All posts by jitu

চৌদ্দগ্রামে ৮০ কেজি গাঁজা আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা হতে ৮০ কেজি গাঁজা আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের ধর্মপুর এলাকার মো: জাফর মিয়ার বাড়ির সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় পলাতক রয়েছেন মাদক পরিবহনের সাথে জড়িত শাহ আলম (৩৯), মোঃ সজিব(২৬), মোঃ আইয়ুব আলী(২৯), মোঃ মোতালেব(৩৩) ও খায়রুল (৩১)। তারা ৩ টি বস্তায় মোট ৮০ কেজি গাঁজা ফেলে পালিয়ে যান। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

রমজানে নতুন সময়ে চলবে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস

 

ডেস্ক রিপোর্টঃ

পবিত্র রমজান মাসে ৯ কার্যদিবস খোলা থাকবে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই সময়ে বিদ্যালয়ের ক্লাস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ সময়সূচি নির্ধারণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

সভায় বলা হয়, মহানগর, ডবল শিফট ও সিঙ্গেল শিফট সকল স্কুলের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আইরিশদের উড়িয়ে রেকর্ড জয়ে সিরিজ টাইগারদের

 

স্পোর্টস ডেস্ক:

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ১০ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টাইগারদের ওয়ানডে ইতিহাসে উইকেটের ব্যবধানে সবচেয়ে বড় জয়ের রেকর্ড। এর আগে বাংলাদেশ ৫টি ম্যাচে ৯ উইকেটে জয় পেয়েছিল।

টস জিতে প্রথমে ব্যাট করে টাইগার পেসারদের বোলিং তোপে মাত্র ১০১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ১০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২২১ বল হাতে রেখে ১০ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ।

১০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। লিটন কিছুটা দেখেশুনে খেললেও মারমুখী ব্যাটিং করতে থাকেন অধিনায়ক তামিম ইকবাল। ৫ ওভারে স্কোরবোর্ডে ৩৯ রান যোগ করেন এই দুই ব্যাটার।

এরপরও মারমুখী ব্যাটিং চালিয়ে যান এই দুই ব্যাটার। এই দুই ব্যাটারের মারমুখী ব্যাটিংয়ে ৩৬ ওভার ৫ বল হাতে রেখে ১০ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। তামিম ৪১ বলে ৪১ ও লিটন ৩৮ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। এই জয়ে ২-০ তে সিরিজ জিতলো বাংলাদেশ।

এর আগে ২০১৬ সালে শেষবারের মতো ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ।

ইংল্যান্ড সিরিজের পরপরই আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে থাকা তামিম ইকবালের দল নিজেদের আগের সেই গৌরব অর্জনের পথেই রয়েছে। তাই, সিলেটে শেষ ওয়ানডে ম্যাচে সিরিজ পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ দল।

মাহে রমজান কে স্বাগত জানিয়ে মানবিক সংগঠন গাউছিয়া কমিটির র‌্যালী

 

স্টাফ রিপোর্টার

মাহে রমজান কে স্বাগত জানিয়ে তরিকত ভিত্তিক মানবিক সংগঠন গাউছিয়া কমিটি বাংলাদেশ কুমিল্লা মহানগর-এর উদ্যোগে মাহে রমজান উপলক্ষে স্বাগত র‌্যালীর আয়োজন করা হয়েছে। ২২ মার্চ বুধবার বা’দ আছর উক্ত র‌্যালীর আয়োজন করা।

এ সময় কুমিল্লা মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে সকল সদস্যদের অংশগ্রহনের মাধ্যমে শাহ আবদুল্লাহ গাজীপুরী মাজার শরীফ প্রাঙ্গন থেকে শুরু করে মহানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কান্দিরপাড় পূবালী চত্ত্বরে গিয়ে মুনাজাত ও সভাপতি সাহেব মাহে রমজানে ইবাদতের আহবানের মাধ্যমে র‌্যালী সমাপ্ত হয়।

র‌্যালী শেষে বক্তারা মাহে রমজান এর পবিত্রতা রক্ষা করা, দিনে সিয়াম পালন এবং রাতে ২০ রাকাত তা রাবিহর নামাজ আদায়, সকল প্রকার নৈতিক কর্মকান্ড ও অশ্লীল-বেহায়পনা বন্ধ করা, যথাযোগ্য মর্যাদায় “লাইলাতুল ক্বদর” পালন এবং রাসুল (সা:) এর প্রেমে জীবন সাজাতে গাউছিয়া কমিটির সদস্য হওয়ার আহবান জানান।

কুবি বঙ্গবন্ধু পরিষদের একাংশের কমিটি, আরেকাংশের প্রতিবাদ

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের একাংশের (কামাল-মাহবুব সমর্থিত) নতুন কমিটি গঠনের প্রতিবাদ জানিয়েছে অপর অংশ(ওমর-জাহিদ সমর্থিত)।

বুধবার (২২মার্চ) একাংশের সভাপতি কাজী ওমর সিদ্দিকী ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদ হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদের মাধ্যমে অবগত হই যে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক সম্পূর্ণ বেআইনিভাবে ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের বিনা অনুমোদনে ‘বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ গঠন করেছে, যা সম্পূর্ণ অসাংগঠনিক এবং কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ-এর সঙ্গে দুষ্টতা প্রদর্শনের শামিল। কারণ, কেন্দ্রের অনুমোদন ছাড়া কোথাও ‘বঙ্গবন্ধু পরিষদ’ গঠন ও পরিচালনার ব্যাপারে কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ-এর পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকলেও, তা উপেক্ষা করে এই পরিষদ গঠন করা হয়েছে। আমরা বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কতিপয় শিক্ষকের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আমরা স্বার্থহীন ভাষায় বলতে চাই, সভাপতি কাজী ওমর সিদ্দিকী ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদ হাসানের নেতৃত্বে যে বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম পরিচালনা করছে, তা কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক অনুমোদিত ও বৈধ। এ ছাড়া অনুমোদনহীন কথিত ‘বঙ্গবন্ধু পরিষদ’ সম্পূর্ণ অবৈধ। আমরা মনে করি, বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে প্রশ্নবিদ্ধ করতে কতিপয় প্রতিক্রিয়াশীল জামায়াত-বিএনপি’র শিক্ষক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে ‘বঙ্গবন্ধু পরিষদ পরিচালনা করে আসছে। তাদের বারবার সতর্ক এমনকি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে কার্যক্রম বন্ধ করার আহ্বান সত্ত্বেও তা তারা উপেক্ষা করে চলেছে। তারা বিভিন্ন চক্রান্তের আশ্রয় নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশকে বিনষ্ট করে বিশ্ববিদ্যালয় তথা সরকারের ভাবমূর্তিকে ক্ষুন্ন করার জন্য হীন চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু কোনো চক্রান্তেই তারা সফল হয়নি। সম্প্রতি নতুন কথিত কমিটি গঠন দেখে আমাদের ঘোর সন্দেহ হচ্ছে, ষড়যন্ত্রে ব্যর্থ পুরাতন কমিটি বাতিল করে কথিত নতুন কমিটি। গঠন করে ষড়যন্ত্রের শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে। আমরা বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় মনে করি, জাতীয় নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার জন্য যে প্রতিক্রিয়াশীল চক্রের ষড়যন্ত্র চলছে, কথিত এই কমিটি গঠন সেই চক্রান্তেরই একটি অংশ। আমরা বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্থার্থহীন ভাষায় বলতে চাই, আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোনো চক্রান্ত কিংবা হীনচেষ্টাকে অতীতেও সফল হতে দেইনি, ভবিষ্যতেও হতে দেবো না। এ বিষয়ে আমরা সতর্ক ও দৃঢ় অবস্থান ব্যক্ত করছি।

এছাড়াও এ কমিটির সভাপতি কামাল উদ্দিন এবং কার্যকরী সদস্য আবু তাহেরসহ আরো কয়েকজনের বিরুদ্ধে জামাত-শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনতিবিলম্বে ওই অবৈধ পরিষদ বাতিলের জোর দাবি, একই সঙ্গে স্বঘোষিত কমিটির বিরুদ্ধে কার্যকর ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ-এর প্রতি বিনীত অনুরোধ এবং এই অবৈধ পরিষদের অনুমোদনহীন ও অবৈধ কার্যক্রম বন্ধ না করলে বঙ্গবন্ধু পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে বিজ্ঞপ্তিতে জানায়।

কুচাইতলীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত দেশীয় অস্ত্রসহ আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের  কুচাইতলী পশ্চিমপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন ডাকাতকে দেশীয় অস্ত্র-শস্ত্র সহ আটক করেছে কোতয়ালী থানা পুলিশ ও চকবাজার পুলিশ ফাঁড়ীর টহলদল ।

এ ঘটনায়  কোতয়ালী মডেল থানার মামলা দায়ের করা হয়েছে।

২২ মার্চ ভোর সাড়ে ৪ টায় কুচাইতলী পশ্চিমপাড়া বিসমিল্লাহ নূর ডিপার্টমেন্টাল স্টোরের সামনে নির্জন এলাকায় কতিপয় ডাকাত দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করার প্রস্তুতির সংবাদটি গোপনীয়ভাবে কোতয়ালী থানা পুলিশ ও চকবাজার পুলিশ ফাঁড়ীর টহলদল জানতে পারে। পুলিশ সুপার এর নির্দেশে কোতয়ালী থানা ও চকবাজার পুলিশ ফাঁড়ীর টিমদ্বয় উক্ত স্থানে ভোর সাড়ে ৪ টায় সময় পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল দৌড়ে পালানোর চেষ্টাকালে ৫ জন ডাকাত  মোঃ হোসেন প্রকাশ জিসান(২০), মোঃ ইরফান(১৯), মোঃ জুলহাস(২৪),  মোঃ জাকির(২০) ও মোঃ মামুনুর রশিদকে (২৩) আটক করে। তারা সবাই সদরের বাসিন্দা।

ঘটনাস্থলে আটক হওয়া ৫ জন ডাকাতদের দখলে থাকা ৩০ ইঞ্চি ও ২৩ ইঞ্চি দৈর্ঘ্যের ০২টি বড় ধারালো রাম-দা, ১টি বড় ছেনি ও ১টি বড় ছুরি উদ্ধার করে। আসামীগন তথা ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে বর্ণিত স্থানে দেশীয় অস্ত্রে-শস্ত্রে একত্রিত হয়েছিল বলে ঘটনাস্থলের আশপাশের লোকজন পুলিশকে বিষয়টি নিশ্চিত করে। আসামীদের নামে পূর্বের একাধিক ডাকাতির মামলা আছে।

উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক ৫ জন আসামীসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অত্র মামলা দায়ের করে।

নগরীতে চুরি হওয়া অটোরিক্সা ও নগদ টাকাসহ ৩ জন ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

চুরি হওয়া ব্যাটারি চালিত অটোরিক্সা , নগদ ১ হাজার ১৭০ টাকাসহ ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতয়ালি থানা পুলিশ। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানার মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী মোঃ জামাল মিয়া(৫৫) কুমিল্লা সদরের ডুমুরিয়া চানপুরের মৃত. হিরন মিয়ার ছেলে।  জামাল মিয়া একজন ইজিবাইকের চালক।

জানা যায়, গতকাল  রাত সাড়ে ১২ টার দিকে  নগরীর সংরাইশ সাকিনস্থ পানির ট্যাংকি সংলগ্ন গোমতি আইলের পাকা রাস্তার উপর বাদী তার ইজিবাইকে যাত্রীসহ উক্ত স্থানে পৌছায়। তখন আসামী  মোঃ আকাশ(২৪), মোঃ রায়হান(২৪) ও  মোঃ অনিক(২১) লাল রংয়ের রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল  যোগে ইজিবাইকটির গতিরোধ করে বাদী ও যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে বাদীর শার্টের পকেট থেকে নগদ ১১৭০/- টাকা ছিনতাই করে গাড়ী থেকে বাদী ও যাত্রীদের চড়থাপ্পড় মেরে নামিয়ে দেয়।

ঘটনাটি জানতে পেরে কুমিল্লা পুলিশ সুপার এর নির্দেশে উক্ত স্থান হইতে একটু দূরবর্তী স্থানে কোতয়ালী থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ীর টহলদল রোডে ব্যারিকেড দিয়ে এই ৩ জন আসামীকে মোটর সাইকেলসহ আটক করে। আসামীদের দখল হইতে লুন্ঠন( ছিনতাই) করা  ব্যাটারি চালিত অটোরিক্সা (ইজিবাইক) এবং নগদ ১১৭০/- টাকা উদ্ধার হয় ।

উক্ত ঘটনায় ইজিবাইকের চালক বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে অত্র মামলা দায়ের করেন।

এবছরই দাউদকান্দিকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে: এমপি সুবিদ আলী

 

জাকির হোসেন হাজারী:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ পর্যায়ে সারাদেশে প্রায় ৩৯ হাজার গৃহহীন পরিবারের মাঝে সেমিপাকা ঘরসহ দুই শতক ভূমি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন ।

বুধবার (২২ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর এ উদ্বোধন দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রত্যক্ষভাবে উপভোগ করার আয়োজন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে স্থানীয় এমপি মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভূইয়া উপজেলার ভূমিহীন ও গৃহহীন ১৩০ জন উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে জমির সমস্ত কাগজপত্রসহ হস্তান্তর করেন। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন এই দেশে একটি লোকও গৃহহীন থাকবে না। তিনি সেই কথা বাস্তবায়ন করছেন। তিনি আরও বলেন, দাউদকান্দিতে আমরা এই বছর গৃহহীন মুক্ত করবো ইনশাল্লাহ।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সরকার ‘ক’ ক্যাটাগরিতে যারা ভূমিহীন ও গৃহহীন তাদের জন্য নতুন ঘর তৈরি করার উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার সদর উত্তর, বিটেস্বর, গৌরীপুর, ইলিয়টগঞ্জ উত্তর ও দক্ষিন ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতক খাস জমির বন্দোবস্তসহ দুই কক্ষবিশিষ্ট সর্বমোট ৩৬০টি সেমিপাকা ঘর হস্তান্তর করা হয়েছে। আরো কিছু ঘরের কাজ চলমান রয়েছে।

সরকারের মহতী এ উদ্যোগটি জেলা প্রশাসকের নির্দেশনায় বিভিন্ন ব্যক্তির দখলে থাকা সরকারি ভূমি উদ্ধার ও ঘরের স্থান নির্ধারণসহ এসব ঘর নির্মাণে তদারকির জন্য নিরলস পরিশ্রম করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান। সহযোগিতায় রয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

প্রতিটি গৃহে ইটের দেয়াল, কংক্রিটের মেঝে এবং রঙিন টিনের ছাউনি দিয়ে তৈরি দুটি কক্ষ, একটি রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে ছিন্নমূল ও ভূমিহীন পরিবারের তথ্য উপজেলা ভূমি অফিস থেকে যাচাই করে নিশ্চিত হওয়ার পরেই সুবিধাভোগীদের তালিকা তৈরি করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান বলেন, কাজের গুণগত মান শত ভাগ বজায় রেখে মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সমাজের নিম্ন আয়ের অসহায় ভূমিহীন পরিবারগুলোর কাছে যথাযথভাবে বুঝিয়ে দিতে আমরা বদ্ধপরিকর ছিলাম এবং তাদেরকে সরকারের মাধ্যমে একটা সেরা উপহার দিতে পেরে আমরা গর্বিত। তিনি আরো বলেন, যাদেরকে ঘর ও জায়গা দেয়া হচ্ছে তাদের প্রত্যেকের নামেই দলিলে রেজিস্ট্রি মাধ্যমে জমির নামজারি ও সমস্ত কাগজপত্র জায়গা ও ঘর বুঝিয়ে দেয়া হয়েছে।

কাবিনের টাকা শোধ না করে বিদেশ পালিয়েছে কুমিল্লা সদরের সোহাগ, দূতাবাসে অভিযোগ

 

স্টাফ রিপোর্টার:
কাবিনের টাকা শোধ এবং গোপনে বিদেশে পালিয়ে যাওয়া সোহাগ মিয়াকে ফেরত পাঠানোর জন্য কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া গ্রামের মরহুম চাঁদ মিয়ার ছেলে মোঃ আব্দুর রব ওমানের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত বরাবর চলতি বছরের ২ মার্চ এক লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে আব্দুর রব উল্লেখ করেন, আমার বন্ধুর মেয়ে নুসরাত জাহান মীমকে বিগত ২০২২ সালের ২ ডিসেম্বর আমার নিজ জিম্মাই কুমিল্লা সদরের ঝাকুনিপাড়ার সরদার বাড়ির বাসিন্দা সোহাগ মিয়ার সাথে বিবাহ দিই । কিন্তু মেয়ের বয়স ৩ মাস কম হওয়াতে কাবিননামা রেজিঃ হয় নি এবং বাংলাদেশ পুলিশের সহায়তা কাবিন রেজিঃ বন্ধ রাখি (যা কাবিন রেজিঃ বন্ধের মামলা নং- ২৫৪/২৩ইং)। তবে কাবিন হওয়ার কথা ছিল ৫ লক্ষ টাকা। উসুল হিসাবে ১ লক্ষ টাকা এর মধ্যে যদি আমাদের উভয় পক্ষের কথা ছিল উসুল হিসাবে যদি ২ লক্ষ টাকা এবং ১৫০ লোক বরযাত্রী খাওয়াতে হবে এবং ছেলে পক্ষ মেয়ে পক্ষকে নগদে ৩ লক্ষ টাকা ক্যাশ হিসাবে দিয়া দিবে বলে জানায় । এই বলে বিবাহের কাজ সম্পন্ন করা হয় । কিন্তু এক পর্যায়ে দেখা যায় যে, কাবিনের ক্যাশ ৩ লক্ষ টাকা মেয়ের পক্ষ চাওয়াতে আজ দিবে কাল দিবে বলে অনেক ধরনের পায়তারা করে ছেলে সোহাগ মিয়া চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ বিমানে করে ওমান চলে যায়।

বিদেশ যাওয়ার পর ছেলে ও ছেলের মাসহ অন্যান্যরা উক্ত কাবিনের ৩ লক্ষ টাকা দিবে না বলে অস্বীকার করছে। বর্তমানে মেয়ে গর্ভবর্তী অবস্থায় আছে । যেহেতু কাবিননামা বন্ধ আছে সেহেতু বাংলাদেশ আইনের নিয়ম অনুযায়ী তাদের বিবাহ আইনসিদ্ধ হয়নি। এমনকি মেয়েকে বর্তমানে গর্ভবতী অবস্থায় রেখে বিদেশে চলে যায়।

তাই বাংলাদেশ প্রচলিত আইনের যে কোন ধারায় তাকে দেশে এনে আইনের মাধ্যমে যে কোন সাজা দেওয়ার জন্য এবং কাবিনের প্রাপ্য টাকা ৩ লক্ষ টাকা ক্যাশ পাওয়ার যে কোন ব্যবস্থায় টাকা পাইতে পারি তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এবং সোহাগ মিয়া’কে যে কোন সাজা ও ওমানের রাষ্ট্রদূতকে বিশেষভাবে অনুরোধ করছি যে, প্রতারক সোহাগ মিয়াকে যত দ্রুত পারেন বাংলাদেশ পাঠান ও তাকে চিরদিনের জন্য ওমানে না যেতে পারে তাহার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল।

এমতাবস্থায় সোহাগ মিয়াকে যদি বাংলাদেশে দ্রুত না পাঠান তাহলে আমরা যতদূর সম্ভব নারী ও শিশু নির্যাতন আইনের ফৌজদারী মামলা দায়ের করিব। বর্তমানে ফৌজদারী মামলার দায়ের সকল কার্যক্রম সম্পন্ন চলতেছে, নারী ও শিশু নির্যাতনের মামলা নং- পিআর ২৫৪/২০৩ করা আছে যদি আপনারা কোন প্রকার সমাধান না করেন তাহলে আমরা যতটুকু সম্ভব মামলা শুনানি করে দিব যাতে মেয়ে পক্ষকে কোন প্রকার দায়ী করা যাইবে না।

উক্ত বিষয়ে সাক্ষী হিসাবে তার বড় বোন জামাই, বেয়াই ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সাক্ষী হিসাবে আছে, মামলায় তারা সাক্ষী দিবে।

কুবির অভয়ারণ্য’র নতুন কমিটি

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র পরিবশবাদীদের একমাত্র সংগঠন অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সিফাত এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাতিব হাসান মুরাদ।

মঙ্গলবার (২১ মার্চ) সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আরাফাত রাফি, মোহাম্মদ লিটন, মোহাম্মদ ইয়াসিন সুমাইয়া তাবাসসুম ও গুলশান মজুমদার সুইটি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ সামিন সাদি

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হয়েছেন বিল্লাল হোসেন স্বাধীন, অর্থ সম্পাদক দীপ চৌধুরি, দপ্তর সম্পাদক রবীন্দ্রনাথ বর্মন, উপ-দপ্তর সম্পাদক ক্যাসিনো মারমা, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম নিলয়, উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ওয়াহিদ জামান, এমদাদুল হক, তামিম মিয়া, রঞ্জন ভৌমিক, আদনান আলম, সুদীপ চাকমা, একা তালুকদার ও মো: মেহেরাজ হোসেন।