All posts by jitu

টানা ৭০ দিন নামাজ পড়ে পুরস্কৃত হলো ৫ শিশু

ষ্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে টানা ৭০ দিন মসজিদে নামাজ পড়ে পুরুস্কৃত হয়েছেন ৫ জন শিশু।

মঙ্গলবার (১৭ জানুয়ারী) রাতে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসির মাহফিল শেষে পুরস্কার বিজয়ী শিশুদের হাতে ক্রেষ্ট, পাঞ্জাবীর কাপড় এবং পবিত্র কোরআন শরিফ তুলে দেন প্রধান বক্ত মাওলানা ফখরুদ্দিন আহমেদ।

পুরস্কার প্রাপ্তরা হলো; মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ মাহফুজ, মোঃ শিহাব আল ফারেছ, মারুফ হোসেন শ্রাবন, মোহাম্মদ সামির। তারা সবাই ফেলনা গ্রামের পশ্চিমপাড়ার অধিবাসী।

মসজিদ এবং আয়োজক কমিটির সদস্য ইতালী প্রবাসী আলী আক্কাছ জানান, এলাকার শিশুদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতে এ উদ্যোগ নেয়া হয়। ভবিষ্যতে টানা ৪৫ দিন জামায়াতে নামাজ আদায়ের কর্মসূচীও নেয়া হবে। জামায়াতে নামাজ আদায়কারী শিশুদের আরও ভালোভাবে পুরস্কৃত করা হবে।

তাফসির মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ কুরআন গবেষনা পরিষদের সহ-সভাপতি ক্বারী শাহজাহান সাঈদী, বয়োজৈষ্ঠ্য আলেম মৌলভী আবদুল ওয়াদুদ, লাকসাম ধানবাজার জামে মসজিদের খতিব মাওঃ মীর মোঃ আবদুল ওয়াদুদ, ফেলনা পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন হাফেজ বদিউল আলম, মৌলভী আহসান উল্লাহ, আলী আক্কাছ, ইমাম হোসাইন, মোঃ আজিম, হাফেজ মর্তুজা মজুমদার প্রমুখ।

বুড়িচংয়ে ৪৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
ব্যাংক থেকে ৪৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কুমিল্লার জাকির এন্টারপ্রাইজের মালিক জাকির হোসেনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রানা বিল্ডার্সের কাগজপত্র জালিয়াতির মাধ্যমে পাওয়া টেন্ডার কার্যাদেশের বিপরীতে এ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দুদকের মামলার এজাহারে বলা হয়েছে।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক জানান, দুদকের প্রাথমিক অনুসন্ধানে জাকির হোসেনের বিরুদ্ধে ঋণ নিয়ে আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের পোর্ট কানেকটিং রোডের টেন্ডার কার্যক্রমে জালিয়াতির মাধ্যমে প্রাপ্ত কার্যাদেশের বিপরীতে ঋণ নিয়ে ব্যাংকের টাকা আত্মসাৎ করেন তিনি। কার্যাদেশের শর্ত অনুযায়ী কাজ শেষ না করে রাষ্ট্রীয় ক্ষতি সাধনের তথ্য পাওয়া যায় তার বিরুদ্ধে।

পরে ২০২২ সালের ১০ মে মাসে জাকির হোসেনসহ আট জনের বিরুদ্ধে চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ে দুদক দুটি মামলা দায়ের করে। মামলা দুটির তদন্তকালে জাকির হোসেনের বিরুদ্ধে ঘটনার সত্যতা পাওয়ায় তাকে কুমিল্লা শহরের নিজ বাসভবন থেকে মঙ্গলবার (১৮ জানুয়ারি) গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

দুদক জানায়, গ্রেফতার হওয়া সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্সের কাগজপত্র জালিয়াতির মাধ্যমে সিটি করপোরেশনের কার্যাদেশ পান। তার বিপরীতে ইউসিবিএল ব্যাংকের কুমিল্লা শাখা থেকে ৪৭ কোটি টাকা ঋণ নেন। কিন্তু কাজের বিপরীতে প্রাপ্ত বিলের চেক নগদায়ন করে ব্যাংকের ঋণ পরিশোধ না করে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেন। অন্যদিকে সিটি করপোরেশনের কাজটি অসমাপ্ত রেখে চলে যাওয়ায় জনভোগান্তির সৃষ্টি হয়। পুনরায় টেন্ডার করে কাজটি সমাপ্ত করতে যেয়ে অতিরিক্ত সাত কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি হয়।

বুড়িচংয়ে চোর সন্দেহে যুবককে কুপিয়ে হত্যা, ঘাতক গ্রেফতার 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বুড়িচং উপজেলার দূর্গাপুর নোয়াপাড়া এলাকায় চোর সন্দেহ করে মনজুরুল ইসলাম (২৬) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বস্তাবন্দি মরদেহ ডোবায় ফেলে দেয়া হয়েছে।

নিহত  মনজুরুল ইসলাম রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের বাসিন্দা ।

নিহত মনজুরুল উপজেলার মোকাম ইউনিয়ন এর দূর্গাপুর নোয়াপাড়া এলাকায় আক্তার হোসেনের গরুর খামারে কাজ করতো।

এ ঘটনায় ঘাতক নাহিদ হোসেনকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। ঘাতক নাহিদের বাড়িও রংপুর জেলার তারাগঞ্জ থানার উজিয়াল ডাক্তারপাড়া এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরান হোসেন।

সোমবার রাত সাড়ে ১১ টায় পুলিশ বস্তাবন্দি লাশ উদ্ধার করে এবং রাতেই ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

পুলিশ কর্মকর্তা কামরান জানান, গতকাল সোমবার ১৬ জানুয়ায়ী বিকেলে মোস্তাকিন মিয়া তার বড় ভাইকে পাওয়া যাচ্ছে না মর্মে বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরী করে। পরে প্রযুক্তির সহয়তায় সন্দেহভাজন নাহিদ নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে নাহিদ স্বীকারোক্তি দেয় সে মনজুরুলকে হত্যা করে। নাহিদের দেখানোর পর পুলিশ ডোবা থেকে মনজুরুলের মরদেহ উদ্ধার করে।

নিহত মনজুরুল নোয়াপাড়া এলাকার বাসিন্দা আক্তার হোসেনের গরুর ফার্মে কর্মচারী ছিল। এছাড়াও সময় পেলে অন্যের বাড়িতে দৈনিক মজুরিতে কৃষি কাজ করতো। ঘাতক নাহিদও ওই ফার্মের কর্মচারী৷

গত ১৩ জানুয়ারী রাতে মনজুরুলের পকেটে থাকা ১৪ শ টাকা হারিয়ে যায়। মনজুরুলের দাবি তার টাকা হারিয়ে যায় নি। এ টাকা চুরি করেছে নাহিদ। বিষয়টি নিয়ে দুজনের মধ্য বাকবিতন্ডা হয়। পরে মনজুরুল স্থানীয়দের বিষয়টি জানিয়ে ঘুমিয়ে যায়। এদিকে চুরির অপবাদ সইতে না পেরে রাত সাড়ে ১১ টায় নাহিদ ঘুমন্ত অবস্থায় মনজুরুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফার্মের পাশে ডোবায় ফেলে রেখে যায়।

হত্যাকান্ডের ঘটনায় নিহত মনজুরুলের ছোট ভাই মোস্তাকিন মিয়া বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ রহমান জানান, গ্রেফতার নাহিদকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

নির্দিষ্ট প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে উঠেপড়ে লেগেছেন কুবি উপাচার্য

স্টাফ রিপোর্টার:

নির্দিষ্ট প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে উঠেপড়ে লেগেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন। ওই প্রার্থীকে নিয়োগ দিতে নিয়মনীতি তোয়াক্কা না করে ‘অভিনব’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, শর্তপূরণ না হওয়ায় প্ল্যানিং কমিটির বাছাইয়ে বাদ পড়া প্রার্থীকে তালিকায় আনাসহ বিভিন্ন কৌশল গ্রহণ করেছেন উপাচার্য। ওই প্রার্থী মার্কেটিং বিভাগের শিক্ষক হওয়ার জন্য আবেদন করেছেন।

গত ২ নভেম্বর বিভিন্ন বিভাগে শিক্ষকের জন্য আবেদনপত্র চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কুবি। অভিযোগ রয়েছে, নির্দিষ্ট এক প্রার্থীর কুবি নির্ধারিত শিক্ষক নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতা না থাকায় অভিনব উপায়ে অননুমোদিত একটি অনুবিধি যোগ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বিশ^বিদ্যালয়সূত্রে জানা গেছে, ‘অভিনব’ ওই বিজ্ঞপ্তির বিপরীতে আবেদনকৃত প্রার্থীদের যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুত করে রেজিস্ট্রার দপ্তরে পাঠায় মার্কেটিং বিভাগ। পরর্বর্তীতে রেজিষ্ট্রার দপ্তর প্রার্থীদের তথ্য সংরক্ষণের কথা বলে প্ল্যানিং কমিটির কাছ থেকে বাতিলকৃত প্রার্থীদের আবেদনপত্র নেয়। প্ল্যানিং কমিটির বাতিলকৃত প্রার্থীদের থেকে আরও দু’জনের নাম যুক্ত করে নিয়োগ পরীক্ষার জন্য চূড়ান্ত তালিকা তৈরি করে রেজিস্ট্রার। ওই দুইজনের একজন নির্দিষ্ট ওই প্রার্থী।

তবে বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৬ এর ৩৬ (২) ধারার ১০ নং সংবিধির ৯ (খ) তে বলা হয়েছে, ‘বিভাগীয় প্ল্যানিং কমিটি শিক্ষক, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের সুপারিশ করবেন।’ এ আইন অনুযায়ী শিক্ষক নিয়োগে সকল আবেদন প্ল্যানিং কমিটি যাচাই-বাছাই করে সুপারিশ করার কথা রয়েছে। কমিটির সুপারিশপ্রাপ্ত প্রার্থীরাই পরবর্তীতে নিয়োগ বোর্ডে অংশগ্রহণ করবেন। রেজিষ্ট্রার দপ্তর পরবর্তীতে অতিরিক্ত যে দুজনের সুপারিশ প্রার্থী তালিকায় যুক্ত করেছে তা আইনের পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।

এ বিষয়ে মার্কেটিং বিভাগের প্ল্যানিং কমিটির সভাপতি ড. আমজাদ হোসাইন সরকার বলেন, প্রার্থীদের আবেদনপত্র আমাদের কাছে আসলে ৬জন প্রার্থী বাদ পড়ে। পরে রেজিস্ট্রার দপ্তর তথ্য সংরক্ষণের কথা বলে বাতিলকৃতদের আবেদনপত্র নেয়। বাতিলকৃত দুজনের নাম যুক্ত করার বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী বলেন, ‘যা কিছু হয়েছে নিয়মের মধ্যেই হয়েছে।’ কিভাবে নিয়মের মধ্যে হচ্ছে জানতে চাইলে তিনি উত্তর দিতে অপরাগতা প্রকাশ করেন।

এ বিষয়ে জানতে চেয়ে উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন’কে অফিসে গিয়ে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে মন্তব্য জানা সম্ভব হয়নি।

প্রেমিক-প্রেমিকাকে একসঙ্গে দেখে ফেলায় বৃদ্ধ মিনরাকে হত্যা, রহস্য উদঘাটন করল ডিবি 

 

মোঃ জুয়েল রানা, তিতাস :
কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামে নিজের বাড়িতে ছেলের বউ ও নাতি-নাতনিকে নিয়ে বসবাস করতেন স্বামী হারা ৭৫ বছরের বৃদ্ধা মিনরা বেগম। মিনরা বেগম ওই গ্রামের তারা মিয়া বেপারীর স্ত্রী।

গভীর রাতে হিন্দু প্রেমিক ও মুসলিম প্রেমিকাকে এক সাথে দেখে ফেলায় গত ৬ ডিসেম্বর রাতে বৃদ্ধা মিনরাকে নিজ ঘরে প্রথমে শ্বাসরোধ পরে জবাই করে নির্মমভাবে হত্যা করে এ ঘাতক প্রেমিক-প্রেমিকা।

এ ঘটনার পরদিন তিতাস থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে আবুল বাশার ভাসানী। পরে থানা পুলিশ থেকে মামলাটির তদন্তের দায়িত্ব গ্রহণ করে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ। এরপর এক মাস সাত দিনের মধ্যেই ঘাতক প্রেমিক যুগলকে আটক করে ক্লু-লেস মামলাটির হত্যা রহস্য উদঘাটন করেন ডিবি পুলিশ। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে রোববার আদালতে প্রেরণ করলে সেখানে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারা জবানবন্দি দেন।

হত্যার দায় স্বিকার করা আসামীরা হলো, উপজেলার শোলাকান্দি গ্রামের শিপন সরকারের মেয়ে সাইফা আক্তার (১৭) ও পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার গোপচর গ্রামের অন্তর দাস (১৮)।

ডিবি’র ওসি রাজেশ বড়ুয়া আদালতের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, অভিযুক্ত সাইফা আক্তার ও অন্তর দাসের মধ্যে গত ৭/৮মাস পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং মাঝে মধ্যে রাতে সাইফাদের বাড়িতে দেখা করতো প্রেমিক অন্তর দাস। ঘটনার কিছুদিন পুর্বে থেকে সাইফাদের বাড়িতে বিল্ডিং নির্মানের কাজ চলমান থাকায় প্রতিবেশী মৃত তারা মিয়ার স্ত্রী ভিকটিম মিনরা বেগমের বিল্ডিংয়ে অস্থায়ী আশ্রয়ে থাকতো সাইফা ও তার ছোট দুই ভাই।

এই সুবাধে অন্তর দাসের সাথে অন্তরঙ্গতা আরো বেড়ে যায় এবং গত ৬ডিসেম্বর রাতে ভিকটিম মিনরা বেগমের বিল্ডিং এ প্রবেশ করলে মিনরা বেগম দেখে ফেললে প্রেমিক-প্রেমিকা উভয়ে প্রথমে মুখ চেপে ধরে এবং ভিকটিমের ওড়না দিয়ে মুখে প্যাঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। প্রেমিক অন্তর চন্দ্র দাস পকেট থেকে ছুড়ি বের করে জবাই করে ও হাত পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে সাইফা রুমে গিয়ে ঘুমিয়ে পরে এবং অন্তর দাস পালিয়ে যায়।

ওসি আরো জানান, প্রেমিকা সাইফা আক্তার এবার এসএসসি পরিক্ষা দিয়ে এক বিষয় ফেল করে এবং স্কুলে আসা-যাওয়ার পথেই অন্তর দাসের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

কুমিল্লায় মাসুদ খান কসমেটিকস জোন এর উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সর্ববৃহৎ শপিং মল প্ল্যানেট এস আর এর ৪র্থ তলায় মাসুদ খান কসমেটিকস জোনের উদ্বোধন হয়।

মঙ্গলবার (১৭ জানুয়ারি ) সন্ধ্যায় এ জোনের উদ্বোধন হয়।

মাসুদ খান কসমেটিকস জোনে পাওয়া যাবে বিউটি প্রোডাক্টস,স্কিন কেয়ার প্রোডাক্টসহ দেশি, বিদেশি কসমেটিকস,পার্লার সামগ্রীর বিপুল সমাহার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মাসুদ খান কসমেটিকস জোন এর শুভ উদ্বোধন করেন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা ডা.তাহ্সীন বাহার সূচনা ।  এই সময় আরও উপস্থিত ছিলেন প্ল্যানেট এস আর শপিং মলের মার্কেটিং ম্যানিজিং ডিরেক্টর মুজিবুর রহমান বাবু, মাসুদ খান বিউটি জোন ও কুইন্স বিউটি পার্লার এর স্বত্তাধিকারী মাসুদ খান ও জোয়েনা খোকন , নুর জুয়েলার্স এর স্বত্তাধিকারী আরিফ জামান, সৃষ্টি শিলার স্বত্তাধিকারী ফারাহ্ নাজ ইসলাম শিলাসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে ২ শত অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে সদরের পাচথুবী ইউনিয়নের অসহায় ২০০ শত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সম্প্রতি সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক আলমগীর হোসেনের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক কুমিল্লা সিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব জামাল খন্দকার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য শাহ আলম ভূইয়া, হারুনুর রশিদ, মোঃ সালাহ উদ্দিন, মোসলেম উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তরিকুল ইসলাম লিটন,আরিফুল ইসলাম, গুলজার হোসেন,ওসমান গনি সুমন,মনির হোসেন,কবির হোসেন,সাংবাদিক গিয়াস উদ্দিন, সফিকুল ইসলাম,মাসুদ করিম মাসুমসহ সংগঠনের সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় কন্যাকে (১৫) ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল দুপুরের দিকে উপজেলার বজরা ইউনিয়নের রাজারামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই বাবার নাম আবুল কাশেম (৪৮)। সে চাটখিল পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মৃত মজিবুল হকের ছেলে। ধর্ষণের ঘটনায় মেয়ে বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা দীর্ঘদিন প্রবাসে থাকায় তার বাবা এবং ছোট ভাই মিলে একটি ভাড়া বাড়িতে বসবাস করে থাকেন। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে তার জন্মদাতা পিতা পূর্বের আরো কয়েকবার ধর্ষণের ন্যয় তাকে জোরপূর্বক মুখ চেপে ধরে ধর্ষণ করার চেষ্টা করলে তার চিৎকার করে এলাকাবাসীর জড়ো হয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় থানায় গিয়ে মেয়ে বাদী হয়ে পিতার বিরুদ্ধে মামলা দায়ের করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়উল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিন পালন করলেন কারিগরি শিক্ষাবোর্ডের সচিব

মাসুদ হোসেন:
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নিজের জন্মদিন পালন করলেন চাঁদপুরের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

রবিবার (১৫ জানুয়ারি) বিকেলে ঢাকার আগারগাঁও এলাকায় সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা কর্তৃক পরিচালিত প্রভাত আনন্দ স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনটি উদযাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি এখানে এসে সত্যিই আনন্দিত। আমার সামনে এতগুলো সুবিধাবঞ্চিত শিশু বসে আছে বই নেয়ার জন্য, তা আসলেই গর্বের বিষয়। এই শিশুরা হয়তো এখান থেকে কোন সনদ নিতে পারবে না কিন্তু প্রাথমিক শিক্ষা নেয়ার যে আগ্রহ তা দেখে খুবই ভালো লাগছে। প্রভাত আনন্দ স্কুল থেকে প্রাথমিক শিক্ষা নিয়ে তারা ভবিষ্যতে ভালো ভালো স্কুলে ভর্তি হবে এবং লেখাপড়া করে একদিন ভালো কিছু করবে। তিনি আরো বলেন, প্রভাত সমাজকল্যাণ সংস্থা অনেক ভালো ভালো কাজ করে, এই সংগঠনের সাথে থাকতে পেরে আমি আনন্দ বোধ করছি। পরিশেষে প্রভাত আনন্দ স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের সু স্বাস্থ্য কামনা করেন তিনি।

প্রভাত সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আমির হোসেন রাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ড. মোহাম্মদ সুলতান হোসেন, আবদুর নূর শাহী, ঢাকা মহানগর উত্তর এর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ মাহমুদের প্রাণবন্ত সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন প্রভাত কেন্দ্রীয় পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক রহিজ উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মতিন, কার্যনির্বাহী সদস্য জহির হোসেনসহ প্রভাত কেন্দ্রীয় পরিষদ, প্রভাত ঢাকা জেলা শাখা, প্রভাত ফরিদগঞ্জ শাখার বিভিন্ন নেতৃবৃন্দ ও প্রভাত আনন্দ স্কুলের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে প্রভাত সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান প্রভাত আনন্দ স্কুলের শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ শেষে সকল শিশুকে মিষ্টিমুখ করিয়ে আনন্দঘন পরিবেশে নিজের জন্মদিন পালন করেন। এদিন রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর ব্যক্তিগত আইডিতে লিখেন- জন্মদিনে অনেকেই শুভকামনা জানিয়েছেন। সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আগারগাঁও এলাকার এই শতাধিক পথশিশুকে মিষ্টিমুখ করাতে পারাটা এবারের জন্মদিনের সবচেয়ে বড় উপহার। প্রভাত সমাজকল্যাণ সংস্থা কে ধন্যবাদ এই সুযোগটি করে দেওয়ার জন্য।

বিষ্ণুপুর এলাকা হতে ১৬.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের বিষ্ণুপুর এলাকা হতে ১৬.৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ১৬ জানুয়ারী দুপুরে সদরের বিষ্ণুপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।