All posts by jitu

এবারও ব্রাহ্মণবাড়িয়া জেলার আ’লীগের নেতৃত্ব পুরাতনদের হাতেই

 

ডেস্ক রিপোর্টঃ

দীর্ঘ আট বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে এবারও জেলার নেতৃত্ব থাকলো পুরাতনদের হাতেই।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বক্তব্যের শেষদিকে জেলার নেতৃত্ব পাওয়া নেতাদের নাম ঘোষণা করেন তিনি।

শেখ সেলিম সভাপতি হিসেবে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সাধারণ সম্পাদক হিসেবে আল মামুন সরকার, সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র হেলাল উদ্দিন, সহ-সভাপতি হেলাল উদ্দিন ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মাহবুবুল চৌধুরী মন্টুর নাম ঘোষণা করেন। তবে নতুন কমিটিতে পদ পাওয়া সবাই আগের কমিটিতে একই পদে ছিলেন।

এ সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব

প্রেমের টানে ইতালির তরুণী কক্সবাজারের রামুতে

 

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশি তরুণের প্রেমের টানে নিজ দেশ ইতালি ছেড়ে কক্সবাজারের রামুতে চলে এসেছেন রুবেরটা (২৩) নামের এক তরুণী।

বুধবার (৯ নভেম্বর) রামু উপজেলা সদরের হাইটুপি বড়ুয়া পাড়ার ফ্রান্স প্রবাসী বিকাশ বড়ুয়ার ছেলে রুনেক্স বড়ুয়ার (২৮) সঙ্গে ইতালির সার্দেনিয়া শহর থেকে বাংলাদেশে আসেন ওই তরুণী।

জানা যায়, প্রায় তিন বছর আগে ইতালিতে যান রুনেক্স। সেখানে ওই তরুণীর সঙ্গে একটি আবাসিক হোটেলে কাজ করতেন তিনি। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছরের বেশি সময় প্রেমের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। এই সম্পর্কের ধারাবাহিকতায় তরুণী বাংলাদেশে আসেন। চলতি মাসেই তাদের পারিবারিকভাবে বিয়ে হবে।

রুনেক্স বড়ুয়া বলেন, তিন বছর আগে ইতালিতে গিয়েছিলাম। একটি হোটেলে কাজ করতাম। সেখানেই পরিচয় হয় রুবেরটার সঙ্গে। এরপর প্রেম। এখন আমরা দেশে এসেছি বিয়ে করব। আপনাদের দাওয়াত। সে আমার পরিবারের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছে। আমার পরিবারও তাকে গ্রহণ করেছে।

প্রেমের সফল পরিণতিতে রুবেরটা বলেন, মানুষের জীবন একটা। সঙ্গীও একটা হওয়া উচিত। আমার সমাজে সেটা নেই। আমি বিশ্বাস করি, রুনেক্স আমার জীবনে একমাত্র সঙ্গী হয়ে থাকবে। ওকে পেয়ে আমি দারুণ খুশি। তার পরিবারের সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এ ধারা সামনের দিনগুলোতে বজায় থাকবে সেই প্রার্থনা করি।

রুনেক্সের পরিবার বলছে, আমরা আনন্দিত। দুজনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ভাষাগত সমস্যা থাকলেও সবকিছুতেই মানিয়ে নিচ্ছেন রুবেরটা। ঘুরে বেড়াচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতসহ নানা জায়গায়। এলাকার লোকজন তাকে দেখার জন্য সারাক্ষণ বাড়িতে ভিড় করছে। আমাদের স্বপ্ন ছিল ঘরে বিদেশি বউ আনবো। সেটাই বাস্তবে রূপ পাচ্ছে। আমরা তাকে নিয়ে খুব খুশি। তাদের ধুমধাম করে বিয়ে দেব।

ফাইনালের আম্পায়ারদের নাম ঘোষণা

স্পোর্টস ডেস্কঃ

অপেক্ষার প্রহর গুণছে সবাই। ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান।

ফাইনাল শেষে বিশ্বকাপের শিরোপায় চুমু কে খাবেন? বাবর আজম নাকি জস বাটলার!

সে প্রশ্নের জবাব জানা যাবে, আগামীকাল রোববার বেলা ২টার শুরু হতে যাওয়া মহারণের পর।

তবে তার আগেই হতাশ পাকিস্তানি ক্রিকেট সমর্থকরা। কারণ, ফাইনাল ম্যাচের জন্য নির্ধারিত দুই অনফিল্ড আম্পায়ার তাদের পছন্দের নয়।

ফাইনাল ম্যাচের আম্পায়ারদের নামের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শুক্রবার ঘোষিত তালিকায় দেখা যাচ্ছে, ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার মারাই এরাসমাস এবং শ্রীলংকার কুমার ধর্মসেনা।টিভি আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। চতুর্থ আম্পায়ার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার পল রাইফেল। ফাইনালের ম্যাচ রেফারি শ্রীলংকার রঞ্জন মাদুগালে।

রিজার্ভ (চতুর্থ) আম্পায়ার হিসেবে আইসিসি নির্বাচিত করেছে অস্ট্রেলিয়ার পল রেইফেলকে।

আর অনফিল্ড আম্পায়ারদের নাম শুনেই হতাশ হয়েছেন পাকিস্তানি সমর্থকরা। কারণ, বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মারাইস ইরাসমাসের অধীনেই খেলেছিল পাকিস্তান। সে ম্যাচে মারাইসের ওপর প্রভাব বিস্তার করেন ভারতের ব্যাটিং সেনসেশন বিরাট কোহলি।

ম্যাচের শেষ ওভারে স্পিনার মোহাম্মদ নওয়াজের ফুল টস বলটিকে ছক্কা হাঁকান কোহলি। এরপর নো-কল করে আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন কোহলি। কোহলির কথায় সাড়া দিয়ে ওই বলকে নো-বল বলে অভিহিত করেছিলেন মারাইস।

এরপর ম্যাচটি হেরে যায় পাকিস্তান। পাকিস্তানি ভক্তদের অভিযোগ ছিল, কোহলির নির্দেশে আম্পায়ার নো-বল দিয়েছেন। নো বল না হলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হতে পারত।

শ্রীলংকার কুমার ধর্মসেনাকে নিয়েও চলছে অন্যরকম আলোচনা। এই সেই আম্পায়ার যিনি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে ‘ভুল’ সিদ্ধান্তে ওভার-থ্রোয়ে ৫ রানের বদলে ৬ রান উপহার দিয়েছিলেন। তার সেই সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সময়ে বিস্তর বিতর্ক দেখা দেয়। ইংল্যান্ডের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পিছনে সেই বাড়তি ১ রানের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই।

আর রোববার ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ইংল্যান্ডই।

টি-২০ বিশ্বকাপ ফাইনালের ম্যাচ অফিসিয়াল:-
অন-ফিল্ড আম্পায়ার: মরিস এরাসমাস ও কুমার ধর্মসেনা।
তৃতীয় আম্পায়ার: ক্রিস গ্যাফানি।
চতুর্থ আম্পায়ার: পল রেইফেল।
ম্যাচ রেফারি: রঞ্জন মদুগালে।

দুবাই থেকে ফেরার পথে আটক শাহরুখ খান

বিনোদন ডেস্কঃ

ফের বিপাকে বলিউডের বাদশাহ শাহরুখ খান। এবার ভারতে মুম্বাই বিমানবন্দরে শুল্ক দফতরের কর্মকর্তারা আটক করেন কিং খানকে।

দুবাই থেকে ফেরার পথে মুম্বাই বিমানবন্দরে শনিবার অভিনেতাকে আটক করে দফতরের কর্মকর্তারা। ব্যক্তিগত বিমানে দুবাই থেকে ফিরছিলেন তিনি।

সূত্রের দাবি, তার কাছে ১৮ লাখ টাকার ঘড়ির কভার ছিল। ছয় লাখ ৮৩ হাজার টাকা দেওয়ার পর ছাড়া হয় তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, শারজা থেকে শনিবার মুম্বাই ফিরছিলেন শাহরুখ খান। তার কাছে ১৮ লাখ টাকার ঘড়ির খাপ ছিল। এজন্য তাকে আটক করেন শুল্ক দফতরের কর্মকর্তারা। এর পর শাহরুখকে ছয় লাখ ৮৩ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে।

তবে শুল্ক দফতরের কর্মকর্তাদের সঙ্গে শাহরুখ সহযোগিতা করেছেন বলে জানা গেছে। নিয়ম মেনে যা যা করণীয় ছিল, তার সবটাই করেছেন শাহরুখ। ছাড়া পাওয়ার পর অবশ্য কালবিলম্ব না করেই বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা নিজের গাড়িতে উঠে যান তিনি।

এখন আর দেশে চাল দেওয়ার জন্য মিসকিন পাওয়া যায় না: মতিয়া চৌধুরী

 

ডেস্ক রিপোর্টঃ

এখন আর দেশে চাল দেওয়ার জন্য মিসকিন পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে সিংহজানী হাইস্কুল মাঠে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মতিয়া বলেন, আওয়ামী লীগ যা বলে, তা করে। শেখ হাসিনা যা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে তাই করেন। বাংলাদেশে কিছু রাজনৈতিক কবিরাজ আছে, যারা দেশের দুঃসময়ে ভবিষ্যতবাণী করেন। আর শেখ হাসিনা এসব রাজনৈতিক কবিরাজদের অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসাসেবা দিয়ে থাকেন।

তিনি বলেন, ৬ দফা প্রশ্নে মানুষ বঙ্গবন্ধুকে ভোট দিয়েছিল, বঙ্গবন্ধু মানুষকে মুক্তি দিয়েছেন। আপনারা আলোকিত ও উন্নত দেশের স্বার্থে শেখ হাসিনাকে ভোট দেবেন, শেখ হাসিনা দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন। অতীতে অনেক সরকার ক্ষমতায় ছিল, কিন্তু নারীর ক্ষমতায়ন শব্দটি পেপারের কাগজে আসা শুরু হয়েছে শেখ হাসিনার আমলে। এখন আর দেশে চাল দেওয়ার জন্য মিসকিন পাওয়া যায় না।

মতিয়া চৌধুরী আরও বলেন, যেখানে নিজেদের থাকার জায়গা হয় না, সেখানে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন শেখ হাসিনা। তিনি চাইলে তাদের বিজিবি-আর্মি দিয়ে বিতাড়িত করতে পারতেন, কিন্তু তিনি মানবতার মা, তা করেননি। যারা বর্ণচোরা, দিনে স্বাধীনতার কথা বলে, রাতের অন্ধকারে জামাতের সঙ্গে আতাত করে, তাদের প্রতিরোধ করতে হবে।

সম্মেলনের উদ্বোধক ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও শফিউল আলম চৌধুরী (নাদেল), সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল প্রমুখ।

আশ্রয়ণের ঘর দেয়ার কথা বলে নারীকে ধর্ষণরে অভিযোগ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়ার কথা বলে স্বামী পরিত্যক্তা এক নারীকে (৪২) ধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যদের বিরুদ্ধে।

অভিযুক্ত গোলাপ হোসেন (৪৫) উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের গোয়াল বাড়ির মৃত কালু মিয়ার ছেলে এবং একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ছিলেন।

বুধবার (২ নভেম্বর) ভুক্তভোগী নারী এ ঘটনার বিচার চেয়ে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৮ সালে ভিকটিমের সাথে তার স্বামীর ছাড়াছাড়ি হয়ে যায়। নিঃসন্তান এ নারী উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের মালেক মঞ্জিলে টিউশনি করেন এবং পার্শ্ববর্তী ওয়াব মিয়ার বিল্ডিংয়ের নিচ তলায় বাসা ভাড়া থাকেন। একই বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় বাসা ভাড়া থাকেন ছাতারপাইয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) গোলাপ হোসেন। কিছু দিন আগে ভিকটিম গোলাপ মেম্বারের ভাড়া বাসায় যায় এবং তার কাছে জানতে চান সরকারের থেকে কোনো ঘর বরাদ্ধ আছে কিনা। তখন সাবেক মেম্বার জানান পরিষদে ১২ টি ঘর বরাদ্ধ আছে। ভিকটিমকে একটি ঘর দিবে বলে তার কাছ থেকে ফোন নাম্বার নেন। ফোন নম্বর নেওয়ার পর থেকে ওই নারীকে ফোনে অনেক বিরক্ত করতে থাকে। একপর্যায়ে ফোন দিয়ে অবৈধ শারীরিক সম্পর্ক স্থাপন করতে বলে। একদিন ভিকটিমকে তার বাসায় ডেকে নিয়ে তার শরীরের বিভিন্ন অংশের ছবি নেয় এবং জোরপূর্বক একাধিক বার শারীরিক সম্পর্ক স্থাপন করে।

অভিযোগে আরো বলা হয়েছে, বিষয়টি ভিকটিম তার পরিবারকে জানাতে চাইলে মেম্বার তাকে মারধর করে হাতের ফোনটি নিয়ে যায়। আইনের সরাপন্ন হলে ভিকটিম ও তার পরিবারকে প্রাণে হত্যা করার হুমকি দেয়। একই বাসার আরেকব মহিলার সাথে মেম্বারের অবৈধ সম্পর্ক আছে। তারা দুজন মিলে তাকে শারীরিক ভাবে নির্যাতন করে। পরে নিরুপায় হয়ে নির্যাতিত নারী এসপি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এসপি নারীকে পুনরায় সেনবাগ থানায় পাঠালেও পুলিশ অদৃশ্য কারণে মামলা নেয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিলে অভিযুক্ত মেম্বার বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠে। দীর্ঘ ৯দিনেও পুলিশ কোন মামলা না নেওয়ার অসহায় হয়ে পড়ে নির্যাতিত নারী। অপরদিকে, সাবেক ইউপি সদস্য গোলাপ হোসেন বিষয়টি মীমাংসা করার জন্য ওই নারীকে নানান ভাবে চাপ প্রয়োগ করে, অবরুদ্ধ করে রাখে লিখিত অভিযোগ তুলে নেওয়ার জন্য।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য গোলাপ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগকারী নারী ও আমি একই বিল্ডিংয়ে বসবাস করি। একই বিল্ডিংয়ের আরেক নারীর সাথে তার ঝগড়া হয়। পরে বিষয়টি আমি সমাধান করার চেষ্টা করেছি। একপর্যায়ে ওই নারীর সাথে আমার কথা কাটাকাটি হলে তাকে আমি একটি থাপ্পড় দেই। এ থাপ্পড়ের জেরে তিনি রাগে ক্ষোভে এসব অভিযোগ করেন। আমি ওই নারীর পা ধরে ক্ষমা চেয়েছি। এখন আর আমাদের কোন সমস্যা নেই। আমরা এখন একই বিল্ডিংয়ে বসবাস করছি।

এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লা নগরীতে বিউটি জোন এন্ড লার্নিং সেন্টারের উদ্বোধন

উজ্জ্বল হোসেন বিল্লাল:

কুমিল্লা নগরীর মনোহরপুরের একটি রেস্টুরেন্টে বিউটি জোন এন্ড লার্নিং সেন্টারের উদ্বোধন হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে এ সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিউটি জোন এন্ড লার্নিং সেন্টারের সভাপতি নাজমা বেগম, সহ-সভাপতি নাহার নাজমা, যোগাযোগ ব্যবস্থাপক শামীমা আক্তার ও শারমীন আক্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন এ সংগঠনের কো-অর্ডিনেটর শুভ।

উদ্বোধন শেষে নাজমা বেগম বলেন, আমরা যখন কাজ শিখছিলাম, তখন অনেক অবহেলা ও হয়রানির শিকার হয়েছিলাম। তাই এখন যারা এ পেশায় আসবে তাদের যেন আমাদের মত হয়রানির শিকার না হতে হয় সে জন্য এ সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আমরা ঢাকা থেকে উন্নত মানের ট্রেইনারের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলবো।

কুমিল্লার বুড়িচংয়ে পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ ৩ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে রাজাপুর ইউনিয়নের শংকুচাইল দক্ষিণ বাজার এলাকায় এসআই আব্দুর জব্বার ও এ এস আই নূর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

শংকুচাইল দক্ষিণ বাজার এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশাযোগে গাঁজা পরিবহনের সময় দুই কিশোরকে আটক করা হয়। এসময় ১০ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।

আটকৃতরা হলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি এলাকার কবির হোসেনের ছেলে মোহাম্মদ রিফাত (১৫) ও একই এলাকার মোঃ মোরতুজের ছেলে ফয়সাল আলম (১৪)।

অপরদিকে একই এলাকায় অভিযানকালে ২ কেজি গাঁজাসহ মোহাম্মদ খলিল (২৭) নামের এক যুবককে আটক করা হয়। সে চট্রগ্রাম জেলার বাঁশখালি উপজেলার চাম্বুল এলাকার হাবিবুর রহমানের ছেলে।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লার সদর দক্ষিণে পিকআপভর্তি চোরাই ডিজেলসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গোপিনাথপুর এলাকা থেকে অবৈধ চোরাই ডিজেল মজুদকারী চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে ৩ হাজার ৪০ লিটার চোরাই ডিজেলসহ আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। অভিযানে একটি মিনি পিকআপ জব্দ।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল ১১ নভেম্বর সকালে সদর দক্ষিণ মডেল থানাধীন গোপিনাথপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত আসামীদ্বয় হলেন কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার শ্রীবল্লভপুর (পশ্চিমপাড়া) গ্রামের মোঃ এরশাদ মিয়া এর ছেলে মোঃ মাসুদ মিয়া (২৮) এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার ছোট শাদিপুর গ্রামের মৃত আবু সালেক এর ছেলে মোস্তাফিজুর রহমান শিপলু (৩৪)। এ সময় চোরাই ডিজেল পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি মিনি পিকআপ জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত আসামীদ্বয় তেল চুরি চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কুমিল্লা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ডিপো হতে এবং দূরপাল্লার ভারী যানবাহনগুলো রাত্রীকালীন চলাচলের সময় চালকরা ক্লান্ত হয়ে রাস্তার পাশে পার্কিং করে বিশ্রাম নিলে বা ঘুমিয়ে গেলে সেই সুযোগ কাজে লাগিয়ে তেল চুরি করে। তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত পিকআপের উপর বিশেষ কায়দায় তেলের ড্রাম সেট করে মহাসড়কে চলাচলরত ট্রাক ও কাভার্ড ভ্যানের তেলের ট্যাংকি হতে গোপনে তেল চুরি করে আসছিল। এই সকল তেল চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাব-১১, সিপিসি-২ এর অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহতদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার:

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনা সদস্যদের স্মরণে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতির যুদ্ধ সমাধিতে (ওয়ার সিমেট্রি) শ্রদ্ধা জানিয়েছেন ৭ টি দেশের কূটনীতিকরা। সেনাবাহিনীর চৌকসদের বিহবলের করুন সুরে নিরব নিস্তব্ধ হয়ে যায় সেনানিবাসের এই স্থান টি।

শুক্রবার (১১ নভেম্বর) বেলা ১১টায় হাইকমিশনার ও প্রতিনিধিরা বুড়িচং উপজেলার ময়নামতির যুদ্ধ সমাধিতে ক্রুসের পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় শ্রদ্ধা জানান ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুর, কানাডার হাই কমিশনার ড. লিলি নিকোলাস, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কামার আব্বাস খোখার, ভারতীয় হাই কমিশনারের প্রতিনিধি ডিফেন্স এট্যাসি বিগ্রেডিয়ার এম এস সাবারওয়ালসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা সেনানিবাসের ৩৩ ইনফ্যান্ট্রি ডিভিশনের প্রতিনিধি ব্রিগেডিয়ার জেনারেল মো. রাব্বি আহসান এনডিসি,পিএসসি।

এসময় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, ‘এই দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন আমরা তাদের স্মরণ করছি।

কানাডার হাই কমিশনার ড. লিলি নিকোলাস বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ দিন । আজকে আমরা স্মরণ করছি সেসকল নারী-পুরুষকে যারা বিশ্বযুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আমরা সমাধিস্থলটি ঘুরে দেখেছি। এখানে কানাডিয়ানসহ ব্রিটিশ, বাঙ্গালি, অষ্ট্রেলিয়ান, ইন্ডিয়ান, আফ্রিকানসহ অনেক দেশের ব্যক্তির সমাধি রয়েছে। তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন আমাদের প্রজন্মের জন্য, যাতে আমরা শান্তিতে সমৃদ্ধিশীল একটি পৃথিবীতে বাস করতে পারি। আমরা তাদের কখনো ভুলবোনা।

এসময় কুটনৈতিকরা সমাধিস্থলে নিজ দেশের সেনা সদস্যদের সমাধিগুলো ঘুরে দেখেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সমাধিস্থলে ক্রুশে পুষ্পার্ঘ্য অর্পণ করে নিহতদের স্মরণ করা হয় এবং কয়েক মুহূর্ত নীরবতা পালন করা হয়। এসময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

উল্লেখ্য, ১৯৪১ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৭ জন সৈনিককে ময়নামতির এ যুদ্ধসমাধিতে সমাহিত করা হয় ।