All posts by jitu

কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৩

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদেরকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ৭নং মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারের জিরো পয়েন্টে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, মুছাপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড আ্ওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন, জহিরুল হক, হামিদুল হক, সিরাজুল হক, নুরউদ্দিন, সিফাত, আলী আব্বাস চান মিয়া,আব্দুল হাই, সোহেল, অহিদ, নুরুদ্দিনসহ ১৩জন আহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ দিন আগে মুছাপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকনের ভাই গরু বেপারী সেলিম উড়িরচর গরু কিনতে যাওয়ার পথে দেখে মুছাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. আলী আজগর জাহাঙ্গীরের ছোট ভাই জালাল ও তাদের মুছাপুর ক্লোজারের মাছের আড়তের ম্যানেজার সোহেল এক ব্যক্তিকে হেনেস্তা করছে। এই ঘটনা দেখে প্রতিবাদ করে সেলিম। পরে তাকেও তারা মারধর করে। বিষয়টি সে বাড়িতে এসে তার ভাই খোকন কে জানায়। বুধবার সকালের দিকে জাহাঙ্গীর মেম্বারের অনুসারী এক ব্যক্তি বাংলাবাজারে এলে পূর্ব বিরোধের জের ধরে সেলিম জালালের এক অনুসারীকে আটক করে রাখে। পরে খবর পেয়ে জালালের নেতৃত্বে তার শতাধিক অনুসারী বাংলাবাজারে এসে আওয়ামী লীগ নেতা খোকন সহ কয়েক জনের উপর হামলা চালায়। এই সময়ে দুই পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় গ্রুপের অন্তত ১৩জন আহত হয়। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েও জালালের লোকজন প্রতিপক্ষের লোকজনের উপর হামলা চালানোর চেষ্টা করে।

মুছাপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড আ্ওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন বলেন, ২০১৮ সালের দিকে জলদস্যু জালাল ও তার ভাই জাহাঙ্গীর আওয়ামী লীগে যোগ দেয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সে চার মাইল দূরে থেকে শতাধিক জলদস্যু নিয়ে বাংলাবাজারে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ৮জন লোক আহত হয়। তারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

জালাল অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, সেলিম গরু চোর। আজকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই নিয়ে একটি সালিশী বৈঠক ডাকা হয়। তারা ইউনিয়ন পরিষদ অফিসে উল্টো হামলা চালায়।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. আলী আজগর জাহাঙ্গীর বলেন,খোকন বাংলাবাজারে আমাদের একজন লোককে আটক করে রাখে। পরে এই ঘটনাকে কেন্দ করে সংঘর্ষ হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, এই ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।

কুমিল্লায় কথিত চিকিৎসক পরিচয়ে অর্থ আত্মসাৎকারি আটক

ইসতিয়াক আহমেদ:

ভুয়া ডাক্তার হিসেবে পরিচয় ও বিশ্বাস অর্জন এবং প্রতারণার মাধ্যমে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া প্রতারক আব্দুস সালাম মুকুলকে (৩৫) আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

প্রতারক আব্দুস সালাম মুকুল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাজদিয়া গ্রামের মো: মোশারফ বিশ^াসের ছেলে।

চিকিৎসক পরিচয়ে অর্থ আত্মসাতের ঘটনায় গত ৬ জানুয়ারী র‌্যাব-১১, সিপিসি-২ এর কাছে এক ভুক্তভোগী ভিন্নধর্মী প্রতারক ভুয়া ডাক্তার আব্দুস সালামের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। জনৈক ভিকটিম কুমিল্লায় একটি শো-রুম পরিচালনাকারী।

ভিক্টিম লিখিত অভিযোগে উল্লেখ করেন- বিগত ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি লাকসাম থেকে কুমিল্লা আসার সময় প্রতারক আব্দুস সালামের সাথে বাসের মধ্যে পরিচয় হয়। কথাপ্রসঙ্গে নিজেদের মধ্যে পরিচয় জানাজানি হয় এবং আলাপচারিতার এক পর্যায়ে প্রতারক আব্দুস সালাম ভিকটিমের ঠিকানা, কর্মস্থল ও অন্যান্য তথ্য জানতে চাইলে ভিকটিম জানায় কুমিল্লায় একটি ছোট-খাট শো-রুম পরিচালনা করেন। পরবর্তীতে প্রতারক ভুক্তভোগীর নিকট হতে শো-রুমের ঠিকানা নিয়ে হঠাৎ একদিন ভিকটিমের শো-রুমে আসে এবং তার দোকানের ব্যবসা বাণিজ্যের অবস্থা ও অন্যান্য তথ্য সম্পর্কে খোজ-খবরসহ ভিকটিমের মোবাইল নম্বর নেয়। এরপর প্রতারক আব্দুস সালাম প্রায়ই ভিকটিমের দোকানে যাওয়া-আসা শুরু করে। ইতিমধ্যে সে ভিকটিমের নিকট নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় প্রদান করে এবং ডাক্তার পরিচয় প্রদানের বিশ্বস্ততা অর্জনের জন্য সে দুইটি ভুয়া আইডি কার্ড তৈরী করে ও ভিকটিমকে তা দেখায়। প্রতারক আব্দুস সালাম বিভিন্নভাবে ভিকটিমকে ডাক্তারী ক্ষেত্রে বিনিয়োগে অধিক মুনাফা অর্জনের প্রলোভন দেখিয়ে তার নিকট হতে প্রাথমিকভাবে ৭০ হাজার টাকা গ্রহণ করে। পরবর্তীতে প্রতারক আব্দুস সালাম ডাক্তারী যন্ত্রপাতি ক্রয়হেতু ডাক্তারী ব্যবসা প্রসারসহ অধিক লাভের কথা বলে ভিকটিমের নিকট আরো টাকা দাবী করে। ভিকটিম আব্দুস সালামের ডাক্তারী ব্যবসার সত্যতা যাচায়ের জন্য তার নিকট প্রমাণ চাইলে প্রতারক আব্দুস সালাম তার স্ত্রীর কর্মস্থল মনোহরগঞ্জ সরকারী হাসপাতালে গিয়ে চেম্বারের ভিতরে তোলা ছবি, চেয়ারে বসা অবস্থায় তোলা ছবি, চিকিৎসার যন্ত্রপাতি সংশ্লিষ্ট বিভিন্ন ছবি ও ভিডিও ধারণ করে ভিকটিমকে প্রদান করে। পরবর্তীতে ভিকটিম আরো সত্যতা যাচায়ের জন্য নিজে তার চেম্বার দেখার জন্য নিজে যেতে চাইলে প্রতারক আব্দুস সালাম বিভিন্ন তাল-বাহানা শুরু করতে থাকে এবং তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। ইতিমধ্যেই ভিকটিম পুরো বিষয়টি বুঝতে পারে এবং কোন দিক দিশা না পেয়ে প্রদানকৃত অর্থ ফেরত পাবার আশায় হয়ে র‌্যাব-১১, কুমিল্লা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে।

উক্ত অভিযোগের সত্যতা যাচাই করে প্রতারক আব্দুস সালামকে গত ১০ জানুয়ারী রাতে কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তার নিকট হতে দুইটি ভুয়া ডাক্তারী আইডি কার্ড ও তার নিজস্ব ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর দেয়া স্বীকারোক্তি অনুযায়ী, সে বিভিন্ন সময় একই পন্থা অবলম্বন করে সাভার, গাজীপুর, ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন জায়গায় এ ধরনের প্রতারণা চালিয়ে আসছিল বলে স্বীকার করে এবং এই প্রক্রিয়া অবলম্বন করে ইতিমধ্যে সে কয়েকজনের নিকট হতে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে জানায়।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার ৩৬-তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার BHRC ‘র ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবার উপ-পরিচালক জেড.এম মিজানুর রহমান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সৈয়দ নুরুর রহমান, এডভোকেট মোঃ শরীফুল ইসলাম, অধ্যক্ষ নার্গিস আক্তার, অধ্যাপক হাবিবুর রহমান, এডভোকেট ফাহমিদা রহমান সুপ্তি, কবি ও সংগঠক রোকসানা মজুমদার সুখী। এ সময় বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুমিল্লায় ছাড়পত্রবিহীন মুরগীর খামারের বিরুদ্ধে পরিবেশে অধিদপ্তরের অভিযান

 

নিজম্ব প্রতিবেদক:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার হরিমঙ্গল ও দক্ষিণ তেতাভূমি এলাকায়  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।পরিবেশগত ছাড়পত্রবিহীন মুরগীর খামার পরিচালনা করা, কঠিন ও তরল বর্জ্য খালে অপসারণ করাসহ বিদ্যালয় ও আবাসিক এলাকার পরিবেশ দূষণের অপরাধে ৪ টি লেয়ার মুরগীর খামারে মোবাইল কোর্টের মাধ্যমে দুই লাখ ৪০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক নগদ আদায় করা হয়েছে।

তার মধ্যে সোহান লেয়ার ফার্মকে ৬০ হাজার, শেফা লেয়ার ফার্মকে ৬০ হাজার, বিসমিল্লাহ লেয়ার ফার্মকে ৬০ হাজার, রওজা লেয়ার ফার্মকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে ও উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণপাড়ার প্রত্যক্ষ সহযোগিতায় ব্রাহ্মণপাড়া উপজেলার হরিমঙ্গল ও দক্ষিণ তেতাভূমি এলাকায় ১০ ডিসেম্বর মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর কুমিল্লা উপ-পরিচালক মোসাম্বের হোসেন মুহাম্মদ রাজিব বলেন, চারটি পোল্ট্রি খামারের ২ টির বায়োগ্যাস প্ল্যান্টের রেসিডিউ খালে অপসারণ করা হয় এবং অপর দুইটিতে বায়োগ্যাস প্ল্যান্ট না থাকায় যাবতীয় বর্জ্য সরাসরি খালে অপসারণ করা হয়। মোবাইল কোর্ট শেষে খামার মালিকগণকে বায়োগ্যাস প্ল্যান্ট ও তরল বর্জ্য পরিশোধের জন্য সেটেলিং ট্যাংক স্থাপন/নির্মাণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় এরূপ কার্যক্রম চলমান থাকবে।

তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন আপনজন’র নতুন কমিটি গঠন

মোঃ জুয়েল রানা, তিতাস :
কুমিল্লার তিতাসের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আপনজন’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ নাজিরুল ইসলাম মামুন এর স্বাক্ষরিত এক প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এ কমিটিতে মনিরা আক্তারকে সভাপতি ও কাজী মোঃ নাহিদকে সাধারণ সম্পাদক এবং মোঃ শরীফ উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটি আগামী ৩ বছরের মেয়াদ গঠন করা হয়।

উল্লেখ্য, “রক্তের যদি হয় প্রয়োজন, এগিয়ে যাবে আপনজন” এই স্লোগানকে বুকে ধারণ করে স্বেচ্ছায় রক্তদাতাদের এ সংগঠনটি ২০১৭ সালের পহেলা মে একঝাক মেধাবী তরুণ তরুণীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠিত করা হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কয়েক শতাধিক নারী পুরষকে রক্ত দিয়ে মানুষের পাশে দাড়িয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

মুরাদনগরে নারী ছিনতাইকারী চক্রের ৩ সদস্যসহ আটক ৫, গাজাঁ ও ইয়াবা উদ্ধার

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ
অভিনব সব কৌশল অবলম্বন করে সক্রিয় সংঘবদ্ধ কিছু ছিন্তাইকারী চক্র ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে আসছিলো কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তাদের মধ্যে একটি চক্র ছিনতাই করে শুধু ব্যাকিং আওয়ারে। এরা প্রথমে ব্যাংক গ্রাহকদের টার্গেট করে পিছু নেয়, পরে গায়ের উপর বমিসহ বিভিন্ন ময়লা ফেলে তা পরিষ্কারের নামে সুযোগ বুঝে হাতিয়ে নেয় টাকার ব্যাগ। সোমবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের ইসলামি ব্যাংকের নিচ থেকে মুরাদনগর থানা পুলিশের হাতে ধরা পরে সেই ছিনতাইকারী চক্রের ৩ নারী সদস্য। এসময় তাদের কাছ থেকে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ।

অপরদিকে সোমবার সকালে জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রাম এলাকায় একটি সিএনজি থেকে ২০ কেজি গাজাঁ ও দুপুরে কামাল্লা ইউনিয়নের নোয়াগাও গ্রাম থেকে ৭০পিস ইয়াবা ট্যাবলেট সহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত নারী ছিন্তাইকারীরা হলো, কুমিল্লা জেলার দাউদকান্দি থানার শহীদনগর এলাকার আতাউর রহমান ড্রাইভারের স্ত্রী আলেয়া বেগম (২৫), দাউদকান্দি থানার গৌরীপুর (পশ্চিম, ভাসমান অবস্থান) এলাকার রাসেলের স্ত্রী নুপুর তাসলিমা (৩২), তিতাস থানার রাশেদ মিয়ার মেয়ে বৈশাখী লিমা (১৯)।

মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার মুরাদনগর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে ডালিম (৩৮) ও একই গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে আক্তার হোসেন (৩১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১ টায় উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ হইতে দশ হাজার টাকা উত্তোলন করেন এক নারী। পরে ওই নারী কাচাঁবাজারের দিকে যাওয়ার পথে ইসলামি ব্যাংকের নিছে পৌছলে ৩জন নারী জলা সৃষ্টি করে এবং এবং হাতের বাজারের ব্যাগে থাকা টাকার ব্যাগ নিয়ে যায়। তাৎখনিক টাকার মালিক নারিটি ওই ছিনতাইকারীদের জড়িয়ে ধরে। পরে পুলিশ এসে ওই ৩ নারী ছিন্তাইকারীদের গ্রেফতার করে।

অপর দিকে সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই ওমর ফারুক ও মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পৃথক দুইটি অভিযান পরিচালনা করে উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রামের উত্তর পাড়া বেড়িবাধ রাস্তায় মুরাদনগর হইতে বাখরাবাদ গামী একটি সিএনজি গাড়ীকে থামানোর জন্য সিগনাল দিলে সিএনজি গাড়ীর চালক পুলিশের উপস্থিতি টের পাইয়া শামীম মিয়ার চায়ের দোকানের সামনে সিএনজি গাড়িটি ফেলিয়া অজ্ঞাত চালক সহ আরো ১ জন পালাইয়া যায়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে ২০ (বিশ) কেজি গাজাঁ উদ্ধার করে। একই দিন দুপুরে কামাল্লা ইউনিয়নের নোয়াগাও গ্রামের মুরাদনগর টু রামচন্দ্রপুর গামী পাকা রাস্তার উপর থেকে ডালিম (৩৮) ও আক্তার হোসেন (৩১) কে ৭০পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।

এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, আটককৃত ৩ নারী ছিন্তাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত নামা পলাতক আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

চুরির অভিযোগে ৮/১০ জন মিলে পিটিয়ে সুমনকে হত্যা করে

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যার অভিযোগ এনে নিহতের মা মিলি বেগম এর দায়ের করা মামলা নিয়ে তদন্ত শুরু করে চান্দিনা থানা পুলিশ।

তদন্তের মাত্র ২৪ ঘন্টার মধ্যেই মূল হত্যাকারীদের চিহ্নিত করতে সক্ষম হয় মামলার তদন্তকারী কর্মকর্তা চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল ইসলাম। তিনি জানান, দোকানে চুরির ঘটনা যেমন সঠিক তেমনি কতিপয় ব্যক্তির নির্মম প্রহারে যুবক মোজাম্মেল হক সুমনকে হত্যার বিষয়টিও পরিস্কার।

তদন্ত কর্মকর্তা আরও জানান, ঘটনার পর আমরা ওই দোকানের সিসি টিভির সরঞ্জাম জব্দ করেছি। ওই সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাতে দোকানের টিনের চালা খুলে ভিতরে প্রবেশ করে মোজাম্মেল হক সুমন। কিছুক্ষণ পর ৮-১০জন ব্যক্তি এসে তাকে হাতে-নাতে আটক করে। এক পর্যায়ে তারা চুরির জন্য অভিযুক্ত মোজাম্মেল হক সুমন এর হাত পিছনে বেঁধে নির্মম ভাবে প্রহার করে হত্যা করে। পরে বিষয়টিকে গণপিটুনি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে এলাকাবাসী। এ হত্যা কান্ডের সাথে যারা জড়িত তাদেরকে আমরা চিহ্নিত করতে সক্ষম হয়েছি। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, রবিবার (৮ জানুয়ারী) ভোরে চুরির অভিযোগে যুবক মোজাম্মেল হক সুমন (২৩)কে হত্যার ঘটনায় ওইদিন বিকেলেই নিহতের মা বাদী হয়ে অজ্ঞত ব্যক্তিদের আসামী করে চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তিনি উল্লেখ করেন, আমার ছেলেকে চোর সন্দেহে কয়েকজন লোক হত্যার উদ্দেশ্যে লোহার রড ও লাঠি-সোটা দিয়ে বেধড়ক পিটিয়ে হত্যা করে।

নিহতের মা গার্মেন্টস কর্মী মিলি বেগম জানান- আমি স্বামী পরিত্যাক্তা। আমার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সুমন বড়। স্বামীর বাড়িতে স্থান না হওয়ায় বাবার বাড়ি বাড়েরা ইউনিয়নের ফরিদপুর গ্রামে থেকে স্থানীয় ‘ডেনিম’ গার্মেন্টস ফ্যাক্টরীতে চাকুরী করি। আমার ছেলেটি চট্টগ্রামে থাকতো। মাঝে মাঝে বাড়িতে এসে ২/১ দিন থাকতো।

তিনি কান্না বিজরিত কন্ঠে বলেন, ‘আমার পোলায় যদি চুরি করে থাকতো তাইলে তারা হাত-পা ভাইঙ্গা লুলা কইরাও যদি রাখতো তাও আমি আমার পোলার মুখে মা ডাক হুনতাম’।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, আইন হাতে তোলে নেওয়ার অধিকার কারও নেই। আমাদের তদন্তে ছেলেটিকে আটক করে নির্মম ভাবে পিটানোর কারণেই তার মৃত্যু ঘটেছে বলে প্রাথমিক ভাবে প্রমাণ পেয়েছি। তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম প্রকাশ করা যাচ্ছে না। অধিকতর তদন্ত করে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

প্রসঙ্গত, শনিবার (৭ জানুয়ারী) দিবাগত রাত পৌঁনে ৩টায় সাতবাড়িয়া গ্রামের দোতলা মসজিদ সংলগ্ন মো. সাইদুর রহমান এর মুদি দোকানে টিনের চালা খুলে চোর ঢুকে। এসময় পার্শ্ববর্তী বাড়ির রফিক নামের একজন টের পেয়ে দোকানি সাঈদকে ফোন করে বিষয়টি জানায়। কিছুক্ষণের মধ্যেই স্থানীয় কয়েকজন যুবক এসে ধাওয়া করে দোকানের ভিতর থেকে মোজাম্মেল হোসেন সুমনকে আটক করে গণপিটুনি দেয়। মারাত্মক আহতাবস্থায় তাকে সকালে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁদপুরের কচুয়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্র-শিক্ষকের মৃত্যু

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলাধীন রসুলপুর এলাকায় বোগদাদ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ছাত্র শিক্ষকের দুই জনের প্রাণহানি হওয়ায় ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। জানা যায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ব ১৫-৯৮৬২ নম্বরের কুমিল্লাগামী যাত্রীবাহী বোগদাদ বাসের সাথে পশ্চিম মূখী মোটরসাইকেল এর এর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত ব্যক্তির মাথা থেঁতলে গিয়ে সড়কে মগজে বের হয়ে ছিটকে যায়। আরেকজনের এক পা আলাদা হয়ে কিছুক্ষণ পর মৃত্যুবরন করেন। নিহত জাহিদ হোসেন (২৫) শাহরাস্তি উপজেলার দক্ষিণ নোয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক এর পুত্র। তিনি পেশায় একজন মাদ্রাসা শিক্ষক। নিহত আরেকজন জাবেদ হোসেন কুমিল্লার লাকসাম উপজেলার দামতিয়া গ্রামের সাহাব উদ্দিন এর ছেলে। পেশায় একজন ছাত্র।

সাইফুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বোগদাদ বাসটি কুমিল্লার দিকে যাচ্ছিল আর মোটরসাইকেলটি পশ্চিম দিকে যাচ্ছিল। মহাসড়কের রসুলপুর এলাকায় একটি মোড়ে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়ে সাথে সাথেই মোটরসাইকেল আরোহী একজন মারা যায়। অন্যজনের এক পা আলাদা হয়ে যাওয়ায় তার অবস্থা খুবই আশংকাজনক। পরে তিনিও মারা যায়। দুর্ঘটনার সাথে সাথেই বোগদাদ বাসটিকে আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নিহত জাহিদ হোসেন এর বড় ভাই জোবায়ের হোসেন জানান, তার ছোট ভাই জাহিদ হোসেন মুদাফ্ফরগঞ্জ একটি মাদ্রাসায় চাকরী করতেন। সেখান থেকেই একটি মোটরসাইকেলে করে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। তিনি বিয়ে করলেও এখনো কোন সন্তান হয়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মোটরসাইকেল চালক সম্পর্কে আমাদের কিছুই হয়নি। তার মোটরসাইকেলে আমার ভাই কেন উঠলো তা জানিনা।

এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম খলিল বলেন, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মর্মান্তিক এ দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। উভয়ের পরিবারের সাথে কথা বলে আইনানুগভাবে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

লালমাইয়ের ভূ‌শ্চি বাজা‌রে বাসি ও মানহীন খাবার বিক্রি: ৫ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

 

স্টাফ রিপোর্টার:

কু‌মিল্লার লালমাই উপ‌জেলার ভূ‌শ্চি বাজা‌র এলাকায় বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করে পুরনো গ্রিল পুনরায় বি‌ক্রির উ‌দ্দে‌শ্যে কাঁচা মাং‌সের সা‌থে সংরক্ষণ এবং মানহীন উপাদান দি‌য়ে খাবার প্রস্তুত করায় নিউ রে‌ডিসন হো‌টেল‌কে ৮ হাজার টাকা জ‌রিমানা করেন  এবং ১০ কে‌জি বা‌সি খাবার জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সা‌ড়ে ১০টায়  জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে লালমাই থানাধীন ভূ‌শ্চি পু‌লিশ ফা‌ঁড়ির এক‌টি টিম অংশগ্রহণ করেন।

এছাড়াও ঔষ‌ধের গা‌য়ের মূল‌্য কে‌টে বে‌শি দা‌মে বি‌ক্রি করায় ম‌নোয়ারা মে‌ডি‌কেল হল‌কে ১৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বি‌ক্রয়ের প্রস্তাব করায় ইকরা মে‌ডি‌কেল হল‌কে ৫ হাজার টাকা, গা‌য়ের মূল‌্য কেটে বে‌শি দা‌মে বিক্রি করায় মা‌হি ফা‌র্মেসী‌কে ৪ হাজার টাকা এবং খাবা‌রে ক্ষ‌তিকর কাপ‌ড়ের রং ব‌্যবহার করায় বিস‌মিল্লাহ মি‌ষ্টি ভাণ্ডার‌কে ৫ হাজার টাকাসহ ভোক্তা অ‌ধিকার বি‌রোধী বি‌ভিন্ন কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে মোট ৫ প্রতিষ্ঠান‌কে ৩৭ হাজার টাকা জ‌রিমানা করা হয়।