Tag Archives: তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন আপনজন’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন আপনজন’র নতুন কমিটি গঠন

মোঃ জুয়েল রানা, তিতাস :
কুমিল্লার তিতাসের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আপনজন’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ নাজিরুল ইসলাম মামুন এর স্বাক্ষরিত এক প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এ কমিটিতে মনিরা আক্তারকে সভাপতি ও কাজী মোঃ নাহিদকে সাধারণ সম্পাদক এবং মোঃ শরীফ উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটি আগামী ৩ বছরের মেয়াদ গঠন করা হয়।

উল্লেখ্য, “রক্তের যদি হয় প্রয়োজন, এগিয়ে যাবে আপনজন” এই স্লোগানকে বুকে ধারণ করে স্বেচ্ছায় রক্তদাতাদের এ সংগঠনটি ২০১৭ সালের পহেলা মে একঝাক মেধাবী তরুণ তরুণীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠিত করা হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কয়েক শতাধিক নারী পুরষকে রক্ত দিয়ে মানুষের পাশে দাড়িয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন আপনজন’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
“রক্তের যদি হয় প্রয়োজন, এগিয়ে যাবে আপনজন” এই স্লোগানকে বুকে ধারণ করে কুমিল্লা তিতাসে একঝাক তরুণ তরুণীদের নিয়ে ২০১৭ সালের পহেলা মে প্রতিষ্ঠিত হওয়া স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন “আপনজন” ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (৬ মে) বিকেল ৩ টায় উপজেলার কড়িকান্দিস্থ জিনিয়াস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ নাজিরুল ইসলাম মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ।

সংগঠনের সভাপতি মনিরা আক্তার ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক কাজী নাহিদ, প্রচার সম্পাদক শান্তা ভূঁইয়া, এসফার সভাপতি ইন্জিনিয়ার মাসুদ, সাধারণ সম্পাদক ইকরাম সরকারসহ তিতাস উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা কর্মরত সাংবাদিকবৃন্দরা।

এসময় সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি ও সাংবাদিকদেরে হাতে সম্মাননা স্বারক ও চাবির রিং তুলে দেওয়া হয়।