,

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
May 21, 2022
news-image

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রাম থেকে কুলসুম বেগম (২০) নামে এক নারীর লাশ শনিবার দুপুরে উদ্ধার করেছে পুলিশ। কুলসুম ওই এলাকার মোহাম্মদ আলীর মেয়ে এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাটের সাদ্দাম মিয়ার স্ত্রী।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, মৃগী রোগে আক্রান্ত কুলসুম স্বামীসহ বাবার বাড়ি অষ্টগ্রামেই বসবাস করতেন। তার স্বামী খাঁটিহাতা বিশ্বরোড এলাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।
শনিবার সকালে বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে এলাকার একটি পুকুরে কুলসুমের লাশ ভেসে উঠলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।