Tag Archives: সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত চাঁদপুর শাখার আত্মপ্রকাশ

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিন পালন করলেন কারিগরি শিক্ষাবোর্ডের সচিব

মাসুদ হোসেন:
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নিজের জন্মদিন পালন করলেন চাঁদপুরের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

রবিবার (১৫ জানুয়ারি) বিকেলে ঢাকার আগারগাঁও এলাকায় সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা কর্তৃক পরিচালিত প্রভাত আনন্দ স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনটি উদযাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি এখানে এসে সত্যিই আনন্দিত। আমার সামনে এতগুলো সুবিধাবঞ্চিত শিশু বসে আছে বই নেয়ার জন্য, তা আসলেই গর্বের বিষয়। এই শিশুরা হয়তো এখান থেকে কোন সনদ নিতে পারবে না কিন্তু প্রাথমিক শিক্ষা নেয়ার যে আগ্রহ তা দেখে খুবই ভালো লাগছে। প্রভাত আনন্দ স্কুল থেকে প্রাথমিক শিক্ষা নিয়ে তারা ভবিষ্যতে ভালো ভালো স্কুলে ভর্তি হবে এবং লেখাপড়া করে একদিন ভালো কিছু করবে। তিনি আরো বলেন, প্রভাত সমাজকল্যাণ সংস্থা অনেক ভালো ভালো কাজ করে, এই সংগঠনের সাথে থাকতে পেরে আমি আনন্দ বোধ করছি। পরিশেষে প্রভাত আনন্দ স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের সু স্বাস্থ্য কামনা করেন তিনি।

প্রভাত সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আমির হোসেন রাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ড. মোহাম্মদ সুলতান হোসেন, আবদুর নূর শাহী, ঢাকা মহানগর উত্তর এর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ মাহমুদের প্রাণবন্ত সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন প্রভাত কেন্দ্রীয় পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক রহিজ উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মতিন, কার্যনির্বাহী সদস্য জহির হোসেনসহ প্রভাত কেন্দ্রীয় পরিষদ, প্রভাত ঢাকা জেলা শাখা, প্রভাত ফরিদগঞ্জ শাখার বিভিন্ন নেতৃবৃন্দ ও প্রভাত আনন্দ স্কুলের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে প্রভাত সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান প্রভাত আনন্দ স্কুলের শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ শেষে সকল শিশুকে মিষ্টিমুখ করিয়ে আনন্দঘন পরিবেশে নিজের জন্মদিন পালন করেন। এদিন রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর ব্যক্তিগত আইডিতে লিখেন- জন্মদিনে অনেকেই শুভকামনা জানিয়েছেন। সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আগারগাঁও এলাকার এই শতাধিক পথশিশুকে মিষ্টিমুখ করাতে পারাটা এবারের জন্মদিনের সবচেয়ে বড় উপহার। প্রভাত সমাজকল্যাণ সংস্থা কে ধন্যবাদ এই সুযোগটি করে দেওয়ার জন্য।

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত চাঁদপুর শাখার আত্মপ্রকাশ

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
শিক্ষাসামগ্রী, শীতবস্ত্র বিতরণ ও কেক কাটার মধ্য দিয়ে সামাজিক ও মানবিক কাজে নিয়োজিত সরকারী নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা, চাঁদপুর শাখা আত্মপ্রকাশ করলো।

শুক্রবার (১৫ জানুয়ারি) বিকাল ৪ টায় চাঁদপুর বড় স্টেশন মোল হেডে আলোর দিশারি স্কুলের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে আনন্দঘন পরিবেশে মুক্তা ফাউন্ডেশন ও তানিয়া সু স্টোর মহামায়ার সহযোগিতায় শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী, শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী এবং আলোর দিশারি স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে শাখাটির আত্মপ্রকাশ ঘটে। সংগঠনের প্রভাত মহামায়া শাখাটি দীর্ঘ সাড়ে ৩ বছর যাবত বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় প্রভাত সমাজকল্যাণ সংস্থা কেন্দ্রীয় পরিষদের গত ১৩ জানুয়ারি কে.দ-২৬১১/প্রমশা এর পত্রে চাঁদপুর শাখায় স্থানান্তর করা হয়। কেন্দ্রীয় পরিষদের সভাপতি আমির হোসেন রাজু ও সাধারণ সম্পাদক মোঃ এরশাদ মাহমুদের স্বাক্ষরিত পত্রে উল্লেখ করেন, মহামায়া এলাকাটি চাঁদপুর জেলা শহরের সন্নিকটে একটি উপশহর। পূর্বে প্রভাত সমাজকল্যাণ সংস্থা, মহামায়া শাখা আর্তমানবতার সেবায় অভূতপূর্ব সাফল্যের দাবিদার। প্রভাত সমাজকল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৫ জানুয়ারি থেকে প্রভাত মহামায়া শাখা বিলুপ্ত করে প্রভাত সমাজকল্যাণ সংস্থা চাঁদপুর শাখা নামে পরিচালিত হবে। এতে সাংগঠনিক কাজের পরিধি বৃদ্ধি পাবে ও আর্তমানবতার সেবায় এগিয়ে যাবে প্রভাত সমাজকল্যাণ সংস্থা। এতদ্ব সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি মেনে চলে ও সরকারী বিধি মোতাবেক সংগঠনটি পরিচালনার জন্য অনুরোধ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন প্রভাত চাঁদপুর শাখার সহসভাপতি জুয়েল হাজী, কোষাধ্যক্ষ রিয়াদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক জহিরুল ইসলাম হানিফ, আলোর দিশারী স্কুলের শিক্ষক সাজিব হোসেন ও সুমি আক্তার এবং প্রভাত চাঁদপুর শাখার সদস্য জালালউদ্দিন বেপারী, আহমেদ বেপারী, হাসান হোসেন, খাইরুল আলম জনি, আছিয়া আক্তার মিথিলা, রায়হান মজুমদার, রিফাত মজুমদার, সুলতানা আক্তার, রোমান বেপারী, শাহাদাত হোসেন, আল-আমিন হোসেনসহ প্রমূখ।

উল্লেখ্য, ২০১১ সালে ঢাকার আগারগাঁও এলাকা থেকে উদীয়মান কয়েকজন তরুণের সমন্বয়ে “আর্তের তরে সেবা দান, প্রভাত হোক জাগ্রত চেতনার আহবান” এই স্লোগানকে ধারন করে অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থার আত্মপ্রকাশ ঘটে। পরে এক এক করে সংগঠনটি সমাজসেবা অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও কপিরাইট অফিস থেকে নিবন্ধন নেয়। (যার রেজিস্ট্রেশন নং যথাক্রমে- সমাজসেবাঃ ঢ-০৯১৩০, যুব ও ক্রীড়াঃ চ-৯২০/২০১৬)। উক্ত সংগঠনটির নব গঠিত চাঁদপুর শাখাটি পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করছেন প্রভাত চাঁদপুর শাখার সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন। এছাড়াও শাখাটির আত্মপ্রকাশ উপলক্ষে কেন্দ্রীয় পরিষদের সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন শাখার প্রধান উপদেষ্টা চাঁদপুর প্রেসক্লাবের সহসভাপতি, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।