Tag Archives: আমেরিকা

বিএনপির সাহসের উৎস কোথায়, প্রশ্ন ওবায়দুল কাদেরের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশের জনগণও বিএনপির সঙ্গে নেই, বিদেশি বন্ধুরা তাদের ছেড়ে চলে গেছে।’

আজ সোমবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লম্বা চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার জন্য। অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে বিশেষভাবে অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।’

বিএনপির প্রতি প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এখন আপনারা (বিএনপি) কী বলবেন? কে আপনাদের ক্ষমতায় বসানোর জন্য আসবে? কে আমাদের (আওয়ামী লীগ) হটাতে আসবে? যাদের আশায় ছিলেন তারা তো এখন একসঙ্গেই কাজ করার জন্য এসেছেন। নেতারা তো অনেকেই পালিয়ে আছেন, অনেকে প্রকাশ্যে আসেন না। এখন আপনাদের সাহসের উৎস কোথায়? কে সাহায্য করবে? দেশের জনগণ আপনাদের থেকে সরে গেছে।’

তিনি বলেন, ‘নির্বাচনে ২৮ টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। সংসদ বসেছে। অধিবেশনের শুরুতেই স্ট্যান্ডিং কমিটি পর্যন্ত হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো সংসদীয় স্ট্যান্ডিং কমিটি নিজ হাতে লিখেছেন।’

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, উপ দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

আমেরিকার নৌবাহিনীতে প্রথম নারী প্রধান

ডেস্ক রিপোর্ট:

মার্কিন নৌবাহিনীর নেতৃত্ব দেবেন লিসা ফ্র্যানকেতি। তিনিই হবেন আমেরিকার নৌবাহিনীর প্রথম নারী প্রধান।

মার্কিন সিনেট লিসাকে নৌবাহিনীর প্রধান করার সিদ্ধান্ত অনুমোদন করেছে। তিনিই আমেরিকার ইতিহাসে প্রথম নারী, যিনি জয়েন্ট চিফস অব স্টাফ হিসেবে কাজ করবেন। তাকে চিফ অব নেভাল স্টাফ করার জন্য সিনেটে ভোটাভুটি হয়। লিসার পক্ষে ৯৫টি ও বিপক্ষে একটি ভোট পড়ে।

প্রেসিডেন্ট জো বাইডেন গত জুলাই মাসে লিসাকে নৌবাহিনীর প্রধান করতে চেয়েছিলেন; কিন্তু তার ও সেনাবাহিনীর আরও বেশ কয়েকজনের পদোন্নতির বিষয়টি আটকে গিয়েছিল।

রিপাবলিকান সিনেটর টমি টিউবারভিলের আপত্তির জন্যই এতদিন তা থেমে ছিল। গর্ভপাতের ক্ষেত্রে সেনা সদস্যদের ট্রাভেল নীতি নিয়ে টমির আপত্তি ছিল।

গত বছর সুপ্রিমকোর্ট এ বিষয়ে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। তারা জানিয়ে দেয়, গর্ভপাত হলো সাংবাধানিক অধিকার। তাই সেনা-সদস্যরা কোনো রাজ্যের বাইরে গিয়ে গর্ভপাত করাতে পারবেন। পেন্টাগন তার খরচ দেবে।

আমেরিকার অনেক রাজ্যেই গর্ভপাত করা নিয়ে কড়াকড়ি আছে। পেন্টাগনের মত ছিল- কোনো সেনা সদস্যকে কোনো রাজ্যে কাজের জন্য থাকতে হতে পারে; কিন্তু অন্য রাজ্যে গিয়ে গর্ভপাত করানোর অধিকার তার আছে।

লিসার নৌবাহিনীতে ৩৮ বছরের অভিজ্ঞতা আছে। তিনি প্রায় সবপর্যায়ে কমান্ডার ছিলেন। তিনিই দ্বিতীয় নারী যাকে ফোর স্টার অ্যাডমিরাল করা হয়েছিল।

দিল্লি কি আপনাদেরকে বলে দিয়েছে জোর করেই নির্বাচন ঘোষণা করে দাও: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

তলে তলে আপস হয়ে গেছে। আমেরিকার দিল্লিকে দরকার। দিল্লি আছে, আমরাও আছি- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গতকালের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেছেন, দিল্লি আছে, আমরাও আছি, আমরা আছি দিল্লিও আছে? কী বুঝাতে চাইছেন? দিল্লিকে আপনাদের জানিয়েছে যে এভাবে অপকর্ম করতে থাকো? দিল্লি কি বলে দিয়েছে দরকার নাই নির্বাচনের? দিল্লি কি বলে দিয়েছে জোর করেই নির্বাচন ঘোষণা করে দাও? তাহলে পরিষ্কার করে বলেন?

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ এত বেশি পা চাটা হয়ে গেছে যে, তাদের সাধারণ সম্পাদক বলছেন ভয় নাই, ও রে ভয় নাই। তলে তলে আপস হয়ে গেছে। তাহলে স্বীকার করলেন এত দিনে আপস ছিল না। আসলে আপনাদের মতো এত বড় মিথ্যাবাদী পৃথিবীতে খুঁজে পাবেন না। এর আগে তাদের পররাষ্টমন্ত্রী বলেছিল, আলোচনা হয়েছে। আসলে কোনো আলোচনা হয়নি। বলেছে বৈঠক হয়েছে। আসলে কোনো বৈঠকও হয়নি। ছবি তোলার জন্য কত লবিং করেছে সেটা আমরা সবাই জানি।

বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পেশাজীবী কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, রং হেডেড পারসন (শেখ হাসিনা) অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। তাদের কোনো বৈধতা নেই। তাদের যেমন দেশের মানুষ বিশ্বাস করে না, গণতান্ত্রিক বিশ্বের মানুষও বলে দিয়েছে তোমাদের আমরা আর বিশ্বাস করি না। যেসব দেশ সারাবিশ্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপে দেখতে চায়, তারা স্পষ্ট করে বলে দিয়েছে ২০১৪ সালে নির্বাচন হয়নি, ২০১৮ সালেও কোনো নির্বাচন হয়নি। এবারও তাদের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। তাদের অধীনের নির্বাচন কখনো বৈধতা দেওয়া হবে না।

লন্ডনে শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তার কথা এত করুচিপূর্ণ, যা নিন্দা জানানোর ভাষা নেই। তবে তিনি তার বক্তব্যে কয়েকটি সত্য কথা বলে দিয়েছেন। তা হলো- এদেশে যা কিছু ঘটে তা শেখ হাসিনার ইঙ্গিতে ঘটে। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়ার স্বীকারোক্তিতে তা প্রমাণিত হয়ে গেছে। এতে স্পষ্ট প্রমাণ হয়েছে, এদেশে বিচার বিভাগের কোনো প্রয়োজন নেই। শেখ হাসিনার সিদ্ধান্তই হলো সিদ্ধান্ত। এখন শেখ হাসিনা নিজেকে নিজে সম্রাট ঘোষণা দিলে পারেন।

তিনি বলেন, বিএনপি দুই বছর ধরে রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন করছে। এবার শান্তিপূর্ণ আন্দোলনে কেউ আঘাত করলে বিএনপি প্রত্যাঘাত করবে না এমনটা নয়।

মির্জা ফখরুল বলেন, অতীতের মতো সরকার আবারও একতরফা নির্বাচনের জন্য একটা বাগান সাজিয়েছে। কিন্তু এবার জনগণ ও বিশ্ব সম্প্রদায় এতে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এবার গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। জাতি আজ একটা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি প্রমুখ এতে বক্তৃতা করেন।

৩০ মিনিটের কারাবরণ শেষে জামিনে মুক্ত ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:

নির্বাচনে কারচুপি ও ষড়যন্ত্রের অভিযোগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তারের পর দুই লাখ ডলারের বন্ডের বিনিময়ে জামিন দেয়া হয়েছে। তার আগে জর্জিয়ার আটলান্টায় অবস্থিত ফুলটন কাউন্টি জেলে আধা ঘন্টার কিছু সময় তাকে কারাবাস করতে হয়েছে। জামিনে মুক্তি পাওয়ার পর তাকে নিয়ে একটি গাড়িবহর যাত্রা করে বিমানবন্দরের উদ্দেশে। এ খবর দিয়েছে এএফপি ।

অন্য আসামীদের মতো ৭৭ বছর বয়সী ট্রাম্প স্বল্প সময়ের জন্য আত্মসমর্পণ করেন আদালতে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো ক্ষমতাসীন বা সাবেক প্রেসিডেন্টের মধ্যে তার ক্ষেত্রেই প্রথম এমন ঘটনা ঘটলো।

আদালতে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে তার ছবি তোলা হয়। সেই ছবি প্রকাশ করেছে শেরিফ অফিস। এতে দেখায় যায় ট্রাম্প একটি গাঢ় নীল রঙের স্যুট, সাদা শার্ট ও লাল টাই পরেছেন। তাকে গ্রেপ্তারের পর সাংবদিকদের সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেছেন, এটা হলো আমেরিকার জন্য খুবই বেদনার দিন। এখানে যা ঘটেছে তা হলো ন্যায়বিচারের সঙ্গে প্রতারণা। আমি কোনো অন্যায় করিনি।

যাদের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে মেসিদের

 

স্পোর্টস ডেস্কঃ

দরজায় কড়া নাড়ছে আগামী বিশ্বকাপের বাছাই পর্ব। ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তার আগে কোয়ালিফায়ার রাউন্ডে অঞ্চলভিত্তিক লড়বে দলগুলো। চলতি বছরই মাঠে গড়াবে লাতিন আমেরিকার কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠ মনুমেন্তালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়ার যাত্রা শুরু করবে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অবশ্য বিশ্বকাপ বাছাইয়ে নামার আগে জুনে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। যদিও প্রতিপক্ষ কারা এখনো ঠিক হয়নি। খবর টিওয়াইসি স্পোর্টস

বাছাইপর্বে চলতি বছরই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ২০২১ সালের পর কোপা আমেরিকার ফাইনালের পর বিশ্বকাপ বাছাইপর্বে এটাই হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম ম্যাচ। ২০২৫ সালে ফিরতি ম্যাচে ব্রাজিলকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। সেটি হবে বাছাইপর্বের ১৪তম রাউন্ড।

২০২৬ বিশ্বকাপে ৪৮ দল অংশ নেয়ায় দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে এবার ৬টি দল সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। পয়েন্ট টেবিলে সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ। এর আগে দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি ৪টি দল বিশ্বকাপে সুযোগ পেত আর পঞ্চম দলটিকে প্লে অফ খেলে উঠে আসতে হতো।

বিশ্বকাপ বাছাইপর্বে ২০২৩ সালের ম্যাচ (লাতিন আমেরিকা)

সেপ্টেম্বর, ২০২৩
(প্রথম রাউন্ড)

উরুগুয়ে–চিলি
কলম্বিয়া–ভেনিজুয়েলা
ব্রাজিল–বলিভিয়া
প্যারাগুয়ে–চিলি
আর্জেন্টিনা–ইকুয়েডর

(দ্বিতীয় রাউন্ড)
পেরু–ব্রাজিল
ভেনিজুয়েলা–প্যারাগুয়ে
বলিভিয়া–আর্জেন্টিনা
চিলি–কলম্বিয়া

অক্টোবর, ২০২৩
(তৃতীয় রাউন্ড)

কলম্বিয়া–উরগুয়ে
ব্রাজিল–ভেনিজুয়েলা
বলিভিয়া–ইকুয়েডর
আর্জেন্টিনা–প্যারাগুয়ে
চিলি–পেরু

(চতুর্থ রাউন্ড)
উরুগুয়ে–ব্রাজিল
পেরু–আর্জেন্টিনা
ভেনিজুয়েলা–চিলি
ইকুয়েডর–কলম্বিয়া
প্যারাগুয়ে–বলিভিয়া

নভেম্বর, ২০২৩
(পঞ্চম রাউন্ড)

কলম্বিয়া–ব্রাজিল
ভেনিজুয়েলা–ইকুয়েডর
বলিভিয়া–পেরু
আর্জেন্টিনা–উরুগুয়ে
চিলি–প্যারাগুয়ে

(ষষ্ঠ রাউন্ড)
উরুগুয়ে–বলিভিয়া
পেরু–ভেনিজুয়েলা
ব্রাজিল–আর্জেন্টিনা
প্যারাগুয়ে–কলম্বিয়া
ইকুয়েডর–চিলি

কুরআন হাতে শপথ নিলেন প্রথম হিজাবধারী মার্কিন বিচারক

 

আন্তর্জাতিক ডেস্কঃ

পবিত্র কুরআনে হাত রেখে শপথগ্রহণ করেছেন আমেরিকার প্রথম হিজাবি বিচারক নাদিয়া কাহাফ। প্রথম হিজাবি মুসলিম বিচারক হিসেবে প্যাসাইক কাউন্টিতে বিচারকের দায়িত্ব পালন করবেন তিনি।

স্থানীয় গণমাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার নিজের দাদি থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া পবিত্র কুরআনের ওপর হাত রেখে তিনি শপথ গ্রহণ করেন। নাদিয়া কাহাফ আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যে সর্বোচ্চ আদালতের বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন।

নাদিয়া কাহাফ একজন সিরিয়ান বংশোদ্ভূত পারিবারিক আইন এবং ওয়েন শহরের অভিবাসনবিষয়ক অ্যাটর্নি।

এ সময় ৫০ বছর বয়সি নাদিয়া বলেন, আমি অনেক আনন্দিত ও নিজেকে গর্বিত অনুভব করছি।

নিউজার্সির গভর্নর ফিলিপ ডানটন মারফি এক বছর আগে ১৫ ব্যক্তিকে বিচারক হিসেবে মনোনয়ন দেন। গত ২৮ ফেব্রুয়ারি তাদের নিয়োগ অনুমোদন করে নিউজার্সি সিনেট। এই ১৫ জনের অন্যতম হলেন নাদিয়া কাহাফ।

যদিও কাহাফ বিচারক হিসেবে দায়িত্ব পালন করা প্রথম মুসলিম নারী নন। তবে তিনিই প্রথম হিজাব পরিহিত অবস্থায় বেঞ্চে বসবেন।

পারিবারিক আইন ও অভিবাসন বিশেষজ্ঞ নাদিয়া কাহাফ প্রথমে কাজ শুরু করেন হ্যালেডনে। ২০০৩ সালে তিনি যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিক অধিকারবিষয়ক প্রতিষ্ঠান ‘কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্সের নিউজার্সি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

পাশাপাশি তিনি ক্লিফটনের সমাজসেবা সংস্থা ওয়াফা হাউসের আইনি উপদেষ্টা এবং ইসলামিক সেন্টার অব প্যাসাইক কাউন্টির চেয়ারওম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এসেক্স ও হাডসন কাউন্টির সুপিরিয়র কোর্টে শরিফা সালাম ও কালিমা আহমদ নামে আরও দুজন মুসলিম নারী বিচারক দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২২ সালের জুনে অ্যারিজোনায় লায়লা ইকরাম প্রথম মুসলিম বিচারক মনোনীত হয়ে ইতিহাস তৈরি করেন।

আবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক মনোনীত বিচার বিভাগীয় আট ব্যক্তির মধ্যে নুসরাত চৌধুরী নামে এক মুসলিম নারীও রয়েছেন। নিয়োগ চূড়ান্ত হলে তিনি হবেন ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করা প্রথম মুসলিম নারী।

মৃত্যুপুরীতে রূপ নিয়েছে ব্রাজিল,সব রেকর্ড ভেঙে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ব্রাজিলে ফের ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি করোনাভাইরাস। আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে একদিনে করোনায় মারা গেছে প্রায় ৪ হাজার মানুষ, যা এখন পর্যন্ত দেশটির সর্বোচ্চ মৃত্যু।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৯৫০ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জন।

এ ছাড়া দেশটিতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ২০০ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ২৭ লাখ ৫৩ হাজার ২৫৮ জন।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ হাজার ২৩৬ জন। এ নিয়ে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮ লাখ ২৭ হাজার ৪২৬ জন।

৯ মাসে করোনায় মৃত্যু প্রায় ৫শ’ সাংবাদিকের

 

ডেস্ক রিপোর্টঃ

বিশ্বের ৫৬ দেশে গত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কমপক্ষে ৪৮৯ সাংবাদিক। গণমাধ্যমের অধিকার নিয়ে কাজ করা জেনেভাভিত্তিক আন্তর্জাতিক সংগঠন প্রেস এমব্লেম ক্যাম্পেইন (পিইসি) মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে। খবর আনাদোলু এজেন্সি’র।

খবরে বলা হয়, নভেম্বরে করোনা মহামারীতে মারা গেছেন ৪৭ জন সাংবাদিক। অক্টোবরে এ সংখ্যা ছিল ২২ জন।

পিইসির মহাসচিব ব্লাইস লেমপেন বলেন, করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঝুঁকিতে আছেন ভারত, ব্রাজিল, আর্জেন্টিনা ও মেক্সিকোর সাংবাদিকরা।

সবচেয়ে বেশি মারা গেছেন লাতিন আমেরিকায় ২৭৬ জন। এর পর এশিয়ায় ১২৫, উত্তর আমেরিকায় ২৬ এবং আফ্রিকায় মারা গেছেন ২৪ সাংবাদিক।

আমেরিকা, অস্ট্রেলিয়া ও ইউরোপে কম সময়ে কম খরচে ডিগ্রি পেতে চাইলে

 

শিক্ষা ডেস্কঃ

আজ একটি নতুন প্রোগ্রামের কথা বলবো, যা বাংলাদেশের মানুষের কাছে অনেকটাই নতুন। প্রোগ্রামটি হলো- ইন্টারন্যাশনাল সামার প্রোগ্রাম। প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য হচ্ছে- ছাত্রছাত্রীদের মধ্যে জ্ঞান-বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ বিনিময় করা।

প্রোগ্রামটি সাধারণত ১-৮ সপ্তাহের হয়ে থাকে, যা সর্বোচ্চ ৩-৪ ক্রেডিট হিসেবে গণনা করা হয়। এই প্রোগ্রামের বিশেষ সুবিধা হচ্ছে- ওই ইউনিভার্সিটি থাকা-খাওয়া, ইন্স্যুরেন্স, এয়ারপোর্ট পিকআপ-ড্রপ ও ভিসা ডকুমেন্টস ইত্যাদি সবকিছু ব্যবস্থাপনা করে থাকে।

এতে প্রোগ্রাম ফি, থাকা-খাওয়া, ইন্স্যুরেন্স, এয়ারপোর্ট পিকআপ, ড্রপ ও ট্যুর বাবদ সাধারণত সর্বনিম্ন ৮০ হাজার থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত জনপ্রতি ধরা হয়ে থাকে। অনেক ইউনিভার্সিটি আবার তৃতীয় শ্রেণির দেশের (বাংলাদেশ) ছাত্রছাত্রীদের জন্য সামার প্রোগ্রামের ওপর ট্রাভেল স্কলারশিপ বা ডিসকাউন্টের ব্যবস্থা করে থাকে।

> আরও পড়ুন- জেনে নিন পাসপোর্ট বিবর্তনের ইতিহাস

আবদনের শর্তাবলীঃ
১. অবশ্যই ডিগ্রি ও অনার্স পাস অথবা অধ্যয়নরত হতে হবে।
২. ইংরেজি ভাষা জানতে হবে।
৩. আইইএলটিএস থাকলে ভালো। না থাকলে ‘ইংরেজি জানেন’ মর্মে ২ জন শিক্ষকের সুপারিশনামা নিতে হবে।
৪. ইউনিভার্সিটির অফার করা প্রোগ্রাম বা সাবজেক্টের ছাত্রছাত্রী হতে হবে।

সুবিধাসমূহঃ
১. বিদেশি ইউনিভার্সিটি ভ্রমণের সুযোগ। যথা- কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া ও ইউরোপ।
২. ইউনিভার্সিটিতে থাকা-খাওয়ার সুযোগ।
৩. ইউনিভার্সিটিতে পরবর্তী পড়াশোনার সুযোগ পান (যদি পড়তে চান)।
৪. ভিসার পাওয়ার কোনো জটিলতা থাকে না। অ্যাম্বাসিগুলো ৯৯% ভিসা দিয়ে থাকে।
৫. ইংরেজি বলা ও শেখার সুযোগ।
৬. আন্তর্জাতিক পরিমণ্ডলে যাওয়ার সুযোগ।
৭. নিজের দেশ তথা বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার সুযোগ।
৮. ওই দেশের লোকেশন ভ্রমণের সুযোগ, যা ওই ইউনিভার্সিটি করে থাকে।
৯. ওই দেশে পড়াশোনা শেষে চাকরি ও স্থায়ীভাবে বসবাসের সুযোগ।

> আরও পড়ুন- কানাডায় অভিবাসন শুরু হলো যেভাবে

যেসব ইউনিভার্সিটি
১. কানাডা: ইউনিভার্সিটি অব টরেন্টো, ম্যাকগেইল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব আলবার্টা।
২. আমেরিকা: হাভার্ড ইউনিভার্সিটি, ইয়েল ইউনিভার্সিটি, নিউইয়র্ক ইউনিভার্সিটি।
৩. অস্ট্রেলিয়া: ইউনিভার্সিটি অব মেলবোর্ন, ইউনিভার্সিটি অব সিডনি, ইউনিভার্সিটি অব অ্যাডিলাইডি।
৪. ইউরোপ: ইউনিভার্সিটি অব অসলো (নরওয়ে), মিউনিখ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (জার্মানি), স্টকহোম ইউনিভার্সিটি (সুইডেন)।
৫. জাপান: ওয়াসেদা ইউনিভার্সিটি, সোফিয়া ইউনিভার্সিটি, মেইজি ইউনিভার্সিটি।
৬. সাউথ কোরিয়া: সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি, উনসি ইউনিভার্সিটি, হ্যানিয়াং ইউনিভার্সিটি।

আবেদনের নিয়ম
ভৌগলিক কারণে পৃথিবীতে একেক সময় একেক দেশে গ্রীষ্মকাল হয়ে থাকে। আপনি যে ইউনিভার্সিটিতেই আবেদন করেন, ন্যূনতম ৬ মাস আগে আবেদন করতে হবে। ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইট গুগলে সার্চ করলেই পাবেন। তাদের ওয়েবসাইটগুলো ফ্রিকোয়েন্টলি ভিজিট করতে থাকুন। দেখুন কোন ইউনিভার্সিটিতে সহজেই আবেদন করতে পারেন।

সূত্রঃ জাগো নিউজ