All posts by jitu

সময় টিভির বার্তা প্রধাণের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার:

সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লার কর্মরত সাংবাদিকরা।

  সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় প্রধাণ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক ও বাংলাভিশন, আমাদের সময়ের স্টাফ রিপোর্টার সাইয়িদ মাহমুদ পারভেজ, এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি খায়রুল আহসান মানিক, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি কাজী এনামুল হক, সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপস, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ও একুশে টিভির প্রতিনিধি হুমায়ুন কবির রনী, দেশরুপান্তরের প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির ও বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু।

প্রতিবাদ সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সময় টিভির ইসতিয়াক আহমেদ ও বাহার রায়হান।

প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জিটিভির প্রতিনিধি সেলিম রেজা মুন্সি, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসাইন, প্রথম আলোর আলোকচিত্রী এম সাদেক, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার খোকন চৌধুরী, দৈনিক সমকালের আলোকচিত্রী এন কে রিপন, কুমিল্লা ফটোসাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও জাগরণী টিভির প্রতিনিধি আশিকুর রহমান, বাংলা টিভির প্রতিনিধি আরিফ মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধির তানভীর দীপু, দৈনিক রুপসী বাংলার সাইফুল সুমন, দৈনিক বাংলা ও নিউজবাংলা২৪ এর প্রতিনিধি মাহফুজ নান্টু, দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার উজ্জ্বল হোসেন বিল্লাল, এশিয়ান টিভির প্রতিনিধি আজিজুর রহমান, যায় যায় কালের প্রতিনিধি শাহ ইমরান, আমাদের সময় ডট কমের প্রতিনিধি রুবেল মজুমদার, দুর্নীতির সন্ধানের প্রতিনিধি ম্যাক রানা, মোহনা টিভির প্রতিনিধি আব্দুল মোতালেব নিখিল, চ্যানেল বাংলাদেশের বি এম মহিউদ্দিন, সাপ্তাহিক আমোদের স্টাফ রিপোর্টার মো: শরীফ, ৭১ টেলিভিশনের ক্যামেরাপার্সন সোহাগ, ডিবিসির ক্যামেরাপার্সন বিপ্লব হাসান, গণমুক্তির প্রতিনিধি মহিউদ্দিন আকাশ, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি সাফি, চ্যানেল এস এর প্রতিনিধি রাজীব সাহা, পথিকৃত কুমিল্লার রিপোর্টার আব্দুর রহমান সাইফ প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। ৫ থানার পুলিশ বাড়িতে গিয়ে তার পবিবারকে হয়রানি করছে যা তারা পারেন না। এই ঘটনার পুনরাবৃত্তি হলে প্রশাসনের নিউজ বয়কটেরও হুশিয়ারি প্রদান করেন বক্তারা।

বক্তারা আরো বলেন, সত্য ঘটনা প্রচার করতে গিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যে মামলার আসামি হওয়ার বিষয়টি অত্যন্ত ঘৃণ্যকর। অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্ত গণমাধ্যমের পথ মসৃণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

 

 

সদরে পৃথক অভিযানে ২৪ কেজি গাঁজাসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় পৃথক দুইটি অভিযানে ২৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

র‌্যাব এর একটি আভিযানিক দল গত ৫ ফেব্রুয়ারী বিকালে কুমিল্লা সদরের জালুয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের মোগলটুলী এলাকার মৃত. ফজলু মিয়া’র ছেলে মোঃ শাহজাহান ভূঁইয়া (৪৫)।

পৃথক আরেকটি অভিযানে র‌্যাব এর একটি আভিযানিক দল গত ৫ ফেব্রুয়ারী রাতে সদরের টিক্কারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের রাজমঙ্গলপুর গ্রামের মোঃ খোকন মিয়ার ছেলে মোঃ ইয়াছিন মিয়া (২২)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

চৌদ্দগ্রামে মহাসড়কের পাশ থেকে প্রতিবন্ধির মরদেহ উদ্ধার

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা গোল মানিক্য দীঘির দক্ষিণ পাশ থেকে মো: মীর হোসেন (৫০) নামে এক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করা হয়।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের পূর্বপাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার এসআই মো: কাউসার মিয়া বলেন, ‘মহাসড়কের বাতিসা এলাকা থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের একটি পা ভাঙ্গাসহ মাথায় গুরুতর আঘাতের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে, রোববার রাতে সড়ক দুর্ঘটনায় সে নিহত হয়েছে। সুরতহাল ও পরিচয় সনাক্তের পর স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।’

এ বিষয়ে নিহতের ছোট ভাই মোহাম্মদ হোসেন বলেন, ‘আমার বড় ভাই মীর হোসেন গত শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে যান। আত্মীয়-স্বজনদের বাড়ীসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেছি। মাঝেমধ্যেই তিনি বাড়ি থেকে এভাবে বের হয়ে আবার নিজে নিজে ফিরে আসতেন। তবে, এবার ফিরে না আসায় আমরা ফেসবুকে ছবি দিয়ে প্রচার চালিয়েছি। সোমবার সকালে পুলিশ মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার করেছে শুনে ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের লাশ সনাক্ত করি। তিনি প্রতিবন্ধী ছিলেন। তার সাথে কারো শত্রুতা ছিলো না। লাশ বাড়িতে নিয়ে এসেছি। বা’দ যোহর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।’

শালধর থেকে ১০১ কেজি গাঁজা ও ৩৫১০ পিস ইয়াবা উদ্ধার, দুই ভারতীয়সহ আটক ৩

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের শালধর এলাকা থেকে ১০১ কেজি গাঁজা ও ৩ হাজার ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় ভারতীয় দুই নাগরিকসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ৫ ফেব্রুয়ারী রাতে এ বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীগণ হলেন ভারতের ত্রিপুরা সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন কুলুবাড়ী গ্রামের হারুন মিয়ার ছেলে ফারুক হোসেন ওরফে সাদ্দাম (৩০), একই গ্রামের মোরশেদ মিয়া’র মাসুম মিয়া (২৩) এবং বাংলাদেশের কুমিল্লা সদরের চাঁনপুর গ্রামের মোঃ ইদ্রিস মিয়ার ছেলে গোলাম রাব্বি ইসলাম পাপ্পু (২০)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

নোয়াখালিতে থানার সামনে কিশোর গ্যাংয়ের হামলার শিকার সাংবাদিক, আহত ৫

 

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় সালিসি বৈঠক শেষে দুই পক্ষ থানা থেকে বের হলে এক পক্ষের ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটে। এ সময় মারামারির ছবি তুলতে গিয়ে সাংবাদিকসহ পাঁচজন হামলার শিকার হন।

আহত ব্যক্তিদের স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহত সাংবাদিকের নাম নুর উদ্দিন মুরাদ। তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি।

রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে থানার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক একটি ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই পক্ষকে নিয়ে বিকেলে কোম্পানীগঞ্জ থানায় সালিস বৈঠক করছিলেন উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ। ওই বৈঠকে এক পক্ষ থানার মধ্যে স্থানীয় ‘কিশোর গ্যাং’ সদস্যদের ডেকে আনে। সালিসে কথা–কাটাকাটির একপর্যায়ে মারামারিতে জড়ায় উভয় পক্ষ। এ সময় এক ব্যক্তিকে থানার ভেতর থেকে রাস্তার ওপরে এনে পেটাতে থাকে ওই কিশোরেরা। এ সময় ওই মারামারির ছবি তুলতে গেলে সাংবাদিক নুর উদ্দিনের ওপর হামলা চালায় তারা। তখন ওই সাংবাদিককে রক্ষা করতে গিয়ে স্থানীয় আরও চার-পাঁচজন আহত হন।

ভুক্তভোগী সাংবাদিক নুর উদ্দিন মুরাদ জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে হামলার পর ছুরিকাঘাতে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এম মিজানুর রহমান বলেন, থানার ভেতরে কোনো সমস্যা হয়নি। সালিস বৈঠকে আসা উভয় পক্ষের লোকজন থানার সামনে মারামারিতে জড়ান। এ সময় ছবি তুলতে গিয়ে একজন সাংবাদিকও হামলার শিকার হন। এ বিষয়ে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজে গুণীজন সংবধর্না ও নবীন বরণ

মোঃ আবুল খায়ের, মনোহরগঞ্জ:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের উদ্যোগে গুণীজন সংবধর্না ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ শাহজাহান ভূঁইয়ার সভাপতিত্বে ও কলেজ শাখার প্রভাষক মোঃ আবু মুসা’র সঞ্চালনায় দুপুরে প্রতিষ্ঠানের প্রাঙ্গনে  অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাহিদুল ইসলাম ।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহযোগী অধ্যাপক আরপিএইচ, পিএইচডি,  ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিজ্ঞানী ড. শাহ আলম ভূইয়া্।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি’র সভাপতি ও উত্তর হাওলা স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ এস এম শেখ কামাল, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য হাজী আবুল বাসার,শাহ শরীফ ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল মকবুল আহমেদ, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, বাইসগাঁও ইউপি চেয়ারম্যান ও অত্র  প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোঃ আলমগীর হোসেন বিএসসি, পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের শিক্ষানুরাগী অধ্যাপক মোঃ আবদুল হালিম।

কলেজ শাখার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রভাষক আবদুল কুদ্দুস হেলালী,কলেজ শাখার ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন সায়মা আক্তার ও জান্নাতুল মাওয়া সুলতানা।  এর আগে ষষ্ঠ  শ্রেণিতে ও একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।অতিথিদেরকে ফুল দিয়ে বরণ ও কোরান তেলওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে গুনীজন সংবধর্না ও নবীণ বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান : ইসলামী সমাজের আমীর

প্রেস বিজ্ঞপ্তি:

ইসলামী সমাজ চট্রগ্রাম বিভাগীয় অঞ্চল ১ এর উদ্যোগে- আই, ও জে ব্লক মাঠ, হালিশহর হাউজিং এস্টেট, চট্রগ্রামে অনুষ্ঠিত “কল্যাণ ও শান্তি সমাবেশে” ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন,সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মানব রচিত ব্যবস্থা গণতন্ত্র মেনে চলার মাধ্যমে মানুষ সৃষ্টিকর্তা আল্লাহর সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরংকুশ কর্তৃত্ব এবং তাঁরই আইনের আনুগত্যের পরিবর্তে মানুষের সার্বভৌমত্ব, আইন-বিধান ও কর্তৃত্বের মিথ্যা দাবির ভিত্তিতে মানুষের মনগড়া আইনের আনুগত্য স্বীকারের মাধ্যমে সৃষ্টিকর্তা আল্লাহর সাথে কুফর ও শিরক তথা আল্লাহর চরম অবাধ্যতা ও তাঁর সাথে অংশীদার স্থাপন করছে যার কারণে আল্লাহ্ রাব্বুল আলামীনের আযাব-গজব হিসেবে ক্ষমতা ও আধিপত্য বিস্তার নিয়ে মানুষে মানুষে চলছে সংঘাত ও সংঘর্ষ এবং তাদের জীবনে বিরাজ করছে চরম অস্থিরতা ও অশান্তি। গণতন্ত্র দেশবাসীকে বিভিন্ন দলে-উপদলে বিভক্ত করে সংঘাত ও সংঘর্ষের দিকে ঠেলে দিয়েছে।

তিনি বলেন,মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকায় সুদ ভিত্তিক অর্থনীতির কারণে প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বেড়ে চলছে এবং সাধারন মানুষ ক্রয় ক্ষমতা হারিয়ে মানবতের জীবন-যাপন করছে। দেশ ও জাতির এহেন নাজুক পরিস্থিতি এবং সংঘাতময় অবস্থা থেকে বাঁচতে হলে সকল ধর্মের লোকদের জন্য যার যার ধর্ম পালনের সুযোগ রেখে আল্লাহর নির্দেশিত ও তাঁরই রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সমাজ ও রাষ্ট্র থেকে মানব রচিত ব্যবস্থার মূলোৎপাটন করে সৃষ্টিকর্তা আল্লাহ্ প্রদত্ত ব্যবস্থা ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী সমাজের নেতা ও কর্মীগণ গণতন্ত্রসহ সকল মানব রচিত ব্যবস্থা, গণতন্ত্রের অধীনে নির্বাচন এবং সকল প্রকার সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেই ঈমান ও ইসলামের দাওয়াতের মাধ্যমে ঈমানদার ও সৎকর্মশীল লোক গঠন করে সমাজ ও রাষ্ট্রে ‘ইসলাম’ প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

গতকাল ৪ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় “মানব জীবনে দুর্ভোগ ও অশান্তির কারণ এবং কল্যাণ ও শান্তির উপায়” বিষয়ে ইসলামী সমাজের উদ্যোগে অনুষ্ঠিত “কল্যাণ ও শান্তি সমাবেশে” আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তাঁরই আইন-বিধানের প্রতিনিধিত্বকারী নেতা; ইসলামী সমাজের আমীর বলেন, যারা আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যেতে থাকবে তারা আখিরাতে আল্লাহর রহমতে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাত লাভ করবে।

তিনি আরো বলেন,“গণতন্ত্রের অধীনে নির্বাচন কিংবা সশস্ত্র লড়াই নয়! ঈমান ও ইসলামের দাওয়াতের মাধ্যমে মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে ঈমানদারগণের সমাজ গঠন আন্দোলনই ইসলাম প্রতিষ্ঠার একমাত্র পদ্ধতি।

ইসলাম প্রতিষ্ঠায় সকলকে তিনি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং দল-মত নির্বিশেষে সকলের জন্য ‘ইসলামী সমাজ’ নিরাপদ আশ্রয়স্থল একথার উল্লেখ করে তিনি সকলকে ইসলামী সমাজে শামিল হয়ে ইসলাম প্রতিষ্ঠার ঈমানী, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করার আহবান জানান।

সংগঠনের কেন্দ্রীয় নেতা; ঢাকা বিভাগীয় অঞ্চল ১ এর দায়িত্বশীল জনাব মুহাম্মাদ ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত “কল্যাণ ও শান্তি সমাবেশে” বক্তব্য রাখেন  মোঃ রমজান আলী, মোঃ রহুল আমিন, সৈয়দ মুহাম্মাদ কবীর, হাফিজুর রহমান, আমীর হোসেন, মোঃ নূরুদ্দিন ও চট্টগ্রাম অঞ্চল ১-এর বিভাগীয় দায়িত্বশীল মোঃ আজমূল হক প্রমূখ।

পাকিস্তান সুপারলীগে ৬ বলে ৬ ছক্কা হাঁকালেন ইফতিখার

স্পোর্টস ডেস্ক:

বিপিএল খেলতে এসে টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন পাকিস্তানের মিডল অর্ডার ইফতিখার আহমেদ। ১০ ম্যাচে করেছিলেন ৩৪৭ রান। ফরচুন বরিশালের হয়ে একটি সেঞ্চুরি ছাড়াও খেলেছিলেন ৩টি হাফ সেঞ্চুরির ইনিংস।

সেই ইফতিখারকে বিপিএল শেষ না করেই ফিরতে হয়েছে দেশে। কারণ, তিনি পাকিস্তান সুপার লিগ তথা পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে চুক্তিবদ্ধ। ১৩ ফেব্রুয়ারি শুরু হবে পিএসএলের এবারের আসর। তার আগে ক্রিকেটারদের ফ্রেশ রাখতে ৪ তারিখের মধ্যেই দেশে ফেরার তাগিদ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সে কারণে এরই মধ্যে দেশে ফিরে গেছেন ইফতিখার। ফিরেই বিপিএলের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন তিনি। পিএসএলের আনুষ্ঠানিক টুর্নামেন্ট শুরুর আগে এখন ফ্রাঞ্চাইজিগুলো প্রস্তুতি ম্যাচ খেলছে একে অপরের বিপক্ষে। সেখানেই ব্যাট হাতে রীতিমত ঝড় তুললেন তিনি।

পেশোয়ার জালমির বিপক্ষে আজ প্রস্তুতি ম্যাচ খেলতে নামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এই ম্যাচেই নিজ দেশের পেসার ওয়াহাব রিয়াজকে ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়েছেন ইফতিখার। ৫০ বলে অপরাজিত ৯৪ রান করেন ফরচুন বরিশালে খেলে যাওয়া এই ব্যাটার। তার ব্যাটে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান করে কোয়েটা।

বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলে গেছেন পেসার ওয়াহাব রিয়াজও। খুলনার হয়ে খেলতে খেলতেই তিনি শোনেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ক্রীড়ামন্ত্রী হয়েছেন রিয়াজ। দেশে ফিরে অবশ্য পিএসএলেই মনযোগি হলেন ওয়াহাব। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই তুমুল মার খেলেন তিনি। ইনিংসের একেবারে শেষ ওভারে গিয়ে ইফতিখারের হাতে টানা ৬ বলে ৬ ছক্কা হজম করলেন তিনি।

ইফতিখার ছক্কা মারা শুরু করেন মূলত আমির জামালকে টানা দুই ছক্কা মেরে। খুশদিল শাহের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন তিনি। ১৭তম ওভারে এসেই খুশদিল শাহকে আউট করেন ওয়াহাব। ৩৬ রানে আউট হন তিনি। ১৮তম ওভারে এসে আমির জামানকে চারবার বাউন্ডারির ওপারে নিয়ে আছড়ে ফেলেন।৪২ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন ইফতিখার। এরপরই যেন তারও পর অসুর ভর করে। একের পর এক ছক্কা হাঁকাতে শুরু করেন। ১৯তম ওভারের শেষ বলের আগের বলটিকেও ছক্কা মেরেছিলেন তিনি। তখনও যেন নিজের আসল রূপটা ধরে রেখেছেন। শেষ ওভারে ওয়াহাব রিয়াজ আসার সঙ্গে সঙ্গে সেই রূপ দেখাতে শুরু করেন। টানা ৬ বলে ৬টি ছক্কা হাঁকালেন তিনি। শেষ পর্যন্ত ৫০ বলে খেললেন অপরাজিত ৯৪ রান।