All posts by jitu

নোয়াখালীতে জুয়ার আসর থেকে ৭ জুয়াড়ি গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলা থেকে ৭ পেশাদার জুয়াড়ি গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ ৬ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ৬নং নোয়াখালী ইউনিয়নের আবুল হাশেমের ছেলে আবদুল জলিল (৪২), মৃত এমলাক হোসেনের ছেলে আলমগীর হোসেন (৪০), মো. খোকনের ছেলে আবদুর রশিদ (৩০), মৃত সফি উল্যাহর ছেলে সুমন (৩৫), মৃত মফিজ উল্যাহর ছেলে আবদুল করিম (৫০) তিরানব্বই শল্যা গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে মো. তাজুল ইসলাম (৩০) ও আবদুল্যাহপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. মামুন (৩৫) ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নোয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৌজা গ্রামের ঠক্কর এলাকার নির্মাণাধীন স্বপ্নীল কটেজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসর বসার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় জুয়া আইনে মামলা হয়েছে।

চাঁদপুরে রেলওয়ের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, ক্ষুদ্র ব্যবসায়ীদের বোবা কান্না

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের মৈশাদীর অর্ধশত বর্ষি তালতলা বাজারের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীদের বোবা কান্নায় ভারি হয়ে ওঠে মৈশাদী এলাকা।

বৃহষ্পতিবার (১৫ সেপ্টেম্বর) চাঁদপুর-লাকসাম রেলপথের মৈশাদীতে দিনব্যাপী এ উচ্ছেদ অভিযানের আওতায় ছোট বড় মিলিয়ে প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ছিল।

রেলওয়ে কর্তপক্ষ জানান, দোকান মালিকদেরকে নোটিশ দেয়া সত্ত্বেও তারা নিজ দায়িত্বে এসব অবৈধ স্থাপনা সড়িয়ে নেয়নি। তাই এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিাস্ট্রেট সুচিত্র নন্দন দাস, চট্টগ্রাম ডিভিশনাল রেলওয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম।

এদিকে শতাধিক দোকান উচ্ছেদের বিষয়ে মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটওয়ারী তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে বলেন, আমি হতবাক, আমার প্রিয় মৈশাদী গ্রামের তালতলা বাজারটি রেলওয়ের যৌথ উচ্ছেদ অভিযানের কবলে পড়ে বিধ্বস্ত। আমার জন্মের পর থেকে দেখে আসছি এই বাজারটি প্রতি বুধবার হাট বসতো। এই গ্রামের মানুষ গুলো শহরের সকল সুযোগ সুবিধা এ বাজার থেকে পেতো।প্রধানমন্ত্রীর গ্রাম হবে শহর তারই বহিঃপ্রকাশ ছিল এই বাজারটি। কি এতো জরুরী প্রয়োজন হলো ৫০ বছরের বাজারটিতে ২শ’ পরিবার কর্ম করে পরিবার পরিজন নিয়ে চলতেন। দায়িত্বশীল মহল কি এই ২শ’ পরিবারের মানবিক বিষয়টি একবারের জন্যও ভেবেছেন? আজ যে সকল পথচারী এই বাজারের উপর দিয়ে গেছেন তাদের সবার চোখের পানি পড়েছে। আর যে ২শ’ পরিবার ক্ষতিগ্রস্হ হলেন তাদের বোবা কান্না কি দায়িত্বশীল মহলের হৃদয়ে পৌছাবে?

তিনি আরো বলেন, সবচেয়ে বেদনাদায়ক বিষয় ছিল একটি ছাত্র চাঁদপুর জেলা প্রশাসক এর দরিদ্র ফান্ডের শিক্ষা বৃত্তি নিয়ে এমবিবিএস ডাক্তার হওয়ার শেষ পর্যায়ে আছেন। তাঁর বাবা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে করোনার সময় মারা যান। এই বাজারে তার বাবার রেখে যাওয়া একটি দোকান ছিল, সে দোকানের আয় দিয়ে কোন মতে তার মা সংসারটি চালিয়ে যেতেন। ছেলেটি সকালে ভোরে ছুটি নিয়ে ঘটনাস্হলে তার বাবার রেখে যাওয়া কাগজ পত্র দায়িত্বশীল কর্মকর্তাদের দেখানো ও বলার চেষ্টা করেছিল। কিন্তু কে শুনে কার কথা। এই পরিবারটি কি করবে, কোথায় গিয়ে দাঁড়াবে? ছেলেটি ডাক্তারি পড়বে নাকি তার মা’র দেখা শুনা করবে?

এসময় চাঁদপুর লাকসাম রেলরুটের কানুনগো কাউছার আহমেদ, চাঁদপুর রেলওয়ে থানার ওসি মুরাদুল্লা বাহার, মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে ২০০৬ সালের হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রামে আমানগণ্ডা এলাকায় ২০০৬ সালের ট্রাক ড্রাইভার জয়নাল আবেদীন হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই ঘটনায় অপর এক আসামিকে ১০ বছরের সশ্রম কারদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ১ লক্ষ টাকা করে এবং কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলাটির রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সেলিনা আক্তার। তবে দ-প্রাপ্ত তিন আসামিই মামলা চলাকালীন সময়ে জামিনে গিয়ে পলাতক রয়েছে।

রাষ্ট্র্র পক্ষের পক্ষের আইনজীবী মো: মজিবুর রহমান বাহার জানান, ২০০৬ সালের ২০ জুন চৌদ্দগ্রামের আমানগণ্ডা এলাকায় ট্রাক লুট করার সময় চালক জয়নাল আবেদীনকে খুন করা হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তে পুলিশ বিভিন্ন স্থান থেকে আসামি আহসান উল্যাহ, মোঃ হোসেন ও মোঃ শামসুল হককে গ্রেফতার করে। আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এই মামলায় ১৬ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করে। ২০০৭ সালে ১ মার্চ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়।

মামলার আইনজীবী জানান, আসামিরা মামলার চলাকালীন সময়ে জামিনে গিয়ে পলাতক রয়েছে।

গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগে পাঠচক্রের উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার:

গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগে পাঠচক্রের উদ্বোধন করা হয়েছে। বিভাগের শিক্ষক  কুমিল্লার  কৃতি সন্তান সরোজ মেহেদীর উদ্যোগে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মিডিয়া ল্যাবে আয়োজিত এ পাঠচক্রের উদ্বোধন ঘোষণা করেন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম। ‘ব্যক্তিত্ব, মনন ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠ’ স্লোগান নিয়ে প্রতি ১৫ দিন অন্তর অন্তর এ পাঠচক্র অনুষ্ঠিত হবে।

পাঠচক্রে বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা যোগ দিয়ে আলোচনায় অংশ নেন। উদ্বোধনী দিনে শিক্ষার্থীরা নন্দিত লেখক প্রয়াত হুমায়ূন আহমেদের ‘জীবন কৃষ্ণ মেমোরিয়াল হাইস্কুল ও সাহিত্যে’র বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাঠচক্রকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঞ্চার হয়।

উদ্বোধনী বক্তব্যে চেয়ারপার্সন অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম বলেন, হুমায়ূন আহমেদ সমকালীন সাহিত্যিকদের মধ্যে একটি উজ্জ্বল নক্ষত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি প্রতিভা। তার গল্প বলার ধরন, ভাষার ব্যবহার, উপমা-প্রয়োগ, কাহিনির গাঁথুনী প্রভৃতি অনুসরণযোগ্য। তিনি বিভাগের শিক্ষার্থীদের গণমানুষের কাছে পৌঁছাতে হুমায়ূন আহমেদের মতো সহজভাবে গল্প উপস্থাপন করার প্রতি গুরুত্বারোপ করেন।

পরে ‘জীবন কৃষ্ণ মেমোরিয়াল হাইস্কুল’ বইটি নিয়ে সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান, আরিয়ান রহমান আকাশ, রোদেলা বিন্তু, ষষ্ঠ সেমিস্টারের মেহেদী হাসান, তাহমিনা ইমু, দ্বিতীয় সেমিস্টারের ফিরোজ আহমেদ রিয়াদ, জুবায়ের আহমেদ, সামান্থা আলী, প্রথম সেমিস্টারের পারভেজ ইমাম, মোদাচ্ছের রহমান, শাহরিয়া সওদাগর বহ্নি নিজেদের মতামত তুলে ধরেন।

দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী আবু তালহা বলেন, আজকের পাঠচক্র থেকে আমরা অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি। আমরা সরোজ মেহেদী স্যার ও বিভাগের চেয়ারপার্সন স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের পাঠ্যাভ্যাস তৈরিতে এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য।

প্রথম সেমিস্টারের শিক্ষার্থী তমাল ফরাজী বলেন, এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা এমন একটি উদ্যোগ দেখে ও এতে অংশ নিতে পেরে খুবই উল্লসিত। আশা করি এভাবেই আমরা পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য ও বাইরের দুনিয়া সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে পারবো।

সপ্তম সেমিস্টারের তাসমি হায়দার বলেন, আমরা আজ উচ্ছ্বসিত। এ উচ্ছ্বাস নতুন কিছু শিখতে পারার। আমরা দুইজন সম্মানিত শিক্ষককে ধন্যবাদ জানাই। একইসঙ্গে এ উদ্যোগ যেন চলমান থাকে সে অনুরোধ করি। আমরা ভবিষ্যতে এ পাঠচক্রের মাধ্যমে নতুন নতুন বই পড়ে নতুন জ্ঞান লাভের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে পারব বলে আশা করি।

বিভাগের শিক্ষক সরোজ মেহেদী বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ে জ্ঞানের সম্মিলন ঘটিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। এ লক্ষ্যেই এ আয়োজনের উদ্যোগ নিয়েছি। আমি বিভাগর চেয়ারপার্সন মহোদয়, অন্যান্য শিক্ষকসহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানাই এমন উদ্যোগকে সফল করার জন্য। এ উদ্যোগ অব্যাহত রাখতে যা যা করার সবই করা হবে।

পাঠচক্রের শেষে অনুষ্ঠানটি আয়োজনে সক্রিয় ভূমিকা নেওয়ার বিভাগের শিক্ষার্থী আরিয়ান রহমান আকাশকে একটি বই উপহার দেন শিক্ষক সরোজ মেহেদী। পরে বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম বইটি শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

চ্যাম্পিয়নস লিগ: পিএসজি, নাপোলি, এসি মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি ও বেনফিকার জয়

 

স্পোর্টস ডেস্ক:

গত রাতে চ্যাম্পিয়নস লিগে ম্যাচগুলোতে পিএসজি, নাপোলি, এসি মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি ও বেনফিকা জয় পেয়েছে।  এছাড়া  চেলসি  বনাম  সালজবুর্গ, শাখতার  বনাম সেল্টিক  এবং কোপেনহেগেন বনাম  সেভিয়া ম্যাচটি  ড্র হয়েছে। গত রাতে মেসি দুটি রেকর্ড গড়েছেন।

রেঞ্জার্স বনাম নাপোলি ম্যাচ:

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর মাত্তেও পলিতানো, জিয়াকোমো রাসপাতোরি ও তানগগুই এনদোম্বেলের দ্বিতীয়ার্ধের তিন গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে নাপোলি। ঘটনাবহুল ম্যাচে তিনটি পেনাল্টি পায় নাপোলি, এর দুটিই রেঞ্জার্সের গোলকিপার অ্যালান ম্যাকগ্রেগর রুখে দেন, নয়তো ইতালির ক্লাবটির জয়ের ব্যবধান হতে পারত আরও বড়। এ ম্যাচটি খেলার সময় ম্যাকগ্রেগরের বয়স ছিল ৪০ বছর ২৬৬ দিন। চ্যাম্পিয়নস লিগে খেলা পঞ্চম বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় তিনি।

এসি মিলান  বনাম দিনামো জাগরেব:

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে চেলসিকে হারিয়েছিল দিনামো জাগরেব। মিলানের মাঠ সান সিরোতেও ৪৫ মিনিটে অলিভিয়ের জিরুর গোল, দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই সায়েলেমায়েকার্সের গোল-মিলান এগিয়ে যায় ২-০ ব্যবধানে। ৫৬ মিনিটে দিনামো একটি গোল ফেরত দিলেও ৭৭ মিনিটে মিলানের জয়ের ব্যবধান বাড়ান পবেগা। ৯ বছরের মধ্যে এই প্রথম চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে জয় পেয়েছে মিলান।

চেলসি ১: ১ সালজবুর্গ :

চেলসির ডাগআউটে অভিষেকে জয়ের সুবাসই পাচ্ছিলেন স্টামফোর্ড ব্রিজের দলটির ইংলিশ কোচ গ্রাহাম পটার। ৪৮ মিনিটে রাহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় চেলসি। কিন্তু ৭৫ মিনিটে পটারের জয়ের স্বপ্ন ভাঙেন নোয়াহ ওকাফোর। শেষ দিকে চেলসির দুই বদলি খেলোয়াড় হাকিম জিয়েখ ও আরমান্দো বোরহা ভালো কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। স্টার্লিংয়ের গতকালের গোলটি ছিল চ্যাম্পিয়নস লিগে তাঁর ২৫তম। চ্যাম্পিয়নস লিগে স্টার্লিংয়ের চেয়ে বেশি গোল আর মাত্র একজন ইংলিশ ফুটবলারেই আছে—ওয়েই রুনি (৩০টি)।

শাখতার ১: ১ সেল্টিক:

বোন্দারেঙ্কোর আত্মঘাতী গোলে নিজেদের মাঠে ১০ মিনিটেই পিছিয়ে পড়ে শাখতার। কিন্তু মিখাইলো মুদরিকের অসাধারণ এক গোলে ২৯ মিনিটেই সমতায় ফেরে তারা। শেষ পর্যন্ত সেল্টিকের সঙ্গে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে ইউক্রেনিয়ান ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগে ৩৪টি অ্যাওয়ে ম্যাচে মাত্র ২টি জয় সেল্টিকের।

রিয়াল ২: ০ লাইপজিগ

৭৯ মিনিট পর্যন্ত কোনো গোল নেই। এরপর চোখধাঁধানো দুটি গোল। ৮০ মিনিটে ফেদেরিকো ভালভের্দে আর যোগ করা সময়ের প্রথম মিনিটে মার্কো আসেনসিও—এ দুজনের অসাধারণ দুটি গোলে লাইপজিগের বিপক্ষে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।  এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচের সব কটিই জিতেছে রিয়াল মাদ্রিদ।

ম্যান সিটি ২: ১ ডর্টমুন্ড

এ ম্যাচের গল্পটাও অনেকটাই রিয়াল-লাইপজিগের মতো। ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদে ৫৬ মিনিটে এগিয়ে যায় বরুসিয়া ডর্টমুন্ড। কিছুতেই গোল পাচ্ছিল না ম্যান সিটি। অবশেষে পেপ গার্দিওলার দলকে কাঙ্ক্ষিত সেই গোল এনে দেন বরুসিয়ারই সাবেক স্ট্রাইকার আর্লিং হলান্ড। ৮০ মিনিটে তাঁর অসাধারণ গোলের ৪ মিনিট পর জোয়াও কানসেলোর গোল। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি।  ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে ২১ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়েছে ম্যান সিটি।

কোপেনহেগেন ০: ০ সেভিয়া

গ্রুপ ‘জি’তে এই ম্যাচ দিয়েই প্রথম পয়েন্ট পেয়েছে কোপেনহাগেন ও সেভিয়া। ম্যাচের শুরুতে স্পেনের দল সেভিয়া ছড়ি ঘোরালেও শেষ দিকে ভালো খেলেছে ডেনমার্কের কোপেনহাগেন। গোলশূন্য ড্র ম্যাচে দুই দলের রক্ষণই ছিল দারুণ জমাট। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে সবশেষ চার ম্যাচে কোনো গোল খায়নি কোপেনহাগেন

জুভেন্টাস ১: ২ বেনফিকা

ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। কিন্তু মিলিকের করা গোলটি ধরে রাখতে পারেনি তুরিনের দলটি। ৪৩ মিনিটে বেনফিকাকে সমতায় ফেরান জোয়াও মারিও। ৫৫ মিনিটে নেরেস কাম্পোসের গোলে এগিয়ে যায় তারা। এরপর আর গোল শোধ করতে পারেনি জুভেন্টাস। গ্রুপ পর্বে এই নিয়ে শুরুর দুই ম্যাচেই হারল ইতালির ক্লাবটি। ১৯৯৭ সালের পর এই প্রথম ইউরোপিয়ান প্রতিযোগিতায় ইতালির মাটিতে জয় পেল বেনফিকা।

ম্যাকাবি হাইফা ১: ৩ পিএসজি

ইসরায়েলের স্যামি অফার স্টেডিয়ামে ২৪ মিনিটেই পিছিয়ে পড়ে পিএসজি। কিন্তু যে ম্যাচে লিওনেল মেসি, নেইমার, এমবাপ্পে—এই ত্রয়ী জ্বলে উঠবেন, সে ম্যাচে কি আর পিএসজি হারতে পারে! ৩৭ মিনিটে পিএসজিকে সমতায় ফেরান মেসি। এরপর দ্বিতীয়ার্ধে এমবাপ্পে ও নেইমারের গোলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে প্যারিসে ফিরেছে ক্রিস্তফ গালতিয়েরের দল। চ্যাম্পিয়নস লিগে টানা ১৮ মৌসুম গোল করা প্রথম খেলোয়াড় লিওনেল মেসি। করিম বেনজেমা টানা ১৭ মৌসুমে গোল করেছেন।

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নি’হত

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুমিল্লায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নি’হত হয়েছেন। এসময় আ’হত হয়েছেন আরো দুজন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বেলতলি বিশ্বরোড এলাকায় এ দু’র্ঘটনা ঘটে।

নি’হতরা হলেন, সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামের আলফু মিয়ার ছেলে ইমান হোসেন (৩০), একই ইউনিয়নের কিসমতপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে জয়নাল আবেদীন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি পেছন থেকে এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃ’ত্যু হয়। আরও দুজন আ’হত হয়েছেন।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নি’হতদের ম’রদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আ’হতরাও সেখানে চিকিৎসা নিচ্ছেন। ম’রদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। দু’র্ঘটনাকবলিত অটোরিক্সা এবং বাস দুইটিই আমাদের হেফাজতে আছে।

সচিব পদে বড় রদবদল

ডেস্ক রিপোর্টঃ

সচিবালয়ে রদবদল করা হয়েছে। তিন সচিবের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

নাহিদ রশীদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তিনি এর আগে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক ছিলেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই আদেশ ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

এছাড়া কাজী ওয়াছিউদ্দিনকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

মু. মোহসিন চৌধুরীকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম আর নেই

 

ডেস্ক রিপোর্টঃ

বিএনপির ভাইস-চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টা ৩০ মিনিটে গুলশানে নিজ বাসায় ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।

তার মৃত্যুতে দলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

প্রবীণ রাজনীতিক শাহ মোয়াজ্জেম হোসেন ১৯৩৯ সালের ১০ জানুয়ারি মুন্সীগঞ্জ জেলার দোগাছি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন স্কুলশিক্ষক।

১৯৭০ ও ১৯৭৩ সালের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন প্রবীণ এই রাজনীতিক। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পার্লামেন্টে প্রথমবারের মতো চিফ হুইপ নির্বাচিত হন। ১৯৭৩ সালের নির্বাচনের পর দ্বিতীয়বারের মতো চিফ হুইপ নির্বাচিত হন তিনি।

রাজনৈতিক পটপরিবর্তনে আশির দশকে শাহ মোয়াজেম হোসেন জাতীয় পার্টির মহাসচিব, এরশাদ সরকারের মন্ত্রী, সংসদ উপনেতা ও উপ-প্রধানমন্ত্রী হন।

কিন্তু তাকে ১৯৯২ সালে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়। তারপর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দেন। সর্বশেষ তিনি বিএনপির ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

দেশবাসী চলমান উন্নয়নের ধারাবাহিকতা চাইলে আবারও আ’লীগকে ভোট দেবে: প্রধানমন্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

দেশবাসী চলমান উন্নয়নের ধারাবাহিকতা চাইলে আবারও আওয়ামী লীগকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সবাই নির্বাচনে অংশ গ্রহণ করুক সেটাই আমরা চাই। আর যদি কেউ না করে সেটা যার যার দলের সিদ্ধান্ত, সেজন্য আমাদের সংবিধান তো আমরা বন্ধ করে রাখতে পারি না। সংবিধানের ধারা অনুযায়ী দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে।

আমরা চাই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক।

আগামী নির্বাচনে আওয়ামী লীগ জোটবদ্ধ থাকবে না এককভাবে অংশগ্রহণ করবে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি আজ বুধবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন। সাম্প্রতিক ভারত সফর নিয়ে গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, আগামীর নির্বাচনে আওয়ামী লীগ জোটবদ্ধভাবে করবে না এককভাবে করবে তা সময়ই বলে দেবে। আমরা ১৪ দল করে জোটবদ্ধভাবে নির্বাচন করেছি। জাতীয় পার্টি আলাদা নির্বাচন করেছে। তবে, আমাদের সঙ্গে সমঝোতায় ছিল। কিন্তু, ভবিষ্যত নির্বাচনে কে কোথায় থাকবে তাতো সময়ই বলে দেবে। আর আওয়ামী লীগ উদার ভাবে কাজ করে, এর দরজা খোলা।

তিনি দেশের আর্থসামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, এত কাজ করার পর জনগণ নিশ্চই আওয়ামী লীগকে ভোট দেবে, সেটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যদি এই চলমান উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে চান, না চাইলে তো কিছু করার নেই। সেটা জনগণের ইচ্ছে। সেক্ষেত্রে নির্বাচনে যারা সবসময় আমাদের সঙ্গে ছিল তারা আমাদের সাথে থাকবে এতে কোনো আপত্তি নেই।

যেকোনো নির্বাচনের ক্ষেত্রে মনোনয়নে পরিবর্তনটা খুব স্বাভাবিক ব্যাপার। ক্ষেত্রমতে আমরা যাচাই করে দেখবো কার জেতার সম্ভাবনা আছে কার নেই তাছাড়া এখনও নির্বাচনের এক বছরেরও বেশি সময় বাকী আছে। সময় যত যাবে ততই বিষয়টা পরিস্কার হবে। আমাদের সঙ্গে কে থাকবে, কে থাকবে না বা নতুন জোট হবে কি হবে না, আর নতুন জোট হলে হোক, অসুবিধা নাই তো, বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেব, টানা তিন মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায়, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় অনেকেই ভুলে গেছেন ’৭৫ এর পর দেশে বারবার ক্যু হচ্ছিল। কে কখন কি হয়ে যায় তার ঠিক ছিল না, এই ছিল বাংলাদেশের অবস্থা।

প্রধানমন্ত্রী ‘টক শো’ আয়োজকদের উদ্দেশ্য করে বলেন, আজকে আপনারা এত কথা বলেন, টক শো করেন, কিন্তু, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে কে এত কথা বলেছে বলেন তো? কেউ সে সুযোগও পায়নি। কারণ, কথা বলার কোনো অধিকার ছিল না।

তিনি বি