Tag Archives: কুমিল্লার সদর দক্ষিণে পিকআপে ইয়াবা পাঁচারকালে ২ জন আটক

কুমিল্লার সদর দক্ষিণে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত বেড়ে ৪

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জন হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন খেলোয়ারসহ অন্তত ১৫ জন।

রবিবার (১১ জুন) বিকাল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাড়িচালক মোর্শেদ আলম (৩৫), জোড়কানন পূর্ব ইউনিয়নের লালবাগ গ্রামের শাহআলমের ছেলে সাকিব (১৫), একই এলাকার মোহন মিয়ার ছেলে সৈকত (১৬) ও আব্দুর রহীমেরর ছেলে ফয়সাল (১৭)।

জানা গেছে, একটি খোলা পিকআপ ভ্যানে করে ২০/২৫ জনের একদল কিশোর খেলোয়ার সদর দক্ষিণ উপজেলা পরিষদ মাঠে খেলায় অংশ নিতে যাচ্ছিল। ওই মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ ১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ ১৭) ২০২৩-এর খেলা ছিল। বিকালে ওই মাঠে ‘বারপাড়া বনাম জোড়কানন (পূর্ব)’ ইউনিয়নের মধ্যে খেলা হবার কথা ছিল। সদর দক্ষিণ উপজেলা পরিষদ মাঠে যাওয়ার পথে মহাসড়কের লালবাগ এলাকায় ইউটার্নে পৌঁছার পর বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান ওই পিকআপকে ধাক্কা দিয়ে পিকআপসহ মহাসড়কের পাশে উলটে যায়।

এ সময় কাভার্ড ভ্যানটির নিচে চাপা পড়ে যায় পিকআপটি। এতে খেলোয়াররাও ওই পিকআপের নিচে চাপা পড়ে। খবর পেয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ ও সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। ক্রেন দিয়ে কাভার্ড ভ্যান সরিয়ে খেলোয়ারদের উদ্ধার করা হয়। ৫টি অ্যাম্বুল্যান্সে করে হতাহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পিকআপ চালক লালবাগ গ্রামের আলী আহাম্মদের ছেলে মোরশেদ এবং একই গ্রামের মোহন মিয়ার ছেলে ৯ম শ্রেণির ছাত্র সৈকতকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আশঙ্কাজনক অবস্থায় সাকিব ও ফয়সালকে ঢাকা নেওয়ার পথে দাউদকান্দি যাওয়ার পর তারা মারা যায়। তাদেরকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লার সদর দক্ষিণে পিকআপভর্তি চোরাই ডিজেলসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গোপিনাথপুর এলাকা থেকে অবৈধ চোরাই ডিজেল মজুদকারী চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে ৩ হাজার ৪০ লিটার চোরাই ডিজেলসহ আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। অভিযানে একটি মিনি পিকআপ জব্দ।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল ১১ নভেম্বর সকালে সদর দক্ষিণ মডেল থানাধীন গোপিনাথপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত আসামীদ্বয় হলেন কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার শ্রীবল্লভপুর (পশ্চিমপাড়া) গ্রামের মোঃ এরশাদ মিয়া এর ছেলে মোঃ মাসুদ মিয়া (২৮) এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার ছোট শাদিপুর গ্রামের মৃত আবু সালেক এর ছেলে মোস্তাফিজুর রহমান শিপলু (৩৪)। এ সময় চোরাই ডিজেল পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি মিনি পিকআপ জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত আসামীদ্বয় তেল চুরি চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কুমিল্লা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ডিপো হতে এবং দূরপাল্লার ভারী যানবাহনগুলো রাত্রীকালীন চলাচলের সময় চালকরা ক্লান্ত হয়ে রাস্তার পাশে পার্কিং করে বিশ্রাম নিলে বা ঘুমিয়ে গেলে সেই সুযোগ কাজে লাগিয়ে তেল চুরি করে। তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত পিকআপের উপর বিশেষ কায়দায় তেলের ড্রাম সেট করে মহাসড়কে চলাচলরত ট্রাক ও কাভার্ড ভ্যানের তেলের ট্যাংকি হতে গোপনে তেল চুরি করে আসছিল। এই সকল তেল চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাব-১১, সিপিসি-২ এর অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

কুমিল্লার সদর দক্ষিণে পিকআপে ইয়াবা পাঁচারকালে ২ জন আটক

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় চেকপোস্ট স্থাপন করে চট্টগ্রাম হতে ঢাকাগামী সন্ধিগ্ধ একটি পিকআপ তল্লাশী করে মোট ৪ হাজার ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৩৫০ টাকাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা র‌্যাব।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি টিম এ অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলেন, চাঁদপুর জেলার কচুয়া থানার চাঁনপুর গ্রামের মৃত. আবুল হোসেনের ছেলে মোঃ রবিউল ইসলাম @ রবি (৪০), একই উপজেলার উজান সিনিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোঃ সাঈদ হোসেন (২৬)। তল্লাশীকালে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটি ও জব্দ করা হয়। আটককৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে অভিনব কৌশলে পিকআপ লুকিয়ে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।