All posts by jitu

আন্দোলনের মধ্য দিয়ে আ’লীগের কালো হাত ভেঙে দেওয়া হবে : শাহজাহান

 

ইসতিয়াক আহমেদ:

আওয়ামীলীগ বলে আমাদের আন্দোলনের হাত ভেঙ্গে দিবে। আমরা বলি আন্দোলনের মধ্যে দিয়ে আমরা এই সরকারের কালো হাত ভেঙ্গে দিব। এই সরকার অল্প সময়ের মধ্যে বিদায় নিবে। দরকার পড়লে আমাদের আরো কর্মীরা শাহাদাত বরণ করবে, তারপরও এই সরকারকে আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করবো। কুমিল্লায় ১০ দফা দাবির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান।

বুধবার বিকেলে কুমিল্লা জেলা বিএনপির কার্যালয়ের সামনে ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে ১০ দফা দাবি আদায়ে কুমিল্লা জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এই সময় তিনি আরো বলেন, যদি স্বেচ্ছায় এই সরকার পদত্যাগ না করে তাহলে এই সরকারকে বাধ্য করা হবে পদত্যাগ করার জন্য। এই সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপির আন্দোলন বন্ধ করা হবে না। দেশের মানুষ শুনতে চায় কবে হাসিন পদত্যাগ করবে? আমরা আন্দোলনের মধ্যে দিয়ে এই স্বৈরাচারী সরকারের পতন করবো।

সমাবেশে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিমউদ্দিন জসিম, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা-৪ আসনের সাবেক সাংসদ ইঞ্জি: মঞ্জুরুল আহসান মুন্সি, কুমিল্লা-১০ আসনের সাবেক সাংসদ গফুর ভূঁইয়া উপস্থিত ছিলেন

দেখে দেখে সেই টিউশনই করিয়েছি যেগুলো আমার জুডিশিয়ারির কাজে লাগবে :তাফসীর

 

চাঁদনী আক্তার, কুবি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আইন ১১-তম ব্যাচের শিক্ষার্থী তাফসীর হোসেন ১৫-তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ১১-তম হয়ে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

তাফসীরের বাড়ি কুমিল্লার লালমাই উপাজেলায়।চার ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় এস এস সি এবং ছোট শরীফ পুর ডিগ্রী কলেজ থেকে এইচ এস সি পাশ করেন। মা একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা ছিলেন এবং বাবা পেশায় কৃষক। ২০১৮ সালের আগস্টে মা মৃত্যুবরণ করেন। মায়ের অনুপস্থিতিতে আমার বড় বোনের অনুপ্রেরণায় তিনি এগিয়ে যান। নিজেই পরিবারের প্রধান হয়ে পুরো পরিবারের হাল ধরেন। নানান সংগ্রাম এবং চ্যালেঞ্জের মধ্যে দিন কেটেছে তাফসীরের।

পিছিয়ে পড়াকেই লাইফের মূল অনুপ্রেরণা হিসেবে নিয়েছেন তিনি। বার বার সফলতার দ্বারপ্রান্তে গিয়ে ছলছল চোখে ফিরে আসাকেই এগিয়ে চলার শক্তি হিসেবে নিয়েছেন তিনি। মেডিকেল এক্সামের একেবারে দ্বারপ্রান্তে গিয়ে হেরে যাওয়ার পর জীবনের মোড় ঘুরে গেছে তার।

সফলতার জন্য টিউশনকেই পাথেয় হিসেবে নিয়েছেন তিনি। তিনি বলেন, প্রচুর পরিমাণ টিউশন করেছি এবং কোচিং এ সময় দিয়েছি।আমার টিউশন করানোর ধরন ছিলো আলাদা।আমি টিউশনের পুরো সময়টাই কাজে লাগানোর চেষ্টা করেছি। দেখে দেখে সেই টিউশন ই করিয়েছি,যেগুলো আমার জুডিশিয়ারির কাজে লাগবে। সেজন্য জুডিশিয়ারির পরীক্ষার  জন্য আমাকে এক দিনের জন্যে ও গনিত এবং বিজ্ঞানের প্রিপারেশন নেওয়া লাগেনি। যতক্ষণ পড়ায়েছি ভালোভাবে পড়ানোর চেষ্টা করেছি এবং নিজের বেসিক ক্লিয়ার করার দিকে নজর দিয়েছি।

জুনিয়রদের উদ্দেশ্য তিনি বলেন, মানুষ হারতে হারতেও জিতে যায় যদি সে লেগে থাকে। মানুষ জিততে গিয়েও হেরে যায়,যদি সে হাল ছেড়ে দেয়। জীবনে সফলতার একটাই সূত্র। আর সেটা হলো পরিশ্রম। সফলতার জন্যে মাত্র তিনটা জিনিস প্রয়োজন। ১. ধৈর্য ২. অধ্যবসায় এবং ৩. আত্মোৎসর্গ। এগুলো যদি কারো মধ্যে থাকে সে সফল হবেই।

মুরাদনগরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে যুবক গ্রেপ্তার

মুরাদনগর সংবাদদাতা:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১০ম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জাকির হোসেন (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা উপস্থিত থেকে ঔই যুবককে গ্রেফতার করার নির্দেশ প্রদান করেন।

অভিযুক্ত জাকির হোসেন উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত্যু আব্দুল গফুর মিয়ার ছেলে।

জানা যায়, উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের বাহেরচর গ্রামের জাকির হোসেন বেশ কিছুদিন ধরে একই এলাকার ও পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে ১০ শ্রেনির ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া আসার সময় উত্ত্যেক্ত করে আসছিল। প্রদিনের মতো ওই ছাত্রী আজ বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে ছাত্রীর গায়ে হাত দিয়ে শ্লীলতাহানী করার চেষ্ঠা করে। পরে স্কুল কতৃপক্ষ বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা উপস্থিত হয়ে অভিযোক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করে। নিজের অপরাধ স্বীকার না করায় ভ্রাম্যমান আদালত মুরাদনগর থানা পুলিশকে অভিযোগক্তকে গ্রেফতার করে, দন্ডবিধি ৫০৯ দারায় নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ প্রধান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, মুরাদনগর থানার এসআই সফিকুল ইসলাম প্রমূখ।

মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে ‘মিনিমাম কস্টের ম্যাক্সিমাম এডুকেশন’

স্টাফ রিপোর্টার:
দাউদকান্দির মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সেশন-পুনঃভর্তির ফি’র নামে অতিরিক্ত টাকা আদায়ের মহোৎসব চলছে। বছরের প্রথম মাস জানুয়ারিতে ভর্তিবাণিজ্য রমরমা রূপ নিয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা থাকার পরও সে সব পরোয়া করছে না অধিকাংশ বিদ্যালয়। নিজ সন্তানের লেখাপড়ায় ক্ষতি হবে এমন ভয়ে এসব অনিয়ম নিয়ে প্রকাশ্যে মুখ খুলছেন না অভিভাবকরাও।

উপজেলার বিভিন্ন এলাকার অভিভাবকদের সঙ্গে কথা বলে যে তথ্য পাওয়া গেছে তা রীতিমতো আঁতকে ওঠার মতো। অভিভাবকদের অধিকাংশই নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ভর্তি ফি, পুনঃভর্তি ফি, সেশন ফির পাশাপাশি অনুল্লিখিত খাতেও বিদ্যালয় কর্তৃপক্ষ আদায় করছে অতিরিক্ত অর্থ। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ঘরের সন্তানদের বিদ্যালয়গুলোতে অতিরিক্ত ফি আদায়ের বিষয়টিকে ‘গলা কাটা’ ফি বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বছর বছর এ ফি বাড়ানো হচ্ছে। ফলে হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে মধ্যবিত্তের ‘মিনিমাম কস্টের ম্যাক্সিমাম এডুকেশন’।

২০২২-এ শিক্ষার্থী ভর্তির ব্যাপারে নীতিমালা জারি হয়েছে বিদায়ী বছরের ডিসেম্বরে। ৮ডিসেম্বর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত নীতিমালায় বলা হয়েছে, ভর্তির আবেদন ফরমের জন্য এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত এবং এমপিওবহির্ভূত সব শিক্ষাপ্রতিষ্ঠানে সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকুল্যে মফস্বল এলাকায় পাঁচশ টাকা, পৌর এলাকায় (উপজেলায়) এক হাজার টাকার বেশি নেওয়া যাবে না। বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক ক্লাস থেকে আরেক ক্লাসে ভর্তির ক্ষেত্রে সেশন চার্জ নেওয়ার অনুমতি থাকলেও পুনঃভর্তি ফি একেবারেই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কোনো প্রতিষ্ঠান এসব নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে নীতিমালায়। কিন্তু অন্যায্যভাবে পুনঃভর্তিসহ অযৌক্তিক সেশন ফি ও অপ্রদর্শিত খাতে প্রচুর অর্থ আদায় করা হচ্ছে অভিভাবকদের কাছ থেকে। কথা হয় উপজেলার গৌরীপুর এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবকের সঙ্গে। তার এক সন্তান পড়েন ওই এলাকার গৌরীপুর হাই স্কুলে। তিনি জানিয়েছেন তার সন্তান এ বছর নবম থেকে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। তাকেও পুনঃভর্তি ফি দিয়ে নতুন ক্লাসে ভর্তি হতে হয়েছে। এ বাবদ টাকা কাটা হয়েছে ২২০০ টাকা। তবে এ টাকা কোন কোন খাতে নেওয়া হয়েছে তার ব্যাখ্যা বা রসিদ দেয়নি স্কুল কর্তৃপক্ষ।

একই ঘটনার প্রমাণ মিলেছে উপজেলার বিভিন্ন এলাকার অভিভাবকদের সঙ্গে কথা বলে। ভর্তি ফি ও পুনঃভর্তি ফির নামে আদায় করা হচ্ছে বড় অংকের টাকা। দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়, শহিদনগর এমএ জলিল উচ্চ বিদ্যালয়, ইলিয়টগঞ্জ রাঃবিঃ উচ্চ বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক জানান, তাদের সন্তানের পুনঃভর্তিতে আদায় করা হয়েছে দেড় থেকে আড়াই হাজার টাকা। ভর্তিফি ও সেশন ফি’র নামে এসব টাকা নেওয়া হয়েছে।
দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন এবং গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া ভর্তিফি ও সেশন ফি’র নামে টাকা আদায়ের বিষয়টি নিয়ে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।

শহিদনগর এমএ জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর ভূইয়া বলেন, অন্যান্য স্কুল যেখানে দুই থেকে আড়াই হাজার নিচ্ছে, সেখানে আমি নিচ্ছি মাত্র ১৫০০ টাকা। অন্যেরা যদি ৫০০ নেয় তাহলে আমিও ৫০০ টাকাই নিব।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক বলেন, নীতিমালা বহিঃর্ভূত ভর্তি এবং সেশন ফি’র নামে বেশি টাকা আদায়ের বিষয়টি জানলেও এ নিয়ে সুনির্দিষ্ট কোন অভিযোগ কেউ করেনি। তারপরও অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি খবর নিয়ে ব্যবস্থা গ্রহন করবো।

এ ব্যাপারে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলি রহমান তিন্নী বলেন, নীতিমালাটি আমাকে দেখতে হবে। এনিয়ে আমি শিক্ষা অফিসারের সাথে কথা বলব।

চৌদ্দগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর ফাঁসির আদেশ

 

ইসতিয়াক আহমেদ:

কুমিল্লায় স্ত্রী হত্যা মামলায় স্বামী মোয়াজ্জেম হোসেন ভুইঁয়া সুমনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু ট্রাইব্যুনাল -১ এর বিচারক আবদুল্লাহ আল মামুন এই রায় দেন। ফাঁসির রায় ঘোষণার সময় আসামি আদালতে  উপস্থিত ছিলেন।

আসামি মোয়াজ্জেম হোসেন ভুইঁয়া সুমন চৌদ্দগ্রাম উপজেলার কমলপুর গ্রামের মৃত শেখ আহাম্মদ ভুইঁয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায় ২০১২ সালের ২৬  ফেব্রুয়ারী দিবাগত রাতে যৌতুকের জন্য আসামি সুমন তার স্ত্রী রোজিনা আক্তার রিয়াকে ছুরিকাঘাত করে হত্যা করে। আসামীর ভাই তৌহিদুল ইসলাম ফোন করে নিহতের পরিবারকে জানালে নিহতের পরিবার ও স্থানীয়রা গিয়ে আসামীর ঘরে নিহতের লাশ দেখতে পায়। এই সময় নিহতের পরিবার ও স্থানীয়রা আসামি সুমনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে আসামি সুমন সবার সামনে তার স্ত্রীকে হত্যা করার বিষয়টি স্বীকার করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে আসামী সুমনকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় নিহতের বোন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা করে।

এই হত্যা মামলার তদন্তের পর পুলিশ মামলার চার্জশিট প্রদান করে। ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত আজ এই রায় ঘোষণা করেন।

নারী ও শিশু ট্রাইব্যুনাল -১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রদীপ কুমার দত্ত (পিপি) জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে  আসামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ ও দশ হাজার অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

চান্দিনায় ১১ শত শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাজ বিতরণ

 

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা পৌর এলাকার ছায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১শত শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ব্যাজ বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিদ্যালয়ের শ্রেণি কক্ষে প্রতিটি ক্লাসের শিক্ষার্থীদের হাতে ব্যাজ তুলে দেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্যবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা কাজী ছিদ্দিকুর রহমান রেজভী, পিটিএ কমিটির সভাপতি সাংবাদিক রণবীর ঘোষ কিংকর, বিদ্যালয়ের দাতা সদস্য মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, এসএমসির সদস্য মুহাম্মদ সুমন কাজী, প্রধান শিক্ষিকা ও সদস্য সচিব বিলকিছ আক্তার, সহকারী শিক্ষক মুহাম্মদ মোস্তফা কামাল, সহকারী শিক্ষক মুহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।

দাউদকান্দিতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে দাউদকান্দি উপজেলার চাঁদগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠন, দেশের অগ্রগতি, অর্জন, সাফল্য ও লক্ষ্য সমূহের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টি এবং মাদক, গুজব, সাম্প্রদায়িকতা, অপপ্রচার, অপরাজনীতি, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তাগণ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, এ অগ্রগতির ধারা অব্যাহত রাখতে গুজব, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি, অপপ্রচারকে প্রতিরোধ করতে হবে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান। বক্তাগণ মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে মানুষকে এই অপারাধ গুলির বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখার অনুরোধ করেন।

কুমিল্লা জেলার সিনিয়র তথ্য অফিসার নাছির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার দাউদকান্দি আঁখিনুর আক্তার, মোঃ মোস্তফা হোসেন তালুকদার, সহসভাপতি, স্কুল পরিচালনা কমিটি। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক, চাঁদগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মোঃ হাসান ইমাম। মহিলা সমাবেশের পূর্বে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

কুবিতে আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন আইন বিভাগ

 

চাঁদনী আক্তার, কুবি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে  আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ব্যবস্থাপনা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন  আইন বিভাগ।

মঙ্গলবার (২৪ জানয়ারি) কুবিতে ‘আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ২০২৩’ এর ফাইনাল অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগকে ২৯ রানে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় আইন বিভাগ।

ম্যান অব দ্যা ফাইনাল ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল সিফাত।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন । এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল নাছের এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক নির্বাহী সদস্য বদরুল হুদা জেনু উপস্থিত ছিলেন।

কুবিতে প্রমীলা ক্রিকেট ম্যাচে জয় পেলেন ফয়জুন্নেছা হল

চাঁদনী আক্তার, কুবি :

প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রমীলা ক্রিকেট ম্যাচে শেখ হাসিনা হলকে ৭ উইকেটে হারিয়েছে ফয়জুন্নেছা হল।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হল ও শেখ হাসিনা হলের শিক্ষার্থীদের মাঝে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

এ ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন  শামিমা সুলতানা শান্ত।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল নাছের এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক নির্বাহী সদস্য বদরুল হুদা জেনু উপস্থিত ছিলেন।

 

ঢাবিকে হারিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় হকির ফাইনালে কুবি

 

চাঁদনী আক্তার, কুবি :

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় হকি টুর্নামেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) হকি টিম।

মূল খেলা গোল শূণ্য ড্র হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়। সেখানে ঢাবিকে ৩-২ গোলে পরাজিত করে কুবি।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) এই টুর্ণামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।

বুধবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়  ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের   মুখোমুখি হবে।