All posts by jitu

কুমিল্লার দেবিদ্বারে রণক্ষেত্র, ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

 

ডেস্ক রিপোর্টঃ

দশম শ্রেণির একছাত্রীকে বিদ্যালয় ক্যাম্পাসে ধর্ষণ চেষ্টার অভিযোগে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকতল হোসেনকে অবরুদ্ধ করে তার ব্যবহৃত মোটরসাইকেল ও তার মেয়ের জামাইর আরেকটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও সর্টগানের গুলি ছুঁড়ে।এতে ১৫ শিক্ষার্থী ও এলাকাবাসী গুলিবিদ্ধসহ প্রায় ৩০ জন আহত হনয়।

এছাড়াও ৫ পুলিশ আহত হওয়ার খবর পাওয়া গেছে।বুধবার রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার (১৫ মার্চ) সকালে অনুমান ৯টায় প্রথমে প্রধান শিক্ষক তার কক্ষে দশম শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এবং দ্বিতীয় দফায় সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠানের একটি শ্রেণি কক্ষে তিনি একই কাজ করে।

ওই ঘটনার পর ছাত্রীর সহপাঠিরা তাকে নিয়ে বাড়ি গিয়ে তার বাবার কাছে ঘটনার বর্ণনা দেয়। এদিকে ঘটনাটি জানাজানির পর বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী প্রধান শিক্ষকের কার্যালয় ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে রাখে।

পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতিসহ অন্য সদস্য, শিক্ষক ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি।

বিক্ষুব্ধ জনতা প্রধান শিক্ষককে স্কুল মাঠে এনে বিচারের দাবী জানায়। এসময় পুলিশের উপস্থিতিতে তারা বিদ্যালয়ের দরজা-জানালা এবং প্রধান ফটক ভাঙচুরের চেষ্টা করে।

প্রধান শিক্ষককে রক্ষায় তারপক্ষে বহিরাগত কিছু লোকজন এসে ছাত্রদের উপর অতর্কিত হামলা চালায়। এ হামলায় অন্তত ৮-১০জন শিক্ষার্থী আহত হয়।

আহত, নাঈম খন্দকার, মো. নাঈম ও জিহাদুল ইসলাম জানায়, প্রধান শিক্ষকের ভাড়াটে সন্ত্রাসী দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। আহত শিক্ষার্থীদের দেবিদ্বার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আহতরা সবাই ওই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ছাত্র। ছাত্রদের উপর হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে।

পরে প্রধান শিক্ষককে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করে ছাত্র, অভিভাবক ও এলাকাবাসী।অবরুদ্ধ প্রধান শিক্ষক দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ
সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

সংবাদ পেয়ে বুধবার বিকেলে দেবিদ্বার সার্কেল এএসপি আমিরুল্লাহ ও দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধরের নেতুত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

এসময় পুলিশও অবরুদ্ধ হয়ে পড়ে এবং রাতে স্কুল ক্যাম্পাসের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও সর্টগানের গুলি ছুড়লে এতে
অন্তত: ১৫ জন গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ গুরুতর আহত ৮ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তরিত করা হয়। অপরদিকে বিক্ষুব্ধ জনতা ককটেল বোমা বিস্ফোরণে এলাকা আতঙ্কতি করে তোলে এবং বিদ্যালয়ের দরজা জানালা ভাঙচুর করে।

রাত পৌনে ৯টায় কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী বিপুল সংখ্য আইনশৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে প্রধান শিক্ষকসহ পুলিশ সদস্যদের উদ্ধার করে আনার পথে বিক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া করে।

এসময় ডিবিসহ ৩ পুলিশকে আটক করে মারধর করে এবং এক পুলিশ সদস্যকে আটক করে রাখেল রাত সাড়ে ৯টায় বিপুল সংখ্যক পুলিশ তাকে উদ্ধারে এলাকায় অভিযান চালায়।

ওই সময় থেকে রাত ১০ পর্যন্ত এলাকাবাসীর সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়।এদিকে রাতে পুলিশের রাবার বুলেট ও সর্টগানের গুলিতে আরও অন্তত ১৫-২০ জন
গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন, সিয়াম (১৫), মিনহাজ (১৭), অলি (১৬), আকাশ (১৬) আরিফুল ইসলাম (২৬), সাব্বির (১৮) ও হৃদয় (১৭)। এদের প্রত্যেকেকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য বমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করা হয়েছে।

এছাড়াও পুলিশ সদস্য জহিরুল ইসলাম ও সারোয়ারসহ ৫ পুলিশ আহত হয়েছে বলে জানা যায়।

দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর, দেবিদ্বার সার্কেল এএসপি আমিরুল্লাহ, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নানকে একাধিকবার ফোন করেও ফোনে পাওয়া যায়নি।

তুরস্কের ভূমিকম্পদুর্গত এলাকায় এবার বন্যা, নিহত ১৪

 

আন্তর্জাতিক ডেস্কঃ

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে তুরস্কের একটি বিশাল অংশ বিধ্বস্ত হয়ে গেছে। আর এর মধ্যেই সেখানেই দেখা দিয়েছে বন্যা। আকস্মিক এ বন্যায় এখন পর্যন্ত ১৪ জনের প্রাণহানি হয়েছে।

বুধবার আকস্মিক বন্যায় এ প্রাণহানির ঘটনা ঘটে। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছে, আকস্মিক বন্যায় বুধবার তুরস্কের ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চলজুড়ে তাঁবু ও কনটেইনার আবাসনে বসবাসকারী কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফলে আসন্ন জাতীয় নির্বাচনের আগে তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ওপর আরও চাপ সৃষ্টি হলো বলে মনে করা হচ্ছে।

এদিকে বন্যায় প্রাণহানির তথ্য নিশ্চিত করে তুর্কি কর্মকর্তারা বলেছেন, গত মাসের ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তাগুলো কার্যত কর্দমাক্ত নদীতে পরিণত হয়েছে এবং এতে করে বন্যার পানির স্রোতে আরও অনেক লোক ভেসে গেছেন।

গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের দক্ষিণাঞ্চল ও উত্তর-পশ্চিম সিরিয়া। এতে এখন পর্যন্ত প্রায় ৫৪ হাজার মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে কেবল তুরস্কেই প্রাণ হারিয়েছেন ৪৮ হাজারের বেশি মানুষ। অন্যদিকে সিরিয়ায় প্রাণহানির সংখ্যা প্রায় ৬ হাজার।

এএফপি বলছে, ভয়াবহ ওই ভূমিকম্পের পর তুরস্কের দক্ষিণ-পূর্বে ১১টি প্রদেশজুড়ে বিপর্যস্ত অঞ্চলগুলোতে ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া কয়েক হাজার তুর্কি নাগরিককে তাঁবু এবং কনটেইনার হোমে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার এই এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হয় এবং আবহাওয়া পরিষেবা বুধবার রাত পর্যন্ত তা স্থায়ী হবে বলে জানিয়েছিল।

তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়ার সীমান্ত থেকে প্রায় ৩০ মাইল (৫০ কিলোমিটার) উত্তরে সানলিউরফায় বন্যায় ১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এক বছর বয়সী এক শিশুসহ আরও দুজন লোক কাছাকাছি আদিয়ামানে মারা গেছে। এ ছাড়া সেখানে আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন।

এদিকে তুরস্কের ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চলে বন্যার কিছু ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে বন্যার পানিতে বহু গাড়িকে ভেসে যেতে এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের বসবাসের জন্য স্থাপন করা অস্থায়ী আবাসন প্লাবিত হতে দেখা যায়।

অন্যদিকে ভাইরাল এক ভিডিওতে বেইজ স্যুট এবং টাই পরা একজন ব্যক্তিকে ক্রমবর্ধমান স্রোতে ভেসে যাওয়ার সময় সাহায্যের আবেদন করতে দেখা গেছে। তবে তার ভাগ্যে ঠিক কী ঘটেছে তা এখনো অজানা।

এ ছাড়া অন্যান্য ছবিতে ডাল এবং দড়ি দিয়ে বন্যার্তদের পানি থেকে টেনে তুলতে দেখা যায় লোকেদের।

সানলিউরফা গভর্নরের কার্যালয় জানিয়েছে, সর্বশেষ এই বন্যা ওই অঞ্চলের একটি প্রধান হাসপাতালের নিচতলায় পর্যন্ত পৌঁছে গেছে।

হোয়াইটওয়াশ হওয়ায় বাটলারদের ধুয়ে দিল ব্রিটিশ গণমাধ্যম

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতলেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় ইংল্যান্ড ক্রিকেট দল।

বাংলাদেশ সফরে ধবলধোলাই হওয়ায় ইংল্যান্ড ক্রিকেট দলকে ধুইয়ে দিয়েছে ব্রিটিশ গণমাধ্যমগুলো।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান শিরোনামে লিখেছে- ‘২০১৬ সালের পর ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জা দিল বাংলাদেশ।’

দ্য টেলিগ্রাফ ইংল্যান্ড দলকে নিয়ে করেছে উপহাস। শিরোনাম দিয়েছে- ‘মাখন মাখানো ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ।’

ডেইলি মেইল শিরোনাম করেছে- ‘শোচনীয়ভাবে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।’

তবে সবাইকে ছাপিয়ে গেছে দ্য টাইমসের শিরোনাম। ইংল্যান্ডে এখন শীত পড়ছে। সেটি তুলে ধরে তারা লিখেছে- ‘গোঙানিতে শেষ হলো ইংল্যান্ডের বিভ্রান্ত শীত!’

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চট্টগ্রামে ১৫৬/৬ রান করে ইংল্যান্ড হারে ৬ উইকেটে। মিরপুরে দ্বিতীয় ম্যাচে ১১৭ রানে অলআউট হয়ে সিরিজ হারে ৪ উইকেটে।

মঙ্গলবার শেষ ম্যাচে ১৫৯ রানের টার্গেট তাড়ায় ইংল্যান্ড ৬ উইকেট হারিয়ে করতে পারে মাত্র ১৪২ রান। ১৬ রানের জয়ে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।

কুবিতে বন্ধু’র ২ দিনব্যাপী সচেতনতা ক্যাম্পেইন সম্পন্ন

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রক্তদাতা সংগঠন ‘বন্ধু’ দুই দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, হেপাটাইটিস – বি সচেতনতা এবং জরায়ু মুখের ক্যান্সার সম্পর্কে সচেতনতা ক্যাম্পেইন সম্পন্ন করেছে। ১৪ ও ১৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এ ক্যাম্পেইন চলে।

বন্ধু স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন করে থাকে। তারই ধারাবাহিকতায় এ বছর ৯ম বারের মতো বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, হেপাটাইটিস-বি টেস্ট এবং প্রথমবারের মতো জরায়ু মুখের ক্যান্সার সম্পর্কে সচেতনতা ক্যাম্পেইন সম্পন্ন করেছে । এবার প্রায় ৪০০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং প্রায় ১০০ জনের হেপাটাইটিস-বি স্ক্যানিং এবং জরায়ু মুখের ক্যান্সার ভ্যাকসিন ১০ জনের ভ্য্যাক্সিন সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি আব্দুল্লাহিল মারুফ বলেন, ২০১৩ সালের ২৯ শে অক্টোবর ‘বন্ধু’ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। সবার সহযোগিতায় আমরা প্রায় ১০ হাজার ব্যাগ রক্তদান করেছি, স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সভা, সেমিনার এবং ক্যাম্পেইনের আয়োজন করেছি।

সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ

 

বিনোদন ডেস্কঃ

ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ অস্ট্রেলিয়ায় মামলা করেছেন এক প্রযোজক। এ মামলার বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। নির্মিতব্য ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ আজ বুধবার বিকেলে সশরীরে এফডিসিতে উপস্থিত হয়ে এ অভিযোগ করেন।

রহমত উল্লাহ সম্প্রতি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পুলিশের কাছে ‘অপারেশন অগ্নিপথ’ (২০১৭) সিনেমায় অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। মামলা নম্বর: ই ৬২৪৯৪৯৫৯। পেশাগত অবহেলার মাধ্যমে চলচ্চিত্রটির ক্ষতি সাধন চলচ্চিত্রের শুটিং সম্পন্ন করতে অথবা লগ্নিকৃত অর্থ ফিরিয়ে দিতে রাজি না হওয়ায় নিরুপায় হয়ে অভিযোগ করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন তিনি।

মামলার এজাহারে রহমত উল্লাহ উল্লেখ করেছেন, ‘২০১৭ সালে পূর্ব চুক্তি মোতাবেক অভিনেতা শাকিব খান ‘‘অপারেশন অগ্নিপথ’’ নামক সিনেমার কাজে অস্ট্রেলিয়ায় আসেন। আমি সেই চলচ্চিত্রের অন্যতম প্রযোজক। তার মতো একজন বিখ্যাত অভিনেতাকে নিজের চলচ্চিত্রে অভিনয় করাতে পারব জেনে পুলকিত ছিলাম। চলচ্চিত্রটি মুক্তি পেলে ব্যবসা সফল হবে সেই বিশ্বাস ছিল। ‘‘অপারেশন অগ্নিপথ’’ মুক্তি পেলে সেটি হতো অস্ট্রেলিয়ায় অভিনীত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র। আমার এবং এটার সঙ্গে সংশ্লিষ্ট সবার আশা ছিল সিনেমাটির হাত ধরে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কে নতুন একটি অধ্যায় রচিত হবে।’

এ প্রযোজক বলেন, ‘শাকিব খান একজন বিখ্যাত অভিনেতা। তার অভিনীত চলচ্চিত্রের দর্শক চাহিদা অনেক। তাই আমাদের প্রত্যাশা ছিল তিনি আমাদের সঙ্গে পেশাগত আচরণ করবেন। অথচ, আজ পর্যন্ত এই সিনেমার কাজ তিনি শেষ করেননি। ২০১৭ সালে ‘‘অপারেশন অগ্নিপথ’’-এর চিত্রায়নের সময় শাকিব খান যেসব ক্ষতিকর কাজ করেছিলেন তার সংক্ষিপ্ত তালিকা নিম্নে দেওয়া হলো-

১. আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া সত্ত্বেও কোনো রকমের পূর্ব ঘোষণা ছাড়াই শুটিং বাতিল করে দিতেন।

২. তার খাদ্যাভ্যাসজনিত চাহিদা ছিল এমন যে হঠাৎ করে তিনি অদ্ভুত রকমের খাবার খেতে চাইতেন, আর তাতেই পুরো শুটিং ইউনিট নিয়োজিত হতো তার পছন্দের খাবার খুঁজে বের করার জন্য। এতে করে শুটিংয়ের কাজে যেমন ব্যাঘাত হতো, তেমনি চলচ্চিত্রের নির্মাণ ব্যয় নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে গিয়েছিল।

৩. তিনি শুটিং করতে আসতেন নিজের ইচ্ছামতো সময়ে। অনেক সময় এমন হতো যে অত্যন্ত ব্যয়বহুল সেট বানিয়ে আমরা তার জন্যে অপেক্ষা করতাম। তিনি হয়তো শেষ বেলায় দুই-এক ঘণ্টা অভিনয় করার জন্য আসতেন। এভাবে শুটিং না করেও সবার বেতন দিয়ে আমরা শুধু অপেক্ষা করতাম তিনি আসবেন বলে।

৪. এখন বর্ণনা দিচ্ছি তার ব্যয়বহুল যৌনাচারের। তাকে নিয়মিত পতিতালয়ে নিয়ে যেতে হতো, আর তা না হলে তার হোটেল কক্ষে অস্ট্রেলিয়ান যৌনকর্মীদের নিয়ে আসতে হতো। এই ব্যাপারটি ছিল প্রতিদিনের রুটিন। কখনো কখনো একাধিকবার। এই সব যৌনকর্মীদের মোটা অঙ্কের পারিশ্রমিক আমাদেরকেই দিতে হতো।

৫. একবার তিনি আমাদের একজন নারী সহ-প্রযোজককে কৌশলে ধর্ষণ করেন। ভুক্তভোগী এই নারীকে তিনি অত্যন্ত পৈশাচিকভাবে নির্যাতন করেন। গুরুতর জখমসহ রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল। নির্যাতিতা তখন এই ব্যাপারে অস্ট্রেলিয়ান পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। নির্যাতিতা নিজেও একজন বাংলাদেশ বংশোদ্ভূত নারী। আমি সেই ফৌজদারি অভিযোগের সাক্ষী ছিলাম।

এই ঘটনার পর তিনি এবং তার পরিবার সামাজিকভাবে যেই গ্লানি এবং কুৎসার স্বীকার হন, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ধর্ষণের বিচার চাইতে গিয়ে একটা পর্যায়ে তার নিজের এবং তার পরিবারের টিকে থাকাটাই অসম্ভব হয়ে পড়ে। ওইদিন আমরা যখন সহকর্মীকে নিয়ে হাসপাতালে ব্যস্ত, শাকিব খান সেইদিন কাউকে কিছু না জানিয়ে অস্ট্রেলিয়া থেকে চুপিসারে চলে যান।

এরপর থেকে শাকিবের সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। পরবর্তীতে ২০১৮ সালে তিনি আবার অস্ট্রেলিয়ায় আসলে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হন। সামাজিক চাপে এবং আরও নিগ্রহের ভয়ে নির্যাতিতা প্রকাশ্যে মুখ খুলতে রাজি না হওয়ায় শাকিব সেই যাত্রায় ছাড়া পেয়ে যান।’

উপরোক্ত ঘটনাগুলোর চাক্ষুষ সাক্ষী বলে এই প্রযোজক অভিযোগে উল্লেখ করেছেন। অভিযোগের একটি অনুলিপি এই প্রতিবেদকের হাতে এসেছে।

অভিযোগ দেওয়ার বিষয়ে প্রযোজক রহমত উল্লাহ বলেন, ‘ধর্ষণের মতো জঘন্য অন্যায় তিনি করেছেন। পতিতালয়ের বিষয়টি আমার অভিযোগে উল্লেখ করেছি। শাকিব খানের মতো এত বড় তারকার চরিত্র যে এত নোংরা তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার কাছে শাকিব সম্পর্কে অনেক দালিলিক প্রমাণ আছে। শাকিব খান আমার অনেক আর্থিক ক্ষতি করেছেন। সে যদি ক্ষতিপূরণ না দেয় তবে পর্যায়ক্রমে আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’

এ বিষয়ে জানতে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার পরিচালক অস্ট্রেলিয়া প্রবাসী আশিকুর রহমানের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি

অভিযোগের বিষয়ে জানতে শাকিব খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালেও বার্তাটি সিন করেও শাকিব খান কোনো উত্তর দেননি।

আশিকুর রহমান পরিচালিত ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটির শুটিং ২০১৭ সালে শুরু হলেও আজও শেষ হয়নি এর কাজ। কারণ হিসেবে শাকিব খানের অসহযোগিতা অভিযোগে উল্লেখ করেছেন সিনেমাটির প্রযোজক।

এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছিলেন শাকিব খান ও অভিনেত্রী শিবা আলী খান। এ ছাড়া অন্যান্যদের মধ্যে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, টাইগার রবি প্রমুখ।

বিক্রমপুর-মুন্সিগঞ্জ পরিষদের নেতৃত্বে রোকেয়া-বাধন

 

চাঁদনী আক্তার, কুবি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত বিক্রমপুর-মুন্সিগঞ্জ থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘ভ্রাতৃত্বের বন্ধন’ সংগঠনের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে । এতে সভাপতি হয়েছে লোকপ্রশাসন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী রোকেয়া আক্তার এবং সাধারণ সম্পাদক পদার্থ বিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বাধন।

বুধবার (১৫ মার্চ) সংগঠনের উপদেষ্টা ও লোক প্রশাসন বিভাগের প্রভাষক মিশকাত জাহান, সদ্য বিদায়ী সভাপতি সৌরভ তাবরিজি ও সাধারণ সম্পাদক মোঃ মুন্তাসির আহমেদ হৃদয়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি পদে আবু রায়হান, রাকিব রানা ও সানিয়া আক্তার নূর।
যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান। সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হাসান ও মোঃ সাব্বির হোসেন।

কমিটিতে অন্য সদস্যরা হলেন, প্রচার সম্পাদক মোঃ সেলিম, দপ্তর সম্পাদক মোঃ নাহিদ হোসেন, উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রাহমান, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শরিফ, উপ-অর্থ বিষয়ক সম্পাদক সোহান তালুকদার, ছাত্রী বিষয়ক সম্পাদক নূর নাহার হক এবং উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার।

কমিটিতে সহ সম্পাদক হিসেবে আছেন সাব্বির সিয়াম প্রধান, মোঃ জাহিদ ও সাব্বির।

প্রসঙ্গত, আগামী এক বছরের জন্য উক্ত সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।

বেগম জিয়াকে পদক দেওয়া কানাডীয়ান সংস্থার প্রধান গ্রেপ্তার

 

ডেস্ক রিপোর্টঃ

একজন নারীকে পাঁচবার যৌন নিপীড়ন এবং দুইবার আটকে রাখার অভিযোগে কানাডার টরন্টোর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের (সিএইচআরআইও) প্রতিষ্ঠাতা। তার নাম যোশে মারিও গুইলোম্বো (৬৪)।

বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা দিয়ে ব্যাপক আলোচনায় এসেছিল সিএইচআরআইও।

কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি) নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, গুইলোম্বোর বিরুদ্ধে যৌন নিপীড়ন এবং জোরপূর্বক বন্দী করার অভিযোগ আনা হয়েছে। গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে টরন্টো পুলিশ। অলাভজনক প্রতিষ্ঠান সিএইচআরআইও বলছে, মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণ করে তারা।

পুলিশের মুখপাত্র ভিক্টর কোয়াং সিবিসি নিউজকে জানান, গুইলোম্বোকে সন্দেহ করা হচ্ছে। একটি প্রতিষ্ঠানের পরিচিত মুখ তিনি।

তিনি বলেন, গত ২৫ ফেব্রুয়ারি এবং ১ মার্চ অভিবাসন সংক্রান্ত পরামর্শ সেবা নিতে সিএইচআরআইও অফিসে যান ওই নারী। সেসময় তাকে যৌন নির্যাতন করেন গুইলোম্বো।

এ অভিযোগ নিয়ে সিএইচআরআইও’তে ফোন দিয়ে যোগাযোগ করে সিবিসি নিউজ। তবে কোনো মন্তব্য করেনি সংগঠনটি। তারা শুধু বলেছে, এগুলো কেবলই অভিযোগ।

গুইলোম্বোকে ১০০০-ফিঞ্চ এভিনিউতে টরন্টো ওয়েস্ট কোর্টে হাজির করার কথা ছিল। পুলিশ মনে করছে, আরও ভুক্তভোগী থাকতে পারেন।

গুইলোম্বোর ফেসবুক প্রোফাইলে দেখা যায়, মানবাধিকার কাজ এবং অভিবাসন নিষ্পত্তিতে সহায়তা করার জন্য অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি পেয়েছেন গুইলোম্বো।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে এক সংবাদ সম্মেলনে সিএইচআরআইও’র দেয়া ক্রেস্ট ও সনদ জনসম্মুখে আনেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি দাবি করেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা দিয়েছে সংগঠনটি।

সনদে দেখা যায়, সিএইচআরআইও’র ট্রিলিয়াম অ্যাওয়ার্ড হিসেবে ২০১৮ সালের ৩১ জুলাই খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ পুরস্কার দেয়া হয়েছে।

নোয়াখালীতে বিস্ফোরক মামলায় বিএনপি নেতা গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে ভাংচুর, বিস্ফোরক মামলায় এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মো.মাহফুজ (৪৫) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

বুধবার (১৫ মার্চ) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে,মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ভাংচুর ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

আজকের কুমিল্লার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিক কল্যাণ পরিষদের ফুলেল শুভেচ্ছা

 

স্টাফ  রিপোর্টার:

বৃহত্তর কুমিল্লার অন্যতম জনপ্রিয় পত্রিকা “দৈনিক আজকের কুমিল্লা”এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন  কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদ।

সোমবার (১৩ মার্চ সন্ধ্যায়) কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় আজকের কুমিল্লা পত্রিকা অফিসে সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস, সাধারণ সম্পাদক মনির হোসেন,দৈনিক আজà