All posts by jitu

বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের, হাসপাতালে আহত স্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

লক্ষ্মীপুরের কমলনগরে বাসচাপায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ মার্চ) বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের হাজিরহাট বাজার এলাকার নুরিয়া হাফিজিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুল মান্নান। তিনি ও তার স্ত্রী কমলনগর উপজেলার মতিরহাট সংলগ্ন চর কালকিনি কে আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তবে তার স্ত্রীর নাম জানা যায়নি। তারা উপজেলার নাছিরগঞ্জ এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, আবদুল মান্নান তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে কমলনগরের হাজিরহাটের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে আবদুল মান্নান ও তার স্ত্রী দুজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুল মান্নানকে মৃত ঘোষণা করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লায় আনন্দ টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

 

স্টাফ রিপোর্টারঃ

আনন্দ টিভির জন্মদিন আজ। প্রতি বছরের ন্যায় আজকেও কুমিল্লায় আনন্দ টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

সকাল (১১ মার্চ) বেলা ১১টায় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরান হোসেন ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সি‌নিয়র সাংবা‌দিক খায়রুল আহসান মা‌নিক, মীর শাহআলম, এম‌ ফি‌রোজ মিয়া, পেশাজী‌বি সাংবা‌দিক ফোরা‌মের সভাপ‌তি জোনা‌য়েদ শিকদার তপু,‌ দৈ‌নিক আজ‌কের কুমিল্লা প‌ত্রিকার সম্পাদক ইম‌তিয়াজ আজ‌মেদ জিতু, টে‌লি‌ভিশন সাংবা‌দিক ফোরা‌মের সাধারণ সম্পাদক হুমায়ুন ক‌বির জীবন, চ‌্যা‌নেল টো‌য়ে‌ন্টি‌ফো‌রের জা‌হিদুর রহমান, দেশ টি‌ভির সুমন ক‌বির, এ‌শিয়ান‌টি‌ভির আ‌জিজুর রহমান, এসএ টি‌ভির র‌ফিকুল ইসলাম।

আ‌লোচনা সভায় কু‌মিল্লা ফ‌টো সাংবা‌দিক ফোরা‌মের সভাপ‌তি ওমর ফারুকী তাপ‌সের সঞ্চালনায় স্বাগত বক্তব‌্য রা‌খেন আনন্দ টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সৈয়দ আহসান হাবীব পাখি। উপ‌স্থিত ছি‌লেন বাংলার আ‌লোড়‌নের বার্তা সম্পাদক হা‌বিবুর রহমান খান,কামরুজ্জামান, গণমাধ্যমকর্মী,সুশীল সমাজের প্রতিনিধিসহ শুভানুধ্যায়ীরা।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় আনন্দ টিভির সংবাদ,অনুসন্ধানী প্রতিবেদনসহ অনুষ্ঠান পরিচালনার প্রশংসা করেন বক্তারা।

কুবির পাহাড়ে পরপর আগুন লেগেই চলছে

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন পাহাড়ে এই নিয়ে পরপর তিনবার আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পূর্ব পাশের পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে, দুপুর ১২ টার সময় এই আগুনের সূত্রপাত হয়। পাহাড়ে ঝরে যাওয়া শুকনো পাতা থাকার কারণে খুব দ্রুত চারপাশে আগুন ছড়িয়ে পরে। দীর্ঘক্ষণ আগুন জ্বলে কালো বর্ণ ধারণ করেছে আশেপাশের গাছপালা। ফলশ্রুতিতে আতংক বিরাজ করে সাধারণ শিক্ষার্থীদের মাঝে। পরে ফায়ার সার্ভিসের ১০ জন কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পরপর আগুন লাগার বিষয়ে জানতে চাইলে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আগুন লাগার সাথে সাথে আমরা তাক্ষৎণিক পদক্ষেপ গ্রহণ করি এবং আজকেও আপনারা দেখতে পেয়েছেন ফায়ার সার্ভিস এসে আমাদের সহোযোগিতা করেছে। আগুনের ভয়াবহতা কাটার পর আমরা কিছু আলামত সংগ্রহ করেছি এবং পরিবর্তীতে এগুলো তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ মারুফ বলেন, আগুনের সংবাদ পাওয়ার পর পরই আমরা তাৎক্ষণিক সেখানে উপস্থিত হই। সেই সময় আগুনের ভয়াবহতা তেমন ছিলো না। যতটুকু ছিলো স্থানীয়দের সহযোগিতায় ও আমাদের ফায়ার বিটার দিয়ে সেই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছি। তবে উৎস দেখে ধারণা করা যায়, বিড়ি সিগারেটের উচ্ছিষ্ট অংশ থেকে এই আগুনের সূত্রপাত।

আগুনের এই ভয়াবহতা সম্পর্কে সংকোচ প্রকাশ করে বাংলা ১৫তম আবর্তনের শিক্ষার্থী মাহাবুর রহমান বলেন, বার বার আগুন লাগার এই ঘটনাগুলো আমাদের মাঝে দুশ্চিন্তা সৃষ্টি করে। প্রশাসনের উচিত বড় কিছু হওয়ার আগে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং যে বা যাহারা এর সাথে জড়িত তাদের শাস্তির আওতায় আনা।

তারেক রহমানের নেতৃত্বে শেখ হাসিনার পতন হবে: শাহজাহান

 

নোয়াখালী প্রতিনিধিঃ

বিএনপির ভাইস চেয়ারম্যান মো.শাহজাহান বলেছেন, যাদের ঈমান আছে আল্লাহ তাদেরকে শক্তি দেয়। হাসিনা ক্ষমতায় থাকার জন্য যতই ষড়যন্ত্র করুক হাসিনা ক্ষমতায় টিকতে পারবেনা। তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন, সে আন্দোলনের মধ্যে হাসিনার পতন হবে। একবার পয়সালা হয়েছে। দেশে স্বাধীনতা যুদ্ধে ডাক দেওয়ার কথা ছিল কার, শেখ মুজিবুর রহমানের। কিন্তু পাকিস্তানি হানাদের কাছে তিনি স্যালেন্ডার করলেন। দেশে স্বাধীনতার ডাক দেওয়ার কেউ ছিলনা। ঊনার নেতারা চশমা নিয়ে গেলেন। সেদিন কি দেশ বসেছিল। বেঈমান আমরা বিদ্রোহ করলাম। এ কন্ঠকার, এ আওয়াজ কার,এ আওয়াজ জিয়াউর রহামেনর। এ আওয়াজ দিয়ে বিএনপি দেশ স্বাধীন করেছিল।

শনিবার (১১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে নোয়াখালীর মাইজদীর চীফ জুডিসিয়াল কোর্টের সামনে আয়োজিত মানববন্ধনে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারা দেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, বেগম খালেদা জিয়াসহ রাজবন্দীদের মুক্তি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনুরুদ্ধারে ১০ দফা দাবিতে জেলা বিএনপিও সহযোগী সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।

তিনি বলেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। বিএনপি ভুয়া সার্টিফিকেটধারী মুক্তিদ্ধোদের দল নয়। মুক্তি নেয়,সংগ্রাম নেই, শুধু ইন্ডিয়া থেকে ঘুরে এসে (শ্বশুর বাড়ি) বলবে যে আমি মুক্তিযোদ্ধা হয়ে গেলাম। বিএনপি সেই মুক্তিযোদ্ধাদের দল নয়। যার কারণে আমরা মুক্তিযোদ্ধারা বিএনপিকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। মানুষের কথা চিন্তা করে আমাদেরকে রাজনীতি করতে হয়।

বিএনপির এ কেন্দ্রীয় নেতা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন,সময় খুব সংকীর্ণ। এ অল্প সময়ের মধ্যে সিন্ধান্ত নিতে হবে কি করতে হবে। আর যদি সরকার সিন্ধান্ত নিতে প্রতারণা করে তাহলে আমরা বসে থাকবনা। তাহলে লড়াই করে সরকার হটানোর হবে। বিএনপি লড়ায়ের দল,আন্দোলনের দল,সংগ্রামের দল।

শাহজাহান দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন, আজকে দোকানে চায়ের আড্ডায় অনেকে অনেক কথা বলতে পারেন। মনে রাখবেন ঘোষণা হয়ে গেছে। বাবা প্রেসিডেন্ট মা প্রধানমন্ত্রী পৃথিবীতে এমন কোনো ইতিহাস আছে। আগামীতে ছেলেও প্রধানমন্ত্রী হবে। এ সময় তিনি, রোজার মাসে ইফতার ও সেহরির সময় সরকারের হটানোর জন্য দোয়া করতে নেতাকর্মিদের প্রতি আহ্বান জানান।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী ও নোয়াখালী ৫ আসনের সাবেক সংসদ সদস্য হাসনা জসীম উদদীন মওদুদ, জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট জাকারিয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরণ, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল,জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সাবের আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু প্রমূখ।

অসুস্থ্ শিশুদের সহায়তার জন্য বিশ্বকাপ ফাইনালের গ্লাভস বিক্রি করে দিলেন মার্টিনেজ

 

স্পোর্টস ডেস্কঃ

কাতার বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারের সময় এমিলিয়ানো মার্টিনেজের হাতে থাকা গ্লাভস জোড়া এবার নিলামে বিক্রি করা হয়েছে। ক্যানসার আক্রান্ত শিশুদের সহায়তায় ‘গোল্ডেন গ্লাভসজয়ী মার্টিনেজ তার হাতের মূল্যবান ও স্মৃতিময় গ্লাভস জোড়া নিলামে তুলেছিলেন।

শুক্রবার মার্তিনেজের গ্লাভস নিলামে ৪৫ হাজার ডলারে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ লাখ ১৯ হাজার টাকা। এই অর্থ পাবে আর্জেন্টিনার গ্রারাহান হাসপাতালের ক্যানসার ওয়ার্ড।

নিলামের সময় মার্টিনেজ বলেছেন, ‘বিশ্বকাপের গ্লাভস দান করে সাহায্যের সুযোগ পাওয়ায় আর দ্বিধা করিনি। কারণ এতে বাচ্চাদের উপকার হবে।’

গত ফেব্রুয়ারিতে গ্লাভস জোড়া নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন মার্টিনেজ। তখন সেই গ্লাভসে অটোগ্রাফও দেন।

মার্টিনেজ আরও বলেন, ‘বিশ্বকাপ ফাইনাল তো আর প্রতিদিন হয় না, তাই গ্লাভস জোড়া বিশেষ কিছু। কিন্তু আমার ঘরে এটা ঝুলে থাকার চেয়ে শিশুদের বেশি সাহায্য করবে সেটিই ভালো।’

সূত্র: এএফপি

কুবিতে “সেলস ফান্ডামেন্টালস” সেমিনার

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মার্কেটিং বিভাগের আয়োজনে শিক্ষার্থীদের জন্য সেলস ফান্ডামেন্টাল’স সেমিনার অনুষ্ঠিত হয়। শনিবার (১১ মার্চ) সকাল ১০ টায় ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

মার্কেটিং বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী রবিন হোসাইন ও জাফরিন চৌধুরীর সঞ্চালনায় এ সময় সেমিনারে কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান এবং রিসোর্স পার্সন হিসেবে ছিলেন আরলা ফুডস লিমিটেড এর এরিয়া সেলস ম্যানেজার হাসানুল আসকার, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর ব্রাঞ্চ ম্যানেজার মো. শামসুজ্জামান। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে কিভাবে সিভি ড্রপ করবে, সারসরি ভাইবা ও লিখিত পরিক্ষা সম্পর্কে ধারণা দেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্যে ১১ তম ব্যাচের শিক্ষার্থী সোহরাব উদ্দিন সোহান বলেন, বিশ্ববিদ্যালয়ে আমরা সফট স্কিল শিখি, কিন্তু জীবনে সফল হতে হলে দরকার যোগাযোগ দক্ষতা।

রিসোর্স পার্সন শামসুজ্জামান বলেন, যারা সেলস নিয়ে কাজ করতে ইচ্ছুক তারা মার্কেটিং এর শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ না অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা এখানে কাজ করতে পারে যদি সে তার শতভাগ প্রচেষ্টা দেয়। তিনি আরও বলেন,আমাদের সেলসকে আনন্দ হিসেবে নিতে হবে। সেই সাথে সবার প্রতি বিশ্বাসবোধ জাগ্রত করতে হবে।

কো-অর্ডিনেটর মাহফুজ রহমান বলেন, মানুষের দুঃখ একা একা ভোগ করতে হয়, কিন্তু সফলতার বিষয়টা সবাই উপভোগ করে। তিনি আরও বলেন, আমি চাই আমাদের শিক্ষার্থীরা সেলসে যাওয়ার আগে যাতে একটা ধারণা পায় সে জন্য এই সেমিনার। সেলস হচ্ছে একটা আর্ট। সবাই এই জায়গায় থাকতে পারে না। সেলস সম্পর্কে শিক্ষার্থীদের একটা খারাপ ধারণা আছে তা দূর করার লক্ষ্যেই এ আয়োজন।

এছাড়াও উপস্থিত ছিলেন আরলা ফুডসের সিনিয়র টেরিটরি অফিসার মাহ্ফুজুর রহমান, বার্জার পেইন্টস এর সিনিয়র টেরিটরি ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন ও আরলা ফুডসের টেরিটরি সেলস অফিসার তাজউদ্দিন তারেকসহ মার্কেটিং বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

অতীতের মতো একই কায়দায় নির্বাচন করতে চায় সরকার : মির্জা ফখরুল

 

ডেস্ক রিপোর্টঃ

সরকার অতীতের মতো একই কায়দায় নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১১ মার্চ) সকালে নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মানববন্ধনে একথা বলেন তিনি।

মির্জা ফখরুল জানান, হাসিনা সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচনে যাবে না বিএনপি। মানুষকে বোকা বানিয়ে নির্বাচন করতে চাইলে জনগণ উত্তাল তরঙ্গের মতো সরকারকে ভাসিয়ে নিয়ে যাবে।

সম্প্রতি ঘটা বিস্ফোরণ সহ সব ঘটনার দায় সরকারের বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এসময়, আগামী ১৮ মার্চ সকল মহানগরে ১০ দফা বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেন তিনি।

রাজধানীতে যাত্রাবাড়ী থেকে টঙ্গীর আবদুল্লাহপুর ব্রিজ পর্যন্ত ২৪ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন কর্মসূচি শুরু করেছে বিএনপি। সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে দলটি আজ এ মানববন্ধন করছে। বেলা ১১টায় শুরু হওয়া মানববন্ধন চলবে দুপুর ১২টা পর্যন্ত।

বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট গত ২৪ ডিসেম্বর থেকে যুগপৎ কর্মসূচি পালন করে আসছে। আজকের মানববন্ধন কর্মসূচিও একযোগে পালন করছে বিএনপিসহ বিভিন্ন দল ও জোট। রাজধানীর পাশাপাশি সারা দেশের সব জেলা ও মহানগরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার মানববন্ধন চলছে।

বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে।

চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং

আন্তর্জাতিক ডেস্কঃ

চীনের তৃতীয়বারের মতো দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট শি জিনপিং নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিলেন কমিউনিস্ট পার্টির নেতা লি কিয়াংকে (৬৩)।

শনিবার সকালে বেইজিংয়ে দেশটির পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসে নতুন প্রধানমন্ত্রী হিসেবে লি কিয়াংয়ের মনোনয়ন প্রস্তাব দেন। এর আগে ২০১৩ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন লি কেকিয়াং। তারই স্থলাভিষিক্ত হলেন লি কিয়াং। খবর দ্য গার্ডিয়ানের।

শি জিনিপিং পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক থাকাকালীন ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ছিল লি কিয়াং।

তা ছাড়া চীনের সবচেয়ে বড় শহর সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির প্রধানও ছিলেন লি কিয়াং।

গত অক্টোবরে চীনা কমিউনিস্ট পার্টির কাউন্সিলে লি কিয়াংকে পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে দ্বিতীয় শীর্ষ পদে আনা হয়। তখনই ধারণা করা হয়েছিল পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি।

অন্যদিকে পাঁচ বছর করে দুই মেয়াদে দায়িত্ব পালনকারী বর্তমান প্রধানমন্ত্রী কেকিয়াং আগামী সোমবার অবসর নেবেন।

২০১৩ সালে যখন কেকিয়াং প্রধানমন্ত্রী হন, কিছুটা উদারপন্থি হিসেবে পরিচিত এই নেতা চীনের রাজনৈতিক-সামাজিক পরিসরে পরিবর্তন আনতে কাজ করবেন এমনটিই প্রত্যাশা ছিল।

পশ্চিমা বিশ্লেষকরা অনেকে আশাবাদ ব্যক্ত করেছিলেন। কিন্তু বলা হয়, প্রেসিডেন্ট শি জিনপিং নানাভাবে তার ক্ষমতা খর্ব করে দিয়েছিলেন।

কুমিল্লা সেনানিবাসে প্রভাতী ইন্সুরেন্স স্বাধীনতা দিবস কাপ গলফ টুর্ণামেন্ট সম্পন্ন

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সেনানিবাসে ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে ১৫তম প্রভাতী ইন্সুরেন্স স্বাধীনতা দিবস কাপ গলফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্ণামেন্টে এসময় শতাধিক গলফার অংশগ্রহণ করেন।

শনিবার (১১ মার্চ) সকাল ৯টায় ময়নামতি গলফ কান্ট্রি ক্লাবের মাঠে রঙ্গিন বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের সভাপতি এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ মাইনুর রহমান, এসইউপি, এডব্লিউসি, পিএসসি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক এবং ভাইয়া গ্রুপ অব ইন্ড্রাষ্টিজ লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন মামুন।

টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জিওসি মো: মাইনুর রহমান এবং প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর শাখাওয়াত হোসেন মামুন।

ইউনিটি অফ কুমিল্লা ২০০১ ব্যাচের প্রাণবন্ত মিলনমেলা

নাছরিন আক্তার হীরা:
ইউনিটি অফ কুমিল্লা এসএসসি ২০০১ বন্ধুদের অংশগ্রহণে ম্যাজিক প্যারাডাইজ পার্কে সারাদিনব্যাপি মহামিলন মেলার আয়োজন করা হয়। এ মিলনমেলায় প্রায় এক হাজার ৩ শত জন বন্ধু অংশগ্রহণ করেছেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। হুজুর সাইফুল কোরআন তেলাওয়াত করেন। এরপর পবিত্র গীতা পাঠ করেন অপূর্ব দত্ত।এরপরই সবাই সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে ভাষা শহীদ ও ২০০১ ব্যাচের মৃত বন্ধু ও বিধবা বান্ধবীদের স্বামীদের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়।

এরপর মিলনমেলার উদ্বোধনী ঘোষণা করা হয়। উদ্বোধনের পর গ্রুপের স্লাইড প্রদর্শন ও প্যানেল এবং আয়োজক কমিটির পরিচিতি করা হয়। এরপর শুরু হয় ব্লাড ডোনার গ্রুপ ও অন্যান্য বন্ধুদের শুভেচ্ছা বক্তব্য। এরপর নৃত্য পরিবেশন করেন ত্রিধরা ক্রুজের সন্তান। এরপর ইসলামী সংগীত পরিবেশন করেন তানজীব আবদুল্লাহ’র সন্তান। পরে অন্যান্য বন্ধুদের খালি গলায় গান,কৌতুক পরিবেশন অনুষ্ঠিত।