All posts by jitu

আইসিটি শিক্ষাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আরো বেশি কার্যকর ও ফলপ্রসূ করতে হবে-সিনিয়র সচিব জিয়াউল আলম

 

স্টাফ রিপোর্টার:

‘আইটি শিক্ষাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আরো বেশি কার্যকর ও ফলপ্রসূ করতে হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির ধারায় এগিয়ে যেতে আমাদের টেকনোলজিগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে মাঠ পর্যায়ে নিয়ে যেতে হবে।’

শনিবার বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার নবিয়াবাদে ‘কুমিল্লা মডেল কলেজ’ মাঠে আয়োজিত ‘শিক্ষার মান উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম ওই বক্তব্য তুলে ধরেন।

তিনি বর্তমান সরকারের ডিজিটাল কার্যক্রমের ব্যাখ্যা দিয়ে বলেন, ডিজিটাল কার্যক্রমের শুরুতেই আইসিটি কার্যক্রমের শুরু হয়েছে। আইসিটি কার্যক্রমের মাধ্যমে তথ্য প্রযুক্তির অভূতপূর্ব অবদান রেখেছে। এখন আমরা অনলাইনে অতি দ্রুত এবং সহজ উপায়ে তথ্য প্রযুক্তির আদান প্রদান করতে পারছি।

উক্ত ‘শিক্ষার মান উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভায় দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা মডেল কলেজের প্রতিষ্ঠতা মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং মো. মামুনুর রসিদ ও প্রভাষক শাহাজাদী নিলুফা গুলশানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মো. জিল্লুর রহমান, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান পিপিএম (বার), বাংলাদেশ ইকোনোমিক জোন অথরিটি জোন ডেভেলাপম্যান্ট কনসাল্টেন্ট একেএম মাহববুর রহমান, বাংলাদেশ গ্রামীন টেলিকম ট্রাষ্টের সিএফও এন্ড সেক্রেটারী সুলতান আহমেদ ভুইয়া এফসিএ, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান তপন বকশী, দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাছরিন সুলতানা। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, ‘কুমিল্লা মডেল কলেজের’ অধ্যক্ষ মেজর (অবঃ) নাছিরুল ইসলাম মীর, প্রধান শিক্ষক পরিমল দত্ত, আবুল মোমেন, বিষ্ণ পদ দেব, ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম প্রমূখ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রার শিক্ষক শিক্ষার্থী, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন পেশার প্রায় সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

যুক্তরাষ্ট্রের এমআইটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন কুবির উর্মি

 

কুবি প্রতিনিধি:

স্কলারশিপের পেয়ে যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত ‘ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)’ বিশ্ববিদ্যালয়ে ওয়ান লিগ ফাউন্ডেশনের অর্থায়নে ‘মাইক্রো মাষ্টার ইন স্ট্যটিস্টিক্স এন্ড ডাটা সাইন্স’ বিষয়ে পড়ার সু্যােগ পেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী আফরোজা শারমিন উর্মি।

আফরোজা শারমিন উর্মি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগে স্নাতক পর্যায়ে ৩ দশমিক ৭৪ পেয়েছিলের। এছাড়াও তিনি স্নাতকোত্তর ফাইনাল পরীক্ষায় ফলাফলের অপেক্ষায় আছেন।

স্কলারশিপ অর্জনের বিষয়ে আনন্দ প্রকাশ করে উর্মি জানান, আমেরিকার ওয়ান লিগ ফাউন্ডেশনের অর্থায়নে এমআইটিতে ডিগ্রী অর্জনের সুযোগ পেয়েছি। আমি বাংলাদেশে থেকে অনলাইনের মাধ্যমে এই কোর্সটি সম্পন্ন করতে পারবো। আমার এই ডিগ্রী অর্জনে ২০ হাজার ইউএস ডলার অর্থায়ন করবে ওয়ান লিগ ফাউন্ডেশন।

তিনি আরও বলেন, এই স্কলারশিপ আমার জন্য ভাগ্যের। আমার জীবনের স্বপ্ন ছিল এমন একটি অর্জন। যারা আমাকে সহযোগিতা করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ।

কোর্সের বিষয়ে তিনি বলেন, এটি শুরু হয়েছে এ বছরের আগস্ট থেকে এবং শেষ হবে ২০২৩ সালের নভেম্বরে।

উর্মির সাফল্য সম্পর্কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রধান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মোঃ সাইফুর রহমান কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিটি শিক্ষকের স্বপ্ন থাকে তার শিক্ষার্থীরা দেশেবিদেশে সাফল্যের স্বাক্ষর রাখবে। আমাদের শিক্ষার্থী বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে। একজন শিক্ষক হিসেবে এটা আমি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গর্বের।

উর্মি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি গ্রামের আনোয়ার হোসেন ও সেলিনা পারভীনের বড় সন্তান। তিন ভাই-বোনের মধ্যে বড় তিনি। কৃতিত্বের সাথে তিনি কিশোরগঞ্জ ভাগলপুর আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় ৪ দশমিক ৬৮ এবং একই প্রতিষ্ঠানের স্কুল শাখা থেকে জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। বর্তমানে তিনি পড়াশোনা পাশাপাশি ইন্ডিয়ান একটি কোম্পানিতে জুনিয়র মেশিনারি ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম আব্দুল মঈন বলেন, এমন অর্জনগুলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। পাশাপাশি অন্য শিক্ষার্থীরা এই অর্জন দেখে উৎসাহিত হবে। আমি বিশ্ববিদ্যালয়ে যোগদানের পরেই বলেছি, বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং মানোন্নয়নে সোচ্চার থাকব। সে অনুযায়ী কাজ করছি৷ আশা করছি আমাদের অর্জনের এ ধারা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, এর আগে গত ৮ অক্টোবর রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১৬৪টি প্রোগ্রামিং দলের ৬৪০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে৷ এতে চট্টগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের একটি দল।

কুমিল্লা সদরে মেসার্স বৈশাখ‌ী ফুডকে ২০ হাজার টাকা জ‌রিমানা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের বালুতুপা এলাকায় বিশেষ তদার‌কি অ‌ভিযা‌নে মেসার্স বৈশাখ‌ী ফুড নামের এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।

বৃহস্প‌তিবার  (২০ অ‌ক্টোবর) জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে সকাল ১০টা থে‌কে ১টা পর্যন্ত সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে সদরের  বালুতুপা এলাকায় বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

এ সময় অনু‌মোদনহীন ক্ষ‌তিকারক রং ব‌্যবহার ক‌রে মি‌ষ্টি প্রস্তুত এবং অস্বাস্থ‌্যকরভা‌বে অ‌বৈধ প্রক্রিয়ায় খাদ‌্যপণ‌্য তৈ‌রির অ‌ভি‌যো‌গে মেসার্স বৈশাখ‌ী ফুড নামের এক‌টি প্রতিষ্ঠান‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা, ২০ কে‌জি পোড়া তেল এবং ৩‌ কৌটা অনু‌মোদনহীন রং জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

এ অ‌ভিযা‌নে স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

কুবির শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের সভাপতি পদে মাহজাবিন, সম্পাদক জেবুন নেসা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্যের এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী কাজী ফাইজা মাহজাবিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী জেবুন নেসা বিনতে জামান সিসিলি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির ঘোষণা করা হয়।

কমিটিতে অন্যান্যরা হলেন, সহ সভাপতি তাহরিমা আক্তার তৃষা, সামিয়া তাসনিম স্বর্ণা, ওয়াসিকা কাদের রাফা, মৃধুলা সরকার রূপা। যুগ্ম সাধারণ সম্পাদক
আতেফা নাহার লিয়া, রাবিনা ঐশি, জান্নাতুল মাওয়া। সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার পায়েল ও শারমিন আক্তার মেঘলা।

নবগঠিত কমিটির সভাপতি কাজী ফাইজা মাহজাবিন বলেন, প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ তায়ালার উপর। আসলে এটা শেখ হাসিনা হলের প্রতিষ্ঠাকালীন কমিটি। আর এখানে এত বড় একটা দায়িত্ব পাওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার। আমি ধন্যবাদ দিতে চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে। আমারা সবার কাছে দোয়া চাই যাতে আমাদের কাজের মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি যাতে করে মেয়েরা আরো বেশি পজিটিভ কাজ করতে পারে , আরো বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারে। আর সবার সহযোগিতায় এমনটা সম্ভব। আশা করি সবাই আমাদের পাশে থাকবে।

সাধারণ সম্পাদক জেবুন নেসা বিনতে জামান সিসিলি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগ এর প্রথম কমিটি হল আজ। পরিশ্রমের মূল্যায়ন করার জন্য ধন্যবাদ জানাব আমার নেতা কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে। প্রতিষ্ঠাকালীন কমিটিতে সাধারণ সম্পাদক হতে পারা অবশ্যই গর্বের বিষয়, সেই সাথে আনন্দের ও। তবে আনন্দের সাথে দায়িত্বও বেড়ে গেল অনেকাংশে। সেই দায়িত্ব যেন সুন্দর ভাবে পালন করতে পারি সেজন্য সবার দোয়াপ্রার্থী।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে প্রথমবারের মতো ছাত্রলীগের এই আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দেয়া হয়েছে। ঘোষিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জেলা তথ্য অফিসের উদ্যোগে চান্দিনায় ’এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে চান্দিনা উপজেলায় ’এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) চান্দিনা উপজেলার চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ও মুক্তিযুদ্ধের গল্প শুনান চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু তপন বকসী। মুক্তিযুদ্ধের গল্পে মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবদানের কথা তুলে ধরে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি গল্প বলেন।

কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ। স্বাগত বক্তব্য রাখেন চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক। এসো মুক্তিযুদ্ধের গল্প অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় মোট ৩ জনকে পুরস্কার প্রদান করা হয়।

চৌদ্দগ্রামে ওয়ারেন্টভুক্ত ১২ আসামী গ্রেফতার

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃতরা হলো: উপজেলার চিওড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো: ইসমাইল, ডিমাতলী গ্রামের কালা মিয়ার ছেলে মো: ইব্রাহিম, শ্রীপুর ইউনিয়নের বাগৈ গ্রামের আব্দুস সোবহানের ছেলে দেলোয়ার হোসেন, ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের ফসিহ উদ্দিনের ছেলে বাবুল মিয়া, ইদ্রিস মিয়ার ছেলে ফজল মিয়া, জগন্নাথদীঘি ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামের হাফেজুর রহমানের ছেলে আজাদ হোসেন, আলকরা ইউনিয়নের দক্ষিণ আলকরা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে নিজাম উদ্দিন, কামাল উদ্দিন, কামাল উদ্দীনের ছেলে মঞ্জু মিয়া, একই গ্রামের বাবুল মিয়ার ছেলে রাজিব, হাজী নাজিম মাস্টারের ছেলে রেজাউল করিম বাবলু ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ভাটিয়ালপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মোরশেদ আলম।

মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার সারাদিন ব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা জানান, ‘কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম এর নির্দেশে ও চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার তত্ত্বাবধানে ও সেকেন্ড অফিসার এসআই নাজমুল হকের নেতৃত্বে ওয়ারেন্ট তামিলের উদ্দেশ্যে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের পৃথক টিম মঙ্গলবার রাত থেকে বুধবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১২ আসামীকে আটক করে। আটককৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে’।

সুবর্ণচরে মিনি ক্যাসিনো থেকে ৬ মোটরসাইকেল আটক

 

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী সুবর্ণচরে মিনি ক্যাসিনো থেকে জুয়া খেলা অবস্থায় জুয়াড়িদের ৬টি মোটরসাইকেল আটক করে পুলিশ। স্থানীয়দের দাবি, ওই সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ বেশ কিছু টাকা জব্দ করেছে বলে জানা যায়।

বুধবার (১৯ অক্টোবর) বিকালে এ আটকের ঘটনাটি নিশ্চিত করে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব গ্রিয় দাশ। এর আগে গতকাল সন্ধ্যা ৭ টার দিকে চরজব্বর থানার ওসি (তদন্ত) জয়নালের নেতৃত্বে চরবাটার ইউনিয়নের আলা উদ্দিন মিয়ার পজেক্ট থেকে এসব মোটরসাইকেল আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে বিএডিসি সংলগ্ন সরকারি খাস জমির একটি বাগানে ওই এলাকার স্থানীয় কিছু প্রভাবশালীর ছত্রছায়ায় চলে এ ক্যাসিনো। তারা অভিযোগ করে আরও বলেন, যারা এ ধরনের জুয়া ও বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান। স্থানীয় সূত্রে আরো জানা যায়, ওসি (তদন্ত) জয়নালের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান গিয়ে কাউকে না পেয়ে সেখানে অবস্থানরত গাড়ি গুলো থানায় নিয়ে আসা হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, আটক মোটরসাইকেল গুলো জুয়াড়িদের কিনা তা নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ৬টি মোটরসাইকেল ছাড়া আর কিছু জব্দ করা হয়নি বলে জানান তিনি।

মুরাদনগরে পাতা কুড়ানো নিয়ে দুজনের ঝগড়া, একজনের মৃত্যু

 

মাহবুব আলম আরিফ:

কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ধামঘর দক্ষিন পাড়া এলাকায় বুধবার সকালে গাছের পাতা কুড়ানো নিয়ে দুই ব্যক্তির ঝগড়ার সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধামঘর দক্ষিন পাড়ার মৃত নোয়াব আলীর ছেলে জহির মিয়া (৫০) ও তার পাশের বাড়ির মৃত আফাজ উদ্দিনের ছেলে খোরশেদ আলম (৪৫) এর মধ্যে বুধবার সকালে দুই জনের স্ত্রীদের পাতা কুড়ানো নিয়ে ঝগড়া হয়।

একপর্যায়ে খোরশেদ আলমের ধাক্কায় জহির মিয়া মাটিতে পড়ে যান। বিষয়টি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জহির মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে স্থানীয় লোকজন খোরশেদ আলমকে ধরে পুলিশে সোপর্দ করেন।

নিহত জহির মিয়ার স্ত্রী সেলিনা বেগম বলেন, আমি বাড়ির পাশের পুকুর পাড় থেকে পাতা কুড়াতে গেলে খোরশেদ আলমের স্ত্রী আমাকে গালমন্দ শুরু কর। একপর্যায়ে আমার স্বামী প্রতিবাদ করলে খোরশেদ আলম আমাদের একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে খোরশেদের সাথে কথা বলতে গেলে আমার স্বামীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। খোরশেদ আলমের ধাক্কার ফলে আমার স্বামীর মৃত্যু হয়েছে আমি এর সুষ্ঠু বিচার চাই।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, জহিরের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। এ বিষয়ে নিহত জহির মিয়ার স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে । বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার খোরশেদ আলমকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

কুমিল্লা জনশক্তি অফিসে প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন (পিডিও) কোর্স উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার:

বিদেশ গমনেচ্ছু এবং বিদেশগামী অভিবাসী কর্মীদের সেবা সহজিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবার (১৯ অক্টোবর ) কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে ৩ দিনের প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন (পিডিও) কোর্স উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান, পিপিএম (বার) এবং কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান। সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, প্রবাসী কর্মীদের কষ্টার্জিত অর্জিত অর্থের অপব্যবহার না করার জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি বিলেন, বেশী টাকা খরচ করার মধ্যে কোন কৃতিত্ব নেই বরং টাকা সঞ্চয়ের মধ্যেই কৃতিত্ব এবং সুন্দর ভবিষ্যৎ নিহিত রয়েছে, এ ছাড়াও তিনি কারিগরি প্রশিক্ষণের গুরুত্ব এবং এর সুফল সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান আন্তর্জাতিক জঙ্গিবাদের ধারণা, কারণ, প্রভাব ও প্রতিরোধ, দুর্নীতির ধারণা, কারণ, প্রভাব ও প্রতিরোধ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এছাড়াও তিনি বিদেশগমনের সময় বাংলাদেশী যাত্রীদের বিমানের অভ্যন্তরে আচার ব্যবহার নিয়ম নীতি ও অনান্য দেশের মানুষের সাথে আচার আচরণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন, কারন বিদেশে কর্মরত বাংলাদেশীদের আচরণের সাথে বাংলাদেশের সম্মান জড়িত রয়েছে।

বিশেষ অতিথি কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান বলেন, বছরজুড়ে কুমিল্লা কারিগরি কেন্দ্র থেকে প্রশিক্ষণ ও বিদেশগামিদের পিডিও প্রদান করা হয়। ধরাবাঁধা সময় নেই। সাধারণত একটি প্রশিক্ষণ শেষ হওয়ার পর আরেকটি প্রশিক্ষণ শুরু হয়। সাধারণত কোর্স ভেদে ছয় সপ্তাহ থেকে শুরু করে এক বছর মেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণ গ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা তাঁদের প্রয়োজন অনুযায়ী কোর্স বেছে নিতে পারেন।

অত্যন্ত  কম খরচে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এ ছাড়াও কিছু কিছু প্রশিক্ষণ রয়েছ যে গুলো সম্পন্ন করলে কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ ভাতাও প্রদান করা হয়। এখান থেকে বিদেশফেরত দক্ষ কর্মীরা আরপিলএল সনদ নিতে পারেন।

সভাপতির বক্তব্যে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ জানান, ৩ দিনের প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন (পিডিও) কোর্সের মাধ্যমে আমরা বিদেশ গমনেচ্ছু এবং বিদেশগামী অভিবাসী কর্মীদের নিরাপদ অভিবাসন, অভিবাসন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম, প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের জন্য কল্যাণ কার্যক্রম, মানব পাচার, বিমানবন্দরে আনুষ্ঠানিকতা, রেমিটেন্স ব্যবস্থাপনা, সামাজিক খরচ (ঝড়পরধষ পড়ংঃ), আর্থিক স্বাক্ষরতা, পুনরেকত্রিকরন, দেশে ও বিদেশে ব্যক্তিগত নিরাপত্তা, সামাজিক যোগাযোগের মাধ্যম, সাইবার অপরাধ, সাইবার নিরাপত্তা, স্বাস্থ্য সচেতনতা, গন্তব্য দেশের আইন-কানুন, নিয়ম-নীতি, ভাষা, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা প্রদান করতে সক্ষম হব যা কর্মীদের অভিবাসন প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে কাজে লাগবে।

অনুষ্ঠানে ১০০ জন বিদেশগামী কর্মী ছাড়াও উপস্থিত ছিলেন আইসিএমপিডি, হেলভেটাস বাংলাদেশ, ব্র্যাক, রামরু, ওয়্যারবী, ওকাপ, সিসিডিএ-এর প্রতিনিধিবৃন্দ।