All posts by jitu

বৈশাখী টিভির ১৮ বছরে পর্দাপণ উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজন

স্টাফ রিপোর্টার:
বৈশাখী টিভির ১৮ বছরে পর্দাপণ উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে দিনটি উদযাপন করা হয়।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বৈশাখী টিভির ১৮ বছরে পর্দাপণ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি কুমিল্লা প্রেসক্লাবের সামনে বের হয়। এ সময় র‌্যালিতে উপস্থিত ছিলেন আজকের আয়োজনের প্রধান অতিথি কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।

পরে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন। কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত ও বিশেষ অতিথি কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, বিপিএম (বার)। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) খন্দকার আশপাকুজ্জামান, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক অভিবাদনের সম্পাদক আবুল হাসনাত বাবুল, জেলা দুর্নীতি প্রতিরোধের সভাপতি ও সংগঠক আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর হোসেন, সংবাদকর্মী ও সংগঠক আলী আকবর মাসুম।

প্রেসক্লাবে কুসিক মেয়র ও পুলিশ সুপারকে ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয় । এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে কেক ও ফুলেল শুভেচ্ছা দেয়া বৈশাখী পরিবারকে।

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় আলোচনা সভায় অংশগ্রহণ করেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি লুৎফুর রহমান, সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, এটিএন নিউজের প্রতিনিধি খায়রুল আহসান মানিক, কুমিল্লা টেলিভিশন জার্নালিষ্ট এর সভাপতি হুমায়ুন কবির রণী, প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোতাহের হোসেন মাহবুব ও যুগ্ম সাধারণ সম্পাদক বাহার রায়হান।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা টেলিভিশন জার্নালিষ্ট এর সাধারণ সম্পাদক ও জিটিভির প্রতিনিধি সেলিম রেজা মুন্সি, আরটিভির প্রতিনিধি গোলাম কিবরিয়া, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, নাগরিক টিভি ও আজকের পত্রিকার প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাঈদ, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, যায় যায় দিনের প্রতিনিধি আব্দুল জলিল, ডেইলি স্টারের প্রতিনিধি খালিদ বিন নজরুল, দেশরুপান্তরের প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, মাই টিভির প্রতিনিধি আবু মুসা, চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতিনিধি জাহিদুর রহমান, দৈনিক শ্রমিকের আরিফ সেলিম ওপেল, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি তানভীর দীপু, আজকের জীবনের প্রতিনিধি নেকবর হোসেন, নিউজ বাংলা ও দৈনিক বাংলার প্রতিনিধি মাহফুজ নান্টু, সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মনির হোসেন, দৈনিক পূর্বাশার রাসেল সোহেল, চেতনায় একাত্তরের সম্পাদক মাইনুল হক স্বপন, সমতটের সম্পাদক জামাল উদ্দিন দামাল, দেশ টিভির প্রতিনিধি সুমন কবির, দৈনিক যায় যায়কালের শাহ ইমরান, সংবাদ প্রতিদিনের প্রতিনিধি মারুফ কল্প, আমাদের সময় ডট কমের প্রতিনিধি রুবেল মজুমদার, চ্যানেল বাংলাদেশের বিএম মহিউদ্দিন, দৈনিক ডাক প্রতিদিনের সোহাইবুল ইসলাম, বাংলার আলোড়নের প্রতিনিধি মাইনুল হাসান, এশিয়ান টিভির আজিজুল হক, দৈনিক জাগরণের প্রতিনিধি সাকলাইন জোবায়ের, রুপসী বাংলার ফারুক আজম, আশিক প্রমুখ।

কুমিল্লা সদর ও বুড়িচং থেকে ১৪২ কেজি গাঁজাসহ ৪ জন আটক

স্টাফ রিপোর্টার:

পৃথক দুইটি অভিযানে কুমিল্লা সদর ও বুড়িচং উপজেলা থেকে ১৪২.৫ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-১১ সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি ও একটি ট্রাক জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ২৭ ডিসেম্বর সকালে সদরের আড়াইওড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০৬.৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর দক্ষিণপাড়া গ্রামের আঃ মোতালেবের ছেলে আবু কাইয়ুম (২৭)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

পৃথক অন্য আরেকটি অভিযানে র‌্যাব এর একটি আভিযানিক দল ২৭ ডিসেম্বর সকালে বুড়িচং উপজেলার নাজিরাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অভিনব কায়দায় লুকিয়ে গার্মেন্টস ঝুট মাল এর ভিতর মাদক পরিবহনের সময় ৩৬ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার রসুলপুর গ্রামের মৃত. আলফাজ উদ্দিন এর ছেলে মোবারক হোসেন (৪৭), রাজশাহী জেলার পবা থানার বসন্তপুর খামারপাড়া গ্রামের মোঃ মোকসেদ এর ছেলে মিঠু (৩০) এবং একই গ্রামের মৃত. আব্দুর রশিদ এর ছেলে মোঃ রাসেল ইসলাম (৩০)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

এসব ঘটনায় কোতয়ালী ও বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

দাউদকান্দিতে নিরাপদ অভিবাসন ও সফল পূণরেকত্রীকরণ বিষয়ে ইমামদের নিয়ে কর্মশালা

স্টাফ রিপোর্টার:

বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের সফল পূণরেকত্রীকরণের লক্ষে এবং নিরাপদ শ্রম অভিবাসন প্রক্রিয়ায় ইমামদের সম্পৃক্তকরণের মাধ্যমে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে  সোমবার (২৬ ডিসেম্বর ) কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মডেল মসজিদ মিলনায়তনে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ও অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের আয়োজনে ইসলামিক ফাউন্ডেসনের ১০০ জন ইমাম এবং ৫২ জন ‘‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’’ এর মহিলা শিক্ষকদের নিয়ে “বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের সফল পুনরেকত্রীকরন” বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালায় মূল বক্তা কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের প্রকৃত চিত্র তুলে ধরেন এবং সরকার গৃহীত পদক্ষেপ সম্পর্কে ইমামদের অবহিত করেন।

আলোচনায় তিনি বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের জন্য বিএমইটি, প্রবাসী কল্যান ব্যাংক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, বোয়েসেল-এর বিভিন্ন সেবা কার্যক্রম সম্পর্কে তথ্য প্রদান করেন।

তিনি জচখ-এর মাধ্যমে কিভাবে প্রবাস ফেরত কর্মীগণ তাদের দক্ষতাকে প্রতিষ্ঠানিক রুপ দেয়া যায়, সে সম্পর্কে সকলকে অবহিত করেন। বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের জন্য কুমিল্লা কারিগরি প্রশিক্ষন কেন্দ্র থেকে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ চলমান রয়েছে বলে তিনি সাংবাদিকদের অবহিত করেন।

বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের জন্য বিভিন্ন প্রকারের ঋণ সেবা যেমন অভিবাসী ঋণ, পূনর্বাসন ঋণ, বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ, বিশেষ পুনর্বাসন ঋণ, আত্মকর্মসংস্থানমূলক ঋণ, নারী অভিবাসী ঋণ, নারী পুনর্বাসন ঋণ, প্রবাসী কল্যাণ ব্যাংক সাধারণ ঋণ, সঞ্চয়ী সেবা, সঞ্চয় প্রকল্প, বঙ্গবন্ধু সঞ্চয়ী স্কীম, বঙ্গবন্ধু ডাবল বেনিফিট স্কীম, বঙ্গবন্ধু শিক্ষা সঞ্চয়ী স্কীম ও বিবাহ সঞ্চয়ী স্কীম সম্পর্কে আলোচনা করেন।

প্রশ্নোত্তর পর্বে, দেবব্রত ঘোষ অংশগ্রহণকারী ইমামদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের ভোগান্তি, প্রতারণা রোধে ইয়ামাদের কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান।

অভিবাসী তথ্য কেন্দ্রের কাউন্সেলর মো; ইকবাল হোসেন সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় আইসিএমপিডি এর “পিপিপি-ফেইস ২” প্রকল্প এর অধীনে বিদেশফেরত কর্মীদের নিয়ে বিভিন্ন কার্যক্রম ও ইমামদের করনীয় সম্পর্কে আলোচনা করেন।

নোয়াখালীতে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২  

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীল কবিরহাট উপজেলায় মো.মেজবাহ উদ্দিন রাব্বি (২৫) নামের এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ এজাহার নামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে। তবে পুলিশ এ হত্যাকান্ডের তাৎক্ষণিক কোন কারণ জানাতে পারেনি।

গ্রেফতার মো.রাসেল (৩০) উপজেলার কবিরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের এনায়েত নগর এলাকার হোসেন সর্দার বাড়ির মৃত সফি উল্লার ছেলে ও মাইন উদ্দিন (২৮) কবিরহাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের ঘোষবাগ এলাকার হাসান আলী মেস্ত্রী বাড়ির মো.আবদুল হকের ছেলে।

সোমবার (২৬ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে দুই আসামিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনার কয়েক ঘন্টার মধ্যে রোববার দিবাগত রাতে উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, এ ঘটনার সোমবার সকালে নিহতের মা তাজনাহার বেগম বিজলী বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে কবিরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। কবিরহাট থানায় যাহার মামলা নং-৫। এর আগে, গতকাল রোববার (২৫ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কবিরহাট সরকারি কলেজের পশ্চিমে এনায়েত নগর সড়কে এই ঘটনা ঘটে।

মামলার এজাহারে বলা হয়েছে, কবিরহাট পৌরসভার এনায়েত নগর এলাকার মো.রাসেল (৩০), তার ভাই মো. রুমেজ (২৯) ও কবিরহাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের ঘোষবাগ এলাকার হাসান আলী মেস্ত্রী বাড়ির মো.আবদুল হকের ছেলে মাইন উদ্দিন (২৮) সহ অজ্ঞাত ২-৩জনের সাথে নিহত অটোরিকশা চালক মেজবাহ উদ্দিন রাব্বির (২৮) অটোরিকশা চালানো নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে গতকাল সন্ধ্যায় রাব্বি অটোরিকশা নিয়ে কবিরহাট বাজারে যাওয়ার পথে এজাহার নামীয় তিন আসামি সহ অজ্ঞাত ৮-১০জন পরস্পর যোগসাজশে তাকে ধারালো দা, ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এনায়েত নগর এলাকার পুকুর পাড়ের ঝোপে ফেলে দেয়।

স্থানীয়দের ধারণা অটোরিকশা ছিনতাই করতে তাকে হত্যা করা হয়েছে। স্থানীয় একরাম নামে এক যুবক অভিযোগ করে বলেন,স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী মুরুব্বি জানিয়েছে কবিরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের জৈনদপুর গ্রামের সর্দার বাড়ির সফির ছেলে রাসেল ও তার সাঙ্গপাঙ্গরা এই ঘটনা ঘটিয়েছে।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শ্যামল কুমার দেবনাথ জানান,ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্থানীয় লোকজন। বিষয়টি পুলিশকে জানালে তারা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। ঘটনাস্থলেই সে মারা যায়।

অপর এক প্রশ্নের জবাবে (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, বর্তমানে পুলিশ বাদীর অভিযোগ আমলে নিয়ে কাজ করছে। তবে পুলিশ এই হত্যাকান্ডের মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এজাহার নামীয় পলাতক অপর আসমিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

তিতাসে সরিষার আবাদ বৃদ্ধি, ভালো ফলনের আশা কৃষকের

 

মোঃ জুয়েল রানা, তিতাস :
প্রকৃতিজুড়ে বইছে এখন শীতের হাওয়া। আর এই শীতের হাওয়ার মধ্যে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে বিস্তৃত এলাকা। এমন চোখ জুড়ানো হলুদের মেলা প্রকৃতিকে সাজিয়েছে অপরূপ সাজে। এক ফুল থেকে আরেক ফুলে গুন গুন করে মধু আহরণে ভিড় করছে মৌমাছিরা।

কুমিল্লার তিতাস উপজেলার বিভিন্ন গ্রামে ক্ষেতের পর ক্ষেতে সরিষা ফুলের এমনই নয়নাভিরাম দৃশ্যের দেখা মিলবে। সেইসঙ্গে কৃষকরাও এবার ভালো ফলনের সম্ভাবনা দেখছেন। যদি প্রকৃতি বিরূপ আচরণ না করে তাহলে এবার তাদের বাম্পার ফলন হবে বলে কৃষকরা জানিয়েছেন।

উপজেলা কৃষি অফিস তথ্য মতে এবার ৪৪৭ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেখানে আবাদ হয়েছে ৪২৭ হেক্টর জমিতে। যা গতবছর তুলনায় আবাদের পরিমান দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও গত বছর থেকে ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ায় তেলজাতীয় ফসল উৎপাদনে বেশ গুরুত্ব দেয় সরকার। সেকারণে এবার সরিষার চাষ বাড়িয়েছেন কৃষকরা।

উপজেলার জিয়ারকান্দি গ্রামের সরিষা চাষি শহিদুল্লা জানান, এ বছর ২ কানি জমিতে সরিষার আবাদ করেছি। কানি প্রতি প্রায় ৩-৪ হাজার টাকা খরচ হয়েছে। সরিষার গাছ ভাল হয়েছে। আশা করছি বাম্পার ফলন হবে।

মাছিমপুর গ্রামের কৃষক মজিবুর রহমান জানান, গত বছর বাজারে সরিষার দাম ভাল পাওয়ায় এবারও সরিষা চাষ করেছি ফলন ভালো ও দাম পেলে আগামী বছর সরিষা চাষে আরো অনেকেই ঝুঁকে পড়বে।

উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন বলেন, কৃষকদের যথাযথ পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এবং গতবছর তুলনায় এবছর বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে। যা হেক্টর প্রতি সরিষার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১.৩৯ মেট্রিক টন।

তিনি আরও বলেন, উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমরা সরকারিভাবে উন্নত জাতের সরিষা বীজ ও সার বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করেছি। যে কারণে কৃষকরা আগ্রহ করে সরিষা চাষ করেছে। আমরা আশাবাদী, আগামীতে সরিষার চাষ আরও সম্প্রসারিত হবে। সেই সঙ্গে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন এবং দেশ একসময় তেল ফসল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হবে।

কুমিল্লায় আসবাবপত্রের ভিতর ঢুকিয়ে মাদক পাচাঁর, পৃথক অভিযানে ৬ জন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর ও সদর দক্ষিণে পৃথক তিনটি অভিযান পরিচালনা করে সাড়ে ৯০ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশী মদসহ ৬ জন মাদক পাচাঁরকারিকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২৪ ডিসেম্বর রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় আসবাবপত্রের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় সাড়ে ৫৫ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন ঠাকুরগাঁ জেলার হরিপুর থানার বনগা কালিতলা গ্রামের আব্দুল আজিজের ছেলে জোবেদ আলী (৪৫), একই গ্রামের আব্দুল জলিলের ছেলে আশ্রাফুল হক (২২) ও মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ আনোয়ার হোসেন (২৮)।

পৃথক অন্য আরেকটি অভিযানে র‌্যাব এর একটি আভিযানিক দল গত ২৪ ডিসেম্বর রাতে সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী’কে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কক্সবাজার সদর থানার দক্ষিণ রুমালিয়ারছড়া গ্রামের জাকির আহমদের ছেলে মোঃ নাসির (৩০) ও নীলফামারী জেলার জলঢাক থানার কিশামত বটতলা গ্রামের আজগর আলীর ছেলে মোঃ ফরহাদুল ইসলাম (৪২)।

পৃথক আরেকটি অভিযানে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২৪ ডিসেম্বর রাতে সদরের অরন্যপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আবুল হাশেম’কে (৪০) আটক করে।

আটক হওয়া আবুল হাশেম কুমিল্লা সদরের রাজমঙ্গলপুর গ্রামের কালু মিয়ার ছেলে ।

এই তিনটি ঘটনায় সদর দক্ষিণ মডেল ও কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নোয়াখালীতে পাইপগান-এলজিসহ ৪ যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ চার অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী পাইপগান, একটি এলজি, তিনটি মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

রোববার (২৫ ডিসেম্বর) সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। গতাকল শনিবার ২৪ ডিসেম্বর রাতে তিন সন্ত্রাসীকে গ্রেফতারের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব-১১। এর আগে, আগে একই দিন সন্ধ্যায় এক অস্ত্রধারীকে গ্রেফতারের বিষয়টি জানায় জেলা পুলিশ প্রশাসন।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়নের আমিরপুর এলাকার মো.শাহজাহানের ছেলে মো.রিশাত (২১), চৌমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর এলাকার এমাম হোসেন এমাম হোসেনের ছেলে মো.শাহাদাত হোসেন (২৮), চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার মো.আবদুর রহিমের ছেলে মো.ইউসুফ হোসেন মিলন (২৩) ও ছয়ানী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের নাটুয়ার বাড়ির জহিরুল ইসলামের ছেলে মো.মারুফ হোসেন (২০)।

র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার ১নং আমানউল্লাহপুর ইউনিয়নের আমিন বাজারের সামনে লক্ষ্মীপুর টু নোয়াখালী আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে অস্ত্রধারী তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এ সম তাদের থেকে একটি এলজি, তিনটি মোবাইল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পশ্চিম খালিশপুর গ্রামের কাজী ছেলামত উল্যার বাগানে অভিযান চালিয়ে দেশীয় পাইপগান সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সেনাবাহিনীর উদ্যোগে কুমিল্লায় ১ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর টিক্কাচর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা এরিয়ার উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে ১ হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার (২৫ ডিসেম্বর) সকালে নগরীর টিক্কাচর এলাকার করবস্থানের ঈদগাহ মাঠে গরীব-অসহায় শীতার্ত মানুষের মাঝে কুমিল্লা সেনানিবাসের কর্মকর্তারা কম্বল বিতরণ করেন।

 

উল্লেখ্য যে, প্রতিবছরই বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে গরীব-অসহায় শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করা হয়ে থাকে।