All posts by jitu

দারাজের আকর্ষণীয় ক্যাম্পেইন: অর্থসাশ্রয়ের দুর্দান্ত সুযোগ

 

স্টাফ রিপোর্টার:
দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশের আয়োজনে বছর ঘুরে আবার শুরু হলো আইকনিক ১১.১১ ক্যাম্পেইন। দেশের মানুষের কেনাকাটার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে দুর্দান্ত সব ডিল, ছাড়, অফার, পুরস্কার এবং আরো অনেক কিছু নিয়ে ক্যাম্পেইনটি টানা পঞ্চমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে। ক্যাম্পেইনটি চলবে ১১ থেকে ২১ নভেম্বর।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশের বিশাল সংখ্যক মানুষকে খরচ কাটছাঁট করে চলতে হচ্ছে। এমন সময়ে, ১১.১১ ক্যাম্পেইনের দুর্দান্ত অফারগুলো গ্রহণ করে জীবনমান উন্নতি করার এখনই সঠিক সময়। যথার্থ স্থানে টাকা খরচের ক্ষেত্রে এই আকর্ষণীয় ক্যাম্পেইন অর্থসাশ্রয়ের দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে।

ক্যাম্পেইনটিতে রয়েছে এক্সক্লুসিভ লঞ্চ, মেগা ডিলস, হট ডিলস ও মিস্ট্রি বক্স; সাথে থাকছে ৪০ কোটি টাকা সমমূল্যের ভাউচার এবং ১৬ লাখ ডিলস। পাশাপাশি, ক্রেতারা পাচ্ছেন বিভিন্ন ব্রান্ডে ৬০% পর্যন্ত ছাড়।
এই ক্যাম্পেইনের বিষয়ে দারাজ বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “আকর্ষণীয় ডিল, ছাড়ের সুযোগ এবং আরও অনেক অফারের মাধ্যমে আমাদের ক্রেতাদের অনলাইন কেনাকাটার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে এই ১১.১১ ক্যাম্পেইনটি ডিজাইন করা হয়েছে। আমার বিশ্বাস, আগের বছরগুলোর মতো এবারও আমাদের ক্যাম্পেইনটি সফলতা অর্জন করবে।”

এ বিষয়ে দারাজ বাংলাদেশের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এএইচএম হাসিনুল কুদ্দুস রুশো বলেন, “উৎসবের আমেজ নিয়ে আমাদের মাঝে এসেছে ১১.১১ ক্যাম্পেইন। নানান আকর্ষণীয় অফারের মাধ্যমে ক্রেতাদের কেনাকাটার ক্ষেত্রে অনন্য অভিজ্ঞতা দেয়াই এই ক্যাম্পেইনটির উদ্দেশ্য। ক্রেতাদের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশের নিদর্শন হিসেবে কেনাকাটার ক্ষেত্রে এই সুবর্ণ সুযোগ দেয়া হচ্ছে।”

এছাড়া, ক্রেতারা এই ক্যাম্পেইনের এফিলিয়েট পার্টনার- বিকাশ ও মাইজিপি অ্যাপের মাধ্যমে বিভিন্ন রকম সুযোগ গ্রহণ করতে পারবেন। নভেম্বরের ১১ থেকে শুরু করে ১৫ তারিখ পর্যন্ত দারাজ অ্যাপে বিকাশ পেমেন্টের ক্ষেত্রে থাকছে ১২% পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাকের অফার। এর সাথে, এই ক্যাম্পেইনে মাইজিপি অ্যাপ ব্যবহারকারীদের জন্য থাকছে ৫০% পর্যন্ত এক্সক্লুসিভ ভাউচার।

আয়োজনে বছর ঘুরে আবার শুরু হলো আইকনিক ১১.১১ ক্যাম্পেইন। দেশের মানুষের কেনাকাটার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে দুর্দান্ত সব ডিল, ছাড়, অফার, পুরস্কার এবং আরো অনেক কিছু নিয়ে ক্যাম্পেইনটি টানা পঞ্চমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে। ক্যাম্পেইনটি চলবে ১১ থেকে ২১ নভেম্বর।

ভিক্টোরিয়ার শিক্ষার্থী কিডনি রোগে আক্রান্ত সাদিয়া বাঁচতে চায়, প্রয়োজন ৩৫ লাখ টাকা

 

স্টাফ রিপোর্টার:
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পেয়েছেন জি.পি.এ ৫ ।  ভর্তিও হয়েছিলেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে। কিন্তু জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে হারিয়েছেন দুটি কিডনি। বর্তমানে মুমূর্ষ  অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি ২য় বর্ষের শিক্ষার্থী সাদিয়া আফরিন(২১)।

গৌরীপুর শায়েস্তানগর গ্রামের জহিরুল হক ভূঞা ও মেহেরুন্নেসা বকুলের সন্তান সাদিয়া আফরিন এর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হন নিজ জেলা শহর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগে।

সাদিয়াকে বাঁচাতে  কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান সংগ্রহ শুরু করছেন তার সহপাঠীরা। লক্ষ্য একটাই যে করে হোক সহপাঠীকে আবার শিক্ষাঙ্গনে সুস্থ্য  অবস্থায় দেখতে চায় তারা।

পিতা জহিরুল হক ভূঞা বলেন, আমার সন্তান নবাব ফয়জুন্নেসা স্কুল থেকে ২০১৬ সালে মাধ্যমিকে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ভর্তি হয়, সেখান থেকে ২০১৭ সালে পুনরায় জিপিএ ৫ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয়েছিলো। ২০১৭ সালে কিডনি রোগ ধরা পড়ে। চিকিৎসার খরচ চালাতে চালাতে আমি নিঃস্ব প্রায়। আর্থিক দুরাবস্থার কারণে আর খরচ চালাতে পারছিনা। ডাক্তার জানিয়েছে কিডনি প্রতিস্থাপন করতে ৩৫ লাখ টাকা প্রয়োজন। এতো টাকা কোথায় পাবো। এই শহরের বিত্তবান মানুষরা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতো আমার মেধাবী মেয়েটা হয়তো জীবন ফিরে পেতো।

সাদিয়া আফরিন এর সহপাঠী ফাতেমা জান্নাত বলেন, শুধুমাত্র অর্থের জন্য আমরা আমাদের সহপাঠী কে হারালে মানবিকতার কাছে আমরা হেরে যাবো৷ তাই সবাই মিলে আর্থিক সাহায্য সংগ্রহ করছি। যে করেই হোক মেধাবী এ সহপাঠীকে আবার আমরা সুস্থ্য  অবস্থায় শ্রেণীকক্ষে দেখতে চাই।

ইংরেজি চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহসিন আলম বলেন, কলেজে দরিদ্র শিক্ষার্থীদের জন্য বড় কোন ফান্ড নেই। তাই সমাজের বিত্তবান ও দানশীল মানুষদের নিকট আকুল আবেদন একটু এগিয়ে আসুন দেশের মেধাবীমুখ সাদিয়াকে বাঁচাতে। সাহায্য পাঠাতে বিকাশ ০১৮৯৬০৭৯১৮৮, ব্যাংক একাউন্ট নং ১৩০৯৪৩৪১৮৩৫৫৯ (সোনালী ব্যাংক কর্পোরেট শাখা কুমিল্লা ) অথবা সরাসরি ভিক্টোরিয়া কলেজের ইংরেজি বিভাগেও সাহায্য দিতে পারেন।

কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, সাদিয়া আফরিন এর চিকিৎসা খরচ সংগ্রহের জন্য ভিক্টোরিয়া কলেজের প্রত্যেক বিভাগীয় প্রধান, হল তত্বাবধায়ক ও সকল সংগঠনকে দায়িত্ব দিয়েছি। আশা করছি সকলের সাড়া পাবো। সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসা ছাড়া হয়তো এতো বিশাল অনুদান আমাদের একার পক্ষে সম্ভব হবে না।

বারপাড়া ইউপির ৯নং ওয়ার্ডের আলী আক্কাছ বৈদ্যুতিক পাখা প্রতিক পেয়েছেন

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদর দঃ উপজেলার ৪নং বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী আলী আক্কাসকে বৈদ্যুতিক পাখা প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।

১৩ নভেম্বর (রবিবার) কুমিল্লা সদর দঃ উপজেলা মিলনায়তনে নির্বাচনের সকল প্রার্থী ও নির্বাচন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিক বরাদ্দের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় রিটার্নিং কর্মকর্তার নিকট থেকে মেম্বার পদপ্রার্থী আলী আক্কাস তার বৈদ্যুতিক ফ্যান মার্কার প্রতিক গ্রহণ করেন।প্রতিক বরাদ্দের প্রথম দিনে তার ওয়ার্ডে প্রচারণা শুরু করেন।

বারপাড়া ইউপির ৯নং ওয়ার্ডের আবু তাহের পেলেন ফুটবল প্রতিক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদর দঃ উপজেলার ৪ নং বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী আবু তাহেরকে ফুটবল প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।

১৩ই নভেম্বর  (রবিবার) কুমিল্লা সদর দঃ উপজেলা মিলনায়তনে নির্বাচনের সকল প্রার্থী ও নির্বাচন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিক বরাদ্দের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় রিটার্নিং কর্মকর্তার নিকট থেকে মেম্বার পদপ্রার্থী আবু তাহের তার ফুটবল মার্কার প্রতিক গ্রহন করেন।প্রতিক বরাদ্দের প্রথম দিনে তার ওয়ার্ডে প্রচারণা করেন তিনি।

নোয়াখালীতে ভুয়া সনদে এনআইডি সংশোধন করতে গিয়ে তরুণ আটক

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীতে ভুয়া সনদ দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করতে গিয়ে এক তরুণ আটক হয়েছেন।

আটককৃত মো.সাব্বির রাব্বী (২১) সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ঘোষকামতা গ্রামের মো. মিজানের ছেলে।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অভিযুক্ত তরুণ কে আটক করা হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আটক তরুণ কে থানায় নিয়ে আসা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা রাব্বী তার জাতীয় পরিচয়পত্রে মায়ের নাম সংশোধনের আবেদন করে। রোববার দুপুর ১২টার দিকে ওই তরুণ আবেদনের শুনানিতে জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। সেখানে সে সংশোধনের জন্য প্রমাণ হিসেবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার একটি সনদ পেশ করে। তাৎক্ষণিক অনলাইনে সনদপত্রটি যাচাই করলে দেখা যায় সনদটি ভুয়া।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, জাল সনদপত্রটি ধরা পড়ার পর আবেদনকারী জালিয়াতির বিষয়টি স্বীকার করেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এর আগে, অভিযুক্ত কে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

ওসি আনোয়ারুল ইসলাম আরও বলেন, এখনো লিখিত অভিযোগ পায়নি। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে লিখিত অভিযোগ দেওয়ার কথা রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

কবিতা: এই বাংলার রূপ

রেজাউল করিম(সাকিব):

বর্ষার বৃষ্টি
শরৎ এর কাশফুল
শীতের শিশির
বসন্তের কৃষ্ণছুড়া
আর কুকিলের গান

কল কল চল চল নদী বহমান
মুগ্ধতায় বাংলারপাখির গান

এই যেন পৃথিবীর স্বর্গ রূপে

ঝর্ণার পানি পাথরে বেয়ে চলে
চির সবুজ উচু নিচু পাহাড় বেয়ে

চাঁদের আলোয়
ডাকে ঝিঝি পোকায়
পাতায় পাতায়

জোনাকপোকা মিটিমিটি জ্বলে
যেন মূল্যবান মানিক জ্বলে
এই বাংলার রূপে ।

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় জাতীয় পার্টির নেতা নিহত

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. আবদুল হামিদ (৫২) নামের এক জাতীয় পার্টির নেতার মৃত্যু হয়েছে।

নিহত মো. আবদুল হামিদ এওজবালিয়া ইউনিয়নের চাড়াবানু গ্রামের মৃত নুরুল হকের ছেলে এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শহরের বিশিষ্ট ব্যবসায়ী।

রোববার (১৩ নভেম্বর) বিকালে সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের নুরুপাটোয়ারীর হাট এলাকায় সোনাপুর-আলেকজান্ডার সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচাত ভাই সাহাব উদ্দিন বলেন, আগামী শুক্রবার একটি পারিবারিক অনুষ্ঠানের দাওয়াত দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে নুরুপাটোয়ারীর হাট এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন আবদুল হামিদ। যাত্রা পথে নুরুপাটোয়ারীরহাট এলাকায় পৌঁছালে আবদুল হামিদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এসময় গাছের সঙ্গে ধাক্কা লেকে তার মাথার পিছনের অংশে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হন হামিদ। পরে স্থানীয় লোকজন তাতে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে শহরে শোকের ছায়া নেমে এসেছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ আনোয়ারুল আজিম জাতীয় পার্টি নেতা আবদুল হামিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মাথার পিছনের অংশে আঘাত পাওয়ার কারণে অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। পরববর্তীতে আইনগত ব্যবস্বা নেওয়া হবে।

তিতাসে নিরাপদ অভিবাসন ও পূণরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে নিরাপদ অভিবাসন এবং পূণরেকত্রীকরণ বিষয়ক সচেতনতামূলক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

১৩ নভেম্বর বৈদেশিক কর্মসংস্থানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষে আয়োজিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পরিষদের সদস্যগণ, বিদেশ ফেরত অভিবাসী এবং স্থানীয় নেতৃবৃন্দসহ ৩৮ জন গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ আলোচনার মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন। উপস্থাপনায় নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।

তিনি বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণে প্রবাসী কল্যাণ ব্যাংকের বিভিন্ন ঋণ ও সঞ্চয়ের বিষয় তুলে ধরেন। এরমধ্যে পুনর্বাসন ঋণ, বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ, বিশেষ পুনর্বাসন ঋণ, নারী অভিবাসন ঋণ, নারী পুনর্বাসন ঋণ, সাধারণ ঋণ এবং বিভিন্ন সঞ্চয়ী সেবার কথা তুলে ধরেন।

এছাড়াও তিনি জচখ-এর মাধ্যমে কিভাবে প্রবাসফেরত কর্মীগণ তাদের দক্ষতাকে প্রতিষ্ঠানিক রুপ দেয়া যায়, সে সম্পর্কে সকলকে অবহিত করেন। কর্মশালায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো,বোয়েসেল, এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিভিন্ন সেবা যেমন প্রবাসীর মেধাবী সন্তাদের শিক্ষাবৃত্তি, মৃত্যের পরিবারকে ৩ লাখ টাকা সহায়তা প্রদান, চিকিৎসা ভাতা,বীমা সুবিধা, শ্রম কল্যাণ উইং-এর মাধ্যমে আইনি সুবিধা, প্রবাস বন্ধু কল সেন্টার, প্রতিবন্ধি ভাতা, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির কোটা এবং বায়রার কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করা হয়। কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র বা টিটিসিতে বিদেশগামীদের জন্য বিভিন্ন ট্রেডে বিনা খরচে বা স্বল্প খরচে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও এখানে ভাষা শিক্ষার বিভিন্ন কোর্স রয়েছে। যদি কোন বিদেশগামী ভাষা শিখে প্রশিক্ষণ নিয়ে বিদেশে যায়, তাহলে তার আয় এবং সম্মান দুটোই বাড়বে। তাই তিনি সকলকে প্রশিক্ষণ নিয়ে, ভাষা শিখে বিদেশে যাওয়ার জন্য সকলকে পরামর্শ দেন।

কর্মশালায় এমআরসি বাংলাদেশের কাউন্সেলর গোলাম মোস্তফা অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যাবলি তুলে ধরেন। তিনি এমআরসি বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কাজ বিস্তারিত আলোচনা করেন এবং অভিবাসন বিষয়ক যেকোন প্রয়োজনে এমআরসি বাংলাদেশের সাথে যোগাযোগের জন্য সকলকে আহবান জানান। অভিবাসী তথ্য কেন্দ্র অভিবাসন সিদ্ধান্তে তথ্য সহায়তা। এছাড়াও তিনি বিদেশ ফেরত প্রবাসীদের পিপিপি-২ প্রকল্পে মাধ্যমে কিভাবে সহায়তা করা হবে তার বর্ণনা দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ অংশগ্রহণকারী সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জনসাধারণের ভোগান্তি, প্রতারণা রোধে কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান।

সবশেষে ঘোলপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাইফূল আলম মুরাদ বলেন এই ধরনের আয়োজনের মাধ্যমে আমরা অনেক কিছুই জানলাম, তথ্য পেলাম। এই কর্মশালার মাধ্যমে আমরা সকলেই এই সকল তথ্য জনগনের কাছে তথ্য পৌঁছে দিব। এছাড়াও তিনি নারী অভিবাসন নিয়ে তার ইউনিয়নে উঠান বৈঠক করার জন্য আমন্ত্রন জানান।

অভিবাসন প্রক্রিয়ায় ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে সম্পৃক্ততাকরণ এবং বিদেশ ফেরত বিদেশগনেচ্ছু ও বিদেশগামীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্য এবং বিদেশ ফেরত অভিবাসীদের পূনরেকত্রীকরণের জন্য ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি) পরিচালিত অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ (এমআরসি) এবং পাবলিক প্রাইভেট পার্টনারশীপ ফর রিএন্টিগ্রেশন  আওতায় এটি আয়োজন করা হয়।

পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ক্রিকেট দল। ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল ইংলিশরা। এর আগে ওয়েস্ট ইন্ডিজ দুইবার শিরোপা জিতেছিল।

রোববার অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে শিরোপা নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ৮ উইকেটে ১৩৭ রান তুলতে সমর্থ হয় তারা। পাকিস্তানের হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন শান মাসুদ। ২৮ বলে মাত্র ৩২ রান করে ফেরেন অধিনায়ক বাবর আজম। ১৪ বলে ২০ রান করেন শাদাব খান।

১৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ বল হাতে রেখেই ৫ উইকেটের জয়ে শিরোপা নিজেদের করে নেয় ইংল্যান্ড। দলের জয়ে ৪৮ বলে অপরাজিত ৫১ রান করেন বেন স্টোকস। এছাড়া ১৭ বলে ২৬ রান করে ফেরেন অধিনায়ক জস বাটলার। শিরোপা নিশ্চিতে মামুলি স্কোর তাড়া করতে নেমে শাহিন আফ্রিদি ও হারিস রউফের গতির মুখে পড়ে ৪৫ রানেই ৩ উইকেট হারায় ইংল্যান্ড।

ইংল্যান্ড শিবিরে শুরুতেই আঘাত হানেন শাহিন শাহ আফ্রিদি। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে অ্যালেক্স হেলসকে বোল্ড করে ফেরান তিনি। ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে ৪৭ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংস খেলা হেলসকে এদিন মাত্র ১ রানে সাজঘরে পাঠান আফ্রিদি। ইনিংসের চতুর্থ ওভারে ফিল স্টলকে আউট করেন হারিস রউফ। দলীয় ৩২ রানে ৯ বলে ১০ রান করে ফেরেন তিনি। জয়ের লক্ষ্যে শুরু থেকে ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়ে যাওয়া ইংল্যান্ড অধিনায়ককে আউট করেন হারিস রউফ। তার দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ১৭ বলে তিন চার আর এক ছক্কায় ২৬ রান করে ফেরেন বাটলার। তার বিদায়ে ৫.৩ ওভারে ৪৫ রানে তৃতীয় উইকেট হারায় ইংল্যান্ড।

এরপর হ্যারি ব্রুককে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৩৯ রানের জুটি গড়েন বেন স্টোকস। ব্রুককে আউট করে এই জুটি ভাঙেন শাদাব খান। ২৩ বলে ২০ রান করে ফেরেন হ্যারি ব্রুক। তার বিদায়ে ৮৪ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড। ১৩তম ওভারে শাদাব খানের বলে লংঅফে বাউন্ডারি হাঁকাতে গিয়ে শাহিন আফ্রিদির হাতে ক্যাচ তুলে দেন হ্যারি ব্রুক। বলটি দেখে শুনে তালুবন্দি করতে গিয়ে দুই হাঁটু গেড়ে বসে পড়েন আফ্রিদি।

তখনই চোটাক্রান্ত হন পাকিস্তানের এই তারকা পেসার। ক্যাচটি নিয়েই মাঠে শুয়ে পড়েন। পরে তাকে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে দেখা যায়। এই চোট নিয়ে ফের মাঠে নেমে বোলিং করতে গিয়ে ওভার শেষ করতে পারেননি আফ্রিদি। চোট নিয়ে ফের মাঠ ছাড়েন।