All posts by jitu

ছাত্রলীগ নেতা রাফির উদ্যোগে কুমিল্লায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

স্টাফ রিপোর্টার:

১০ ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের  সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মিনহাদুল হাসান রাফির নেতৃত্বে নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

পরে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মিনহাদুল হাসান রাফি।

দুইটি প্রোগ্রামেই উপস্থিত ছিলেন  জেলা ছাত্রলীগ নেতা মোঃ জাহিদুল ইসলাম,জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মাহমুদ,জেলা ছাত্রলীগ নেতা রবিউল তালুকদার মিলন, জেলা ছাত্রলীগ নেতা এবং নিমশার জুনাব আলী কলেজ এর সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস কাউসার, নাজমুল, তুষার, সুজন,সাকিল,রতন প্রমুখ।

কুমিল্লায় বিদেশ ফেরত ৩০ অসহায় প্রবাসী পরিবারকে কম্বল প্রদান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিদেশ ফেরত ৩০ অসহায় প্রবাসী পরিবারকে কম্বল প্রদান করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

মঙ্গলবার ( ১০ জানুয়ারি ) এ কম্বল বিতরণ করা হয়।

বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান এবং সভাপতি ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ। এ সময় আরও উপস্থিত ছিলেন অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কাউন্সেলর গোলাম মোস্তফা, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কাউন্সেলর মোঃ ওসমান গনি, রামরু’র জেলা সমন্বয়ক শান্তা রানী সূত্রধর, ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিনিধি, সিসিডিএ প্রতিনিধি এবং সাংবাদিকসহ ১৫০ জন বিদেশগামী অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ।

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম তার বক্তব্যে  বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের গুরুত্ব আলোচনা করেন। হুন্ডির মাধ্যমে রেমিটেন্স না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে পাঠানোর আহবান জানান তিনি। কাজ ও ভাষা শিখে বৈধ পথে বিদেশ যাওয়ার পরামর্শ দেন। বিমান বন্দরে আনুষ্ঠানিকতা, আর্থিক স্বাক্ষরতা, মানব পাচার, উচ্চ অভিবাসন ব্যয়, দালালদের দৌরাত্ন নিয়ে কথা বলেন তিনি। প্রবাসীদের কল্যাণে ও স্বার্থ রক্ষায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নানামূখী উদ্যোগের কথা উল্লেখ করেন।

বিশেষ অতিধি কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান বলেন, বিদেশ যাবার আগে যেকোন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেলে বেতন যেমন বেশি পাওয়া যায় আবার চাকরি স্থায়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তিনি জানান, টিটিসিতে পরিচালিত অধিকাংশ কোর্স করতে তেমন কোন টাকা খরচ হয় না বরং অনেক কোর্স আছে যেখানে প্রশিক্ষণার্থীরা কোর্স শেষে প্রায় ১০ হাজার টাকা পায়। বিদেশ ফেরতদের জন্য আরপিএল সুবিধা রয়েছে।

অনুষ্ঠানের সভাপতি দেবব্রত ঘোষ জানান, কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিদেশগমনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের অধিকার সুরক্ষা এবং সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছে। মানব পাচার, উচ্চ অভিবাসন ব্যয়, দালালদের দৌরাত্ন ও প্রতারণা রোধে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষে জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাট-বাজারে ব্যাপক প্রচারণা অব্যাহত আছে।

অভিনব পদ্ধতিতে ট্রাকে সারের আড়ালে মাদক পরিবহনকালে ৪৪ কেজি গাঁজাসহ একজন আটক

 

স্টাফ রিপোর্টার:
অভিনব পদ্ধতিতে সার পরিবহনের আড়ালে মাদক পরিবহনকালে ৪৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আফজল র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যদের হাতে আটক হয়েছেন। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৯ জানুয়ারী রাতে জেলার বুড়িচং উপজেলার ফরিজপুর বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের খেতাসার গ্রামের তোফায়েল হোসেনের ছেলে আফজল আহমদ (৩৩)।

এ ঘটনায় বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

চুরি করতে গিয়ে শ্রমিক লীগ সভাপতিসহ আটক ২

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গভীর রাতে এক বাড়ির বসত ঘরে চুরি করতে গিয়ে স্থানীয়দের কাছে হাতেনাতে ধরা পড়েছে শ্রমিক লীগ নেতাসহ দুইজন।

আটককৃতরা হলেন, উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো.সরোয়ার (৪১) এবং মুছাপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সর্দার বাড়ির আবদুল খালেকের ছেলে মো.আলমগীর (৩৮)।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে আটক চোরদের পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন। এর আগে, সোমবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আনার আহমেদের বাড়িতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী হাজী মো.ইব্রাহীম ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিক লীগ নেতা সরোয়ারের নেতৃত্বে সংঘবদ্ধ একটি চোর চক্রকে তার সিএনজি চালিত অটোরিকশায় চুরির কাজে আনা নেওয়া করত। এর বিনিময়ে সে চুরির অংশ থেকে অর্ধেক ভাগ পেত। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে শ্রমিক লীগ নেতা সরোয়ারের নেতৃত্বে সংঘবদ্ধ চোরের দল উপজেলার মুছারপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের হামিদ মেম্বারের বাড়িতে চুরি করে টাকা পয়সা নিয়ে যায়। এরপর তারা পার্শ্ববর্তী আনার আহমেদের বাড়ির তার ছেলে ইব্রাহীমের ঘরে হানা দেয়। এ সময় তাদের পরিবারের সদস্যরা বিষয়টি আচ করতে পেরে ধাওয়া দিয়ে চোর আলমগীরকে আটক করে। পরে তার ভাষ্যমতে সরোয়ারকে আটক করে স্থানীয় লোকজন। ওই সময় আরেক চিহিৃত চোর রাসেল পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা শ্রমিক লীগ নেতা সরোয়ার সহ দুই চোরকে ধোলাই দেয়। এ সময় তাদের কাছ থেকে কিছু নগদ টাকা ও একটি সিএনজি আটক করে স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক শীগের সভাপতি বাহার উদ্দিন বলেন, যদি কোন মানুষ ব্যক্তিগত ভাবে ভুলক্রটি করে তার দায়ভার দল গ্রহণ করবে না।

কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো.মাসুদ বলেন, এ বিষয়ে এখনো সত্যতা পাওয়া যাচ্ছেনা। আমরা এই তথ্য পেয়েছি। আমরা সত্যতা যাচাইয়ের জন্য লোক পাঠিয়েছি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান চোর ধরার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় বাদী মামলা দিতে চাচ্ছেনা।

চাঁদপুরে ৭০ বছরের পুরনো রহস্যজনক পাথর চুরি!

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের একটি গ্রাম দক্ষিণ আশিকাটি। এ গ্রামের একটি পরিচিত স্থান চৌধুরী দিঘি। এ দিঘিটির কোল ঘেঁষা ছিল চার একরের উপরে একটি জমিদার বাড়ি। বাড়িটি প্রায় সত্তর বছর পূর্বে স্থানীয় হাফেজ খান, সালামত খান ও মালেক খানের কাছে বিক্রি করে ভারতে চলে যান যুগেশ চৌধুরী। সেই বাড়ির পাশেই ছিল একটি রহস্যজনক পাথর।

রবিবার (৮ জানুয়ারি) রাত ১২টার পর যেকোন সময় কে বা কাহারা এই পাথরটি চুরি করে নিয়ে যান। সোমবার সকালে বাড়ির বাসিন্দারা পাথরটি দেখতে না পেয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

জানা যায়, দক্ষিণ আশিকাটির চৌধুরী দিঘিটি এক সময় অত্যন্ত বেশ পরিচিতি থাকলেও বর্তমানে তার বেশিরভাগই ভরাট হয়ে গেছে। আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সাঈদুর রহমান সাজু খান নামে উক্ত চৌধুরী বাড়ির এক অংশীদার এ প্রতিবেদককে জানান, আমরা এ বাড়িটি প্রায় ৭০ বছর আগে ক্রয় করি। এর আগে থেকেও এখানে পাথরটি ছিল। হয়তো শতবর্ষী হবে। যার ওজন প্রায় ৮-১০ মন। এটি সহজে কেউ সরাতে পারতো না। আমরা মুরব্বিদের কাছ থেকে শুনে আসছি, জমিদাররা থাকা অবস্থায় রাতের বেলায় এ দিঘি থেকে সাতটি পাথর উপরে উঠে। পরে দিনের বেলায় আবার দিঘিতে নামার সময় যুগেশ চৌধুরী দেখতে পান এবং একটিতে আঘাত করলে সেটি আর নামতে পারেন নি। অন্য ছয়টি চলে গেলেও আঘাত করা পাথরটি এখানেই আটকে যায় এবং এখানেই অবস্থান নেয়। তিনি আরো জানান, এই পাথরটি একসময় তিনজন লোক কড়াত দিয়ে কাটতে গেলে তারা নাকে মুখে রক্তক্ষরণ হয়ে মারা যান। পাথরটিতে সেই কড়াত দিয়ে কাটার দাগ এখনো আছে। তবে পাথরটি চুরি হওয়ার বিষয়টি চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে অবগত করার চেষ্টা করছি।

নন্দ দুলাল শীল নামে এক প্রতিবেশী বলেন, আমরা ছোট বেলা থেকেই এই পাথরটি দেখে আসছি। এটি নিয়ে আমরা কয়েকজন খেলাধুলাও করতাম। কিন্তু সোমবার সকালে শোনার পর খুব আপসোস লাগছে। আমাদের পূর্ব পুরুষদের কাছ থেকে শোনা এই পাথরের রয়েছে ব্যাপক ইতিহাস। যারাই এটি চুরি করেছে তাদেরকে শনাক্ত করা প্রয়োজন। এদিকে পাথরটি নিয়ে আরো কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, প্রায় ৮-১০ মন ওজনের এই পাথরটিতে একসময় হিন্দুরা পূজা করতো। কেউ কেউ মানতও করতো। রোববার রাতে পাথরটি চুরি করতে গিয়ে টেনে নিয়ে গাড়িতে তোলার দাগ রয়েছে মাটির মধ্যে। পাথরটি চুরি হওয়ার ঘটনায় কৌতুহল জন্ম দিয়েছে এলাকাবাসীর কাছে। যারাই করছে কমপক্ষে ৫-৭ জন মিলেই করেছে এ কাজটি। রহস্যজনক এ পাথরটি যারাই চুরি করেছে তাদেরকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের সু দৃষ্টি কামনা করছেন চৌধুরী বাড়ির বর্তমান বংশধরসহ এলাকাবাসী।

কুমিল্লায় ৯৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক সিএনজি ও কাভার্ডভ্যান জব্দ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় পৃথক তিনটি অভিযানে ৯৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ০৮ জানুয়ারী দুপুরে সদরের টিক্কারচর ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৬ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার চন্ডিপুর গ্রামের মোঃ মনিরুল ইসলাম এর ছেলে মোঃ মাসুদ রানা (২৩)।

অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ৮ জানুয়ারী দুপুরে সদরের মুন্সীবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

পৃথক অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ৮ জানুয়ারী তারিখ রাতে জেলার বুড়িচং থানাধীন নাজিরাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন চট্টগ্রাম জেলার হালিশহর থানার মগপাড়া আনন্দপুর গ্রামের মৃত মোতাহের হাওলাদার এর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩৮); এবং ২। কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার তেলিকুনা সাহাপাড়া গ্রামের মৃত কানুলাল সাহা এর ছেলে বিশ্বজিৎ চন্দ্র সাহা (৩৮)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

এ ঘটনায় কোতয়ালী মডেল ও বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্নীতির তদন্ত কাগজপত্র ছিড়ে ফেলে দেয়া হয়েছে দুদক থেকে – এমপি প্রাণ গোপালের ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার:
একের পর এক ভিডিও ভাইরালে আলোচনায় চান্দিনা আ’লীগের রাজনীতি। এবার ভাইরাল হয়েছে স্থানীয় সাংসদ ডা. প্রাণ গোপালের ভিডিও । ভিডিওতে চান্দিনার স্থানীয় রাজনীতি, অফিস দখল ও এডিবির কাজের দুর্নীতির কাগজ ছিড়ে ফেলার কথা বলেন । এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলামের কার্যালয়ে গিয়ে উপস্থিত হয়ে এসব কথাবার্তা বলেন স্থানীয় সাংসদ ডা. অধ্যাপক প্রাণ গোপাল।

ভিডিওতে সাংসদ অধ্যাপক ডা. প্রাণ গোপালকে বলতে শোনা যায়- “এই আসন কাউকে আমি ‍দিবো না। আমি পারি না আ’লীগ অফিস দখল নিতে ? তোমাদের নিয়ে তালা লাগিয়ে আ’লীগের অফিসটা দখল করতে পারি না ? করবো না।” এই সময় সাংসদের সাথে থাকা নেতাকর্মীরা বলেন- মেয়র সাহেবকে ওপেন করতে পারেন না ? তখন এমপি প্রাণ গোপাল বলেন- ওপেন বা ক্লোজ বড় কথা না। বড় কথা হল-এটুকুই আমি বলতে পারি, আমার দ্বারা কোন ক্ষতি (সাবেক মেয়রের) হবে না। বরং আরো অনেক উপকার করে ফেলছি। এডিবির কাজের ব্যাপারে তদন্ত গেছিল, অনেকে তার বিরুদ্ধে লিখছে, ঘরের লোকরাও লিখছে। সেই জিনিসপত্র ছিড়ে ফেলে দেয়া হয়েছে দুর্নীতি দমন কমিশন থেকে।অসুবিধা কি আছে ?

উল্লেখ্য যে, সাবেক মেয়র মফিজুল ইসলাম প্রয়াত সাংসদ অধ্যাপক আলী আশরাফের অনুসারি। বর্তমানে প্রয়াত সাংসদের ছেলে উপজেলা আ’লীগের সভাপতি মুন্তাকিম আশরাফ টিটুর সাথে একই ফোরামে রাজনীতি করছেন এই সাবেক মেয়র।

স্থানীয় সূত্র জানান, সাবেক মেয়রকে নিজের কোরামে নেয়ার জন্য ওই কার্যালয়ে যান এমপি। পরে সেখানে অতীত উপকারের কথা তুলে ধরেন তিনি।

চান্দিনার জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগ কমিটি গঠনের পরদিনই ১০ জনের পদত্যাগ!

চান্দিনা  প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি গঠনের পরদিনই পদত্যাগের হিড়িক পড়েছে।

মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ১৬ সদস্যের গঠিত ইউনিয়ন ছাত্রলীগ কমিটির ১০জনই পদত্যাগ করেছেন! এ ঘটনায় উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। রবিবার (৮ জানুয়ারী) ১০ ছাত্রলীগ নেতার পদত্যাগ পত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে।

কমিটিতে পদত্যাগকৃতরা হলেন- নবগঠিত জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি বোরহান উদ্দিন তালুকদার, সহ-সভাপতি মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুমুর রহমান সাজিদ, মাহবুব হোসেন, সাকিব হাছান মাহিন, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শাকিল, সোয়াইবুর রহমান হৃদয়, জয়ন্ত মিত্র জয়, প্রচার সম্পাদক ইমরান মাহমুদ, দপ্তর সম্পাদক মো. নোমান আহমেদ।

১নং সহ-সভাপতি বোরহান উদ্দিন তালুকদার জানান, ওই কমিটিতে কোন সিনিয়রিটি নেই। এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দুইটি একই ওয়ার্ডের দুইজন দখল করে নিয়েছে। এমন কমিটিতে আমি থাকতে পারি না।

১ং যুগ্ম সাধারণ সম্পাদক মাসুমুর রহমান সাজিদ জানান, ওই কমিটিতে বেশ কয়েকজন অছাত্র রয়েছে। এমনকি যাকে সভাপতি করা হয়েছে তারও ছাত্রত্ব নেই। এমন কমিটিতে কোন ছাত্র থাকতে পারে না। তাই পদত্যাগ করেছি।

সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শাকিল জানান, ওই কমিটি ‘ভাই লীগ’ এর। কোন ছাত্রলীগের কমিটি হয়নি। সিনিয়র নেতাদের পিছনে পিছনে যারা ঘুরে তাদেরকেই মূল্যায়ণ করা হয়েছে। প্রকৃত ছাত্র নেতাদের এবং মাঠে শ্রম দেওয়া কর্মীদের মূল্যায়ণ করা হয়নি, তাই পদত্যাগ করেছি।

উপজেলা ছাত্রলীগ আহবায়ক মাহফুজুর রহমান টিপু জানান- শুনেছি তারা পদত্যাগ করেছে, তবে আমার কাছে কেউ জমা দেয়নি। আরও শুনেছি অনেক ছাত্র নেতাদের কাছ থেকে জোর পূর্বক স্বাক্ষর নিয়েছেন ওই ইউনিয়নের কয়েকজন নেতা। এর মধ্যে সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শাকিল এর কাছ থেকেও জোর পূর্বক স্বাক্ষর গ্রহণ করা হয়েছে।

তবে পদত্যাগ করা সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শাকিল বিষয়টি অস্বীকার করে জানান, আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি।

এর আগে গত ৭ জানুয়ারী (শনিবার) ছাত্রলীগ নেতা জাহিদ হাসান হৃদয়কে সভাপতি ও মাহমুদুল হাসান রাসেলকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করে উপজেলা ছাত্রলীগ।

চান্দিনার জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগের কমিটির নেতৃত্বে হৃদয় ও রাসেল

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে জাহিদ হাসান হৃদয় কে সভাপতি এবং মাহমুদুল হাসান রাসেলকে সাধারণ সম্পাদক করা হয়।

শনিবার (৭ জানুয়ারি) চান্দিনা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু এবং যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ ও কাজী মো. রবিউল হাসান (রকি) আগামী এক বছরের জন্য ওই কমিটির অনুমোদন দেন।

কমিটিতে বোরহান তালুকদার, আল আমিন, মাছুম বিল্লাহ্, আতিকুল ইসলাম সাজিদকে সহ-সভাপতি, মো. মাছুমুর রহমান সাজিদ, মেহেদী হাসান মিনহাজ, মাহবুব হোসেন, মো. সাকিব হোসেন মাহিকে যুগ্ম-সধারণ সম্পাদক, মতিউর রহমান শাকিল, নাজমুল হাসান, মো. সোয়াইবুর রহমান হৃদয়, জয়ন্ত মিত্র জয় কে সাংগঠনিক সম্পাদক, মো. নোমান আহাম্মেদকে দপ্তর সম্পাদক এবং ইমরান মাহমুদকে প্রচার সম্পাদক করা হয়। এদিকে ওই নতুন কমিটিকে স্বাগত জানিয়ে রবিবার (৮ জানুয়ারি) দুপুরে জোয়াগ ইউনিয়নের বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে ছাত্রলীগ নেতাকর্মীরা।