All posts by jitu

কুমিল্লায় মিডিয়া প্রীতি ফুটবল ম্যাচ: ম্যারাডোনা একাদশের কাছে হারল পেলে একাদশ

স্টাফ রিপোর্টার:
ফুটবলের দুই কিংবদন্তী পেলে ও ম্যারাডোনা স্মরণে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুমিল্লার মিডিয়ার কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে পেলে ও ম্যারাডোনা একাদশের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে পেলে একাদশকে ৪-০ গোলে পরাজিত করেছে ম্যারাডোনা একাদশ। কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন ও হিউম্যান বিয়িং ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ ম্যাচটির সার্বিক সহযোগিতায় ছিলেন এস কিউ গ্রুপ ও হিউম্যান বিয়িং ফাউন্ডেশন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কুমিল্লা টোয়েন্টি ফোর টিভির সিইও তামজিদ হোসেন লিপু।

প্রীতি ম্যাচের উদ্বোধন করেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ এবং কুসিকের প্যানেল মেয়র ও মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর আল আমিন সাদী।

খেলার প্রথমার্ধে ম্যারাডোনা একাদশের পক্ষে কুমিল্লা টোয়েন্টি ফোর টিভির তামজিদ হোসেন লিপু ও সময় টিভির ইসতিয়াক আহমেদ একটি করে গোল করেন। দ্বিতীয়ার্ধে তামজিদ হোসেন লিপু ও বৈশাখী টিভির আনোয়ার হোসেন আরো একটি করে গোল করে। পেলে একাদশের পক্ষে আপ্রাণ চেষ্টা করেও কোন গোল পরিশোধ করা সম্ভব হয়নি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি অধ্যাপক দিলীপ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কুমিল্লার অতি: পুলিশ সুপার (সদর সার্কেল) মো: কামরান হোসেন। এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি খায়রুল আহসান মানিক, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার সহিদ উল্লাহ, ডেইলি আওয়ার টাইমের প্রতিনিধি ও কুমিল্লা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবু ।

প্রীতি ম্যাচে কুমিল্লার অতি: পুলিশ সুপার (সদর সার্কেল) মো: কামরান হোসেন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রোমেন, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ এবং কুসিকের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

ম্যারাডোনা একাদশ: কোচিং স্টাফরা হলেন খায়রুল আহসান মানিক (এটিএন বাংলা/এটিএন নিউজ), সহিদ উল্লাহ ( দৈনিক পূর্বাশা), সাদিক মামুন( দৈনিক ইনকিলাব)

ম্যারাডোনা একাদশের খেলোয়াড়রা হলেন :
অধিনায়ক: ইমতিয়াজ আহমেদ জিতু ( দৈনিক আজকের কুমিল্লা), আনোয়ার হোসেন (বৈশাখী), সেলিম রেজা মুন্সি (জিটিভি), তাওহিদ হোসেন মিঠু ( কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি), তামজিদ হোসেন লিপু (কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি), জাহাঙ্গীর আলম ইমরুল (মাছরাঙ্গা টিভি), ইসতিয়াক আহমেদ (সময় টিভি), জহিরুল হক বাবু ( আজকের পত্রিকা), রাসেল সোহেল ( দৈনিক পূর্বাশা), হাবিবুর রহমান খান ( দৈনিক বাংলার আলোড়ন), জুয়েল খন্দকার ( দৈনিক ময়নামতি), সুমন কবির (দেশ টিভি), আনোয়ার হোসেন ( এস এ টিভি), সালাহউদ্দিন সোহেল ( চ্যানেল বাংলাদেশ), আরিফ মজুমদার (বাংলা টিভি),বিপ্লব হাসান (ডিবিসি- ক্যামেরাপার্সন), উজ্জ্বল হোসেন বিল্লাল( আজকের কুমিল্লা), হাসান ফরহাদ ( কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি), নেকবর হোসেন ( দৈনিক আজকের জীবন), আব্দুল মোতালেব নিখিল ( মোহনা টিভি), আব্দুল্লাহ আসিফ ( কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি)।

পেলে একাদশের খেলোয়াড়রা হলেন:
খেলোয়াড়রা হলেন (২৪ সদস্য) : অধিনায়ক: দেলোয়ার হোসেন জাকির ( দৈনিক দেশ রূপান্তর), সাজ্জাদ হোসেন চিশতী ( রাইজিং বিডি), এইচ এম মহিউদ্দিন ( মেঘনা টিভি), আশিকুর রহমান আশিক (জাগরণী টিভি), মাহফুজ নান্টু ( দৈনিক বাংলা/ নিউজবাংলা টোয়েন্টি ফোর), মাইনুল হক স্বপন ( চেতনায় একাত্তর), মারুফ কল্প ( প্রতিদিনের সংবাদ), রুবেল মজুমদার ( আমাদের সময় ডট কম), অমিত মজুমদার ( জাগো কুমিল্লা), আলাউদ্দিন ( দৈনিক পূর্বাশা), ম্যাক রানা ( দুর্নীতির সন্ধানে), শাহ ইমরান ( দৈনিক যায় যায় কাল), সোহাইবুল ইসলাম ( ডাক প্রতিদিন), আবরার আল দাইয়ান ( দৈনিক পূর্বাশা)।

 

মুরাদনগরে গ্রামীণ ঐতিহ্যের শীতকালীন পিঠা উৎসব

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কলেজের উন্মুক্ত মাঠজুড়ে বাহারি পিঠা-পুলির স্টল। পাশ থেকেই স্পিকারে ভেসে আসছে লোকসঙ্গীতের সুর। সেই সুরের আড্ডায় পিঠার স্বাদে শেকড়ের সন্ধান করছেন মেলায় আগত শির্ক্ষাথীরা। চলছে ঐতিহ্যের গ্রামীণ জীবনকে খুঁজে ফেরা। আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে ও নতুন প্রজন্মের মাঝে বাংলার লোকায়িত সংস্কৃতিকে ছড়িয়ে দিতে কুমিল্লার মুরাদনগরে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, পিঠা উৎসব কমিটির আহবায়ক স্বপন কুমার হালদার, সদস্য এনাম আহমদ খান, মো.জাহান কিবরিয়া ভূইয়া, মোসাম্মৎ আয়েশা আক্তার, সোমা রাণী মজুমদার, সাইফুল ইসলাম, এম মোস্তাফিজুর রহমান, শারমিন ইসলাম, মো. জিয়াউল করিম ভূঞা।

দিনব্যাপী চলা এ পিঠা উৎসবের প্রায় ১৮টি স্টলে স্থান পেয়েছে শতাধিক রকমের পিঠা। এগুলোর মধ্যে রয়েছে ভাপা পিঠা, চিতই পিঠা, ঝাল পিঠা, মালপোয়া, মেড়া পিঠা, মালাই পিঠা, মুঠি পিঠা, আন্দশা, কুলশি, কাটা পিঠা, কলা পিঠা, খেজুরের পিঠা, ক্ষীরকুলি, গোকুল পিঠা, গোলাপ ফুল পিঠা, লবঙ্গ লতিকা, রসফুল পিঠা, সুন্দরী পাকান, সরভাজা, পুলি পিঠা, পাতা পিঠা, পাটিসাপটা, পাকান পিঠা, নারকেলের সেদ্ধ পুলি, নারকেল জিলাপি, তেজপাতা পিঠা, তেলের পিঠা, তেলপোয়া পিঠা, চাঁদ পাক্কন পিঠাসহ নানা বাহারি নামের পিঠা।
আয়োজক কমিটির আহবায়ক স্বপন কুমার হালদার জানান, নতুন প্রজন্ম পিঠার ঐতিহ্যের সাথে খুব পরিচিত না। পিঠার ঐতিহ্যের সাথে তাদের পরিচিত করাটাই আমাদের লক্ষ্য। আমরা প্রতি বছর প্রতিটি উৎসবের মত পিঠা উৎসবটাও চলমান রাখব।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কলেজের প্রভাষক শহিদুল হক, গোলাম মাহমুদ, প্রান্তস কর দে, শারমিন ইসলাম, শুশুমা আক্তার, বেলেরা খাতুন, মুকবল হোসেন, এ এম শামিনা হোসেন, এস এম এরফানুল হক, নেপাল চন্দ্র চৌধুরী, জাহান কিবরিয়া ভুইয়া, মো আরিফুল ইসলাম, সানাউল্লাহ ভুইয়া, শাখওয়াত হোসেন প্রমুখ।

 

অস্ত্র মামলায় ইউপি চেয়ারম্যানের ১৭ বছরের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি :
অস্ত্র মামলায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়রম্যানকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

দন্ডপ্রাপ্ত মো. কামাল হোসেন বেগমগঞ্জের ১২নং কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুতুবপুর গ্রামের হাজী বজলুর রহমানের ছেলে।

গতকাল সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মাসফিকুল হক এ রায় ঘোষণা করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্র জানায়, আসামি কামাল হোসেনকে অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় দোষী সাব্যস্ত করে ১০ বছরের এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

নোয়াখালীতে গরুর আক্রমণে মারা গেলেন বাবা-ছেলে

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামে গরুর আক্রমণে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া দুজন হলেন,উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের উত্তর জগদানন্দ গ্রামের বজু মিয়া ওরফে বজু মাঝি (৭০) ও তার ছেলে মো.মানিক (৪৫)।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মানিক মারা যায়। এর আগে,গত মঙ্গলবার ১৭ জানুয়ারি নিজ বাড়িতে মারা যায় তার বাবা।

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন জানান, গত শনিবার ১৪ জানুয়ারি সকাল ৮টা দিকে মানিক গোয়ালঘর থেকে তাদের পালিত দুটি ষাঁড়কে বের করে বাহিরে বাধেন। ওই সময় আসস্মিক ষাঁড় দুটি তাকে আক্রমণ করে মাঠিতে পেলে দেয়। তখন ষাঁড় গুলো তাকে এলোপাতাড়ি লাথি মেরে পিঠের হাড় ভেঙ্গে পেলে। এতে সে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টায় তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, এক বছর আগে মানিকের বাবা বজু মিয়াকে গরু আক্রমণ করে। এতে তিনি গরু বাধার রশির খুঁটার আঘাতে পায়ে গুরুত্বর জখম পায়। ওই আঘাতে তার পায়ে পচন দেখা দেয়। একপর্যায়ে দীর্ঘ এক বছর গুরুত্বর অসুস্থ থাকার পর গত ১৭ জানুযারি তিনিও মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে ধানসিঁড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) অজি উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তারা কৃষক পরিবার। বাবা-ছেলে দুজনই গরুর আক্রমণে অসুস্থ হয়ে মারা যায়। বাবার মৃত্যুর আটদিন পর ছেলেও মারা যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেনি।

মেঘনা উপজেলায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে মেঘনা উপজেলার ভাওরখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠন, দেশের অগ্রগতি, অর্জন, সাফল্য ও লক্ষ্য সমূহের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টি এবং মাদক, গুজব, সাম্প্রদায়িকতা, অপপ্রচার, অপরাজনীতি, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তাগণ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, এ অগ্রগতির ধারা অব্যাহত রাখতে গুজব, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি, অপপ্রচারকে প্রতিরোধ করতে হবে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান। বক্তাগন মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে মানুষকে এই অপারাধ গুলির বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখার অনুরোধ করেন।

মেঘনা উপজেলা নির্বাহী অফিসার লিটন চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেঘনা উপজেলা চেয়ারম্যান মোঃ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার, কুমিল্লা নাছির উদ্দিন, চেয়ারম্যান, ভাওরখোলা ইউনিয়ন পরিষদ মোঃ সিরাজুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, মেঘনা সোহাগ ভট্টাচার্য। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক, ভাওরখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। মহিলা সমাবেশের পূর্বে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

 

 

 

নোয়াখালীতে মাকে ৫ টুকরো করে হত্যা: ছেলেসহ ৭ আসামির ফাঁসি

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নে নুরজাহান বেগম (৫৭) নামে এক নারীকে পাঁচ টুকরো করে নৃশংসভাবে হত্যা ঘটনায় নিহতের ছেলেসহ ৭ আসামির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেক আসামিকে ৫হাজার টাকা অর্থদন্ড করা হয়।

ফাঁসির দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলো, নিহতের ছেলে হুমায়ুন কবির হুমু (৩২) নিরব (২৬), নুর ইসলাম (৩২), কালাম (৩০), সুমন (৩৩), হামিদ (২৮) ও ইসমাইল (৩০)।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টরে দিকে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেন সরকারি কৌঁসুলি (পিপি) গুলজার আহমেদ জুয়েল। তিনি বলেন, এ হত্যার ঘটনায় প্রথমে নিহতের ছেলে হুমায়ুন কবির হুমা (৩২) বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। মামলার সূত্র ধরে পুলিশি তদন্তে হত্যার সঙ্গে সরাসরি সন্তানের জড়িত থাকার বিষয়টি ওঠে আসে। একইসঙ্গে তার সাত সহযোগী মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রমাণ পায় পুলিশ। তিনি আরো বলেন, রায় ঘোষণার সময় আদালতে ৭ আসামি উপস্থিত ছিলেন। এই মামলায় ২৭জনের স্বাক্ষী গ্রহণ করা হয়। আসামিদের মধ্যে ৫জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। একইসঙ্গে আটক নিহতের ছেলের বন্ধু নিরব ও কসাই নুর ইসলামের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাপাতি, বালিশ, কোদাল ও নিহতের ব্যবহৃত কাপড় উদ্ধার করা হয়।

উল্লেখ্য, নিহত ওই নারীর ছেলে তার সহযোগীদের নিয়ে পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহত নারীর দুই সংসারের দুই ছেলে ছিল। আগের সংসারের ছেলে বেলাল তার মাকে জিম্মায় রেখে কয়েকজনের কাছ থেকে চার লাখ টাকা ঋণ নেয় সুদের ভিত্তিতে। তবে ঋণ রেখে দেড় বছর আগে বেলাল মারা যায়। এরপর ঋণের টাকা পরিশোধ করার জন্য তার পরের সংসারের ভাই হুমায়ুনকে পাওনাদাররা চাপ প্রয়োগ করে। হুমায়ুন তার মাকে বিষয়টি অবহিত করেন। এ সময় তার মা ১৩ শতক জমি বিক্রি করে এ ঋণ পরিশোধ করতে বলেন। হুমায়ুন জবাবে, মাকে জানান তার মালিকানাধীন ১৪ শতক ও বেলালের স্ত্রীর মালিকানাধীন ১০ শতক জমি বিক্রি করে ঋণ পরিশোধ করা হোক। এতে তার মায়ের অসম্মতি ছিল। অন্যদিকে ওই নারীর তার ভাই দুলালের কাছে ৬২ হাজার ৫০০ টাকা পাওনা ছিল। পাওনা টাকা পরিশোধ করার জন্য সে তার ভাইকে প্রায় চাপ প্রয়োগ করত। এ কারণে হুমায়ুনের মামাতো ভাই কালাম ও মামাতো বোনের জামাই সুমন তার ওপর ক্ষুব্ধ ছিল। এছাড়া তার প্রতিবেশী ইসমাইল ও হামিদেরও বেলালের জমির প্রতি লোভ ছিল। এজন্য তারাও হুমায়ুনকে প্রত্যক্ষ হত্যাকাণ্ডে সহযোগিতা করে।

হুমায়ুন জবানবন্দিতে জানান, বেলালের স্ত্রীর জমি থেকে দুই শতাংশ হামিদকে ও বাকি আট শতাংশ ইসমাইলকে দেওয়ার মৌখিক সিদ্ধান্ত হয়। তারপর মায়ের জমি সমান পাঁচ ভাগ করে হুমায়ুন, নোমান, সুমন, কালাম ও কসাই নুর ইসলামকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। এ প্রতিশ্রুতিতে তারা গত ৬ অক্টোবর বাড়ির পাশে একটি ব্রিজের ওপর বসে হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। পরে তারা রাতের কোনো এক সময়ে ঘরের মধ্যে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে পাঁচ খণ্ড করে পাওনাদারদের ধানক্ষেতে তা ছড়িয়ে-ছিটিয়ে রাখে তারা।

কবিতা: নষ্ট মানুষ !

শিব্বীর আহমেদ:

টুপি পরো,
দাঁড়ি ও রাখো!
দাঁড়িতে আবার মেহেদীর রঙ ও মাখো
আজান দিলেই ছুটে যাও মসজিদে
নামাজে নামাজে তোমার কপালে হাঁটুতে দগদগে দাগ
দান করো তুমি দু’হাতে খুল্লাম খুল্লা
ইমাম সাহেবের মারহাবা ধ্বনীতে
কেঁপে উঠে আল্লাহর ঘর
মানুষ মসজিদ দরজা আর জানালা।

সালাম ফিরিয়েই তুমি দাও দৌড় সজোরে
অবৈধ মজুদে ঠাসাঠাসি তোমার গুদাম ঘরে
লুন্ঠন করো ভেজাল মেশাও খাও তুমি ঘুষ
খাটের নিচ দেয়াল আলমারি ভরে উঠে তোমার
কি মজা করে খাও তুমি কিসমিস আর জুস।
চোখে মুখে ছিটকিয়ে পড়ে তোমার লোভের লালা
লুটেরা তুমি, মাল কামাও কোটি কোটি শালা।
অফিস আদালতে করোনা তুমি ঘুষ ছাড়া কোন কাজ
ঘুষখোর দুর্নীতিবাজ তুমি দাবী করো সাচ্চা মুসলমান আজ।

ভেবেছো তিনি কিছুই দেখেনা তিনি কিছুই শোনেন না,
যা ইচ্ছা করে যাই বাপ;
দুর্নীতির টাকা মসজিদ মাদ্রাসায় দান করে,
ধুয়ে মুছে নেব যত সব পাপ!
নব্বই ভাগ মুসলমানের দেশ সোনার বাংলাদেশ
ঘুষ দুর্নীতিতে করেছো তুমি একেবারেই শেষ।

নীতিহীন মানুষ তুমি পাচার করো যত পারো
গড়ে তোলো বিদেশে বেগম পাড়া পোয়া তোমার বারো।
দিনরাত অনৈতিক কাজ করে শেষ করো দেশ
দেশকে শেষ করে নিজে আছো মহাসুখে তাক ধুমাধুম বেশ।

রাজনীতির র জানোনা ব্যবসায়ী ভূমীদস্যু তুমি অধম
ব্রিফকেস দিয়ে কিনো নমিনিশন ভাবো তুমিই সেরা তুমিই উত্তম
হুমকি ধামকী আর টাকা ছড়িয়ে হয়ে যাও তুমি এমপি মন্ত্রী,
তারপরেই মানুষের গলাচিপে ধরো তুমি, হয়ে যাও যন্ত্রী।
মামা চাচা খালু শালা দুলাভাই আর ম্বজন মিলে,
সন্ত্রাস দখল বাণিজ্য আর লুটপাটে দেশটাকে খাও গিলে।

নেতা বনে খেতা বিলাও উত্তম তুমি আমি অধমকে
দেশকে গালি দাও তুমি, গালি দাওনা নিজেকে।
নীতিহীন মানুষ তুমি যদি সাহস থাকে বুকে
কি করছো জিজ্ঞাসা করো একবার নিজের বিবেককে।

ঈমানহীন ঠগবাজ কাঠমোল্লা তুমি দেখাও বাহুবল
হুংকার দিয়ে ধর্ম গিলে খেয়ে দেশকে করো তুমি অচল
ভুল ব্যাখ্যা আর মিথ্যা ফতোয়া দিয়ে রাস্তায় নামাও মানুষের ঢল
ইবলিশ তুমি সাধু সেজে রাতদিন বাজাও ধর্মের কল।

সারাদিন ফন্দি ফিকিরি তোমার মানুষ ঠকানো
রঙ মেখে সং সেজে প্ল্যান করো কিভাবে যায় আরো বেশি কামানো!
অবৈধ অর্জনের পাপ মোচনে প্রতি বছর যাও তুমি হজে
এসেই আবার নেমে পড়ো অবৈধ কামাই আর অন্ধগলীর মজে।
মোহাম্মদের ভবিষ্যত বাণী সত্য করে তিয়াত্তার ভাগ করো ধর্মকে
জেনে রাখো ঠগবাজ সত্য হবে মাত্র এক ভাগ, ভয় করো আল্লাহকে।

নষ্ট মানুষ তুমি দুহাতে হাতিয়ে নাও তুমি যত পারো টাকা
যাবেনা যাবেনা তোমার পাপ কোনভাবেই ঢাকা।
ধর্মের নামে যতসব ভন্ডামী ঠকাতে চাও স্রষ্টা
বোরকা পরে রাস্তায় নামে মধ্যরাতের ভ্রষ্টা।
ধোকা দাও বোকা বানাও এই তোমার কাজ
বোরকা আর দাঁড়ি টুপি পাঞ্জাবি পরে,
ধরো তুমি ধর্মের সাজ।

লুটপাট দখল বাণিজ্য তোমার শুধু খাই খাই
বিশ্ব বেহায়া মানুষ তুমি লাজ লজ্জা নাই
শুনেছো নমরুদ শুনেছো ফেরাউনের ঔদ্ধত্যের গল্প
তারপরেও ভয়ে কেঁপে উঠেনা তোমার রূহ একটুখানি অল্প
এত সোজা মানুষ? তিনি কি এতই বোকা?
মোচে তা দিয়ে কাকে তুমি ভাবো একেবারেই কচি খোকা।
যার কুন ফায়াকুনে সৃষ্টি হয় পুরো দুনিয়া
তাকেই তুমি ঠকাতে চাও তার হুকুম ভুলিয়া।

কাকে তুমি ফাঁকি দাও কাকে তুমি বোকা বানাও হে নষ্ট মানুষ
তার কি ক্ষতি জিজ্ঞাসা করো নিজের বিবেকে আনো হুঁশ।
খুব শিঘ্রই দাঁড়াবে দাঁড়াবে তুমি মালিকের সামনে
যখন সব দেখবে কি জবাব দিবে তখন তাকালেই পিছনে।
বাড়ি গাড়ি অর্থ সন্তান সবই তোমার হবে মিছে
মরনই সত্য হবে তাকিয়ে দেখো ধেয়ে আসছে পিছে।
আল্লাহ সত্য কোরান সত্য, সত্য মোহাম্মদ
ডরো ডরো ভয় করো দোজখের আগুন
সময় থাকতে সোজা হও মোহাম্মদের উম্মত।

কুবির চাঁদপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃত্বে কিশোর ও সাগর

 

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) চাঁদপুর জেলা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের দুই সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী কিশোর কুমার ও সাধারণ সম্পাদক হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা ১৩তম ব্যাচের শিক্ষার্থী সাগর দেবনাথ।

সোমবার বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২২-২৩ বছরের জন্য ২ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।

উল্লেখ্য, আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।

কুমিল্লায় ১০ কেজি গাঁজা ও ২৪ বোতল বিদেশী মদসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টার:

পৃথক দুইটি অভিযানে কুমিল্লা সদর এলাকা হতে ১০ কেজি গাঁজা ও ২৪ বোতল বিদেশী মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২৩ জানুয়ারী রাতে কুমিল্লা সদরের শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে আটক করে। আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের শাসনগাছা গ্রামের মোঃ লাল্টু এর ছেলে মোঃ সুমন (৩৪)।

পৃথক অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২৩ জানুয়ারী সদরের বৌবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৪ বোতল বিদেশী মদ’সহ একজন মাদক ব্যবসায়ী’কে আটক করে। আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা নগরীর সংরাইশ গ্রামের মৃত শামসুল আরেফিন এর ছেলে রায়হান (৩০)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

দেবিদ্বার উপজেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার:

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কà¦