Tag Archives: নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

বিশেষ কায়দায় পায়ের স্যান্ডেলে রেখে ইয়াবা পাচার, আটক ১

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে দুই পায়ে পরিহিত স্যান্ডেলে বিশেষ কায়দায় পলিথিনে মুড়িয়ে ইয়াবা পাচারের সময় এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ১ হাজার ৫২০পিস ইয়াবা ও একটি অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মো.আলাউদ্দিন (২৯) উপজেলার চরবাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামের ছেরাজুল হক বাড়ির মো.ছেরাজুল হকের ছেলে।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে,গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের মধ্য চরবাটা গ্রামের সুবর্ণ এলপিজি ফিলিং স্টেশন সংলগ্ন সোনাপুর-চেয়ারম্যান সড়ক থেকে তাকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সুবর্ণচর উপজেলায় আবুল কালাম আজাদ নামে এক মাদক কারবারি জেলার বিভিন্ন উপজেলায় অভিনব কৌশলে ইয়াবা কারবার চালিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সুবর্ণচর উপজেলার সুবর্ণ এলপিজি ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি অটোরিকশাসহ মাদক কারবারি আলাউদ্দিনকে আটক করা হয়। এরপর তার পরিহিত দুই পায়ের স্যান্ডেলে বিশেষ কায়দায় লুকায়িত ১৫২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মো.আবদুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চরজব্বর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাতের ঘটনায় যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় ধর্ষণ করতে ব্যর্থ হয়ে এক গৃহবধূকে (২৮) ছুরিকাঘাতের অভিযোগে মুসলিম উদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গুরুতর আহত ওই ভুক্তভোগী নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১ মে) আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল রোববার বিকালে উপজেলার কালাদরাপ ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরআগে গত ২৭ এপ্রিল গভীর রাতে ভুক্তভোগীর নিজ শয়নকক্ষে এ ঘটনা ঘটে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টা ও কুপিয়ে আহত করার অভিযোগ এনে ভুক্তভোগী নারীর পিতা মফিজ উল্যাহ থানায় মামলা দায়ের করেছেন। ওই ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক মুসলিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, তার বড় মেয়ে দুই সন্তানের জননী। সে নির্মাণাধীন বিল্ডিংয়ের একটি রুমে একা থাকতো। গভীর রাতে সে ঘরের বাইরে অবস্থিত টয়লেটে গেলে পাশের বাড়ির মুসলিম উদ্দিন ঘরের ভিতর ঢুকে লুকিয়ে থাকে। সে ঘরে ফিরলে মুসলিম তাকে ধর্ষণচেষ্টা চালায় এবং একপর্যায়ে তাতে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকার শুনে মা, বোনসহ অন্যরা এগিয়ে এলে ওই যুবক পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায়, ছুরির আঘাত গভীর হওয়ায় ব্লিডিং এখনো পুরোপুরি বন্ধ করা যায়নি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। সেখান থেকে পুনরায় তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে ফিরে আসেন।

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৩ যুবক গ্রেফতার

 

নোয়াখালীর প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি পিস্তল ও ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হয়। এর আগে, বুধবার দিবাগত রাতে উপজেলার ১৬ নং কাদিরপুর ইউনিয়নের জয়বাংলা বাজারস্থ ইসমাইলের মুদি দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পূর্ব হাজীপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত হারুন মোল্লার ছেলে মো. ফজলু (২৫), গোপালপুর গ্রামের রফিক হুজুরের বাড়ির মৃত মৌলভী রফিক মিয়ার ছেলে মো.সাইফুল ইসলাম সোহেল (২৮) একই বাড়ির শাহাবুদ্দিন আবসানের ছেলে জুবায়ের হোসেন ফয়সাল (২৯)।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোর্পদ করা হয়েছে।

ছদ্মবেশে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধঃ

নোয়াখালীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মো.ইউসুফ (৩৭) জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বারাহিনগর গ্রামের রফিক উল্যার ছেলে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরের দিকে এসব তথ্য নিশ্চিত করে নোয়াখালীল এসপি মো.শহীদুল ইসলাম। এর আগে, বুধবার রাতে ঢাকার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামামিকে শনাক্ত করে ঢাকার মগবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে সাজা এড়াতে দীর্ঘদিন থেকে ছদ্মবেশে আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ৫ হাজার-টাকা অর্থদন্ড অনাদায়ে অতিরিক্ত ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি। বৃহস্পতিবার দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত হেঞ্জু মিয়া (৫৯) উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।

সোমবার (৩ এপ্রিল) আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার একলাশপুর ইউনিয়নের রেলক্রসিং এলাকার সাহাবুল্যার দোকান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, আসামি হেঞ্জু মিয়া পেনাল কোডের ৩০২ ধারা মতে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। সাজা এড়াতে সে দীর্ঘদিন থেকে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।