All posts by jitu

কুমিল্লা কারাগারের সামনে থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে আটক

ডেস্ক রিপোর্ট:

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফতেহ আলীর মেয়ে সাবিনা ইয়াছমিন বিথিকে আটক করেছে র‌্যাব।

সোমবার দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে থেকে সাবিনাকে আটক করে র‌্যাব-১১ এর সদস্যরা।

রাত সাড়ে ১১টায় র‌্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানায়, আটকের পর বিথিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে সুব্রত বাইনকে গত ৫ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, অপরাধ চক্রের আর্থিক লেনদেন, নেটওয়ার্ক ও পলাতক সহযোগীদের সহায়তার বিষয়ে বিথির সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

চাঁদপুরে সিএনজি থেকে পড়ে পিক-আপ চাপায় গৃহবধূর মৃত্যু!

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়ায় পিক-আপের নিচে পড়ে আয়েশা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে মহামায়া পশ্চিম বাজার আড়ি বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, এদিন বিকেলে নিহতের স্বামীর বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের বদরখোলা গাজী বাড়ি থেকে বাবার বাড়ি সদর উপজেলার মুন্সিরহাট দিঘলদী এলাকা যাচ্ছিলেন। পথিমধ্যেই এ দূর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আয়েশা আক্তারের স্বামী শরীফ গাজী জানান, গত প্রায় ১ বছর যাবত আমাদের বিয়ে হয়েছে। বিয়ের পরদিন থেকেই তার মানসিক অবস্থা কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। পরে তাকে ঢাকা মানসিক হাসপাতালে নিয়ে চিকিৎসা করাই। কোন উন্নতি দেখতে পাইনি। পরে আমার শশুর বাড়ির লোকজনকে খবর দিয়ে ঘটনারদিন দুপুরে পারিবারিকভাবে বসে আয়েশাকে তার বাবার বাড়িতে নিয়ে রাখার সিদ্ধান্ত হয়। স্থানীয় বদরখোলা বাজার থেকে একটি সিএনজি নিয়ে তার মা, বাবা, খালা ও চাচাতো ভাই সহ তারা মুন্সিরহাটের উদ্দেশ্যে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

নিহতের পিতা আবুল বাশার সহ পরিবারের অন্যান্যরা জানান, আমরা আয়েশাকে নিয়ে মুন্সিরহাট যাচ্ছিলাম। এসময় তিনি থুঃথুঃ ফেলতে গিয়ে পেছন থেকে আসা পিকআপ এসে ধাক্কা দিলে সে সড়কে লুটিয়ে পড়ে। এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে সে কিছুটা মানসিক অসুস্থ ছিল। দূর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের এসআই সাখাওয়াত সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে আসেন। উভয় পক্ষের কোন আপত্তি না থাকায় থানায় মামলা হওয়ার খবর পাওয়া যায়নি। এবং নিহতের লাশ তার বাবার বাড়ি দিঘলদী হাজী বাড়িতে নিয়ে দাফন করা হয়।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ। তিনি জানান, আমি খবর পেয়ে এসে দেখি নিহতের মরদেহ সড়কের পাশে পড়ে আছে। তাৎক্ষণিক স্থানীয় লোকজনের সহায়তায় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়।এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ সাখাওয়াত দৈনিক আজকের কুমিল্লাকে বলেন, মামলা মোকদ্দমা নিয়ে উভয় পক্ষের কোন আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লায় র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

স্টাফ রিপোর্টার:

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় কুমিল্লাসহ দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

বর্তমান পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা শহর ও আশপাশের এলাকায় র‌্যাব-১১ এর টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা জানায়, জনবহুল এলাকা এবং গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ইউনিফর্মধারী টহল দলের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

র‌্যাব কর্তৃপক্ষ আরও জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও নিরাপত্তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিতাসে নতুন গ্যাসকূপের খনন কাজ শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি কূপ খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) কর্তৃপক্ষ। কূপটির খনন শেষে প্রতিদিন অন্তত ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন ‘সি’-তে নতুন ২৮ নাম্বার কূপের খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক মো. শোয়েব।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১২ সালে গ্যাসের সন্ধানে তিতাস গ্যাস ফিল্ডের ‘সি’ লোকেশনে জরিপ চালানো হয়। এরপর ২০২০ সালে জরিপের প্রতিবেদন রিভিউ করে তিতাস গ্যাস ফিল্ডে নতুন তিনটি কূপ খননের পরিকল্পনা নেয় বিজিএফসিএল কর্তৃপক্ষ। এ প্রকল্পের আওতায় গাজীপুরে অবস্থিত কামতা গ্যাস ফিল্ডে একটি কূপ খনন করা হবে। তিতাস ও কামতা ফিল্ডে ৪টি কূপ খননে ব্যায় হবে সাড়ে ১২শ কোটি টাকা। কূপগুলোর খনন শেষে প্রতিদিন জাতীয় গ্রিডে প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তিতাসের ২৮ নাম্বার কূপটির খনন কাজ করছে একটি চীনা প্রতিষ্ঠান। খনন শেষ করতে সময় লাগবে প্রায় দুই মাস। খনন শেষে কূপটি থেকে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

খনন কাজের উদ্বোধন শেষে পেট্রোবাংলার পরিচালক মো. শোয়েব বলেন, ইতোমধ্যে বিজিএফসিএল পরিচালিত গ্যাস ফিল্ডগুলোর উৎপাদন বেড়েছে। নতুন কূপ খনন এবং ওয়ার্কওভারে নেওয়া প্রকল্পগুলো বস্তবায়ন হলে দেশের জ্বালানি সংকট অনেকটাই কেটে যাবে। এছাড়াও তিতাসের ৩১ এবং বাখরাবাদ গ্যাস ফিল্ডের ১১ নাম্বার গভীর কূপ খনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জ্বালানি চাহিদা পূরণে পেট্রোবাংলা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন, কোম্পানি সচিব মোজাহার আলী, তিতাস ও মেঘনা ফিল্ডে ৪টি কূপ খনন প্রকল্পের পরিচালক একেএম জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ সাবেক রেলমন্ত্রীর সহচর গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ঘনিষ্ঠ সহচর আব্দুল বারেককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে নাশকতার পরিকল্পনা নিয়ে ঢাকা থেকে কুমিল্লা আসার পথে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল বারেক ওরফে পিস্তল বারেক (৫৫) কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার সাতঘড়িয়া (সমেশপুর) গ্রামের মোহাম্মদ আলীর বড় ছেলে। পুলিশ তাকে রাতেই কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র, মানবপাচার, হত্যা এবং নাশকতার বেশ কয়েকটি মামলা রয়েছে।

পুলিশ জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-কুমিল্লা মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজায় চেকপোস্টে পুলিশ সদস্যরা তল্লাশি চালায়। এ সময় অস্ত্রসহ বারেককে গ্রেফতার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি এম. আব্দুল হালিম জানায়, বারেক দীর্ঘদিন ধরে ঢাকার মোহাম্মদপুর লালমাটিয়া এলাকায় অবস্থান করছিলেন। এ সময় আত্মগোপনে থেকে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও মানবপাচারের পরিকল্পনা করে আসছিলেন। তার নামে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় অস্ত্র, হত্যা এবং মানবপাচারসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তার সঙ্গে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের নিকট থেকে এ মনোনয়ন ফরম উত্তোলন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সদস্য এড. কাইমুল হক রিংকু, সদস্য মুজাহিদ চৌধুরী, মাহবুবুল আলম চপল, ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা নাসির, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক শিল্পীসহ আরো অনেকে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চার চিকিৎসকের পদোন্নতি উপলক্ষে আলোচনা সভা ও নৈশভোজ

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চার চিকিৎসকের পদোন্নতি উপলক্ষে আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (১৪ ডিসেম্বর) রাতে কুমিল্লা মেডিকেল কলেজের ইন্টার্ন হোস্টেলের ডাইনিং হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চারজন চিকিৎসকের পদোন্নতিতে সহকর্মী ও অতিথিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পদোন্নতি পাওয়া চিকিৎসকেরা হলেন ডা. আশরাফুল মতিন সাগর, ডা. মাহবুব সিকদার, ডা. আবুল হোসেন সৈকত ও ডা. সোহাগ চক্রবর্তী। তাঁরা পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন।

আলোচনা সভায় বক্তারা বলেন, চিকিৎসকদের এ ধরনের পদোন্নতি প্রতিষ্ঠানটির শিক্ষা ও চিকিৎসাসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা নতুন দায়িত্ব পালনে আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাব নেতা ডা. মিনহাজুর রহমান তারেক, ডা. সফিকুর রহমান, ডা. জিহাদুল ইসলাম রিয়াজ, ডা. খাজা হোসেন তুষারসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, ইন্টার্ন ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আলোচনা সভা শেষে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

নগরীর নূরপুরে ‘কুমিল্লা কিংস অ্যারেনা টার্ফ’ ফুটবল মাঠের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর তেলিকোনা নূরপুর এলাকায় নবনির্মিত ‘কুমিল্লা কিংস এ্যারেনা টার্ফ’ ফুটবল মাঠের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে এই আধুনিক টার্ফ ফুটবল মাঠের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাওার খান কমপ্লেক্সের স্বত্বাধিকারী ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আরিফ খান।

প্রধান অতিথির বক্তব্যে আরিফ খান বলেন, এই টার্ফ ফুটবল মাঠটি মূলত যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে নির্মাণ করা হয়েছে। তরুণরা যেন সুস্থ ও সুন্দর পরিবেশে খেলাধুলা করতে পারে, সেটিই এর মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, বর্তমানে তরুণ প্রজন্মের একটি বড় অংশ মোবাইল ও কম্পিউটারভিত্তিক বিনোদনে আসক্ত হয়ে পড়ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই কুমিল্লার তরুণদের ঘরে বসে নয়, মাঠে এসে খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা মো. হোসেন, শরিফুল ইসলাম ছোটন, নাফিজ জাহান নিপুণ, জামিল হোসেন বাপ্পি, স্বপন মিয়া, মো. মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কুমিল্লায় বিএনডিএস’র আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় বিএনডিএস’র আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) নগরীর নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে সংবাদ সম্মেলন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, একটি সুস্থ ও গণতান্ত্রিক সমাজে যুক্তিনির্ভর আলোচনা এবং সমালোচনামূলক চিন্তাভাবনার গুরুত্ব অপরিসীম। বিএনডিএস বিশ্বাস করে- আজকের বিশ্বে শুধু বইয়ের জ্ঞান নয়-প্রয়োজন মঞ্চে দাঁড়িয়ে নিজের কথা বলার সাহস। প্রয়োজন বক্তৃতা, উপস্থাপনা ও যুক্তির উপর দাঁড়িয়ে ভাবনা প্রকাশের দক্ষতা। বিতর্ক আমাদের শেখায় কীভাবে আত্মবিশ্বাসের সঙ্গে জনসমক্ষে দাঁড়াতে হয়, কীভাবে শব্দকে অর্থবহ করে তুলতে হয় এবং কীভাবে একটি বার্তা মানুষের হৃদয়ে পৌঁছে দিতে হয়। বিতর্ক আমাদের যুক্তি নির্মাণের, বিশ্লেষণ করার এবং মতবিরোধকে শ্রদ্ধার সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা দেয়। বিতর্ক একজন মানুষকে করে তোলে চিন্তাশীল, সাহসী এবং নেতৃত্বদানে সক্ষম। প্রিয় উপস্থিতি, আজকের তরুণ প্রজন্মের জন্য বক্তৃতা ও বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়-এটি আত্মনির্মাণের পথ। এটি এমন একটি অনুশীলন, যা একজনকে শেখায় কীভাবে নিজের অবস্থানকে যুক্তির মাধ্যমে প্রতিষ্ঠা করতে হয়, কীভাবে অন্যের মতামতকে শ্রদ্ধা করে চ্যালেঞ্জ করতে হয় এবং কীভাবে সমাজের অসঙ্গতিকে ভাষার মাধ্যমে তুলে ধরতে হয়। তরুণদের যুক্তি, চিন্তা ও নেতৃত্বকে একত্রিত করে একটি সচেতন ও সংলাপভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য। আর এই লক্ষ্যকে সামনে রেখেই আজ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে “বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং সোসাইটি (বিএনডিএস)”। এর মূল লক্ষ্য হলো—বাংলাদেশের প্রতিটি প্রান্তে বিতর্কের আন্দোলনকে ছড়িয়ে দেওয়া। আমরা চাই আমাদের তরুণ প্রজন্ম যেন আবেগপ্রবণ না হয়ে যুক্তির মাধ্যমে চিন্তা করতে শেখে, নিজেদের মতামত স্পষ্টভাবে তুলে ধরতে পারে এবং অন্যের মতামতকে সম্মান জানাতে শেখে। এর স্বপ্নদ্রষ্টারা সবাই সাবেক ও বর্তমান দেশসেরা জাতীয় টেলিভিশন বিতার্কিক এবং সফল সংগঠক। যারা প্রায় দুই যুগ ধরে দেশে বিতর্কচর্চা করে আসছেন এবং জাতীয় পর্যায়ে, দেশের সেরা বিশ্ববিদ্যালয়, বিতর্ক ক্লাব ও স্কুল, কলেজ নিয়ে বেশ কিছু সফল বিতর্ক উৎসব ও প্রতিযোগিতার আয়োজন করেছে। এসব আয়োজনে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা দেখেছি, দেশের প্রতিটি জেলায় বিতর্কের অপার সম্ভাবনা লুকিয়ে আছে। তাই দেশের প্রত্যন্ত অঞ্চলেও বিতর্ককে ছড়িয়ে দিতে বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং সোসাইটি’র আত্মপ্রকাশ।

আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমরা আমাদের লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই মঞ্চে উপস্থিত আছেন দেশের বরেণ্য শিক্ষাবিদ, বিশিষ্ট সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব এবং বিতর্ক আন্দোলনের পুরোধা ব্যক্তিরা। তাদের দিকনির্দেশনা আমাদের আগামী দিনের পথচলাকে সুগম করবে। ভবিষ্যতে ইঘউঝ দেশজুড়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়মিত বিতর্ক কর্মশালা, প্রশিক্ষণ এবং প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করেছে। এছাড়াও, আমরা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিতর্কের প্রসার এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিতার্কিকদের অংশগ্রহণের সুযোগ তৈরি করতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি যুক্তিবাদী ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাছানাত মোঃ মাহবুবুর রহমান।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনডিএস’র মুখ্য সংগঠক,সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক মোঃ শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে বিবৃতি উপস্থাপন করেন বিএনডিএস’র যুগ্ম সদস্য সচিব , সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক মো. ইস্রাফিল।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিএনডিএস’র আহ্বায়ক, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক শরীফ হোসেন, বিএনডিএস’র সদস্য সচিব, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক রিফাক আহমেদ, বিএনডিএস’র বিতর্ক উপদেষ্টা, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক আব্দুল্লাহ আল আমিন, বিএনডিএস’র বিতর্ক উপদেষ্টা, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক রফিকুল ইসলাম, বিএনডিএস’র বিতর্ক উপদেষ্টা, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক গোলাম কিবরিয়া, বিএনডিএস’র বিতর্ক উপদেষ্টা, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, বিএনডিএস’র বিতর্ক উপদেষ্টা, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক মো. কাইয়ূম হোসেন, বিএনডিএস’র বিতর্ক উপদেষ্টা, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক মো. শরিফ ইসলাম, বিএনডিএস’র সদস্য, সাবেক বিতার্কিক আব্দুল কাইয়ূম শিপন, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক
শাহানুর কিবরিয়া সুজন ।

এ অনুষ্ঠানের শেষের দিকে বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে বিষয় ছিল, “এই সংসদ মনে করে, এখন সময় রবীন্দ্রনাথের নয় বিল গেটসের” ।

এত স্পিকারের ভূমিকা পালন করেন বিএনডিএস’র মুখ্য সংগঠক, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক মো: শরীফুল ইসলাম।

বিতর্কে সরকারি দলে প্রধানমন্ত্রী- সাজ্জাদ হোসেন, মন্ত্রী: সমৃদ্ধ হোড, সাংসদ: ফাহিমা সুলতানা রাতুয়া। বিরোধী দলীয় নেতা ছিলেন এনায়েত হোসেন, উপনেতা ছিলেন সাদিয়া ইসলাম সুস্মিতা, সাংসদ হিসেবে ছিলেন নুসরাত জাহান।

কুমিল্লা বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন যুবলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি নাজিরা বাজার ও উপজেলা সদরে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে।

শনিরার ১৩ ডিসেম্বর রাতে বুড়িচং থানার ও দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্র জানায়, শনিবার ১৩ ডিসেম্বর রাতে কুমিল্লার বুড়িচং থানার ও দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পৃথক দুটি অভিযান চালায়। এর মধ্যে বুড়িচং উপজেলা সদরে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ মতিউর রহমান খান রুমেল এবং ময়নামতি ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ আবুল হাসেম শান্তকে ময়নামতি ইউনিয়ন এর নাজিরা বাজার বাসা থেকে গ্রেফতার করে।

উল্লেখ্য একই উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মতিউর রহমান খান রুমেল কে এ পর্যন্ত ৫ এ আগষ্টের পর ৩ বার গ্রেফতার করে বুড়িচং থানার পুলিশ।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান দুজনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন যে তাদের কে সন্ত্রাস বিরোধী মামলা থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে কুমিল্লা কোর্টের মাধ্যমে তাদের কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।