All posts by jitu

সদরের ভুবনঘর থেকে ১৪৩ বোতল ফেন্সিডিলসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের ভূবনঘর এলাকা হতে ১৪৩ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি জব্দ।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৩ ডিসেম্বর রাতে সদরের ভুবনঘর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের ভূবনঘর গ্রামের জহিরুল ইসলাম এর ছেলে মোজাম্মেল হোসেন সায়মন (১৯)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা নগরীতে গণমিছিল থেকে জামায়াতের ২৩ নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টার:
কু‌মিল্লা নগরীতে গণমি‌ছিলের সময় নাশকতা সৃষ্টির অভিযোগে মহানগর জামায়াতের ২৩ জন  নেতাকর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে ১২ জনকে আটক করে ডিবি পুলিশ ও দুইজনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর লাকসাম‌ রো‌ডের সালাহউদ্দিন হোটেল থে‌কে জামায়াত শি‌বি‌রের গণ‌মি‌ছিল‌টি ব‌্যানার নি‌য়ে টমছমব্রিজ এলাকায় এলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় গণমিছিলটি পণ্ড হয়ে যায়। গণ‌মি‌ছিল থেকে দৌড়ে পালানোর সময় পৃথকভাবে ২৩ নেতাকর্মীকে আটক ক‌রা হয়। আটকদের মধ্যে নগ‌রীর তালপুকুরপাড় লস্কর‌ভিলার খোর‌শেদ আলম ও মো. এনামুল হকের নাম জানা গেছে।

কু‌মিল্লা গো‌য়েন্দা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রা‌জেশ বড়ুয়া  আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের নাশকতার পরিকল্পনা ছিল।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, জামায়াতের মিছিল শেষ হওয়ার পর দুইজনকে আটক করে‌ছে কোতোয়ালি থানা পু‌লিশ। অন্য মামলার আসামি সন্দেহে তাদের আটক করা হয়। তাদের পরিচয় মিলিয়ে দেখা হচ্ছে। আসামি হলে তাদের গ্রেফতার দেখানো হবে।

কুমিল্লার কালিরবাজারে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাসুরকে হত্যা

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের কালিরবাজারে  জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে  ভাসুরের পুরুষাঙ্গ টিপে হত্যা করেছে ছোট ভাইয়ের স্ত্রী।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের দীঘলগাও গ্রামে।

নিহত রিপন মিয়া (৪৮) ওই গ্রামের ফকির বাড়ির মোবারক সর্দারের পুত্র। এ ঘটনায় অভিযুক্ত সালমা আক্তার (২৬) কে আটক করেছে পুলিশ।

এদিকে নিহত রিপন মিয়ার স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছে।

জানা যায়, মোবারক সর্দারের বড় ছেলে রিপন মিয়ার সাথে পরের সংসারের ছোট ভাই এর মধ্যে বেশ কিছু দিন ধরে জমি ও অনান্য বিষয়ে পারিবারিক বিরোধ চলে আসছে। এ বিরোধ জের শুক্রবার আবারও ঝগড়াঝাটি হয়। বেলা ১২ টার দিকে এক পর্যায়ে ছোট ভাইয়ের স্ত্রী সালমা আক্তার ভাশুরের ঘাড়ে আঘাত করে এবং পুরুষাঙ্গ টিপে হত্যা করে বলে অভিযোগ তুলেছেন নিহতের পরিবার ।

বিকেল ক্যান্টনমেন্ট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে সৎ মা রুফিজা খাতুন (৫৫) ও ছোট ভাইয়ের স্ত্রী সালমা (২৭) কে আটক। এছাড়া ঘটনাস্থল পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।

ক্যান্টনমেন্ট পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবদুল্লাহ আল মামুন জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ প্রেরণ করা হয়েছে। নিহতের স্ত্রী মাসুদা বেগম তাঁর স্বামীকে হত্যার অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত সালমা আক্তার কে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

দেবিদ্বারে ‘মিথ্যা মামলায় জেলহাজতে ক্যান্সার আক্রান্ত সাদ্দামের মৃত্যু !

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে আলোচিত শান্ত হত্যাকান্ডের ঘটনায় সাক্ষী দিতে গিয়ে গ্রেফতার হওয়া ক্যান্সার আক্রান্ত সাদ্দাম হোসেন মৃত্যু বরণ করেছেন।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে অসুস্থতা বেড়ে গেলে ঢাকা হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সাদ্দাম। পরিবারের দাবী মিথ্যা মামলায় সাদ্দামকে গ্রেফতারের কারনে জেলে নেওয়া হয় ৯ জুলাই। ১১ জুলাই সাদ্দামের ক্যান্সার চিকিৎসার ক্যামোথেরাপি ঢাকার এ্যাপোলো হাসপাতালে দেওয়ার কথা ছিল। থেরাপির দুইদিন পূর্বে মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে জেলে থাকায় থেরাপি দেওয়া সম্ভব হয়নি বলে পরিবারের সদস্যরা দাবী করছেন। যার কারনে সাদ্দামের স্বাস্থ্য ক্রমান্বয়ে ভেঙে পড়ে৷ পরবর্তীতে ২০ দিন পর জেল থেকে মুক্তি পেলেও, থেরাপি দেওয়া সম্ভব হয়নি সাদ্দামের৷ তার হিমোগ্লোবিন কমে ৪.৫ এ নেমে আসে। জন্ডিস ও জ্বর বেড়ে যায়। দীর্ঘদিন অসুস্থ থেকে শুক্রবার রাতে মারা যায় সাদ্দাম।

সাদ্দামের ভাই জাহিদুল ইসলাম বলেন,’ নুরপুরবাসী সবাই জানে প্রকাশ্যে সাজিব শান্তকে হত্যা করেছে৷ সাজিবকে গ্রেফতারের আদেশও দিয়েছে আদালত। আমার ভাইটি অসুস্থ্য ছিল সবাই জানতো৷ সে যেন চিকিৎসা নিতে না পারে সেজন্য তারা তাকে মিথ্যা মামলায় জেলে পাঠায়। আমার ভাইকে মামলায় না জড়াতে আমি ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান (কামরুজ্জামান) এর পায়েও ধরেছি। তারপরও তারা ক্যান্সার আক্রান্ত ভাইকে মামলা দিয়েছে। যার কারনে আজ সে দুনিয়া ছেড়ে চলে গেছে।

শুক্রবার বিকেলে নুরপুর এম আলী এন্ড এ বারী উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর আড়াইটায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সাদ্দামের লাশ। আড়াই বছর আগে বিয়ে করা সাদ্দামের দেড় বছরের আয়াত নামের একটি মেয়ে রয়েছে।

প্রসঙ্গত, গত ৯ জুলাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নুরপুরে আমেরিকা প্রবাসী সাজিবের ছুঁড়ির আঘাতে শান্ত হত্যাকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত আরো চারজন । নিহত মেহেদী হাসান শান্ত ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামের সরকার বাড়ির জাকির হোসেনের ছেলে।

 নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে একটি দেশীয় তৈরী পাইপগান ও ২০০পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মো.তোফায়েল আহমেদ (২৭) উপজেলার ৩নং জিরতলী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বারইচতল গ্রামের সর্দার বাড়ির জামাল পাটোয়ারীর ছেলে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ জানায়,বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জিরতলী ইউনিয়নের বারইচতল এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তোফায়েলকে একটি দেশীয় তৈরী পাইপগান ও ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

নোয়াখালীতে বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী পৌরসভা এলাকা থেকে বিএনপির ১৯ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে,  বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা শ্রমিকদলের সভাপতি দেলোয়ারের বাসা তাদের গ্রেফতার করা হয়।

নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু বলেন,  বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আগামীকাল শনিবার বিএনপির গণমিছিল সফল করার লক্ষ্যে নোয়াখালী পৌরসভার ৮ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন প্রস্তুতি সভার আয়োজন করে। সেই সভা থেকে বিএনপির ১৯জন নেতাকর্মিকে গ্রেফতার করে পুলিশ। বিএনপির গণমিছিলকে ঘিরে এমন গ্রেফতার চলছে বলে অভিযোগ করেছেন এই ছাত্রদল নেতা।

সুধারাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন ১৯জন নেতাকর্মিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা করল কিশোরী

 

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফাতেমা আক্তার সুমি (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২২ ডিসম্বের) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজব্বর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সুমি একই এলাকার শাহ জলের মেয়ে এবং স্থানীয় দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের দুলা ভাই মো.আরিফ হোসেন জানান, সুমি স্থানীয় একটি দাখিল মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা দেয়। বৃহস্পতিবার ফল প্রকাশের পর সে পাস না করায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে বিকেল সাড়ে ৪টার দিকে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে। তাৎক্ষণিক বাড়িতে একজন পল্লী চিকিৎসক নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের পরিবারে দাবি ওই শিক্ষার্থী ফেল করায় আত্মহত্যা করেছে। তাদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পরিবেশ আইন অমাণ্য করে নগরীর সংরাইশে শতবর্ষী টাক পুকুর ভরাট !

স্টাফ রিপোর্টার:
পরিবেশ আইন অমাণ্য করে ক্ষমতার প্রভাব দেখিয়ে কুমিল্লা নগরীর পূর্বাঞ্চলে ১৬ নং ওয়ার্ডের সংরাইশ পাক পান্জাতন মসজিদ রোডে অবস্থিত শত বছরের পুরনো টাক পুকুর দিনে দুপুরে ভরাট চলছে। স্থানীয় লোকজন বলছে পুকুরটি সাবেক পৌর চেয়ারম্যান প্রয়াত আব্দুল আউয়াল সাহেবের পুকুর ছিল।

 

কুসিকের স্থানীয় (১৬ নং ওয়ার্ড) কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুলকে অবহিত করেই স্থানীয় এক আ’লীগ নেতাসহ এ পুকুর ভরাট করছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্র জানায়, কাউন্সিলর বাবুল ও ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক হাজী আমির এর উদ্যোগে পরিবেশ আইন অমান্য করে এ শতবর্ষী পুকুর ভরাট চলছে।

স্থানীয়ভাবে আরো জানা যায় যে, একই ওয়ার্ডে গাউছে পাক জামে মসজিদের সামনে ও ১৭ নম্বর ওয়ার্ডের হাতি পুকুর ও তেলিকোনার গোবিন্দপুকুর ও সংরাইশ সালেহা স্কুলের সাথের পুকুরটিও ভরাটের পায়তারা চলছে।

এ বিষয়ে জানতে বৃহস্পতিবার বেলা ১২ টার স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুলের মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগ বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য যে, ২০০০ সালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক আদেশে বলা হয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, জনগণের আশ্রয়স্থল রক্ষা ও অগ্নিনির্বাপণে সহায়তা করতে কোনো অবস্থায় খাল-বিল, পুকুর নালাসহ প্রাকৃতিক জলাশয় ভরাট করা যাবে না এবং এর গতিপথ পরিবর্তন করা যাবে না। জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুযায়ী, কোনো পুকুর-জলাশয়, নদী-খাল ইত্যাদি ভরাট করা বেআইনি। পরিবেশ সংরক্ষণ আইন (২০১০ সালে সংশোধিত) অনুযায়ী, যে কোনো ধরনের জলাধার বা পুকুর ভরাট সম্পূর্ণ নিষিদ্ধ এবং ভরাটকারীর বিরুদ্ধে আইনের ৭ ধারায় প্রাকৃতিক বৈশিষ্ট্য ও জীববৈচিত্র্য নষ্ট করে পরিবেশগত ক্ষতি ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিধান দিয়েছেন।

 

মেসির বিশ্বকাপ জয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে মাদ্রিদ ও রোনালদো ভক্তরা

স্পোর্টস ডেস্ক:

সদ্য শেষ হয়েছে দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ কাতার ফুটবল বিশ্বকাপ। ৩২টি দলের অংশগ্রহণে নানা চমক, ঘটন- অঘটনের সাক্ষী ফুটবল বিশ্ব। দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের জয়ের পরই বোমা ফাটালেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। তিনি জানান, মেসির বিশ্বকাপ জয়ে সবাই খুশি হলেও রিয়াল মাদ্রিদ ও রোনালদো ভক্তরা এটা মেনে নিতে পারছে না। কারণ, তারা মানসিকভাবে অসুস্থ।

মেসির হাতে অবশেষে ধরা দিলো সোনালি রঙের ট্রফি। তিনি এমন একজন, যার হাতেই মানায় সোনালি ট্রফিটা। যে ট্রফিও হয়তো তার হাতে উঠতে পেরে আরও সমৃদ্ধ হয়েছে। এই ট্রফিই হয়তো অপেক্ষার প্রহর গুনছিলো এই ম্যাজিকাল মানুষটার হাতে উঠার। এরপরেও, তার ক্লাব ও নিকটতম দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং রোনালদো ভক্তরা এটা মেনে নিতে পারছে না বলে ব্যক্ত করেন লিওনেল মেসির সাবেক ক্লাব সতীর্থ ইব্রাহিমোভিচ।

ইউরোপিয়ান ফুটবলকে দেয়া সাক্ষাৎকারে ইব্রাহিমোভিচ বলেন, আপনি যদি আপনার চারপাশে কাউকে কাঁদতে দেখেন তবে তাকে সান্ত্বনা দিন। কারণ তারা রোনালদো এবং মাদ্রিদের ভক্ত হতে পারে। কারণ মেসির বিশ্বকাপ জয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন রোনালদো ও মাদ্রিদ ভক্তরা।

এর আগেও মেসির হাতে বিশ্বকাপ উঠবে বলেও একটি সাক্ষাৎকারে ইব্রাহিমোভিচ বলেছিলেন, আমি মনে করি কে জিতবে আগেই লেখা হয়ে গেছে এবং আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি। আমি বিশ্বাস করি মেসি ট্রফি তুলে ধরবে, এটা আগেই লেখা হয়ে গেছে।

অর্থমন্ত্রীর আসনে ১,০২৩ কোটি টাকার প্রকল্প, চলছে সমালোচনা

ডেস্ক রিপোর্ট:

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সংসদীয় আসনে চারটি আঞ্চলিক সড়ক চওড়া করতে ১ হাজার ২৩ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে সরকার। প্রকল্পটি এমন সময়ে নেওয়া হলো যখন সরকার অর্থনৈতিক সংকটের কারণে ব্যয় কমাতে মনোযোগী।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে ২০২৩ সালের শেষ অথবা ২০২৪ সালের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে রাস্তা চওড়া করার এই প্রকল্প ভোটের ক্ষেত্রে অর্থমন্ত্রীকে সুবিধা দেবে। যদিও চড়া মূল্যস্ফীতির মধ্যে মানুষ যখন কষ্টে, তখন অর্থ মন্ত্রণালয় থেকেই ভর্তুকি কমানোর চাপ দেওয়া হচ্ছে। এ কারণে রেকর্ড হারে বেড়েছে জ্বালানি তেলের দাম। গ্যাসের দাম বাড়ানো হয়েছে। বিদ্যুতের পাইকারি দর বাড়ানোর পর খুচরায় মূল্যবৃদ্ধির প্রক্রিয়া চলছে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গত ২২ নভেম্বর রাস্তা চওড়া করার প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। সূত্র জানায়, সভায় অন্তত তিন সচিব বর্তমান পরিস্থিতিতে এ ধরনের প্রকল্প নেওয়ার বিপক্ষে মত দেন। আবার অনেকে পক্ষেও ছিলেন। পরে প্রকল্পটি অনুমোদন পায়।

এ বিষয়ে নানাভাবে চেষ্টা করেও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বক্তব্য জানা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমরা প্রকল্পটি সবে অনুমোদন দিয়েছি। এখনই সব টাকা ছাড় করা হবে না। আগামী চার বছরে প্রকল্পটি বাস্তবায়িত হবে।’ তিনি বলেন, ‘এই প্রকল্পের সঙ্গে ডলারের কোনো সম্পর্ক নেই। অর্থনৈতিক সংকট চললেও আমরা সব ধরনের কাজ বন্ধ করিনি।’

অবশ্য এর আগে গত ১৭ মে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর তৈরি হওয়া অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে জরুরি প্রয়োজন ছাড়া প্রকল্পের অনুমোদন দেওয়া হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।

অর্থনৈতিক সংকটে সরকারও কৃচ্ছ্রসাধনের জন্য নানা পদক্ষেপ নিয়েছে। এর একটি হলো, উন্নয়ন প্রকল্পকে তিনটি শ্রেণিতে ভাগ করে অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া। শুধু জরুরি ও গুরুত্বপূর্ণ প্রকল্পেই এখন পূর্ণ অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। আর নতুন প্রকল্প অনুমোদন এখন একেবারেই কম। নতুন প্রকল্প গ্রহণে নিরুৎসাহিতও করা হচ্ছে। কিছু প্রকল্প ফেরত পাঠানো হচ্ছে। অর্থসংকটের কারণে বয়স্ক ব্যক্তি এবং বিধবা ও স্বামী-নিগৃহীত নারীদের নতুন করে ভাতার জন্য তালিকাভুক্তিও বন্ধ রয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট—এই তিন উপজেলা নিয়ে অর্থমন্ত্রীর নির্বাচনী এলাকা। উপজেলাগুলোতে চারটি রাস্তা চওড়া করা হবে। এক. সুয়াগঞ্জ-পিপুলিয়া সড়ক। সড়কটির দৈর্ঘ্য ৪ দশমিক ৩৮ কিলোমিটার। চওড়া গড়ে সাড়ে চার মিটার, যা বাড়িয়ে সাড়ে পাঁচ মিটার করা হবে। দুই. বাংগড্ডা-মাহিনীবাজার-ঢালুয়া বাজার-বিরুলী-বক্সগঞ্জ সড়ক। এটির দৈর্ঘ্য ২১ কিলোমিটার। রাস্তাটি গড়ে ৪ দশমিক ৭৮ মিটার চওড়া, যা সাড়ে পাঁচ মিটারে উন্নীত করা হবে। তিন. কুমিল্লা বালুতুপাড়-কনেশতলা-সুয়াগাজী-বিজয়পুর-আদিনামুড়া-আমড়াতলী সড়ক। এটি সাড়ে ৫ মিটার চওড়া করা হবে, যা এখন রয়েছে ৩ দশমিক ৯৪ মিটার। এ রাস্তার দৈর্ঘ্য ৩৫ কিলোমিটার। চার. কুমিল্লা সদর দক্ষিণ-হাজতখোলা-কলমিয়া-শানীচৌ-নুরপুর-লালমাই সড়ক। এটির দৈর্ঘ্য ২৩ দশমিক ৭০ কিলোমিটার। গড় প্রস্থ ৩ দশমিক ১৬ মিটার। রাস্তাটিকে সাড়ে পাঁচ মিটার চওড়া করার কথা বলা হয়েছে প্রকল্পে।

সব মিলিয়ে ৮৪ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তা প্রশস্ত করা হবে। উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) বলা হয়েছে, রাস্তাগুলো প্রশস্ত করতে ২১০ একর জমি অধিগ্রহণ করা হবে। এর মধ্যে মানুষের বাড়িঘর ও কৃষিজমি রয়েছে। প্রকল্প ব্যয়ের ৭০০ কোটি টাকা খরচ হবে জমি অধিগ্রহণে।

প্রকল্পটি নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, যেসব জমি অধিগ্রহণ করতে হবে, তার মধ্যে কৃষিজমি খুবই কম। মূলত রাস্তার দুই পাশে মানুষের বাড়িঘর ও দোকান রয়েছে। তবে কতটুকু কৃষিজমি অধিগ্রহণ করতে হবে, সেটি তিনি বলতে পারেননি।

বিপক্ষে মত যাঁদের:

একনেক সভায় অনুমোদনের জন্য গত ২২ নভেম্বর উত্থাপনের পর যে তিন সচিব বিপক্ষে মত দিয়েছিলেন, তাঁদের মধ্যে রয়েছেন সদ্য বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সূত্র বলছে, বিপক্ষে মত দেওয়া সচিবদের যুক্তি ছিল—চলমান সংকট কাটিয়ে উঠতে সরকার কৃচ্ছ্রসাধনের কথা বলছে। এই মুহূর্তে রাস্তা প্রশস্ত করা গুরুত্বপূর্ণ নয়। আবার সড়কগুলো জাতীয় মহাসড়ক নয়, নতুন রাস্তাও নয়। সেগুলো উপজেলা সড়ক।