All posts by jitu

কুমিল্লায় বিলুপ্তির পথে বেত বাগান

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লাল:

এক সময় গ্রামীণ জনজীবনে ঘর-গৃহস্থালির প্রয়োজনীয় অংশ ছিল বেত গাছ। বেত দিয়ে তৈরি হতো বিভিন্ন রকমের আসবাবপত্রের পাশাপাশি বিভিন্ন সৌখিন সামগ্রীও। গৃহস্থলির বেশিরভাগ কাজেই ছিল বেতের ব্যবহার অপরিহার্য। গ্রাম অঞ্চলের পথের ধারে, বাড়ির আশপাশে, পতিত জমি আর ঝোপঝাড় সর্বত্রই দেখা মিলতো সরু-সবুজ পাতার ছোট বড় বেত বাগান। অনেকটা অযত্নে বেড়ে উঠতো কৃষকের অতি পরিচিত বেত গাছ। কিন্তু সময়ের ব্যবধানে এমন দৃশ্য দেখা বিরল।

উল্লেখ্য, সময়ের আর্বতনে হারিয়ে যাচ্ছে বেত বাগান আর মিষ্টি বেত ফলও। বর্তমান সময়ে বন উজাড়, এ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের ব্যবহার বেড়ে যাওয়ায় হারিয়ে যাওয়ার পথে বেত শিল্প ও বেত বন। উদ্ভিদ পরিচিতিতে দেখা যায়- বেত একটি সপুষ্পক উদ্ভিদ। ভেজা ও জংলা নিচু জমিতে ভালো জন্মে। বেতগাছ জঙ্গলাকীর্ণ কাটাঝোঁপ আকারে দেখা যায়। চিরসবুজ এই উদ্ভিদটি পূর্ণবয়স্ক অবস্থায় অনেক বেশি লম্বা হয়ে থাকে। সাধারণত ছয় প্রজাতির বেত পাওয়া যায়। এদের কান্ড দেখতে চিকন, লম্বা, কাঁটাময় ও খুবই শক্ত এবং শাখাহীন।

বেত শিল্পের কাজ করা একাধিক কৃষকের সাথে কথা হয় দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার এই প্রতিবেদকের সাথে। তারা জানায়, বেত ফল পাকে চৈত্র, বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে। গ্রামের সাধারন মানুষের কাছে প্রিয় এক ফলের নাম বেত ফল। বেত দিয়ে তৈরি করা হতো ডুলা, আউড়ি, চাঁচ, ধামা, পাতি, বই রাখার সেলফ, সোফা, দোলনা, খাট, ঝুড়ি, টেবিল ল্যাম্প,, টেবিল, মোড়া, ডালা, কুলা, চাঙ্গারি, ঢুষি, টুপি, হাতপাখা, চালোন, টোকা, গোলা, ডোল ল্যাম্পশেড আরও বাহারী রকমের জিনিসপত্র। অনেক অঞ্চলে এটি গৃহনির্মাণের কাজে ব্যবহার করা হতো বেত গাছ। কোন কিছু বাধার ক্ষেত্রেও বেতগাছ ছিল রশির বিকল্প।

এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা আওতাধীন প্রবীণ কৃষক আবদুর সাত্তার জানান, আমাদের সময়ে খুবই উপকারি ছিল বেত। অনেকে আবার খোসা ছাড়িয়ে সংগ্রহ করে রাখতেন। গৃহস্থালির বেশির ভাগে প্রায়োজনে কাজে আসতো বেত। বেতের ছিকায় ধান আঁটি বহন করতেন সবাই। অনেকে জীবিকা নির্বাহ করতেন বেত বিক্রি করে। বর্তমানে চাহিদা কমে যাওয়ায় বেত বাগান তেমন একটা দেখা যায়না।

এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী বলেন, পরিবেশের ভারসাম্য ও লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে বেতশিল্প প্রয়োজন। বেত দিয়ে গ্রামীণ জনপদে এক সময় নিত্য নতুন জিনিসপত্র তৈরি হতো। এছাড়াও বেতের তৈরি জিনিসপত্র খুবই নান্দনিক। বেতশিল্প হারিয়ে যাওয়া মানে পরিবেশের ভারসাম্য হারিয়ে যাওয়া।

কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে প্রায় ৭ শত রোগিকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষুধ প্রদান

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে প্রায় ৭ শত গরীব-অসহায় ও দু:স্থ রোগিকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে প্রায় ৭ শত রোগিকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষুধ প্রদান  করা হয়েছে।

রবিবার (১৯ মার্চ) কুমিল্লা সদরের কালিরবাজার ইউনিয়নের রায়চোঁ সমবায় কিন্ডারগার্টেন স্কুলে কুমিল্লা সেনানিবাসের ৩১ ফিল্ড ও ৩৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় সকাল ১০ টা থেকে এ স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন শুরু হয়। বিকেল পর্যন্ত এ ক্যাম্পেইন চলে।

৩৩ পদাতিক ডিভিশনের এডিএমএস কর্ণেল মো: আব্দুল হামিদের নেতৃত্বে ৩১ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লে.কর্ণেল আব্দুল্লাহ মেহেদী ও উপ-অধিনায়ক মেজর খালিদসহ ৮ জন চিকিৎসক এ স্বাস্থ্যসেবা প্রদান করেন।

সেনাবাহিনীর স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় রোগিরা। তারা বলেন, সেনাবাহিনীর চিকিৎসকরা অনেক সময় ধরে আমাদের সাথে কথা বলেছেন। বিভিন্ন সমস্যাগুলো শুনেছেন। যা অন্য চিকিৎসকরা করেন না।

৩১ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লে.কর্ণেল আব্দুল্লাহ মেহেদী জানান, আমাদের কাছে আসা রোগিদের মধ্যে বেশিরভাগই শ্বাসকষ্ট, পিঠে-কোমড়ে ব্যথা, চর্মরোগ, পেটের পীড়ায় ভুগছে-এমন রোগির সংখ্যাই বেশি। ৩১ ফিল্ড ও ৩৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় আমরা আজ ১ হাজার রোগিকে স্বাস্থ্যসেবা প্রদান করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করি।

এ ক্যাম্পেইনের আগে ওইএলাকাজুড়ে প্রচারণা চালান সেনাবাহিনীর সদস্যরা, যাতে করে বেশি সংখ্যক রোগি এ ক্যাম্পেইনে আসে ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিতে পারে।

দাউদকান্দিতে মুক্তিপণ না দেয়ায় স্কুলছাত্রীকে হত্যা

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দাউদকান্দিতে তানিশা (৬) নামে এক স্কুলছাত্রীকে অপহরণের পর দুই লাখ টাকা মুক্তি পণ দাবি করে অপহরণকারীরা। টাকা না দেয়ায় ওই স্কুলছাত্রী শ্বাসরোধ করে হত্যা করে ভুট্টা খেতে ফেলে রাখে অপহরণকারীরা।

স্থানীয় লোকজন জানান, ওই উপজেলার সদর উত্তর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের প্রবাসী রাসেল মিয়ার মেয়ে স্থানীয় কিন্ডারগার্ডেনের প্রথম শ্রেণির ছাত্রী তানিশাকে শনিবার(১৮ মার্চ) বিকাল ৩টার পর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার চাচার মোবাইল ফোনে অপরিচিত নাম্বার থেকে ফোন করে দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

চাচা ফয়সাল জানান, অপরিচিত নাম্বার থেকে আমার কাছে ফোন করে ভাতিজি তানিশা কোথায় জানতে চায়। বাড়ীতে আছে বললে, তারা বলে বাড়ীতে নেই, আমাদের কাছে আছে। নিতে হলে দুই লাখ টাকা লাগবে। পরে বিষয়টি আমাদের মেম্বারকে জানাই। মেম্বার পুলিশকে জানায়। পুলিশ মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে স্থানীয় আহাম্মদ আলীর ছেলে মাহফুজ (২৫) কে রাতে আটক করে তার দেয়া তথ্য মতে শনিবার দিবাগত রাত ৩টায় বাড়ীর পাশের ভুট্টার জমি থেকে তানিশার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় মেম্বার শাজাহান মিয়া বলেন, শনিবার দিনের ৩টায় প্রাইভেট পড়তে গিয়ে তানিশা নিখোঁজ হয়। পরে জানতে পারি যে তাকে অপহরন করা হয়েছে। এরপর পুলিশের সহযোগিতায় শনিবার রাত ৩টায় ভূট্টা খেত থেকে মেয়েটির লাশ উদ্ধার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঞা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে যে, ধর্ষনের পর মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রবিবার সকালে মেয়েটির মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আটকের বিষয়টি পরে জানানো হবে।

কুবিতে লক্ষ্মীপুর স্টুডেন্টস ক্লাবের নতুন নেতৃত্ব ঘোষণা

 

চাঁদনী আক্তার, কুবি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লক্ষ্মীপুর স্টুডেন্টস ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বাংলা বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আরাফাত রাফিকে সভাপতি ও মার্কেটিং বিভাগের ইমাম হোসেনকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়।

রবিবার (১৮মার্চ) বিকেলে সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক শাকিল ইয়াকুব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৫৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হয়েছেন আসমা আক্তার মুক্তা, মাসুম বিল্লাহ, কাউসার হোসাইন, জামিল আবরার ও প্রিয়া সাহা সহ ছয় জন।

এছাড়া নতুন কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ ইবনে নূর, মোহাম্মদ শুভ,ওসমান গনি সৈকত, আশরাফুল ইসলাম রায়হান, শাকিব মোহাম্মদ আল-আমিনসহ তিন জন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাসুম বিল্লাহ, এনামুল হক,আব্দুল জব্বার শান্ত।

কমিটিতে দায়িত্বপ্রাপ্ত বাকিরা হলেন অর্থ সম্পাদক মাহমুদুল হাসান অনিক , উপ-অর্থ সম্পাদক জুবায়ের মাহমুদ সাকিব, প্রচার সম্পাদক নাঈমুর রহমান রিজভী , উপ-প্রচার সম্পাদক মো. আল-আমিন, দপ্তর সম্পাদক মো. ইয়াছিন , উপ-দপ্তর সম্পাদক মো. হামিম হোসাইন , গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মানছুর আলম অন্তর, ক্রীড়া সম্পাদক আশিক নেওয়াজ, উপ-ক্রীড়া সম্পাদক শাকিল হোসাইন, আইন বিষয়ক সম্পাদক মো. মেহরাজ হোসাইন , সাংস্কৃতিক সম্পাদক ফাহমিদা তাসনিম তিন্নি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, ছাত্রী বিষয়ক সম্পাদক আল ফাতাহ ইসলাম মাহিয়া , আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফয়সাল বিন সাইদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক মিরাজুর রহমান তামিম। এছাড়া নবগঠিত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ১৫ তম ব্যাচের আট জনকে কার্যকরী সদস্য করা হয়।

নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তদের পক্ষ থেকে সভাপতি-সম্পাদক বলেন, নিজের এলাকার এবং সংস্কৃতির মানুষদের জন্য যেন ভালো কিছু করতে পারি এবং যথাযথ দায়িত্ব পালন করে যেতে পারি সেই চেষ্টা করবো। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রত্যাশী।

সদর দক্ষিণে ভারতীয় শাড়ি ও থ্রী-পিসসহ একজন আটক

সদর দক্ষিণ সংবাদদাতা:
কুমিল্লার সদর দক্ষিণে ভারতীয় শাড়ি ও থ্রী-পিসসহ মিজানুর রহমান(৩০)নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

আটক হওয়া মিজানুর রহমান উপজেলার মুড়াপাড়া এলাকার সুলতান মিয়ার ছেলে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার(১৮ মার্চ)সকালে উপজেলার জোড়কানন হোটেলের সামনে এসআই মামুন, এএসআই ইয়াছিন,কামরুজ্জামান সঙ্গী ফোর্স বিশেষ অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দেয়া ভারতীয় ২৮ পিস শাড়ী ও ৬০ পিস থ্রী-পিসসহ মিজানুর রহমানকে আটক করে। এইসময় পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)দেবাশীষ চৌধুরী বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা শাড়ি ও থ্রী-পিস কুমিল্লাসহ বিভিন্ন নামি-দামি শপিং মলে বিক্রি করে আসছিল। আসামী মিজানুর রহমানের বিরুদ্ধে শুল্ক ফাঁকি ও পাচার আইনে মামলায় শনিবার দুপুরে তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

আ’লীগ সরকার সংখ্যালঘিষ্ঠদের সরকার : কুমিল্লায় নজরুল

 

ইসতিয়াক আহমেদ:

মাত্র কিছুদিন আগে একটি রিপোর্ট হয়েছে। কোভিড এর সময় থেকে এখন পর্যন্ত ব্যাংকে টাকা রাখার হিসেব করলে ১৩ হাজার মানুষ কোটিপতি হয়েছে। আবার একইসময় অন্য আরেকটি রিপোর্টে জানা গেছে বাংলাদেশে ৩ কোটির ও বেশি মানুষ গরিব হয়েছে। এখন যদি এই সরকার বলে মানুষের উন্নিত হয়েছে তাহলে কার উন্নতি হয়েছে ? ১৩ হাজার মানুষের না ৩ কোটি মানুষের ? এই সরকার কার সরকার? এই সরকার সংখ্যালঘিষ্ঠদের সরকার।

শনিবার বিকেলে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশে এই সব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, এই স্বাধীন দেশে যদি গড়ে প্রতিজনকে ৬/৭ হাজার টাকা ঘুষ দিতে হয় তাহলে কি এইটা ভাল দেশ হলো ? তাহলে এইদেশের সরকার কি দাবি করতে পারে আমরা দেশ ভাল চালাইতেছি? এই দেশের শতকরা ৭৫ ভাগ মানুষ মনে করে ঘুষ না দিলে এই দেশে কোনো কাজ হয় না। এইটা আমাদের কথা না। এই টিআইবি এর কথা।

তিনি আরো বলেন, এ সরকার ক্ষমতায় আসার আগে, কখনো সেকেন্ড হোম শব্দটা শুনেছেন, কখনো আপনারা বেগম পাড়ার নাম শুনেছেন, কখনো আপনারা গুলশান ৩ এর নাম শুনেছেন? কখনো আপনারা সুইস ব্যাংক এর কথা শুনেছেন , এখন শোনা যায় বাংলাদেশের কিছু মানুষ দেশের বাহিরে সেকেন্ড হোম দ্বিতীয় বাড়ি করেছে। শোনা যায় দেশের কিছু মানুষ তাদের স্ত্রী সন্তানের জন্য বিদেশে বাড়ি করে এটাকে বেগমপাড়া বানিয়েছে। দুবাইয়ের ফ্ল্যাট এবং বাড়ি কিনে একটি নতুন এলাকা করেছে ওইটার নাম হয়েছে গুলশান ৩।

তিনি আরো বলেন , মাত্র ৪/৫ বছর আগে যার বাবা ভাঙ্গারির ব্যবসা করত সেই ছেলে আজকে নাকি দুবাইয়ের বিশাল সোনার দোকানের মালিক হয়েছে। এবং সেই দোকানের যে প্রতীক একটা পাখি সোনা দিয়া পাখি বানাইতে খরচ পড়ে ৪৫ কোটি টাকা।এই আলাউদ্দিন চেরাগ নাকি পেয়েছে আমাদের দেশের কোনো উচ্চপদস্থ মানুষের কাছে। কারা এরা ? কারা বেগমপাড়া করে ? কারা গুলশান ৩ করে, কারা বিদেশে টাকা পাচার করে? কোনো জবাব নাই৷ তাদের কাছে সঠিক কোনো জবাব নাই।

এই সময় কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দরা ।

দেবিদ্বারে মাদ্রাসার ভবনকে এতিমখানা দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ সভাপতির বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসাকে ঘিরে এলাকায় চলছে ব্যাপক সমালোচনা । কারণ এ মাদ্রাসার ভবন-জনবল সরকারি খাতায় এখন ‘এতিমখানা’। বাস্তবে কাগজে-কলমে সবই সাইনবোর্ড মাত্র! মাদ্রাসার ভবনকে এতিমখানা দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে খোদ মাদ্রাসার সভাপতির কাজী শাহ আলমের বিরুদ্ধে।

ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার দ্বিতল ভবনে একটি কক্ষে সাইনবোর্ড ঝুলিয়ে এতিমখানার নামে ভুয়া দলিল সম্পাদনে এতিমদের নামে সরকারি অর্থ বরাদ্দ এনে আত্মসাৎসহ নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগে উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরাবর ওয়াহেদপুর গ্রামের আব্দুল জলিলের একটি লিখিত অভিযোগের পর তা নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

সরেজমিন ওই মাদ্রাসায় গিয়ে দেখা যায় মাদ্রাসা কমপ্লেক্সের দক্ষিণ-পশ্চিম কোনার একটি দ্বিতল ভবনে ‘ওয়াহেদপুর কেন্দ্রীয় জামে মসজিদ এতিমখানা কমপ্লেক্স’ নামে একটি সাইনবোর্ড রয়েছে। ওই ভবনের ৮টি কক্ষে অফিস, শ্রেণিকক্ষ, শোবার ঘর, ডাইনিং কক্ষ, বাবুর্চিখানা সবই আছে। এতিমখানা পরিচালনা কমিটির সভাপতির জন্য নিজস্ব কক্ষও আছে। ওই কক্ষে সভাপতি কাজী শাহআলম এর নামে খোদাই করা  আলীশান চেয়ারও রয়েছে।

এতিমখানাটি স্থাপিত দেখানো হয় ২০১৭ সাল, রেজি. নং-কুমি ২১২৬/২০১৯ইং। এতিমখানা পরিচালনা পর্ষদের সভাপতি কাজী শাহ আলম সমাজসেবা অধিদপ্তরে এতিমখানার চার সদস্যের যে জনবল দেখিয়েছেন তাতে প্রধান শিক্ষক হিসাবে সভাপতির নাতি ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের ওয়াহেদপুর বাজার শাখার এজেন্ট কাজী হাসবি, সহকারী শিক্ষক হিসাবে মাদ্রাসা মসজিদের মোয়াজ্জিন হাফেজ আব্দুর রহমান ও সভাপতির নিজ মেয়ে ওয়াহেদপুর মাদ্রাসার অফিস সহকারী কাম হিসাব সহকারী মারিয়া আক্তার এবং বাবুর্চি হিসাবে সভাপতির ভাতিজা ঢাকায় একটি প্রাইভেট কোম্পানির পিকআপ ভ্যানচালক আল আমিনকে নিয়োগ দেখিয়েছেন। এদের নাম কাগজে-কলমে বা সমাজসেবা কার্যালয়ে থাকলেও বাস্তবে তাদের কারোরই এতিমখানার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায়নি।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. সফিকুল ইসলাম বলেন, এতিমখানার কোনো নিজস্ব জায়গা নেই। এতিমখানা ও মাদ্রাসার উন্নয়নসহ নানা বিষয়ে সভাপতি কাজী শাহ আলম সাহেব ভালো বলতে পারবেন।

এ ব্যাপারে মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি কাজী মো. শাহ আলম বলেন, ‘আমি দায়িত্ব পালনকালে গত ১৪ বছরে মাদ্রাসার ব্যাপক উন্নয়ন হয়েছে। যারা মাদ্রাসার উন্নয়ন চান না তারাই আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করছেন।

রাজগঞ্জ বাজা‌রে অনিয়মের অভিযোগে ৩ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

স্টাফ রিপোর্টার:

রমজান উপল‌ক্ষে  কুমিল্লা নগরীর  রাজগঞ্জ নিত‌্যপ‌ণ্যের বাজা‌রে তদার‌কি অ‌ভিযা‌ন পরিচালনা করে ৩ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা করেছে  জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়।

শনিবার (১৮ মার্চ) সকালে নগরীর রাজগঞ্জ বাজার এলাকার মাছ, মাংস, মুরগী, মু‌দি, সব‌জি, কস‌মে‌টিক, ফল, খেঁজুরসহ রমজা‌নে প্রয়োজনীয় দ্রব‌্য সামগ্রীর ওপর তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে।

এ সময় অন‌্যায‌্য মূ‌ল্যে মুরগী বি‌ক্রি করায় বক‌শি ব্রয়লার হাউজ‌কে ৩ হাজার টাকা জ‌রিমানা করা হয়। ‌নি‌ষিদ্ধ কস‌মেটিক ও অনু‌মোদনহীন প্রসাধনী বি‌ক্রি করায় পরশম‌নি এন্টার প্রাইজ‌কে ৪ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

অন‌ুমোদনহীন বি‌দেশী খাদ‌্য পণ‌্য বি‌ক্রি করায় নিউ দত্ত স্টোর‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়। আজ‌কের অ‌ভিযা‌নে ৩ প্রতিষ্ঠ‌ান‌কে ১২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এছাড়াও মা‌ছে অপদ্রব‌্য মেশা‌নো হ‌চ্ছে কিনা, ওজ‌নে কারচূ‌পি করা হ‌চ্ছে কিনা, খাসী ব‌লে ছা‌গির মাংস দেওয়া হ‌চ্ছে কিনা তদার‌কি করা হয়।

সকাল সা‌ড়ে ১০টা থে‌কে সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ, বাজার ক‌মি‌টির নেতৃবৃন্দ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম হতে ২৪ কেজি গাঁজাসহ ৪ জন আটক

স্টাফ রিপোর্টার:
পৃথক দুইটি অভিযানে কুমিল্লার সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম থানা এলাকা হতে ২৪ কেজি গাঁজা’সহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১৭ মার্চ সকালে সদর দক্ষিণ মডেল থানাধীন আশ্রাফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন নারায়নগঞ্জ জেলার সদর থানার সৈয়দপুর আমিন নগর গ্রামের মোঃ ছাদেক আলী এর ছেলে মনির হোসেন (৩০)।

পৃথক অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১৭ মার্চ রাতে চৌদ্দগ্রাম থানাধীন কাশিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ গাঁজা’সহ তিনজন মাদক ব্যবসায়ী’কে আটক করে। আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার সমসপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ওমর ফারুক (২০), একই থানার গিত্তাশাল গ্রামের মৃত সেলিম এর ছেলে শাহ আলম সজিব ওরফে আরিয়ান (২০); এবং রফিক মিয়ার ছেলে ইমরান হোসেন (১৯)।

 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।