Tag Archives: দাউদকান্দিতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

দাউদকান্দিতে গাঁজাসহ দুই নারী মাদক পাচারকারী আটক

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে ৭কেজি গাঁজাসহ দুই নারী মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার(২৬আগষ্ট) দুপুর বারটায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার পশ্চিম পাশে স্কেল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর গ্রামের সালাউদ্দিন ইসলামের মেয়ে সায়মা আক্তার(১৯) ও কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার কান্দোঘর গ্রামের আব্দুল বারেকের মেয়ে সুমি আক্তার(২৪)।

দাউদকান্দি মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে দিবাকালীন যানবাহনে তল্লাশি চালানো হয়।

এ সময় ঢাকাগামী যাত্রীবাহী বাসের যাত্রী দুই নারীকে সন্দেহজনক ভাবে বাস থেকে নামানো হয়। পরে মহিলা পুলিশ দিয়ে তল্লাশী করে বিশেষ কৌশলে তাদের শরীরে পেঁচিয়ে রাখা স্কচটেপ দিয়ে মোড়ানো সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

দাউদকান্দিতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দিতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গোবরাকান্দি গ্রামের জাজী লুৎফর রহমানের ছেলে আল আমিন বাবু (৩০) ও ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার সাহাপাড়া গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী রেশমা আক্তার (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়।

এ সময় আল আমিন ও রেশমার ব্যাগ থেকে পৃথকভাবে ১১ কেজি ও ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মোট ১৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. বারী বলেন, দুই মাদক কারবারির কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়েরের পর তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।