Tag Archives: নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৬ সদস্যকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি অটোরিকশা, দুটি হাসুয়া, দুটি ক্রিজ, দুটি কোরা বাড়াল, একটি গ্রিল কাটার, একটিটি প্লাইরেঞ্জ, একটি টর্চলাইট উদ্ধার করা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ডাকাত গিয়াস উদ্দিন,ইউসুফ ওরফে কালা, আজাদ, মনির হোসেন,সালাউদ্দিন,সফিক।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল মঙ্গলবার উপজেলার জিরতলী ইউনিনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কালা, আজাদ ও সালা উদ্দিনের নেতৃত্বে নতুন করে ডাকাতদল গঠন করে ডাকাতির চেষ্টা চালায়। পরে এই ডাকাত দলের ৯-১০ জন সদস্য উপজেলার জিরতলী ইউনিয়নে ডাকাতি করার পরিকল্পনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জিরতলী ইউনিয়নের অভিযান চালিয়ে ৪ জন ডাকাতকে বিল থেকে আটক করে পুলিশ। এ সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

পরবর্তীতে আরও এক ডাকাতকে আটক করা হয়। পরবতীর্তে তার স্বীকারোক্তি মোতাবেক তার বাসা থেকে আরেকটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের স্বীকারোক্তি মোতাবেক ডাকাতদলকে সহায়তাকারী সফিককে গ্রেপ্তার করা হয় এবং ডাকাতদের আনা নেওয়ার জন্য ব্যবহৃত একটি অটোরিকশা আটক করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানায়, ডাকাত আজাদ, ইউসুফ, সালাউদ্দিন মিলে সিএনজি ভাড়া করে বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে ডাকাতি করার জন্য পছন্দমত বাড়ি খুজতো এবং বিশদ তথ্য সংগ্রহ করত। জিরতলী বাজার এলাকায় তিনটি প্রবাসীর বাড়িতে ডাকাতি করতে গ্রেপ্তারকৃত ডাকাতরা সেখানে একত্রিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ আটক ২ যুবককে গণপিটুনি

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ২ যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় একটি দেশীয় এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করে পুলিশ।

শুক্রবার (৩০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ শরীফপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আটকরা হলেন, উপজেলার হাজিপুর ইউনিয়নের মৃত আবুল কাশেমের ছেলে সালাউদ্দিন ওরফে ডালিম (৩২) একই গ্রামের মাইন উদ্দিনের ছেলে অন্তর (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার শরীফপুর ও হাজীপুর ইউনিয়নের দুটি গ্রুপের মধ্যে মারামারি হয়। এই ঘটনার জের ধরে শুক্রবার বিকেলের দিকে ডালিম ও অন্তর অস্ত্র নিয়ে শরীফপুর ইউনিয়নের রাসেল গ্রুপের রাসেলকে দক্ষিণ শরীফপুর গ্রাম থেকে তুলে আনতে যায়। ওই সময় স্থানীয় কিছু লোক ও রাসেল গ্রুপের সদস্যরা ডালিম ও অন্তরকে গণপিটুনি দিয়ে দক্ষিণ শরিফপুর গ্রামের বেপারী বাড়ির পূর্ব পাশে একটি পুকুরে ফেলে রাখে। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ একটি কাদা মাখা খেত থেকে তাদের অস্ত্রসহ আটক করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, আটকরা পুলিশ হেফাজতে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলার রয়েছে। এই ঘটনায় অস্ত্র আইনে আরো একটি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

নোয়াখালীতে পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ও আমান উল্লাহপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে একটি বন্দুক ও একটি এলজি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মাহমুদুল হাসান।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের নূর মিয়ার ছেলে শাওন, আলাইয়াপুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের শামছুল হকের ছেলে আরিফুর রহমান জনি ও একই ইউনিয়নের ভবভদ্রী গ্রামের নজরি আহম্মদের ছেলে নিজাম উদ্দিন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের একটি দল আলাইয়াপুর ইউনিয়নে অভিযান চালায়। এসময় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নেওয়ার সময় জনি ও নিজাম উদ্দিনকে আটক করা হয়।

পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে একটি এলজি জব্দ করা হয়। একই রাতে র‌্যাবের অপর একটি দল ছয়ানী ইউনিয়নে অভিযান চালিয়ে অস্ত্র ভাড়া দেওয়ার সময় শাওন নামের এক অস্ত্রধারীকে একটি একনলা বন্দুকসহ আটক করে।

কোম্পানি কমান্ডার লে. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৩ যুবক গ্রেফতার

 

নোয়াখালীর প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি পিস্তল ও ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হয়। এর আগে, বুধবার দিবাগত রাতে উপজেলার ১৬ নং কাদিরপুর ইউনিয়নের জয়বাংলা বাজারস্থ ইসমাইলের মুদি দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পূর্ব হাজীপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত হারুন মোল্লার ছেলে মো. ফজলু (২৫), গোপালপুর গ্রামের রফিক হুজুরের বাড়ির মৃত মৌলভী রফিক মিয়ার ছেলে মো.সাইফুল ইসলাম সোহেল (২৮) একই বাড়ির শাহাবুদ্দিন আবসানের ছেলে জুবায়ের হোসেন ফয়সাল (২৯)।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোর্পদ করা হয়েছে।

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে সদর উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ ১টি দেশীয় তৈরী এলজি ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। গ্রেফতারকৃত মো.জাবেদ (২৪) উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের দামোদরপুর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে বুধবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার দামোদরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার রাতে উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের দামোদরপুর গ্রামের বালির বাড়ির সামনে পুলিশ টহল ডিউটি করার সময় অস্ত্রধারী ডাকাত জাবেদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে পরনের জিন্স প্যান্টের পিছনের অংশের কোমরে গোঁজানো অবস্থায় একটি এলজি ও ১ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি ডাকাতি, চুরি সহ ৫ টি মামলার আসামি। তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৫ জন আটক

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে একাধিক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত এবং এক শীর্ষ সন্ত্রাসীকে  করেছে পুলিশ। এ সময় ১টি এক নলা বন্দুক, ২টি দেশীয় তৈরী পাইপগান, ২টি কার্তুজ, ১টি পাইপ রেঞ্জ, ১টি এলজি, ১টি ছুরি, ১টি রামদা, ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার কোয়ারিয় এলাকার ছফর আলী হাজী বাড়ির মৃত আব্দুল মান্নান আজিজের ছেলে শীর্ষ সন্ত্রাসী রোবেল হোসেন রবিন (২৪) ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কুমিল্লার দেবিদ্ধার উপজেলার ধামতি (দোয়াড়িয়া) গ্রামের মৃত মোশারফের ছেলে মো.মানিক (৩০) চান্দিনা থানার বাতাঘাসি দক্ষিণ পাড়া এলাকার মো.ইউনুছের ছেলে মো.ইসমাইল (২৮) দাউদকান্দি থানার বেকিনগর গ্রামের মো.বেলালের ছেলে মো. রুবেল (২৬) ও মারুকা গ্রামের মৃত জজ মিয়ার ছেলে মো.নাজমুল (১৮)

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, সোমবার দিবাগত রাতে বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের গোবিন্দেরখিল গ্রামে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী রোবেলকে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ। একই দিন দিবাগত রাতে সদর উপজেলার সুধারাম থানাধীন চুল্লার দোকান এলাকায় অভিযান চালিয়ে চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৪সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, অস্ত্র মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রোবেলকে একটি একনলা বন্দুক,একটি পাইপগান,১ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আগ্নেয়াস্ত্র ও একটি প্রাইভেটকার ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

 নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে একটি দেশীয় তৈরী পাইপগান ও ২০০পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মো.তোফায়েল আহমেদ (২৭) উপজেলার ৩নং জিরতলী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বারইচতল গ্রামের সর্দার বাড়ির জামাল পাটোয়ারীর ছেলে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ জানায়,বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জিরতলী ইউনিয়নের বারইচতল এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তোফায়েলকে একটি দেশীয় তৈরী পাইপগান ও ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৪

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা এলাকা থেকে অস্ত্রধারী ৪ যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের হেফাজত হতে ১ টি এলজি, ১ টি পাইপ গান ও ১ টি ১২ বোর গুলি উদ্ধার করা হয়।

রোববার (২০ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১১। এর আগে, শনিবার ১৯ নভেম্বর রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো, বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের টুক্কা মিয়ার বাড়ির মো.আব্দুর রহিমের ছেলে মো. আব্দুল হান্নান (২৫), একই ইউনিয়নের নাদেরুজ্জামান মহুরী বাড়ীর মৃত আবুল বাশারের ছেলে মো.ইমাম হোসেন ওরফে দুখু (২২), চৌমুহনী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির মৃত নুর ইসলামের ছেলে মো.আব্দুর রহমান (২২) ও ইনা বলিগো বাড়ির মো.আবুল খায়েরের ছেলে মো.সাইফুল ইসলাম ওরফে সুজন (২৫)।

র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রধারী ওই সন্ত্রাসীদের ১ টি এলজি, ১ টি পাইপ গান ও ১ টি ১২ বোর গুলিসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামি এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। আসামির বিরুদ্ধে আইনানুগ বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, ডাকাতির সরঞ্জাম ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম।

এর আগে, শুক্রবার (২৬ আগস্ট) রাতে ঢাকা, লক্ষ্মীপুর ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, চাটখিল উপজেলার পশ্চিম পরকোটের ফজল করিম মোল্লা বাড়ির মৃত নুর মিয়া পাটোয়ারী বাড়ির ফরজ আলী জাহাঙ্গীর (৪৪), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ডুমুরিয়া এলাকার পালের বাড়ির মৃত জালাল উদ্দিনের ছেলে মো. মহসিন (৪৯), আইয়ে নগর হাজী বাড়ির আবু তাহেরের ছেলে মোঃ কামাল হোসেন (৩২) এবং লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর মজিবুর গনি মেস্ত্রি বাড়ির জাহাঙ্গীর আলম (২৪)।

পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম জানান, গত ১৮ আগস্ট চাটখিল উপজেলার ২ নম্বর রামনারায়ণপুর ইউনিয়নের আমিন ভিলায় (বাবুল ডাক্তারের বাড়ি) ডাকাতির ঘটনা ঘটে। সেই বাড়ির সবাই ইতালি প্রবাসী। এবং তাদের ছেলের বিয়ের জন্য তারা কয়েকদিন আগে দেশে আসে। বিয়ের আগের দিন রাতে সশস্ত্র ডাকাতদল সেখানে গেইট ভেঙে ও দরজা ভেঙে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণের গহনা, ১৩ ভরি রূপার নুপুর, ৮টি মোবাইল ও নগদ সাড়ে চার লাখ টাকা লুন্ঠন করে। এ ঘটনায় চাটখিল থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার।

পরবর্তীতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় ৪ ডাকাতকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল সেট ও নগদ ২৫ হাজার উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির ঘটনায় একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় জড়িত বাকি ডাকাতদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে ও গ্রেফতারদের বিচারিক আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশ সুপার।

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলায় সাবেক এক ইউপি চেয়ারম্যান আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত, তৌহিদুল ইসলাম (৪৩) উপজেলার ৩ নং পরকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং একই ইউনিয়নের পূর্ব পরেকাট গ্রামের আবুল কাশেমের ছেলে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে তাকে, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পরকোট ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পূর্ব পরকোট গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের মৃত জহিরুল ইসলাম স্বপনের বসত ঘরে নাফিস ইকবাল নামের এক ব্যক্তিকে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম আটক করে মারধর করেন। এমন সংবাদে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিম নাফিস ইকবাল (১৬) কে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় সাবেক চেয়ারম্যান কর্তৃক তাকে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করা হয়েছে। ভিকটিমের দেওয়া তথ্য মতে চাটখিল থানা পুলিশ চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করে এবং তাকে আটক করে থানায় নিয়ে আসে। অস্ত্র দিয়ে তার ভাতিজা নাফিস ইকবালকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন বলে জানা যায়।

চাটখিল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।