All posts by jitu

মুরাদনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা সাপ্তাহ পালন

মুরাদনগর প্রতিনিধি:

“মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় মুরাদনগর উপজেলার কবি কাজী নজরুল মিলনায়তনে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণির আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস।

উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন ভূইয়া জনী। বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা ও সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কামান্ডার হারুন অর রশিদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন চৌধুরী, সায়মা সাবরিন, সেলিমগীর হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মুরাদনগর উপজেলা শাখার সভাপতি রেবেকা সুলতানা, সাধারন সম্পাদক জাকির হোসেন, সহ সভাপতি ফেরদৌস মিয়া প্রমূখ।

৪ দফা দাবিতে কুমিল্লায় ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

 

স্টাফ রিপার্টারঃ

বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মোতাবেক (মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার অধিকার নিশ্চিতসহ ৪ দফা দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১৩ মার্চ) বেলা সাড়ে দশটায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে মেডিক্যাল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ছাত্র সংসদ কুমিল্লার আয়োজনে এ মানববন্ধনের কর্মসূচি শুরু হয়।

দাবিগুলো হল- কোর্স কারিকুলাম সংশোধন,০৪ (চার) বছরের একাডেমিক কোর্স রেখে সাথে ১ (এক) বছরের ইন্টার্নশীপ পূনঃবহাল,উচ্চ শিক্ষার ব্যবস্থা করা,শূন্য পদে নিয়োগ ও নতুন পদ সৃজন।

উক্ত মানববন্ধনে কুমিল্লার সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন- শাওন, মেহেদী, মনির, জিয়া, সম্রাট, প্রত্যুষ, তামিম আহমেদ, ফয়েজসহ অনেকে। আরও বক্তব্য রাখেন জেলা বিডিএমএ সভাপতি আবুল কালাম আজাদ।

এসময় উচ্চ শিক্ষার সুযোগ প্রদান, শূন্য পদে নিয়োগ ও নতুন পদ সৃজনের ব্যপারে ছাত্রদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন- কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস এর শিক্ষক মোঃ আবদুল আউয়াল সরকার।

কুমিল্লার লাকসামে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজীসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসাম উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজীসহ ২ জন চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

১২ মার্চ রাতে উপজেলার মুদাফরগঞ্জ এলাকা থেকে ২ লক্ষ ৩১ হাজার ভারতীয় আতশবাজীসহ তাদেরকে আটক করা হয়। এসময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, লাকসামের কোন্ডা (উত্তরপাড়া) গ্রামের মৃত মোস্তফার ছেলে মোঃ শফিক (৩২) এবং মনোহরগঞ্জ উপজেলার জলিপুর (মাইজপাড়া) গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে মোঃ জিয়াউর রহমান (৩৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত ইজিবাইক ব্যবহার করে পার্শ্ববর্তী দেশ ভারত হতে আতশবাজীসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী বাংলাদেশে আনয়ন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মায়ের পরকীয়ায় বলি হওয়া সেই ভাই-বোনের দাফন সম্পন্ন

নোয়াখালী প্রতিনিধিঃ

ঢাকার রাজাবাড়ি গার্ডেন পার্কের সুইমিংপুলের পানিতে ডুবে মারা যাওয়া দুই ভাই-বোনের দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (১২ মার্চ) গভীর রাতে ময়না তদন্ত শেষে নোয়াখালী বেগমগঞ্জের নরোত্তমপুর গ্রামের নিজ পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে, গত শনিবার বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজাবাড়ি এলাকার ‘গার্ডেন পার্কে’ এ ঘটনা ঘটে।

নিহত হাফিজা আক্তার (৬) ও তানজিল হোসেন (৩) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নোরত্তমপুর গ্রামের তনু বেপারী বাড়ির রাজমিস্ত্রি মোখলেসুর রহমানের সন্তান।

নিহত শিশুদের পিতা মিরাজ জানান, তিনি গত ১ বছর যাবত পরিবার নিয়ে ঢাকার গন্দাবাগে বাসা ভাড়া করে বসবাস করে আসছেন।গত শনিবার তিনি কাজে যায়। কাজ থেকে সন্ধ্যায় ফিরে এসে দেখেন বাসায় তালা। কিছুক্ষণ পর তার ঠিকাদার তাকে ফোন করে বলে বরিশালের বাসিন্দা তার পাশের বাসার ইলেকট্রিক মিস্ত্রি জুলহাসের সাথে যোগাযোগ করার জন্য। তাকে ফোন করলে সে বলে কদমতলী যাওয়ার জন্য। সেখানে যাওয়ার পর একটি অ্যাম্বুলেন্স আসে। সে অ্যাম্বুলেন্সে আমার সস্তান হাফিজা আক্তার (৬) ও ছেলে তানজিল হোসেনের (৩) মরদেহ রাখা ছিল। সেখানে ছিল আমার স্ত্রী জিন্নাত বেগম ও তার পরকীয়া প্রেমিক জুলহাস। সেখানে আমার স্ত্রীর হাতে থাকা মোবাইল নিয়ে জুলহাস পালিয়ে যায়। পরে কেরানীগঞ্জ থানার পুলিশ এসে লাশ ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠায় ।

অপর এক প্রশ্নের জবাবে মিরাজ বলেন, তার স্ত্রীর সাথে জুলাশের পরকীয়া প্রেম ছিল। পরকীয়া প্রেমিক জুলহাসের সঙ্গে পার্কে ঘুরতে গিয়ে পরিকল্পিতভাবে বাচ্চা দুটিকে হত্যা করে পানিতে পড়ার নাটক সাজিয়েছে। তারা ২ জনে তার সন্তানদের হত্যা করে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে দুই শিশুর মা জানিয়েছে- জুলহাস নামে এক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক রয়েছে। পরকীয়া প্রেমিক জুলহাসের সঙ্গে সময় কাটাতে দুই শিশু সন্তানকে নিয়ে বিকেলে গদারবাগের বাসা থেকে রাজাবাড়ি গার্ডেন পার্কে যান। পার্কে ঢোকার পর জিন্নাত আরা দুই শিশুকে অরক্ষিত অবস্থায় ছেড়ে দিয়ে আড়ালে বেঞ্চে বসে জুলহাসের সঙ্গে প্রেমালাপে সময় কাটাতে থাকেন। তবে কীভাবে তার দুই সন্তান সুইমিংপুলের পানিতে পড়েছে তা জানেন না তিনি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান বলেন,এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত মাকে গ্রেফতার দেখানো হয়েছে। ঘটনার পর পালিয়ে গেছেন পরকীয়া প্রেমিক জুলহাস। ময়না তদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। পলতাক আসামিকে গ্রেফতারেন চেষ্টা চালাচ্ছে পুলিশ।

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে কুবিতে বঙ্গবন্ধু পরিষদের একাংশের মৌন মিছিল

 

কুবি প্রতিনিধিঃ

অছাত্র, বহিরাগত সন্ত্রাসী কর্তৃক কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থীদের উপর নির্মম হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মৌন মিছিল করেছে বঙ্গবন্ধু পরিষদের (সাইদুল-মুর্শেদ) একাংশ।

সোমবার(১৩ মার্চ) দুপুর সোয়া ১টায় বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশ থেকে প্রায় অর্ধশত শিক্ষকের অংশগ্রহণে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়।

মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা দাবি করে বঙ্গবন্ধু পরিষদের একাংশের নেতা ও সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। এই ক্যাম্পাসকে যেন অবিলম্বে নিরাপত্তা বিধান করে, এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হোক। বিশ্ববিদ্যালয় পরিবার যেন নির্বিঘ্নে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারে। প্রশাসন যেন এ বিষয়ে সুদৃষ্টি দেন। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের সামনে সাবেক ছাত্রলীগ নেতা খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের প্রধান আসামি বিপ্লব চন্দ্র দাস স্থানীয় যুবদল নেতা ও তার অনুসারীদের নিয়ে ৩ ছাত্রলীগ নেতার ওপর হামলা চালায়। পরে ক্যাম্পাসে প্রক্টরিয়াল বডির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে প্রক্টরের পদত্যাগ দাবি করেন ছাত্রলীগ নেতারা।

এছাড়া গত ১২ মার্চ ফের প্রক্টর ওমর সিদ্দিকীর অপসারণের দাবিতে বিভিন্ন বিভাগের অন্তত ৮ শতাধিক শিক্ষার্থী বিভিন্ন প্ল্যাকের্ড ও ব্যঙ্গচিত্র হাতে নিয়ে মানববন্ধন করেছে।

মানববন্ধনে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতার, অছাত্র এবং বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা, আহত শিক্ষার্থী এনায়েত উল্লাহ এবং মো. সালমান চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, সার্বক্ষণিক নিরাপত্তা প্রদানপূর্বক নিরাপদ ক্যাম্পাস সুনিশ্চিত, এবং হামলায় ইন্ধনদাতা হিসেবে বিশ্ববিদ্যায়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীর অপসারণের দাবি জানান শিক্ষার্থী।

চার লাখ টাকা চুক্তিকে চালককে জবাই করে হত্যা, গ্রেফতার ৮

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালক আব্দুল হাকিমকে (৩৫) জবাই করে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার (১১-১২ মার্চ) বিকেলে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার (১৩ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে এক প্রেস কনফারেন্সে এই তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন,সদর উপজলার পশ্চিম চরমটুয়া গ্রামের মো.মমিন উল্যার ছেলে মো.মহিন (২৭),পশ্চিম মাইজচরা গ্রামের রেজিয়াগো বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে মো.কামাল ওরফে কামাল ডাকাত (৩৮), হারুন মোল্লা বাড়ির আনোয়ারুল হক নশুর ছেলে মো.আজাদ হোসেন (৩২), পশ্চিম চরমটুয়া গ্রামের অজি উল্যাহ পাটোয়ারী বাড়ির শাহজাহানের ছেলে রিপু মিয়া (২১) আক্কাস সওদাগর বাড়ির আক্কাস সওদাগরের ছেলে জাহিদ হাসান (২৮), পশ্চিম চরমটুয়া গ্রামের মাহফুজের বাপের বাড়ির মো.সেলিমের ছেলে সোহেল হোসেন ওরফে শাকিল (২৪), একই গ্রামের দোকান বাড়ির মকবুল আহমেদের ছেলে মমিন উল্যাহ (৩৭),পাটোয়ারী বাড়ির অজি উল্যার ছেলে নূর আলম মিস্ত্রি (৫৫)।

প্রেস কনফারেন্সে পুলিশ সুপার জানায়, ঘটনার মূল পরিকল্পনাকারীর সাথে ভিকটিম নিহত সিএনজি চালক আব্দুল হাকিমের সাথে পূর্ব শক্রতা ছিল। একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা চলমান রয়েছে। পরিকল্পনাকারী পূর্ব শক্রতার প্রতিশোধ নেওয়ার জন্য আব্দুল হাকিমকে হত্যার পরিকল্পনা করে। তার পরিকল্পনার অংশ হিসেবে অর্থের লোভ দেখিয়ে আব্দুল হাকিমের সিএনজির মালিক মহিমকে ব্যবহার করা হয়। ঘটনার দিন রোববার (২৬ ফেব্রুয়ারি) পূর্ব পরিকল্পনা হিসেবে মহিম তার বাড়িতে কামাল, রিপু, মোমেন,নূর আলমসহ আরো কয়েকজনকে (তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না) নিয়ে অবস্থান করে। মহিম ভিকটিম আব্দুল হাকিমকে সিএনজি রাখার কথা বলে কৌশলে বাড়িতে ডেকে নেয়।

তিনি জানান, এরপর হাকিম মহিমকে সিএনজি জমা দেওয়ার সময় হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী অজ্ঞাত নামা আরো ৪-৫জন মিলে আকস্মিক ভিকটিমের মুখ বেঁধে ফেলে। পরবর্তীতে সকল আসামিরা ভিকটিমকে উপজেলার ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পশ্চিম চরমটুয়া গ্রামের সফিগঞ্জ বাজারের দক্ষিণ রাস্তার পূর্ব পাশে ইদ্রিস মিয়ার বাড়ির পিছনের ডগির ভিতরে নিয়ে হাত-পা বেঁধে জবাই করে। গ্রেফতারকৃত রিপু ও অপর একজন (নাম প্রকাশ করা যাচ্ছেনা) লাশ গোপন করার জন্য শাবল, কোদাল ও বস্তা নিয়ে যায়। একপর্যায়ে সকল আসামিরা মিলে মৃত্যু নিশ্চিতের পর ভিকটিমের লাশ বস্তার ভিতর ঢুকিয়ে মাটি চাপা দেয়।

পুলিশ সুপার আরো জানায়, তদন্তকালে আসামি সোহেলের ভাষ্যমতে আসামি রিপুর বাড়ি থেকে শাবল ও কোদাল উদ্ধার করা হয়। মামলার মূল পরিকল্পনাকারী হত্যাকান্ড সংগঠনের জন্য আসামি মহিনের সাথে ৪ লক্ষ টাকা চুক্তি করেছিলেন।

এছাড়া তিনি জানান, আসামি রিপু ও সোহেল ওরফে শাকিল হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। গত শনিবার ও গতকাল রোববার বিকেলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষ হলে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণ নেই, চাহিদার চেয়ে অনেক বেশি মজুদ আছে: তোফাজ্জল

 

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া বলেছেন: ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ইতিমধ্যে সব ধরণের নির্দেশনা দেয়া হয়েছে। সবমিলিয়ে রমজানকে সামনে রেখে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। কেউ অযৌক্তিকভাবে খাদ্যপণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এজন্য সারাদেশে কঠোরভাবে মনিটরিং করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

আজ রোববার ১২ মার্চ রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি একথা বলেন।

তিনি বলেন, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কোন কারণ নেই। চাহিদার চেয়ে অনেক বেশি পণ্য মজুদ রয়েছে।

মুখ্য সচিব বলেন, বিগত কয়েক বছরের চেয়ে এবার নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মজুদ সর্বোচ্চ। টিসিবি দু’ধাপে ন্যায্যমূল্যে খাদ্যপণ্য বিক্রি করবে। এসব কারণে খাদ্য দ্রব্যের মূল্য স্বাভাবিক থাকবে।

বৈঠকে এসময় পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতিসহ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও সেহেরি ও ইফতারের সময় বিদ্যুৎ যেন না যায়, সেই নির্দেশনা দেয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় গুঁড়া মসলায় নিষিদ্ধ রং ব্যবহার, কারখানা সিলগালা

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় নিম্নমানের গুঁড়া মসলায় নিষিদ্ধ রং ব্যবহারের অপরাধে একটি কারখানা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি সালাউদ্দিন নামের এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১২ মার্চ) বিকেলে জেলা শহরের টান বাজারে এ অভিযান চালান ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার নাহিদা আক্তার।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম। তিনি বলেন, টান বাজারের মা-বাবার দোয়া নামে একটি মসলার কারখানায় অভিযান চালানো হয়। মসলায় মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রঙের ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশ, মসলা প্রক্রিয়াকরণ স্থলের পাশেই গবাদি পশু পালন, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা, কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকাসহ বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় প্রতিষ্ঠানটি সাময়িক সিলগালা করা হয়। পাশাপাশি সালাউদ্দিন নামে মালিকপক্ষের একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নাঙ্গলকোটে বগি লাইনচ্যুত হয়ে ৭ ঘণ্টা রেল চলাচলে বিঘ্ন

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা-চট্টগ্রাম রেলপথে কুমিল্লার নাঙ্গলকোট-নাওটী রেলস্টেশনের মধ্যবর্তী বান্নগর মাজারসংলগ্ন এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়। রোববার সকালের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় সাড়ে ৭ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। ঘটনাটি তদন্তে কমিটি ঘটনা করা হয়েছে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মেইল (টু-ডাউন) ট্রেনের একটি বগি (১১তম কোচ) ভোর সাড়ে ৫টার দিকে লাইনচ্যুত হয়। চালক তাৎক্ষণিক বিষয়টি টের পেয়ে দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দুর্ঘটনায় কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি। সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ডাউন লাইন বন্ধ রেখে আপ লাইন দিয়ে ট্রেন চলাচল চালু রাখা হয়। তবে স্বাভাবিক ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। রেলওয়ে চট্টগ্রাম পূর্বাঞ্চলের বিভাগীয় কর্মকর্তারা দুর্ঘটনা কবলিত এলাকা সরেজমিন পরিদর্শন করেন।

রেলওয়ে চট্টগ্রাম পূর্বাঞ্চল বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মো. আবিদুর রহমান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মোহাম্মদ ইমরানকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগাররা

 

স্পোর্টস ডেস্কঃ

ইংল্যান্ডের মতো ক্রিকেট পরাশক্তি দলের বিপক্ষে যে কোনো ফরম্যাটে সিরিজ জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই খেলায় জয়ের মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে টাইগাররা।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটের জয়ে বল হাতে দুর্দান্ত পারফম্যান্স করেন মেহেদি হাসান মিরাজ। তিনি ৪ ওভারে মাত্র ১২ রানে ৪ উইকেট শিকার করেন। তার কারণেই ইংল্যান্ডকে ১১৭ রানে অলআউট করা সম্ভব হয়।

১১৮ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেন নাজমুল হোসেন শান্ত। তিনি ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে ৪৭ বলে তিন চারে ৪৬ রানের অনবদ্য ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার বিকেল ৩টায় খেলাটি শুরু হয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে মেহেদি হাসান মিরাজের অফ স্পিনে কুপোকাত ইংলিশরা।

২০ ওভারে ১১৭ রানেই অলআউট ইংল্যান্ড। বাংলাদেশ দলের হয়ে মিরাজ ৪ ওভারে মাত্র ১২ রানে ৪ উইকেট শিকার করেন। তার শিকার হয়ে একের পর এক সাজঘরে ফেরেন মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস ও ক্রিস জর্ডান।

একটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

এদিন শুরুতেই সাফল্য পান পেসার তাসকিন আহমেদ। তার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে হাসান মাহমুদের ক্যাচে পরিণত হন ডেভিড মালান। তিনি ৮ বলে ৫ রানে ফেরেন। তার বিদায়ে ২.২ ওভারে ১৬ রানে ভাঙেন ইংল্যান্ডের ওপেনিং জুটি।

এক উইকেটে ৫০ রান করে ভালো পজিশনেই ছিল ইংল্যান্ড ক্রিকেট দল। এরপর মাত্র ৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংলিশরা।

সাকিব আল হাসান, হাসান মাহমুদ ও মেহেদি হাসান মিরাজ একের পর এক তুলে নেন ফিল সল্ট, জস বাটলার ও মঈন আলীকে।

তাসকিনের পর ইংলিশ শিবিরে আঘাত হানেন সাকিব। তার হাতেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন ইংল্যান্ডের আরেক ওপেনার ফিল সল্ট। তিনি ১৯ বলে ২৫ রানে ফেরেন। তার বিদায়ে ৬.৩ ওভারে ৫০ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড।

এরপর ইংল্যান্ড শিবিরে আঘাত হানেন হাসান মাহমুদ। তার বলটি বুঝতেই পারেননি ইংল্যান্ড