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার কোতয়ালী থানাধীন রসূলপুর রেল স্টেশন অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

মঙ্গলবার ( ২৮ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় কোতয়ালী থানাধীন রসূলপুর রেল স্টেশনে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে  ঢাকা টু চট্টগ্রাম গমনকারী কর্ণফুলী ট্রেন থেকে ১৮ কোটি  ৪ লক্ষ ৯’শ ২৫টি বিভিন্ন প্রকার বাজি আটক করা হয়। যার  মূল্য ১ কোটি ৩ লক্ষ ৮৪ হাজার ৯শত টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)এর নেতৃত্বে অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাক, বিজিবিএম, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায়  নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাস এবং সহকারী পরিচালক মোঃ পারভেজ শামীম অভিযানটি পরিচালনা করেন।

জন্মদিনের রাতে কেক নিয়ে শাকিবের বাসায় অপু ও জয়

 

বিনোদন ডেস্কঃ

ঢালিউড তারকা শাকিব খানের জন্মদিন ছিলো মঙ্গলবার (২৮ মার্চ)। এই দিন তাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। ব্যতিক্রম ঘটেনি তার সাবেক ও বর্তমান স্ত্রীদের ক্ষেত্রেও।

শাকিবের জন্মদিনে তার স্ত্রী নায়িকা শবনম বুবলীর শুভেচ্ছাবার্তাও ছিলো নেটিজেনের আগ্রহের খাতায়। যদিও একটি পুরনো ভিডিও পোস্ট করেই শাকিবকে উইশ করেছেন তিনি। যেখানে দেখা যায়, পুত্র শেহজাদ খান বীরের সঙ্গে খুনসুটি করছেন অভিনেতা।

অন্যদিকে, জন্মদিনের রাতে কেক-উপহার নিয়ে শাকিবের বাসায় হাজির হয়েছিলেন অপু বিশ্বাস ও জয়। এরপর আনন্দ-উচ্ছ্বাসে পুত্রের সঙ্গে কেক কেটেছেন ঢালিউড কিং। এমনকি বাবাকে কাগজে তৈরি একটি প্রতীকী শার্টও উপহার দিয়েছেন জয়। এ সময় শাকিবের বোন, ভগ্নীপতিও উপস্থিত ছিলেন।

উদযাপনের মুহূর্তের কয়েকটি ছবি বুধবার (২৯ মার্চ) সকালে জয়ের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা, ‘দেরিতে আপলোড করা হলো। তুমি (শাকিব) আমার সুপারহিরো, তুমি আমার পৃথিবী। তোমাকে ভালোবাসি বাবা। শুভ জন্মদিন আমার কিং বাবা।’

জয়ের ওই পোস্ট নিজের ওয়ালে শেয়ার করেছেন অপু। আর লিখেছেন, ‘পৃথিবীতে একজন বাবা তার সন্তানের একমাত্র বন্ধু। যখন বাবা ও সন্তানের পোশাক মিলে যায় (দুজনের পরনেই সাদা রঙের একই ডিজাইনের টি-শার্ট)।’

অপু-জয় বাসায় গিয়ে কেক কেটে উদযাপন করলেও বুবলী-বীরকে এমন চিত্রে দেখা যায়নি। ফলে অনেকে বলাবলি করছেন, বুবলীর চেয়ে অপুই এখন শাকিবের বেশি ঘনিষ্ঠ। এমনকি শাকিবের পরিবারের সঙ্গেও অপুর আন্তরিকতা বেশি।

যদিও ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি অপুর সঙ্গে আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে শাকিব খানের। এর পাঁচ মাস পর ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব। গুঞ্জন উঠেছিলো, এই সংসারেও নাকি ভাঙন ধরেছে। তবে বিষয়টি নিয়ে পরিষ্কার কোনো তথ্য দেননি শাকিব-বুবলী কেউই।

মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ নামের একটি সিনেমা। এতে তার বিপরীতে রয়েছেন শবনম বুবলী। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন তপু খান। রোজার ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে বলে জানিয়েছিলেন শাকিব নিজেই।

কুমিল্লা নগরীতে ট‌্যাং কারখানায় অ‌ভিযান, ১ লক্ষ ৫০ হাজার টাকা জ‌রিমানা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে রমজানের ৬ষ্ঠ দিনেও অ‌ভিযান চালিয়ে ট‌্যাং কারখানায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জ‌রিমানা করেছে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র।

বুধবার (২৯ মার্চ) সকাল ১১টায় কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লা নগরীর বি‌সিক এলাকায় ইফতা‌রি সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠা‌নে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করেন ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র।কর্তৃপ‌ক্ষের অনু‌মোদন না থাকা, ল‌্যা‌বে মেয়াদ উত্তীর্ণ কেমিক‌্যাল ব‌্যবহার করা ও ওজ‌নে কারচূ‌পির ম‌তো ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে মেসার্স আজাদ ফুড না‌মের এক‌টি ট‌্যাং প্রস্তুতকারক প্রতিষ্ঠান‌কে ১ লক্ষ ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এসময় সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ইসরাইল হো‌সেন, উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

 

 

 

 

বাংলাদেশের নিত্যপণ্যের দাম বাড়লেও বহু দেশের তুলনায় এখনো ভালো আছে: কাদের

 

ডেস্ক রিপোর্টঃ

নিত্যপণ্যের দাম নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোগ্যপণ্যের দাম কমছে, ধীরে ধীরে আরো কমবে, শুধু দেশে না সারা দুনিয়াতে পণ্যের দাম বাড়ছে।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন হচ্ছে বলেই বিশ্বের বহু দেশ এ দেশের প্রশংসা করছে, নিত্যপণ্যের দাম বাড়ছে সত্যি তারপরও বিশ্বের বহু দেশের তুলনায় বাংলাদেশ এখনো ভালো আছে।

ওবায়দুল কাদের বুধবার সচিবালয়ে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকারে ফেরা সম্ভব নয়। বিএনপি যতই তত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখুক তা কখনো পূরণ হবে না।

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক সরকারে আর ফিরতে পারব না আমরা, ইইউসহ সবাই চায় দেশে সুষ্ঠু নির্বাচন হোক, অবশ্যই সংবিধান মেনে নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক তা নিয়ে তো আমাদের উদ্বেগের কিছু নেই, কারণ আমরা সংবিধান মেনেই নির্বাচন করবো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নষ্ট করেছে বিএনপি, এখন আর কেয়ার টেকারের প্রয়োজন নেই।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ২০০১ এর মতো কেয়ার টেকার সরকার চায়, দলীয় কেয়ার টেকার, ঢাকঢোল পিটিয়ে আন্দোলন হয় না। তারা কয়েক মাসে আন্দোলন নেতাকর্মীদের মধ্যে সীমিত। জনগণের অংশগ্রহণ ছিল না। গণঅভ্যুত্থান নয়, গণআন্দোলনও করতে পারেনি বিএনপি।

ওমরাহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনা: নোয়াখালীর শহীদুল ও হেলালের বাড়িতে চলছে শোকের মাতম

 

নোয়াখালী প্রতিনিধিঃ

সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর শহীদুল ও হেলালের বাড়িতে চলছে শোকের মাতম। তারা ছিলেন তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। তাদের মৃত্যুতে অনিশ্চিত হয়ে পড়েছে তাদের সন্তানদের ভবিষ্যৎ।

নিহতরা হলেন, জেলার চাটখিল উপজেলার নাহারখিল ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পশ্চিম রামনারায়ণপুর গ্রামের ভূঁইয়াজি বাড়ির মৃত মো. হুমায়ুন কবিরের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৪) ও সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মোহাম্মদপুর মালেক মোল্লার বাড়ির শরিয়ত উল্লাহর ছেলে মো. শহীদুল ইসলাম ওরেফ শাহেদ (২৭) ।

জানা যায়, এক বছর আগে জীবিকার সন্ধ্যানে পরিবারের বড় ছেলে মো. হেলাল উদ্দিন সৌদি আরবে পাড়ি জমান। এরপর তিনি একটি রোঁস্তেরায় চাকরি নেন। তার হাজাবি নামে তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেন নিহতের ছোট ভাই মো.রিপন। তিনি বলেন, ভাইয়াসহ আরো ৪ জন ওমরা করার জন্য এক সঙ্গে মক্কা নগরীর উদ্দেশে যাত্রা করে। যাত্রা পথে সড়ক দুর্ঘটনায় ৩ জনই মারা যান। শোকার্ত ভাই রিপন আরো জানান, তাদের পরিবারে শোকের মাতম চলছে। এ শোকে পরিবারের সদস্যরা পাথর হয়ে পড়েছে।

অপরদিকে,গত বছরের এপ্রিল মাসে পরিবারের বড় ছেলে শহীদুল ইসলাম ওরফে শাহেদ জীবিকার তাগিদে সৌদি আরব যান। সেখানে তিনি একটি দোকানে কর্মরত ছিলেন। গতকাল ওমরাহ পালনের উদেশ্যে কর্মস্থল থেকে রওনা হলে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।

মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আলম রিগান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,শোকে পাথর হয়ে গেছে গোটা পরিবার। পরিবারের একমাত্র চালিকাশক্তিকে হারিয়ে, সবাই এখন দিশেহারা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য,গতকাল মঙ্গলবার (২৭ মার্চ) সৌদি আরবে স্থানীয় সময় বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে ওমরাহযাত্রীদের বহনকারী একটি বাস ইয়েমেন সীমান্তবর্তী আসির প্রদেশের আকাবা শার এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কবলে পড়া বাসে ৪৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩৫ জন বাংলাদেশী। দুর্ঘটনায় ২২ জনের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে ৮জন বাংলাদেশী ছিল এবং তাদের মধ্যে নোয়াখালীর প্রবাসী শহীদুল ও হেলাল ছিলেন।

সদর দক্ষিণে ১০০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর দক্ষিণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের দক্ষিণ পার্শ্বে প্রাণ কোম্পানীর ডিপোর সামনে থেকে ১০০ কেজি গাঁজা ও একটি হাইস গাড়ীসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (২৮ মার্চ) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর থেকে ১০০ কেজি গাঁজা ও ঢাকা-মেট্রো-চ-১৩-৫৯৩২ রেজিঃ নাম্বারের কালো রংয়ের হাইস গাড়ীসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে গাড়িটি তল্লাশী করে গাড়ীর ভিতরে হতে ১ শত কেজি গাঁজা উদ্ধার ও হাইস গাড়ীর ড্রাইভার এবং তার সহযোগী ১জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, চৌদ্দগ্রাম থানাধীন কাঠঘর গ্রামের জাকির হোসেনের ছেলে মোঃ নজির (২৩), অপরজন একই গ্রামের শাহ আলমের ছেলে মোঃ আলী মর্তুজা ফাহাদ (২৩)।

এ ঘটনায় এস আই মোঃ রেজাউল করিম বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ।

মাদক কারবারী এবং গডফাদারদের গ্রেফতার ও সনাক্ত করনে কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক অভিযান অব্যাহত আছে।

 

 

কুবি শিক্ষার্থীকে মেরে ফেলার হুমকি

 

কুবি প্রতিনিধি

বহিরাগতদের হাতে মারধরের শিকার হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) এক শিক্ষার্থী। সোমবার (২৭ মার্চ) রাতে নগরীর রানীর বাজার এলাকায় মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী মোজাম্মেল হক জানান, টিউশনি শেষ করে তারাবির নামাজ আদায় করবার জন্য রানীর বাজার মসজিদে গিয়েছিলেন। কিছুক্ষণ পর কয়েকজন ছেলে এসে বাহিরে কেউ অপেক্ষা করছে বলে তাকে ডেকে নিয়ে যায়। মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে ২৫ থেকে ৩০ জন লোক তাঁকে এলোপাথাড়ি মারধর কিল শারীরিকভাবে জখম করে। সেখানে থেকে বাজারের এক গলিতে নিয়ে তাকে দ্বিতীয় দফায় আবারও মারে এবং অশ্রাব্য ভাষায় গালাগালি করে। তাদের মধ্য থেকে কয়েকজন তাকে বলেন, তোর এখন আসল শাস্তি হবে। এতক্ষণ যা হয়েছে সেগুলো পানি ভাত। তুই কিভাবে মরতে চাস বল। টানা ৪০-৪৫ মিনিট অমানবিক নির্যাতন করার পর মাটিতে লুটিয়ে পড়লে তাকে মেরে ফেলার হুমকি দেয় হামলাকারীরা। পরে হামলাকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁকে একা ফেলে পালিয়ে যায়।

ভুক্তভোগীর অভিযোগ, তাঁকে মারধরকারীরা কিশোর গ্যাংয়ের সদস্য। তবে তাঁকে উদ্ধারে এগিয়ে আসা কান্দিরপাড় পুলিশ কন্ট্রোল রুমের উপ-পরিদর্শক আমজাদ হোসেন বলেন, মারধরকারীরা কিশোর গ্যাং নয়। একটা ভুল বোঝাবুঝির মধ্যে থেকে ঘটনাটি ঘটেছে। পরে উভয় পক্ষ বসে বিষয়টি সমাধান করেছিল। তারা নিজেরা সমাধান করে ফেলায় আমরা আর কোনো পদক্ষেপ নেইনি। তবে ভুক্তভোগী মামলা করলে বিষয়টি আমরা দেখবো।

এ ঘটনায় প্রক্টর বরাবর অভিযোগ করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী মোজাম্মেল হক। তবে ঘটনার সময় ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকীকে ফোন করে পাওয়া যায়নি বলে দাবি করেছেন তিনি।

এ বিষয়ে কথা বলতে প্রক্টরকে ফোন দিলে প্রতিবেদকের কলও সাড়া দেননি তিনি।

চৌদ্দগ্রামে যুব মহিলা লীগ নেত্রী ও ছেলেকে মারধর করলেন আ’লীগ সভাপতি

ষ্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রামে ৬নং ঘোলপাশা ইউনিয়নে উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা ও ইউপি মেম্বার নাসিমা আক্তার সীমা ও তার ছেলে নাহিদ চৌধুরীকে পিটিয়ে আহত করেছেন ঘোলপাশা ইউনিয়ন আ’লীগের সভাপতি নইমুল হক মজুমদার রাফিদ ও তার সহপাঠিরা।

এ ঘটনায় গত সোমবার রাতে রাফিদসহ ৪ জনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নাসিমা আক্তার সীমা। নির্যাতনের ঘটনায় বিচার চেয়ে নাসিমা আক্তারের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, ঘোলপাশা ইউনিয়নের নারায়নপুর গ্রামে গত সোমবার নাসিমা আক্তার সিমা তার পৈতৃক জমিতে একটি এতিমখানা নির্মাণ করার উদ্যোগ নেন। এসময় নইমুল হক মজুমদার রাফিদ, স্বপন, তপন ও জনার্ধনের নেতৃত্বে নাসিমা আক্তারকে উদ্দেশ্য করে গালমন্দ করতে থাকে। পরে তার ছেলে নাহিদ চৌধুরী প্রতিবাদ করলে অভিযুক্ত বিবাদীরা তাকে এলোপাতাড়ি লাঠি দিয়ে পিঠিয়ে গুরুতর আহত করে। পরে চিৎকার শুনে  স্থানীয়রা আহত অবস্থায় নাহিদকে উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ইউপি সদস্য নাসিমা আক্তার সিমা বলেন, আমার পৈতৃক জমিতে এলাকার গরীব ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার জন্য একটি এতিমখানা মাদ্রাসা নির্মাণ কাজ শুরু করি। বিবাদীগণ এসে আমার নির্মাণ কাজে বাধা প্রদান করেন। বাধা প্রদানের কারণ জানতে চাইলে ক্ষীপ্ত হয়ে আমাকে ও আমার ছেলে নাহিদকে লাঠি পিটা করে আহত করে। পরে এলাকাবাসী শোর চিৎকার শুনে আমাকে ও আমার ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এসময় ইউপি মেম্বার নাসিমার ভাইরাল হওয়া ভিডিওতে আ’লীগ সভাপতি রাফিদকে জুতা দিয়ে পেটানোর কথাও বলেন।

বিবাদী নইমুল হক রাফিদ বলেন, আমি শুনেছি এতিমখানা নির্মাণের জায়গাটি একটি হিন্দু সম্প্রদায়ের। স্বপন পালের কথায় ঐখানে গিয়ে বিরোধকৃত জায়গারটির সমস্যা সমাধান করার চেষ্টা করি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা  গ্রহণ করা হবে।

মুরাদনগরে সীমানা প্রাচীরে অবরুদ্ধ মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীসহ ২ পরিবার!

মুরাদনগর সংবাদদাতা :
বাংলাদেশের গ্রাম সমাজের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐতিহ্যগতভাবেই সবাই মিলে মিশে থাকে। বিপদে-আপদে পরস্পরে সহায়তার হাত বাড়িয়ে দেয়। কিন্তু কুমিল্লার মুরাদনগর উপজেলায় দেখা গেছে- এর উল্টো।

উপজেলার বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের উত্তর বাখরাবাদ গ্রামের মাইনুদ্দিন নামের এক ব্যাক্তি স্থানীয় প্রভাবশালীদের ইন্দ্রনে ইটের প্রাচীর নির্মাণ করায় প্রতিবেশী একটি মাদ্রাসা ও দুইটি পরিবার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। ফলে মাদ্রাসার শতাধীক শিক্ষার্থী ও দুইটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। মই দিয়ে ৭ ফুট উচু সীমানা প্রাচীর অবরুদ্ধ শিক্ষার্থী ও পরিবারের লোক জন পারাপার করছে। ফলে শিক্ষার্থী ও এসব পরিবারের কোমলমতি শিশু-কিশোরদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক হলেও নিরুপায় হয়ে বাড়ির বয়স্ক নারী-পুরুষদের সাথে তারাও অবরুদ্ধ রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরাও ঘর হতে বের হতে পারছে না। গবাদী পশুগুলো নিয়ে পড়েছে বিপাকে।

প্রায় ১ মাস পেরিয়ে গেলেও স্থানীয় প্রশাসন এ বিষয়ে কোন প্রদক্ষেপ না নেওয়ায় স্থানীয় ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছে, প্রত্যেকেরই যার যার বাড়ি নিরাপত্তায় বেষ্টনীর প্রয়োজন আছে, তবে শিক্ষা প্রতিষ্ঠান ও বসবাসকারীদের যাতায়াতের পথ বন্ধ করে এটা কারো কাম্য নয়।

ভুক্তভোগী রাবেয়া বসরী মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, বি চাপিতলা গ্রামের মরহুম হাজী আব্দুর রহমান ২০১৮ সালে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য একটি রাস্তাটি মৌখিক ভাবে দিয়ে যান। কিন্তু তার মৃত্যুর পর ছেলে মাইনুদ্দিন মাদ্রাসা ও প্রতিবেশিদের যাতায়াতের রাস্তাটি বন্ধ করে দেয়। স্থানীয় চেয়ারম্যান ইকবাল সরকারের কাছে বেশ কয়েকবার গেলেও তিনি ২ বছর ধরে আমাকে ঘুড়াচ্ছেন। ২ বছর পূর্বে তার বাড়িসহ জমি কেনার প্রস্তাব দেন এরা, ক্রয় করতে রাজি না হওয়ায় সীমানা প্রচীর নির্মাণ করে যাতায়াতের পথ বন্ধ করে দেয়।

ভুক্তভোগী পরিবারের সদস্য ও রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক কবির আহমেদ ভূইঁয়া আক্ষেপ করে বলেন, আমরা দীর্ঘ দিন যাবত এখানে বসবাস করছি এবং বসবাসের শুরু থেকেই ওই সড়কটি দিয়ে যাতায়াত করে আসছি। হঠাৎ করে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া আমরা মানবত জীবন যাপন করছি।

সীমানা প্রাচীর নির্মান কারি মাইনুদ্দিন বলেন, প্রাচীর নির্মাণ করে আমি কোন অপরাধ করিনি। আমার জমিতে আমি প্রাচীর নির্মান করেছি। আর এ বিষয়ে আর কিছু বলতে চাইনা।

রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল সরকার বলেন, বেশ কয়েকবার আমি চেষ্ঠা করেছি স্থানীয়ভাবে মিমাংসা করা জন্য কিন্তু জমির মালিক মাইনুদ্দিন তার জমির উপর দিয়ে সড়ক দিতে রাজি হচ্ছেনা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন ভূইয়া জনী জানান, অবরুদ্ধ বিষয়টি আমি শুনেছি এবং তাৎক্ষনিক স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলেছি স্থানীয় ভাবে মিমাংসা করে দেওয়া জন্য। এর পরও ভুক্তভোগীরা আদালতের সহযোগিতা নিতে পারেন।