All posts by jitu

মারা গেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ

 

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আজ রোববার মারা গেছে। কূটনীতিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের জিও নিউজ এই তথ্য জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পারভেজ মোশাররফ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

পাকিস্তানের সাবেক এই সেনাশাসক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি আমেরিকান হসপিটাল দুবাইয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

পারভেজ মোশাররফের জন্ম ১৯৪৩ সালের ১১ আগস্ট, ব্রিটিশ ভারতের দিল্লিতে। তিনি ১৯৯৯ সালে নওয়াজ শরিফকে হটিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেন। গণ-আন্দোলনের মুখে পরে তিনি ক্ষমতা থেকে বিদায় নেন।

অশোকতলায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান দ্রব্যসহ ৫ জন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের অশোকতলায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালান দ্রব্যসহ ৫ জন চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। উক্ত অভিযানে ৫ লক্ষ ৩৭ হাজার ১০০ পিস ভারতীয় আতশজবাজি, ১৭ হাজার পিস ভারতীয় মেহেদী, ১৮ হাজার পিস ভারতীয় চকলেট, ১ হাজার ২৮০ পিস ভারতীয় তেল, সাড়ে ৩ হাজার পিস ভারতীয় পাউডার, ৭২০ পিস ওডওয়ার্ডস গ্রিপ ওয়াটার উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ৪ ফেব্রুয়ারী রাতে অশোকতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া চোরাকারবারিরা হলেন, কুমিল্লার বরুড়া উপজেলার হরিপুর গ্রামের সুরুজ মিয়া’র ছেলে মোঃ সোহেল (২৮); চান্দিনা উপজেলার বরকড়ি গ্রামের আবুল কালামের ছেলে মোঃ আরমান (২৭), সদরের শাসনগাছা (মাষ্টারপাড়া) গ্রামের লিটন মিয়া’র ছেলে মোঃ রনি হোসেন (২৬), একই গ্রামের মোঃ মনির হোসেনের ছেলে এমরান হোসেন (২৪) এবং খাগড়াছড়ি জেলার গুইমারা থানার জালিয়াপাড়া গ্রামের মৃত. হযরত আলীর ছেলে মোহাম্মদ হোসেন (২৮)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

মধ্যরাতে কুবির ছাত্রী হলে গ্যাস লিক, আতংকে হলের বাইরে শিক্ষার্থীরা

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে পরপর দুই মধ্যরাতে গ্যাস লাইন ফুটো হওয়ার ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি তারা। ফলে দ্বিতীয় দিনেও আতংক ছড়িয়ে পড়লে ছাত্রীরা হলের বাইরে চলে আসে। অনেক  গভীররাত পর্যন্ত হলের প্রায় সাড়ে ৩ শ শিক্ষার্থী এখনো হলের বাইরে অবস্থান করেন।

জানা যায়,  শুক্রবার রাত ১১টার দিকে গ্যাসের তীব্র গন্ধে আগুনের আতংক ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে। এসময় তারা হল থেকে থেকে বেরিয়ে চলে আসলে পরবর্তীতে গ্যাসের মূল সংযোগ বন্ধ করে দিলে তারা হলে প্রবেশ করে। পরদিন শনিবার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর কর্মীরা এসে নিরীক্ষা করে সংযোগ ফুটোর কোনো চিহ্ন খুঁজে পায়নি। এরপর শনিবার রাত সাড়ে ১১টায় আবারও হলে গ্যাসের গন্ধ পেয়ে আতংকে হল থেকে বেরিয়ে যায় তাঁরা। এদিনও মূল সংযোগ বন্ধ করে শিক্ষার্থীদের হলে পাঠিয়ে দেওয়া হয়। রাত ১২ টায় হলে প্রবেশ করে গ্যাসের গন্ধ পেয়ে আবারও আতংকে বাইরে বেরিয়ে আসে তারা।  এর আগে গত ৩১ জানুয়ারি হলের সাধারণ সভায় বিষয়টি জানানোও হয়েছিল। তবে কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নেয়নি।

হলের আবাসিক শিক্ষার্থী সুমাইয়া শিমু বলেন, কর্তৃপক্ষকে জানানোর পরও তারা কার্যকরী কোনো পদক্ষেপ না নিয়ে আমাদের জীবনকে হুমকির দিকে ঠেলে দিচ্ছে। যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। হল প্রশাসন কি এ দায়ভার নেবে?

শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ মো. সাহেদুর রহমান বলেন,  বাখরাবাদ গ্যাসের কর্মীরা এসে চেক করে গেছে। তারা কোনো ধরনের সমস্যা খুঁজে পায়নি। আগামীকাল এসে প্রতিটি জয়েন্ট চেক করবে তারা। আপাতত মূল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আর এই আতঙ্ক পার্শ্ববর্তী ফয়জুন্নেছা হলেও ছড়িয়ে পড়ে।

ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ১৯৫৯ সাল থেকে ২০২২ সালের সাবেক শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী পুর্ণমিলনী অনুষ্ঠিত হয়।

ধামতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মিঠুর সভাপতিত্বে ও মাহাবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মিলনমেলায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য,  সাবেক মন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সী । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল ।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আ’লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অবৈধ স্বৈরাচারী সরকারকে হটিয়ে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে : ড. খন্দকার মোশাররফ

স্টাফ রিপোর্টার:

সরকারের পতন সময় ঘনিয়ে এসেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, প্রবীন রাজনীতিক, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের ঊর্ধ্বগতি, দফায় দফায় গ্যাস,বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আর রাজনৈতিক প্রতিহিংসায় বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী গুম, হত্যা, মিথ্যা মামলা ও নির্যাতন, নিপীড়নের শিকার হচ্ছে। এত কিছুর পরও বিএনপি দুর্বল হয়নি, বরং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি শক্তিশালী হয়ে উঠেছে।

তিনি বলেন, আজকে মানুষের ভোটের অধিকার নেই। ভোটের প্রতি মানুষের অনীহা দেখা দিয়েছে। মানুষ ভোট দিতে এখন কেন্দ্রে যেতে চায় না। মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র ভূলুণ্ঠিত। সাধারণ মানুষের আস্থা নেই এই সরকারের ওপর। এটি একটি হাইব্রিড সরকার। স্বাধীন বাংলাদেশকে এই সরকার পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। সকল সেক্টরে আওয়ামী লীগের লোকজন অন্যায়, অত্যাচার, লুটপাট সবই করছে। এভাবে আর একটা দেশ চলতে পারে না। দেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে রাজপথের আন্দোলনের বিকল্প নেই। তাই আসুন আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই অবৈধ স্বৈরাচারী সরকারকে হটিয়ে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করি।

শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. মোশাররফ।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লায় এ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ভাবি আমিন উর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাঈদ।

কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, বিএনপি নেতা খলিলুর রহমান বিপ্লব ও নজরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন ভূইয়া শিশির, এডভোকেট জিয়াউদ্দিন জিয়া, সাবেরা আহমেদ আলাউদ্দিন, ড. খন্দকার মারুফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র আহবায়ক আকতারুজ্জামান।চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কলিমুল্লাহ সেলিম, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু।

সমাবেশকে কেন্দ্র করে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়। বিকাল ৩টার মধ্যেই সমাবেশ এলাকা টাউনহল মাঠ লোকারণ্য হয়ে যায় চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা এবং কুমিল্লা মহানগরের হাজার হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নেয়।

‘নভেম্বরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা’

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। আজ শনিবার দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন

নির্বাচন কমিশনার বলেন, ‘আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নভেম্বর মাসে তফসিল ঘোষণা করবে কমিশন।’ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৫০ থেকে ৭০টি আসনে ইভিএমএ নির্বাচন হতে পরে বলেও জানান আনিছুর রহমান।

তিনি আরও বলেন, ‘সম্প্রতি উপনির্বাচনে ঠাকুরগাঁওয়ে ৪৬ শতাংশ ভোট পড়েছে। তীব্র শীত উপেক্ষা করে মানুষ ভোট দিয়েছে। এটা আমাদেরকে উৎসাহিত করেছে। মানুষ ভোটে ফিরে আসছে। ভোটে আস্থা সৃষ্টি করা আমাদের বড় চ্যালেঞ্জ। আগের ভোটগুলোতে আস্থার সংকট সৃষ্টি হয়েছিল। সেই সংকট থেকে উত্তরণের জন্য আমরা চেষ্টা করছি।’

আনিছুর রহমান বলেন, ‘ভোটারদের ভোট দিতে উৎসাহিত করতে পারব—এ আশা নিয়েই আগামী নির্বাচনের আয়োজন করতে যাচ্ছি। আরও কিছু নতুন পদক্ষেপ নিয়ে কমিশন চিন্তা করছে। এখনই এগুলো জনসম্মুখে প্রকাশ করছি না। যথা সময়ে জানতে পারবেন। আমার বিশ্বাস বড় সব দল নির্বাচনে অংশ নেবে। অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে যা যা করা দরকার, সবই আমরা করব।’
নির্বাচন কমিশনার আনিছুর রহমান। ছবি: আমাদের সময়

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শরীযতপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান, পুলিশ সুপার সাইফুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজের নেতা, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতাদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করে কমিশনার আনিছুর রহমান। মাসব্যাপী বিভিন্ন ইউনিয়নে ক্যাম্প করে সাধারণ ভোটারের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র পৌছে দেওয়া হবে বলে জানানো হয় অনুষ্ঠানে।

বিয়ে করতে রাজস্থানে চলে গেলেন কিয়ারাও সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক:

অবশেষে বিয়ে করতে যাচ্ছেন বলিউডের তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। ভারতীয় গণমাধ্যম বলছে, সোমবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এর আগে আজ শনিবারই কনে কিয়ারা আদভানি মুম্বাই থেকে উড়ে গেলেন রাজস্থানের জয়সালমীরে। সেখানে সূর্যগড় হোটেলে বিয়ের ভেন্যু নির্ধারণ করেছেন তারা।

আজ এয়ারপোর্টে দেখা যায় কিয়ারাকে। এসময় তার সঙ্গে ছিলেন তার বাবা জগদীপ ও মা জেনেভিভ আদভানি। শনিবার কিয়ারার মেহেদি অনুষ্ঠান, ৬ ফেব্রুয়ারি বিয়ে। একেবারে সাদামাটা পোশাকে এয়ারপোর্টে দেখা যায় কিয়ারা আদভানিকে। এসময় তার পরনে ছিল সাদা রঙের টপ ও ট্রাউজার। তার ওপরে গোলাপী রঙের শাল জড়িয়েছিলেন অভিনেত্রী। পাপারাজ্জিদের ডাকে সাড়া দিয়ে হাসিমুখে পোজ দিতেও দেখা যায় এই অভিনেত্রীকে।

একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমটিকে বলেন, ‘৩ ফেব্রুয়ারি থেকে সূর্যগড় হোটেলে আসতে শুরু করেছে অতিথিরা। অতিথিদের বিভিন্ন পদের খাবার, লোক আয়োজনসহ নানাভাবে অপ্যায়ন করা হবে। আগামী ৭ ফেব্রুয়ারি চেকআউট করবেন তারা। করণ জোহর, শহীদ কাপুর, মীরা রাজপুতসহ অনেকে কিয়ারা-সিদ্ধার্থের বিয়েতে উপস্থিত থাকবেন।

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫৮৫ জনের

ডেস্ক রিপোর্ট:

বছরের প্রথম মাস জানুয়ারিতে ৫৯৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৫৮৫ জন নিহত এবং ৮৯৯ জন আহত হয়েছেন। সদ্যবিদায়ী মাসটিতে গড়ে প্রতি দিন সড়কে দুর্ঘটনায় প্রায় ২০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে তারা এ প্রতিবেদন করেছে বলে জানিয়েছে।

সমিতির প্রতিবেদনে দেখা গেছে, জানুয়ারি মাসে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় ৫৮৫ জন নিহত এবং ৮৯৯ জন আহত হয়েছেন। ২১৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৫ জন নিহত এবং ১১৪ জন আহত হয়েছেন। রেলপথে ৪৪টি দুর্ঘটনায় ৪৬ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন। নৌপথে ১৩টি দুর্ঘটনায় ১১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। নৌ দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন ৬ জন।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে রেলপথে ৪৪টি দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যু ও ৭৮ জন আহত হয়েছেন। নৌপথে ১৩ দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু ও একজন আহত এবং ছয়জন নিখোঁজ রয়েছেন।

প্রতিবেদনে দেখা গেছে, মোট দুর্ঘটনার মধ্যে পথচারীকে গাড়িচাপা দেওয়ার ঘটনা বেশি। এটি প্রায় ৫২ শতাংশ। গত বছরের জানুয়ারির চেয়ে এবার সড়কে দুর্ঘটনা ৫.৩ শতাংশ বেড়েছে। আহতের সংখ্যা বেড়েছে ১০.০৪ শতাংশ। তবে প্রাণহানি কমেছে ৪.৬ শতাংশ।

এতে বলা হয়, দুর্ঘটনার সবচেয়ে বেশি হয়েছে আঞ্চলিক মহাসড়কে। আর গত কয়েক বছর ধরেই মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যুর যে প্রবণতা দেখা যাচ্ছে, তা থেকে বের হওয়া যায়নি এবারো। এই মাসে সড়ক দুর্ঘটনার ২৭ দশমিক ৩২ শতাংশই মোটরসাইকেল সংশ্লিষ্ট। আর নিহতের এক-তৃতীয়াংশের বেশি ছিল বাইকআরোহী।

প্রতিবেদনে জানানো হয়, জানুয়ারিতে সড়কে ৫৮৫ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ দিনে মৃত্যু গড়ে ১৯ দশমিক ৫ জনের। এর মধ্যে ২০৫ জন মারা গেছেন মোটরসাইকেল দুর্ঘটনায়। অর্থাৎ যত মানুষ মারা গেছে, তাদের ৩৫ শতাংশ বাইকআরোহী।

এই এক মাসে সড়কে আহত হয়েছেন ৮৯৯ জন। এদের মধ্যে ১১৪ জন ছিলেন বাইকআরোহী। অর্থাৎ বাইক দুর্ঘটনায় পতিতদের হার অন্য দুর্ঘটনার তুলনায় অনেক বেশি।

যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সই করা প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ১৫৩ জন চালক, ৮৪ জন পথচারী, ৮০ জন নারী, ৪৬টি শিশু, ৪৬ জন শিক্ষার্থী ও ২৬ পরিবহণ শ্রমিক। এই মাসে ৯ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ৯ জন শিক্ষক, রাজনৈতিক দলের নেতাকর্মী আটজন, দুইজন প্রকৌশলী, দুইজন আইনজীবী এবং একজন সাংবাদিক মারা গেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২২ সালের জানুয়ারি মাসের তুলনায় চলতি বছরের জানুয়ারিতে সড়কে দুর্ঘটনার পরিমাণ ৫ দশমিক ৩ শতাংশ বাড়লেও প্রাণহানি কমেছে ৪ দশমিক ৬ শতাংশ। এই এক মাসে সবচেয়ে বেশি মৃত্যুর খবর পাওয়া যায় গত ১১ জানুয়ারি। সেদিন ৩০ জন মারা গেছেন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে ১৭ জানুয়ারি, ৩৫টি দুর্ঘটনায় মৃত্যু হয় ২০ জনের।

দুর্ঘটনা ঘটানো বা এর শিকার মোট ৮১৬টি যানবাহনের পরিচয় মিলেছে। এর মধ্যে ২৭.৩২ শতাংশ মোটরসাইকেল, ১২.৫ শতাংশ বাস, ২৪.৭৫ শতাংশ ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান ও লরি, ৫.০২ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস, ৫.৮৮ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ১৪.৫৮ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৯.৯২ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা।

মোট দুর্ঘটনার ৫১.৬০ শতাংশ পথচারীকে গাড়িচাপা দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ২২.২৫ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১২.৪৭ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া, বিবিধ কারণে ১১.৯৭ শতাংশ, ০.৬৭ শতাংশ যানবাহনের চাকায় ওড়না পেছিয়ে এবং ১.০১ শতাংশ ট্রেনের সঙ্গে যানবাহনের ধাক্কা।

দুর্ঘটনার বিশ্লেষণে দেখা গেছে, এ বছর মোট সংঘটিত দুর্ঘটনার ২৯.৫১ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩৮.৬১ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২৪.৪৫ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এ ছাড়া সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৫.২২ শতাংশ ঢাকা মহানগরীতে, ১.১৮ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও ১.০১ শতাংশ রেলক্রসিংয়ে সংঘটিত হয়েছে।

হানিফ ফ্লাইওভারে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর সায়েদাবাদের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে মেয়র মোহম্মদ হানিফ ফ্লাইওভারে দ্রুতগামী বাসের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রাকিব হাসান (৩০)।

এ খবর নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাকিব হাসান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করি।
তিনি জানান, নিহতের কাছে থাকা কাগজপত্র থেকে তার নাম-পরিচয় পাওয়া যায়। তিনি যাত্রাবাড়ীর ধলপুর ৭/১/এ নম্বর বাসায় থাকতেন।

এই ঘটনায় সিসি ক্যামেরা দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান এসআই।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর আলম জানান, দুপুর দুইটার দিকে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্ত্রীকে কু-প্রস্তাব দেওয়ায় বন্ধুকে খুন, স্বামীসহ আটক ৩

ডেস্ক রিপোর্ট:

বরিশাল নগরীতে শাহীন মোল্লা (৩৮) নামের এক দোকানির মরদেহ উদ্ধার à