All posts by jitu

কুমিল্লায় রমজানের ২য় দিনেও বিভিন্ন অনিয়মের অভিযোগে জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে রমজানের ২য় দিনেও ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে ৪ প্রতিষ্ঠান‌কে ৯ হাজার ৫শত টাকা জ‌রিমানা করা হয়েছে।

শ‌নিবার (২৫ মার্চ) সকাল সা‌ড়ে ১০টা থে‌কে নগরীর বাদুরতলা ও টমছম ব্রিজ বাজা‌রে সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে এই তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে।

এ সময় জিলা‌পি‌তে অপদ্রব‌্য মিশ্রন, অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে প্রস্তুত এবং সংরক্ষণ করায় বাদুরতলা এলাকার নারায়ণগঞ্জ সুইট মিট‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয় ও ২০ কে‌জি নিম্নমা‌নের লবণ ধ্বংস করা হয়। অ‌তি‌রিক্ত মূ‌ল্যে ব্রয়লার মুরগী বি‌ক্রি করায় টমছম ব্রিজ এলাকার ইনসাফ ব্রয়লার হাউজ‌কে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করায় মা বাবার দোয়া সোনালী হাউজ‌কে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এছাড়াও অ‌তি‌রিক্ত মূ‌ল্যে বেগুন বি‌ক্রি করায় ছালাউ‌দ্দি‌নের সব‌জির দোকান‌কে ৫ শত টাকা জ‌রিমানা করা হয় এবং অন‌্যদের সতর্ক করা হয়।

অ‌ভিযা‌নে হ‌্যান্ড মাই‌কের মাধ‌্যমে ব‌্যবসায়ী ও ভোক্তা সাধারণ‌দের করণীয় ও পালনীয় বিষ‌য়ে স‌চেতন করা হয়। বাজারকে স্থি‌তিশীল রাখ‌তে ব‌্যবসায়ী‌দের ক্রয়ের ভাউচার সংরক্ষণ ও ক্রেতা‌দের প্রয়োজনের অ‌তি‌রিক্ত ক্রয় না কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়।

এসময় সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

কুমিল্লায় পিকআপ তল্লাশি করে ভারতীয় গাঁজাসহ আটক ২

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার শাসনগাছায় গোপন সংবাদের ভিত্তিতে পিকআপ তল্লাশি করে ভারতীয় গাঁজাসহ ২ জনকে আটক করেছে বিজিবি। এসময় ঘটনাস্থল থেকে দুইজন ব্যাক্তিকে ৪৬ কেজি ভারতীয় জট গাঁজাসহ আটক করে বিজিবি ।

শনিবার (২৫ মার্চ) নগরীর কোতয়ালী থানাধীন শাসনগাছা থেকে ৪৬ কেজি ভারতীয় জট গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, দেবিদ্বার থানাধীন রসুলপুর গ্রামের মৃত মৃতঃ আলী আহমদের ছেলে মোঃ ইমরান হোসেন (২১), অপরজন ভাঙ্গুরা বাজার থানাধীন রবিয়াবাদ গ্রামের মোঃ হানিফের ছেলে মোঃ সালাউদ্দিন (১৯)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিবির বাজার বিওপির বিশেষ টহলদল কর্তৃক অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাক, পিএসসি এর সার্বিক দিকনির্দেশনায় ৪৬ কেজি ভারতীয় জট গাঁজা উদ্ধার করেন।

 

 

 

ঈদ উপলক্ষে চার যুগ পর চালু হচ্ছে চাঁদপুর-সিলেট স্পেশাল ট্রেন

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুর-সিলেট লাইনে প্রায় চার যুগ আগে একটি ট্রেন চালু ছিল। রেলওয়ের ব্যবসাবহুল লোকাল ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়। এরপর ওই ট্রেন সার্ভিসটি চালু করতে বহু চেষ্টা তদবিরেও তা আর আলোর মুখ দেখেনি।

অবশেষে দীর্ঘ বছর পর এবার রমজানের ঈদের আগে চার দিন এবং পরে পাঁচ দিন চাঁদপুর সিলেট রুটে একটি স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এটি আট কোচের ট্রেন হবে। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার।

তিনি বলেন, এবারই প্রথম পরীক্ষামূলক ভাবে আমাদের অনুরোধে চাঁদপুর-সিলেট রুটে স্পেশাল ট্রেন চলবে। ইতিমধ্যে এ সম্পর্কে আদেশের কপির একটি চিঠি আমরা হাতে পেয়েছি। এই ট্রেনের টিকিট আমাদের অন্যান্য ট্রেনের মতোই সব স্টেশন থেকে কাটা যাবে। আশা করছি এরমধ্য দিয়ে চাঁদপুর রেলওয়ে আরও একধাপ এগিয়ে যাবে।

কুরআন হাতে শপথ নিলেন প্রথম হিজাবধারী মার্কিন বিচারক

 

আন্তর্জাতিক ডেস্কঃ

পবিত্র কুরআনে হাত রেখে শপথগ্রহণ করেছেন আমেরিকার প্রথম হিজাবি বিচারক নাদিয়া কাহাফ। প্রথম হিজাবি মুসলিম বিচারক হিসেবে প্যাসাইক কাউন্টিতে বিচারকের দায়িত্ব পালন করবেন তিনি।

স্থানীয় গণমাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার নিজের দাদি থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া পবিত্র কুরআনের ওপর হাত রেখে তিনি শপথ গ্রহণ করেন। নাদিয়া কাহাফ আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যে সর্বোচ্চ আদালতের বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন।

নাদিয়া কাহাফ একজন সিরিয়ান বংশোদ্ভূত পারিবারিক আইন এবং ওয়েন শহরের অভিবাসনবিষয়ক অ্যাটর্নি।

এ সময় ৫০ বছর বয়সি নাদিয়া বলেন, আমি অনেক আনন্দিত ও নিজেকে গর্বিত অনুভব করছি।

নিউজার্সির গভর্নর ফিলিপ ডানটন মারফি এক বছর আগে ১৫ ব্যক্তিকে বিচারক হিসেবে মনোনয়ন দেন। গত ২৮ ফেব্রুয়ারি তাদের নিয়োগ অনুমোদন করে নিউজার্সি সিনেট। এই ১৫ জনের অন্যতম হলেন নাদিয়া কাহাফ।

যদিও কাহাফ বিচারক হিসেবে দায়িত্ব পালন করা প্রথম মুসলিম নারী নন। তবে তিনিই প্রথম হিজাব পরিহিত অবস্থায় বেঞ্চে বসবেন।

পারিবারিক আইন ও অভিবাসন বিশেষজ্ঞ নাদিয়া কাহাফ প্রথমে কাজ শুরু করেন হ্যালেডনে। ২০০৩ সালে তিনি যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিক অধিকারবিষয়ক প্রতিষ্ঠান ‘কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্সের নিউজার্সি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

পাশাপাশি তিনি ক্লিফটনের সমাজসেবা সংস্থা ওয়াফা হাউসের আইনি উপদেষ্টা এবং ইসলামিক সেন্টার অব প্যাসাইক কাউন্টির চেয়ারওম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এসেক্স ও হাডসন কাউন্টির সুপিরিয়র কোর্টে শরিফা সালাম ও কালিমা আহমদ নামে আরও দুজন মুসলিম নারী বিচারক দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২২ সালের জুনে অ্যারিজোনায় লায়লা ইকরাম প্রথম মুসলিম বিচারক মনোনীত হয়ে ইতিহাস তৈরি করেন।

আবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক মনোনীত বিচার বিভাগীয় আট ব্যক্তির মধ্যে নুসরাত চৌধুরী নামে এক মুসলিম নারীও রয়েছেন। নিয়োগ চূড়ান্ত হলে তিনি হবেন ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করা প্রথম মুসলিম নারী।

কুমিল্লার হোমনায় ৯ দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শিশুর

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার হোমনায় ৯ দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শিশু মাজেদুল ইসলামের। এ ঘটনায় ‍১৯ মার্চ (রোববার) নিখোঁজের বাবা মো. কবির হোসেন হোমনা থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

নিখোঁজ মাজেদুল ইসলামের বয়স ১০ বছর। সে দড়িচর হাফিজিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।

নিখোঁজের পরিবার জানায়, মাজেদুল ইসলাম ১৬ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৮টার দিকে উপজেলার দড়িচর গ্রামে নিজ বাড়ি খেবে মাদ্রাসার উদ্যেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে গত ১৯ মার্চ হোমনা থানায় একটি সাধারণ ডায়রি করা হয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নিখোঁজ মাদ্রাসাছাত্র মাজেদুলকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

কুমিল্লার বুড়িচংয়ে ৪৮৬ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং থেকে ফেন্সিডিলসহ মোঃ সোহেল রানা (২৮) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

২৪ মার্চ রাতে উপজেলার নিমসার বাজার এলাকা অভিযান চালিয়ে ৪৮৬ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

আটককৃত যুবক কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বদরপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

শনিবার (২৫ মার্চ) সকালে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, আটককৃত যুবক দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

কুবিতে জুনিয়রকে মারধরের ঘটনায় সিনিয়রকে হল ছাড়ার নির্দেশ

 

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সিনিয়র কর্তৃক জুনিয়রকে মারধরের ঘটনায় সিনিয়রকে হল ছেড়ে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) মধ্যরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মোকাদ্দেস-উল ইসলাম ও সহকারী প্রক্টর অমিত দত্ত প্রাথমিক ভাবে বসে এ সিদ্ধান্ত নেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী মীরহাম রেজা শুক্রবার দুপুরে ক্যান্টিন বয়কে হলের অভ্যন্তরে উচ্চস্বরে ডাকায় আইন অনুষদ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নেওয়াজ শরিফ ফাহিম (২০১৬-১৭ সেশন) তাকে ধমকের সুরে শাসান। পরবর্তীতে তাদের দুজনের মধ্যে বাগবিতণ্ডা হলে মীরহামের বিভাগের (প্রত্নতত্ত্ব) সিনিয়র ও সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম আহমেদ (১৮-১৯ সেশন) তার জুনিয়রকে কেন ধমক দেয়া হয়েছে তা জানতে চান। যা নিয়ে দুই দফা ফাহিমের সাথে সেলিমের বাগবিতণ্ডা হয়। ঘটনার এক পর্যায়ে ফাহিম হল গেইটে প্রথমে সেলিমকে মারধর করেন পরবর্তীতে সেলিমও ফাহিমের গায়ে হাত তোলেন।

এ বিষয়ে প্রথমে বাগবিতণ্ডায় জড়ানো শিক্ষার্থী মীরহাম রেজা বলেন, ক্যান্টিনে কিছু টাকা বাকি থাকায় ক্যান্টিন বয়কে ডাকতেছিলাম। তখন উনি (ফাহিম) আমাকে বলেন, ‘তুই আমারে চিনস? তুই এমনে কথা বলস কেনো? আর একটা কথা বললে তোর হাত পা কেটে ফেলবো।’ উনাকে আমি চিনতাম না, উনাকে সালাম না দেয়ায় এমন আচরণ করে আমার সাথে।”

মীরহামের বিভাগের সিনিয়র সেলিম আহমেদ বলেন, বিভাগের জুনিয়রকে ধমকানো হয়েছে জানতে পেরে আমি তার (ফাহিম) কাছে বিষয়টি কি হয়েছে জানতে চাই। কিন্তু উনি আমাকে কথাবার্তার এক পর্যায়ে পাঞ্জাবি ধরে হল গেইটে মারধর করেন।

এবিষয়ে মারধরকারী সিনিয়র শিক্ষার্থী ফাহিম বলেন, হলের সিনিয়র হওয়ায় আমি তাকে (মীরহাম) সতর্ক করার জন্য প্রভোস্টের রুমের সামনে উচ্চস্বরে কথা না বলতে নিষেধ করি। কিন্তু সে আমার সাথে উদ্ধতপূর্ণ আচরণ করার পাশাপাশি তার বন্ধুদের নিয়ে আসে আমাকে মারার জন্য।

কিন্তু সেলিম আমাকে একই বিষয়ে জিজ্ঞেস করে আমার উপর দোষ চাপানোর চেষ্টা করে। যেটা নিয়ে সে একপর্যায়ে আমার দিকে তেড়ে আসলে আমি তাকে আঘাত করি। পরবর্তীতে সেও আমাকে পাল্টা আঘাত করে।

হল ছাড়ার নির্দেশনার বিষয়ে ফাহিম বলেন, জুনিয়রকে মারধর করাটা আমার ঠিক হয়নি। তাই স্যাররা হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এটা যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় তবে আমার আক্ষেপ থাকবে।

সার্বিক বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, আমরা প্রাথমিক সিদ্ধান্তনুযায়ী ফাহিমকে (প্রথমে মারধরকারী) এ মাসের মধ্যে হল ছেড়ে দেয়ার নির্দেশনা দিয়েছি। পরবর্তীতে হলবডির সবাইকে নিয়ে বসে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো।

কুমিল্লার টমছম ব্রীজ থেকে ফেন্সিডিলসহ ৩ জন নারী আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার টমছম ব্রীজ থেকে ফেন্সিডিলসহ ৩ জন নারী মাদক কারবারিক আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ২৪ মার্চ বিকালে টমছম ব্রীজ এলাকা থেকে ১২৬ বোতল ফেন্সিডিলসহ আপন দুই বোন ও একজন সহযোগীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, নারায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার পিলকুনি গ্রামের মৃত আব্দুল খালেকের মেয়ে শিউলি বেগম (৪৬) ও সিমা বেগম (৪০), কুমিল্লার দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে মোসাঃ নাছিমা আক্তার (৩৭)।

শনিবার (২৫ মার্চ) সকালে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ নারায়নগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তারা স্বল্পদামে কুমিল্লা থেকে ফেন্সিডিল ক্রয় করে তা নিজেদের শরীরের বিভিন্ন অংশে রশি দিয়ে পেচিয়ে পরিবহন করে ঢাকাসহ আশেপাশের এলাকায় অধিক দামে বিক্রি করত। এছাড়া তারা প্রায়ই বিভিন্ন মাদকদ্রব্য কুমিল্লা থেকে ঢাকায় পরিবহন করত এবং মাদকদ্রব্য পরিবহনের সময় তারা ভিন্ন ভিন্ন সময় কৌশল অবলম্বন করত। বর্ণিত ফেন্সিডিল পরিবহনের সময় তাদের সাথে দুইটি শিশু বাচ্চা পাওয়া যায় যার একটি আসামী সীমার নিজের ও অন্য একটি তার প্রতিবেশীর। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে শিশু বাচ্চা দুইটিকে তাদের সাথে নিয়ে আসার কারণ জানতে চাইলে তারা জানায় শিশু বাচ্চা সাথে থাকলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্য কেউই তাদের সন্দেহ করবে না উপরন্তু তাদেরকে সাধারণ যাত্রী/পথচারী বলে মনে করবে। মূলত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ আড়াল করতেই উক্ত বাচ্চা দুইটিকে তারা ব্যবহার করেছে মর্মে তারা স্বীকার করে। পরবর্তীতে শিশু বাচ্চা দুটিকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। উক্ত বিষয়ে মহিলা আসামীদের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

কুবিতে পদ্মা ছাত্রকল্যাণ সংঘের ইফতার ও দোয়া

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পদ্মা ছাত্রকল্যাণ সংঘের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) বিজনেস স্টাডিজ অনুষদের কনফারেন্স রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পদ্মা ছাত্রকল্যাণ সংঘের সম্পাদক সবুজ আহমেদের সঞ্চালনায় এবং শাহীন শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন।

এসময় আরও উপস্থিত ছিলেন পদ্মা ছাত্রকল্যাণ সংঘের উপদেষ্টা ড. বনানী বিশ্বাস, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা হাবিবুর রহমান, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, বাংলা বিভাগের প্রভাষক সুমনা আকতার, কুমিল্লা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. চৌধুরী ইমরুল হাসান ও সংগঠনের নেতৃবৃন্দসহ সাবেক-বর্তমান সদস্যরা।

উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘আমি যেখানেই থাকি গোপালগঞ্জের নাম শুনলে ভালো লাগে। আমি সেখানে প্রথম যাই ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে মারার আগে এবং পরে আবার যাই ১৯৭৬ সালে মারার পরে। আজকে পদ্মাব্রীজ হওয়ার কারণে আমরা অনেক দ্রুত গোপালগঞ্জ পৌঁছে যাই। আমি মনে করি তোমারা যারা বৃহত্তর ফদিরপুর থেকে এসেছো তোমরা সবদিক দিয়ে নিজেদেরকে উন্নত করবে।’

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের সংগঠন পদ্মা ছাত্রকল্যাণ সংঘ।

নোয়াখালীতে কমিটি নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ীতে কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাইমুড়ীতে উপজেলা ছাত্রলীগের বর্তমানে দুটি কমিটি রয়েছে। তারা আলাদা আলাদা ভাবে কার্যক্রম চালাচ্ছে। পুরনো কমিটির সভাপতি দেলোয়ার হোসেন সুজন ও সাধারণ সম্পাদক শ্যামল উদ্দিন। গত বছর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক নোয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি ভেঙ্গে দেয়। ওই দিনই নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের নতুন একটি কমিটি ঘোষণা করে। কমিটিতে আরিফ হোসেনকে সভাপতি ও রাসেল মাহমুদকে সাধারণ সম্পাদক করা হয়। ছাত্রলীগের বিবদমান অপর গ্রুপ অভিযোগ করে, জেলা ছাত্রলীগ টাকা নিয়ে এই কমিটি দেয়। যেহেতু বাংলাদেশ ছাত্রলীগ জেলা কমিটি ভেঙ্গে দিছে। সে ক্ষেত্রে জেলা ছাত্রলীগের এই কমিটি দিতে পারেনা। এরপর আরিফ-রাসেলের নতুন এই কমিটিকে কেন্দ্রীয় কমিটি বৈধ ঘোষণা করেছে বলে দাবি করে তারা। এই বৈধতার আলোকে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বঙ্গবন্ধুর ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলার সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের ও সাধারণ সম্পাদক আফম বাবু ও জেলা পরিষদের সদস্য বাহার প্রমূখ। সেখানে ভিডিও কনফারেন্সে নতুন উপজেলা ছাত্রলীগের কমিটিকে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা বৈধ ঘোষণা করে বক্তব্য রাখার কথা ছিল। এমন খবর পেয়ে সেখানে উপজেলা ছাত্রলীগের পুরনো কমিটির সভাপতি সুজন ও সাধারণ সম্পাদক শ্যামল তাদের অনুসারীদের নিয়ে সভাস্থলে গিয়ে সভা পন্ড করে দেয়। ওই সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়। তবে তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের পুরনো কমিটির সাধারাণ শ্য