Tag Archives: সোনাইমুড়ী উপজেলা

ইভটিজিংয়ের প্রতিবাদ করায়, শ্রেণিকক্ষে ঢুকে কলেজ ছাত্রকে কুপালো বখাটেরা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় শ্রেণিকক্ষে ঢুকে এক কলেজ ছাত্রকে কুপিয়ে আহত করেছে বখাটেরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, কলেজে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম নাইমুল হোসাইন রিফাত (১৮)। সে উপজেলার সোনাইমুড়ী কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের শিক্ষার্থী এবং সোনাইমুড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জহিরুল ইসলাম ভূঁইয়ার ছেলে।

মঙ্গলবার (৯ মে) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার সোনাইমুড়ী কলেজের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন আগে এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে ইভটিজিং করে বখাটেরা। তখন ওই ঘটনায় প্রতিবাদ করে রিফাত। এ ঘটনার জের ধরে দুপুর দেড়টার দিকে ৮-১০ জন বহিরাগত বখাটে সোনাইমুড়ী কলেজে প্রবেশ করে। এরপর তারা রিফাতের শ্রেণিকক্ষে প্রবেশ করে তাকে খুর দিয়ে কুপিয়ে জখম করে।

নোয়াখালী জেলা পরিষদের সদস্য মাহফুজুর রহমান বলেন, রিফাতের উপর হামলাকারীরা সবাই বখাটে বহিরাগত। রিফাত ইভটিজিং নিয়ে বখাটেদের বিরুদ্ধে কথা বলায় এই হামলার ঘটনা ঘটেছে। পরে কলেজের শিক্ষার্থীরা রাসেল নামে এক হামলাকারীকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করে। রিফাত ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোনাইমুড়ী কলেজের অধ্যক্ষ কে এম শফিকুর রহমান বলেন, বহিরাগত বখাটেরা কলেজের শ্রেণি কক্ষে ঢুকে রিফাতকে শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। আমরা তখন যোহরের নামাজে ছিলাম। খবর পেয়ে তাৎক্ষণিক এসে ঘটনার মূল হোতা রাসেলকে আটক করে পুলিশে সোপর্দ করি।

সোনাইমুড়ী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় উভয়ে আহত হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে এ পুলিশ কর্মকর্তা বলেন, কলেজে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। তাই এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

পরীক্ষায় নকল সরবরাহ: যুবকের কারাদন্ড ও ৩ শিক্ষককে অব্যাহতি

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের দায়ে এক যুবককে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে, নকলসহ এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার এবং দায়িত্ব অবহেলায় তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৭ মে) দুপুরের দিকে উপজেলার আমিশা পাড়া কৃষক উচ্চ বিদ্যালয়ের ও খলিলুর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রে এ সব ঘটনা ঘটে।

দন্ডপ্রাপ্ত কাউসার আলম (২২) উপজেলার পাদিপাড়া গ্রামের খন্দকার বাড়ির মমিন উল্যার ছেলে।

জানা যায়, আমিশা পাড়া কৃষক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক আত্মীয়কে নকল সরবরাহ দায়ে কাউসার আলম নামে এক এক যুবককে আটক করে কেন্দ্রে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া । একই কেন্দ্রের দায়িত্বরত কেশারখিল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম ও আমিশাপাড়া শহীদ মুক্তিযোদ্ধা আর্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া এক পরিক্ষার্থীর পকেটে নকল পাওয়ায় তাকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।

অপরদিকে, উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ পরিক্ষা কেন্দ্রে নিজ দায়িত্বের অবহেলা করায় আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয়ের শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়। পরে ওই শিক্ষক দায়িত্ব অবহেলা না করার শর্তে মুচলেকা প্রদান করেন।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পাবলিক পরীক্ষা অপরাধ আইনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাদরাসা ছাত্রেরসহ ২ জনের মরদেহ উদ্ধার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে আলাদা আলাদা স্থান থেকে এক মাদরাসা ছাত্রসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ এপ্রিল) বিকেলে সোনাইমুড়ী থেকে উদ্ধারকৃত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাতিয়াতে উদ্ধারকৃত মরদেহ মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিহতরা হলেন, জেলার হাতিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের মৃত নাসির উদ্দিনের ছেলে মো.হেমায়েতুল্লাহ সিয়াম (১৪) ও সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ধন্যপুর গ্রামের হাজী বাড়ির মৃত আবুল ওয়াদুদের ছেলে মো. রুহুল আমিন (৫৫)।

জানা যায়, এর আগে সোমবার দুপুর সোয়া ১টার দিকে পরিবারের সদস্যদের ওপর অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সিয়াম। একই দিন সকাল সকাল ৮টার দিকে পারিবারিক কলহের জের ধরে পরিবারের সদস্যদের অজান্তে বিষপান করে আত্মহত্যা করে রুহুল আমিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদ্যদের অগোচরে ঘরের দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে ফাঁস দেয় সিয়াম। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সে হাতিয়ার উকিলপাড়া হাফিজিয়া মাদরাসার হেফজ খানায় পড়াশুনা করত। তার ১৬ পারা কোরআন মুখস্ত ছিল।

অপরদিকে,একই দিন সকাল সকাল ৮টার দিকে পারিবারিক কলহের জের ধরে পরিবারের সদস্যদের অজান্তে বিষপান করে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে রুহুল আমিন। পরে পরিবারের লোকজন তার মুখে বিষের গন্ধ পেয়ে তাকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে সকাল ১০টার দিকে সে কুমিল্লায় মারা যায়।

এসব তথ্য নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ও হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস। তারা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শকন করে লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় দুটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

ছদ্মবেশে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধঃ

নোয়াখালীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মো.ইউসুফ (৩৭) জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বারাহিনগর গ্রামের রফিক উল্যার ছেলে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরের দিকে এসব তথ্য নিশ্চিত করে নোয়াখালীল এসপি মো.শহীদুল ইসলাম। এর আগে, বুধবার রাতে ঢাকার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামামিকে শনাক্ত করে ঢাকার মগবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে সাজা এড়াতে দীর্ঘদিন থেকে ছদ্মবেশে আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ৫ হাজার-টাকা অর্থদন্ড অনাদায়ে অতিরিক্ত ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি। বৃহস্পতিবার দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালীর যুবকের মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে সোহাগ (৩৫) নামে নোয়াখালীর প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত মো.সোহাগ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নজরপুর গ্রামের কোব্বাত মিয়ার ছেলে।

শনিবার (১ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১২টার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এ হামলার ঘটনা ঘটে।

জানাযায়,গতকাল শনিবার ইফতার শেষ করে চার সহকর্মীসহ নিজ দোকানে যান সোহাগ। এর কিছুক্ষণ পর ৬-৭ জন সেখানকার স্থানীয় সন্ত্রাসী দোকানে এসে হামলা চালিয়ে লুটপাট শুরু করে। হামলার সময় দোকানে থাকা অপর সবাই নিচে শুয়ে পড়লেও সোহাগ পাশে দাঁড়ানো অবস্থায় ছিলেন। লুটপাট শেষে সন্ত্রাসীরা সবাইকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে সোহাগ ও তাদের দোকানের প্রহরী গুলিবিদ্ধ হন। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সোহাগের মৃত্যু হয়। তার মাথাসহ গলার অংশে একাধিক গুলি লেগেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে গত ২০১৩ সালের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকায় যান সোহাগ। গত বছর বাড়িতে এসে বিয়ে করে নয় মাস ছিলেন তিনি। গত বছর পঞ্চম রমজানে বাড়ি থেকে আফ্রিকায় যান সোহাগ। এরই মধ্যে তার একটি ছেলেসন্তান হয়। সন্তানকে দেখার জন্য ইদের পর বাড়িতে আসার কথা ছিল সোহাগের।

নাটেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 সরি বলে ক্ষমা প্রার্থনা করলে বাংলার মানুষ নৌকা মার্কাকে ফিরিয়ে দেবেনা: হুইপ স্বপন  

 

নোয়াখালী প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্য করে বলেছেন, দয়া করে অহংকার করবেন না। এখন থেকে জনগণের দুয়ারে যান। ভুল মানুষ করে, ভুল ফেরেশতা করেনা। ভুল মানুষ করে, মানুষ আশরাফুল মাখলুকাত। মানুষের দুয়ারে যান,তাদেরকে বুঝান তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। আমি বিশ্বাস করি বাংলার মানুষের কাছে যদি আমরা সরি বলে ক্ষমা প্রার্থনা করি বাঙলার মানুষ নৌকা মার্কাকে ফিরিয়ে দেবেনা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বপন বলেন, আমাদের সৌভাঘ্য আমাদের একজন শেখ হাসিনা আছে। জননেত্রী শেখ হাসিনার থেকে বাঙালির কোন আপনর মানুষ নেই। বঙ্গবন্ধু যে ভাবে বাঙলার প্রত্যেকটি মানুষকে ভালোবাসতেন। বঙ্গবন্ধু বলে গেছেন বাঙলার প্রত্যেকটি মানুষের মুখে হাসি ফোটানের কথা বলে গেছেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর রক্ত আদর্শের উত্তরাধিকারী। বঙ্গবন্ধুর কন্য এ রাষ্ট্রের প্রত্যেকটি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতা ভোগ করার জন্য প্রধানমন্ত্রী হননি। তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করেননা। তিনি বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য রাজনীতি করেন। তার মত দক্ষ রাষ্ট্র নেতা, অভিজ্ঞ রাষ্ট নেতা পৃথিবীতে কম আছে। বাঙলার মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য তিনি নির্ঘুম রাত্রি যাপন করেন। বঙ্গবন্ধু কন্যা ছাড়া এ মুর্হূতে বাঙলার মানুষের মুখে হাসি ফোঁটাবে এমন কোন নেতা নেই। এজন্য আমাদের একজন নেতার উপর অভিমান করে দয়া করে সিন্ধান্ত নিতে ভুল করবেন না।

সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবুর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন,সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম, নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম, স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, সহিদ উল্যাহ্ খান সোহেল, জেলা আওয়ামী লীগের সদস্য ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামীলীগের সদস্য খন্দকার রুহুল আমিন ও ফুয়াদ হোসেন।

সম্মেলন শেসে বেলা আড়াইটার দিকে নেতাদের সিদ্ধান্ত অনুযায়ীে সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি মমিনুল ইসলাম বাকের কে সভাপতি সম্পাদক আ.ফ.ম বাবুল বাবুকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।