All posts by jitu

বরুড়ায় মাদক, গুজব, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে বরুড়া উপজেলার আড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি, অর্জন, সাফল্য ও লক্ষ্য সমূহের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও মাদক, গুজব, সাম্প্রদায়িকতা, অপপ্রচার, অপরাজনীতি এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তফা।

সমাবেশে বক্তাগণ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, এ অগ্রগতির ধারা অব্যাহত রাখতে গুজব, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি, অপপ্রচারকে প্রতিরোধ করতে হবে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান। বক্তাগন বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে মানুষকে এই অপারাধ গুলির বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ তরিকুল ইসলাম, ১২ নং আড্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন বাদল, আড্ডা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামাল পাশা, বরুড়ার সহকারী শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন ।

আরো বক্তব্য রাখেন, আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াদুদ মিয়াজী, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আহমেদ হাফিজ ইকবাল, স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ মজিবুল হক খোকন, আড্ডা ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী মফিজ তালুকদার প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন আড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোশারফ কামাল। মহিলা সমাবেশের পূর্বে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

কুমিল্লায় ছিন্নমূল ও দরিদ্র শিশুদের জোরপূর্বক বলৎকারের অভিযোগ: প্রধান আসামি গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:
ছিন্নমূল ও দরিদ্র পরিবারের শিশুদের (অল্প বয়স্ক ছেলেদের) বিভিন্ন প্রলোভন ও পূর্বের ভিডিও’র ভয় দেখিয়ে জোরপূর্বক বলৎকারের অভিযোগে সুমন মিয়া (৩৬) নামে একজন আসামী র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কর্তৃক গ্রেফতার।

গত ০৪ সেপ্টেম্বর সকাল ৮ টায় রাশেদ (ছদ্মনাম) ভিকটিমদেরসহ র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা অফিসে এসে তার বিস্কুট ফ্যাক্টরীতে কর্মরত তিনজন শিশু বলৎকারের বিষয়ে একই ফ্যাক্টরীতে কর্মরত সুমন মিয়া (৩৬) এর বিরুদ্ধে মৌখিকভাবে একটি অভিযোগ দায়ের করেন। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় তা আমলে নিয়ে তাৎক্ষনিকভাবে র‌্যাব-১১, সিপিসি-২ ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তে তারা বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে।
উক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ০৪ সেপ্টেম্বর বিকেল পৌণে ৩ টার সময় আসামী সুমন মিয়া (৩৬), পিতা- কবির হোসেন, মাতা- জোহরা খাতুন, সাং- ছেচড়া পুকুরিয়া, পোষ্ট- রাধানগর-৩৫১০, থানা- দেবিদ্বার, জেলা- কুমিল্লা’কে বিসিক শিল্পনগরী এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে প্রায় ০২ বছর যাবৎ জনৈক রাশেদ (ছদ্মনাম) সাহেব এর বিস্কুট ফ্যাক্টরীতে কর্মরত আছে। অল্প বয়স্ক ছেলেদের বলৎকার তার এক ধরনের স্বভাবে পরিণত হয়েছে। সে বিভিন্ন সময়ে অল্প বয়স্ক ছেলেদের উক্ত বিস্কুট ফ্যাক্টরীতে কাজের জন্য নিয়ে আসত। পরবর্তীতে তাদের সাথে মামা-ভাগ্নের সম্পর্ক তৈরী করে তাদেরকে বিভিন্ন সময় ভাড়া বাসায় নিয়ে যেয়ে ভয়-ভীতি প্রদর্শন করে জোরপূর্বক বলৎকার করত এবং তা ভিডিও ধারণ করে রাখত। গত ০১ জুলাই হতে গত ০৩ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ভিকটিম মোঃ রিপন (১৪) (ছদ্মনাম), মোঃ কামাল (১৫) (ছদ্মনাম) ও মোঃ আলম (১৫) (ছদ্মনাম) সহ আরো অনেককে কুমিল্লা সদরের ধর্মপুরের ভিক্টোরিয়া ডিগ্রী কলেজ মসজিদ গেইট সংলগ্ন একটি ছাত্রাবাসের রুমের ভিতরে এবং দৌলতপুর সাকিনস্থ দৌলতপুর টিএনটি মোড় সংলগ্ন আসামীর বর্তমান ভাড়া বাসায় নিয়ে ভিকটিমদেরকে বলৎকার করে বলৎকারের ছবি ও ভিডিও নিজের মোবাইলে সংরক্ষণ করে রাখে ও উক্ত ঘটনা কাউকে না বলার জন্য ভয়-ভীতি প্রদর্শন করে। পরবর্তীতে বিভিন্ন সময় ভিকটিমদেরকে সংরক্ষিত ভিডিওর ভয় দেখিয়ে পুনরায় বলৎকার করে। সে আরো স্বীকার করে যে, রেলস্টেশন ও বাসস্টেশনের ছিন্নমূল অল্প বয়সী ছেলেদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার ভাড়া বাসায় নিয়ে যেত এবং তাদেরকেও জোরপূর্বক বলৎকার করত। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর মোবাইল পর্যালোচনা করে তার মোবাইলে বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিও পাওয়া যায় যা সে মেসেঞ্জার গ্রুপ  “Maja lao ”সহ অন্যান্য গ্রুপে আপলোড করতো।

কোতয়ালী মডেল থানায় আসামিদের হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্লাস্ট কুমিল্লার নতুন কমিটি: সভাপতি এড. ফেরদৌস,  সহ-সভাপতি এড. দোলন

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক এড. আব্দুল মোমিন ফেরদৌস ব্লাস্ট কুমিল্লা ইউনিটের সভাপতি পদে পুর্ণনির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাস্ট) কুমিল্লা ইউনিটের কমিটির মেয়াদ একবছর।  ৫ সেপ্টেম্বর দুপুরে ব্লাস্টের কার্যনির্বাহী কমিটির সভায় নতুন কমিটি গঠন করা হয়।

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মোমিন ফেরদৌসকে সভাপতি ও এডভোকেট নবেন্দু বিকাশ সর্বাধিকারী দোলনকে সহ- সভাপতি নির্বাচিত করে ব্লাস্ট কুমিল্লা ইউনিটের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ২০২২-২০২৩ মেয়াদের জন্য পুর্ণনির্বাচিত করা হয়।

কমিটির অপরাপর সদস্যরা হচ্ছেন, ব্লাস্ট কুমিল্লা ইউনিটের সাবেক সভাপতি ও লাকসাম উপজেলা চেয়ারম্যান এড. ইউনুস ভুইয়া ,  জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোঃ আহসান উল্লাহ খন্দকার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আবু তাহের, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মোঃ শরীফুল ইসলাম, ব্লাস্টের সাবেক সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. সৈয়দ নুরুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. শামসুর রহমান ফারুক, সাবেক সাধারণ সম্পাদক এড. মোঃ সহিদউল্লাহ, জেলা আইনজীবী সমিতির সদস্য এড. একরামুল হক নাসিম ও এড. বদিউল আলম সুজন।

নির্বাচনী সভা পরিচালনা করেন, ব্লাস্ট কুমিল্লা ইউনিটের কো-অর্ডিনেটর এডভোকেট শামীমা আক্তার জাহান।
উল্লেখ্য, এড. আব্দুল মোমিন ফেরদৌস লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ বি বাংলাদেশ এর কেবিনেট সদস্য, লায়ন্স ক্লাব অব কুমিল্লার সাবেক সভাপতি, রেডক্রিসেন্ট সোসাইটি, কুমিল্লার আজীবন সদস্য, আঞ্জুমানে মফিদুল ইসলামের আজীবন সদস্য, কুমিল্লা আইন কলেজের সাবেক ভিপি ছিলেন। এছাড়াও তিনি একাধিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।

উল্লেখ্য, ব্লাস্ট দীর্ঘদিন যাবত আইনী সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের আইনগত অধিকার সুরক্ষায় গ্রাম আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রতিটি আদালতে বিনামূল্যে মামলা পরিচালনা করে আসছে। এ ছাড়া ব্লাস্ট সাধারণত পারিবারিক, ফৌজদারী, দেওয়ানী, ভূমির মালিকানা ও মৌলিক অধিকার নিয়ে আইনী পরামর্শ ও সহায়তা দিয়ে থাকে। এর পাশাপাশি ব্লাস্ট বিকল্প বিরোধ নিষ্পত্তি, জনস্বার্থে মামলা পরিচালনা, বৈষম্যমূলক আইনসমূহ সংশোধনের জন্য অধিপরামর্শ ( এ্যাডভোকেসি) কার্যক্রম পরিচালনা করে থাকে। ব্লাস্ট মানবাধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করে।

বিজয়পুর বাজা‌রে মেয়াদহীন ঔষধ ও অন্যান্য পণ্য বিক্রি: তিন প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

 

স্টাফ রিপোর্টার:
জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লার সদর দ‌ক্ষিণ উপ‌জেলার বিজয়পুর বাজা‌র এলাকার নিত‌্যপ‌ণ‌্য, মি‌ষ্টির দোকান ও ফা‌র্মেসীগু‌লো‌তে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

সোমবার (৫ সেপ্টেম্বর)  সকাল সা‌ড়ে ১০টা থে‌কে দেড়টা পর্যন্ত  অভিযান পরিচালনাকালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উ‌দ্দে‌শ্যে সংরক্ষণ এবং অনু‌মোদনহীন পণ‌্য ফা‌র্মেসী‌তে সংরক্ষণ করায় মেসার্স মে‌ডি‌সিন হাউজ‌কে ১৫ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ ক‌রে ধ্বংস করা হয়। ভোক্তা‌দের প্রতিশ্রুত মি‌ষ্টি যথাযথভা‌বে সরবরাহ না করায় মেসার্স মামার বা‌ড়ি সুইটস এন্ড ফাস্টফুড‌কে ৩ হাজার টাকা এবং অনু‌মোদনহীন পণ‌্য বিক্রয় করায় আল ম‌দিনা কন‌ফেকশনা‌রি‌কে ৩ হাজার টাকা জ‌রিমানাসহ তিন প্রতিষ্ঠান‌কে ২১ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং সকল‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন মে‌নে ব‌্যবসা প‌রিচালনার নি‌র্দেশনা দেওয়া হয়। এছাড়াও আজ উক্ত এলাকার মু‌দি, ফল, মাছ, মাংস ও সবজির দোকা‌নেও তদার‌কি করা হয় এবং সকল‌কে ভোক্তা অ‌ধিকার লঙ্ঘণ না করার নি‌র্দেশনা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লার সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে চলা এ অ‌ভিযা‌নে জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

কাতারে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির কৌশল নির্ধারণ কর্মশালা অনুষ্ঠিত

 

ইউসুফ পাটোয়ারী লিংকন:

বাংলাদেশ দূতাবাস, দোহার উদ্যোগে দূতাবাস প্রাঙ্গণে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির কৌশল নির্ধারণ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশর রাষ্ট্রদূত মোঃ জসীম উদ্দিন।

শুরুতে দুতাসের প্রথম সচিব মাহাদী হাসান অনুষ্ঠানটির উদ্দেশ্য ও গুরুত্ব বিশ্লেষণ করে প্রাসঙ্গিক বিষয়াদি ব্যাখ্যা করেন। “জাতীয় উন্নয়ন ও রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির উপায় অন্বেষণ, প্রেক্ষিত কাতার” শীর্ষক মূল প্রেজেন্টেশন প্রদান করেন দূতাবাসের মিনিস্টার ডঃ মোঃ মুস্তাফিজুর রহমান। তাঁর আলোচনার বিষয়বস্তু ছিল রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির ক্ষেত্রে কাঠামো, আইন ও কার্যগত প্রতিবন্ধকতাসমূহ, অপ্রতিষ্ঠানিক চ্যানেল নিয়ন্ত্রণের উপায় এবং রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির বিভিন্ন বিষয়াদি।

উক্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, ব্যাংকিং, নন-ব্যাংকিন ফিনান্সিয়াল সেক্টর ও এক্সেঞ্জ হাউজের প্রতিনিধিবৃন্দ এবং কাতারের বিভিন্ন এলাকা হতে আগত স্টেকহোল্ডারগণ। আলোচকগণ কাতার হতে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণে বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন। বৈধপথে রেমিটেন্স প্রেরণে ভোগান্তি ও বাধাসমূহ দূরীকরণ সম্ভব হলে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে বলে তারা জানান। হুন্ডিব্যবসায়ীদের বিরুদ্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং ওয়েজ অনার্স বন্ডে বিনিয়োগ বিধি নিষেধ শিথিল করার জন্যও তারা আহবান জানান। এছাড়া এ আলোচনায় রেমিটেন্স প্রেরণে প্রতিবন্ধকতা দূরীকরণ ও প্রবাহ বৃদ্ধিতে মতামত উঠে আসে।

রাষ্ট্রদূত মো জসীম উদ্দিন আগত সকল অতিথিদেরকে এই আয়োজনে অংশগ্রহণ করায় ধন্যবাদ জ্ঞাপন করন। তিনি তাঁর বক্তব্যে বলেন, গত এক দশক ধরে জিডিপি প্রবৃদ্বিসহ সকল ক্ষেত্রে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। সময়ে কোভিড মহামারি ও ইউরোপের যুদ্ধ প্রবাহ বাংলাদেশসহ সারা বিশ্বের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। বহুমাত্রিক অর্থনীতির বাংলাদেশ সবসময় সংকট কাটিয়ে এসেছে বলে নীতি উল্লেখ করেন। পরবাসীদের কষ্টার্জিত আয় বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে আখ্যায়িত করে তিনি সকলকে বৈধ পথে রেমিটেন্স প্রেরণের আহবান জানান। তিনি বলেন, প্রবাসীদের বৈধ চ্যানেলে রিমিটেন্স প্রেরণে যারা নিরুৎসাহিত করেন, যারা হুন্ডি ব্যবসার সাথে জড়িত, তারা কখনোই দেশের বন্ধু হতে পারে না। তাদেরকে সামাজিকভাবে প্রতিরধের জন্য আহবান জানিয়ে তিনি বলেন প্রয়োজনে দুতাবাস এ বিষয়ে কঠোর ভুমিকা গ্রহণ করবে। বিভিন্ন সংঠনের সদস্য, সাংবাদিক, সিআইপি, রেমিটেন্স সম্মাননাপ্রাপ্ত, বাংলাদেশি কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গসহ সকলকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্লাটফর্মে বৈধপথে অর্থ প্রেরণের বিষয় সচেতনতা সৃষ্টির জন্য আহবান জানান।

উক্ত কর্মশালায় প্রাপ্ত সুপারিশসমুহ বিশ্লেষণ করে নীতি নির্ধারকদের নিকট পৌঁছানোর বিষয়ে তিনি আশ্বাস দেন। রাষ্ট্রদূত আরো বলেন, তিনিসহ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ প্রতি মাসে একটি নির্দিষ্ট দিনে কোন একটি এক্সচেঞ্জ হাউজে গিয়ে আনুষ্ঠানিকভাবে রেমিটেন্স প্রেরণ করবেন, যাতে করে সকলে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে উদ্বুদ্ধ হন। এ কার্যক্রমে অংশ নেয়ার জন্য তিনি সকলকে অনুরোধ জানান।

টিক্কাচর ব্রিজ থেকে মাদকসহ যুবক আটক

 

সালাহ উদ্দিন সোহেল:
কুমিল্লা সদরের টিক্কারচর ব্রীজ এলাকা হতে ১৫ বোতল ফেন্সিডিল ও ১৯ বোতল ইস্কাপসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৫ সেপ্টেম্বর রাতে সদরের টিক্কারচর ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক কারবারি হলেন কুমিল্লা সদরের দক্ষিণ চর্থা (সৈয়দ বাড়ী) গ্রামের মৃত শফিক মিয়া’র ছেলে নিশু মিয়া (৪২)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

মুরাদনগরে কয়েক যুগ ধরে একই কর্মস্থলে এক ডজন ভূমি কর্মকর্তা

স্টাফ রিপোর্টার:
কোন সরকারি কর্মকর্তা একই কর্মস্থলে তিন বছরের অধিক সময় থাকতে পারবেন না। সরকারের এমন নীতিমালা থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না কুমিল্লার মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এর কর্যালয়ে। ৩৫ থেকে ৬ বছর ধরে কর্মরত রয়েছেন ডজন খানেক ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তারা। দীর্ঘদিন চাকরির সুবাধে ডালপালা মেলেছেন তারা!

মুরাদনগর উপজেলায় ও পাশের উপজেলায় ওই সকল কর্মকর্তাদের বাড়ি হওয়ায় সকল প্রকার নিয়ম-বিধি ভঙ্গ করে নিজস্ব নিয়মে ইচ্ছামাফিক দাফতরিক কার্যক্রম পরিচালিত করছেন। এতে করে বাস্তবায়ন হচ্ছে না সরকারের লক্ষ্যমাত্রা। এ সুযোগে অনেকেই আঙুল ফুলে কলাগাছে পরিণত হয়েছেন। ফলে সহকারী কমিশনার (ভূমির) কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা।

তবে ওই সকল কর্মকর্তাদের দাবি কর্তৃপক্ষ রাখলে আমাদের কিছু করার নেই। আর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন এমন হওয়ার কথা নয়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলার সচেতন নাগরিকরা বলছেন, মাঝে মধ্যে কিছু নায়েবরা নামে মাত্র বদলি হলেও কিছুদিন পর সেই নায়েবরা পূনরায় পূর্বের কর্মস্থলে ফিরে আসে! এসডিজি বাস্তবায়ন এবং দাফতরিক কাজে গতি আনতে হলে সরকারি নীতিমালা অনুযায়ী তিন বছর পর পর বদলি জরুরি।

অনুসন্ধানে জানা যায়, উপ-সহকারি (ভূমি) কর্মকর্তা হিসেবে আব্দুল কাদির ও সৈয়দ সগির আহম্মদ ১৯৮৭ সালে উপজেলা সহকারি কমিশনার কার্যালয়ে যোগদান করেন। ৩৫ বছর ধরে এই উপজেলায় কর্মরত রয়েছেন। নজরুল ইসলাম ও হাবিবুর রহমান ১৯৮৯ সালে যোগদান করে ৩৩ বছর ধরে কর্মরত। আনোয়ারুল হক ১৯৯৪ সালে যোগদান করে ২৮ বছর ধরে কর্মরত। আবুল কালাম আজাদ ২০০৭ সালে যোগদান করে ১৫ বছর ধরে কর্মরত। রাজিব মিত্র, হালিমা আক্তার, মামুনুর রশিদ ও আকছির মিয়া ২০১১ সালে যোগদান করে ১১ বছর ধরে কর্মরত। কামরুল হাসান ভূইয়া ও মুস্তাফিজুর রহমান ২০১৬ সালে যোগদান করে ৬ বছর ধরে এই উপজেলায় কর্মরত রয়েছেন।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা ভূমি অফির্সাস কল্যান সমিতির সাধারন সম্পাদক ও পূর্বধৈইর পূর্ব ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা রাজীব মিত্র নিজে ও অনেক উপ-সহকারি কর্মকতারা একই স্থানে দীর্ঘদিন কর্মরত থাকার বিষয়টি স্বীকার করে বলেন, একই স্থানে দীর্ঘদিন চাকরির সুবাধে কিছু অধিপত্য তৈরী হওয়াটাই স্বাভাবিক! তবে তিনি দাবি করে বলেন কতিৃপক্ষ রাখলে আমাদের কিছু করার নেই। আমি ব্যাক্তিগত ভাবে চাই মুরাদনগর থেকে চলে যেতে, এখানে আমার অনেক বছর হয়ে গেছে।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হাসান জানান, নীতিমালা অনুযায়ী একই স্টেশনে ৩ বছরের অধিক থাকার নিয়ম নেই। সে জন্যই তারা এই উপজেলার বিভিন্ন ইউনিয়নে (স্টেশনে) চাকুরী করতে পারছে। যদি উপজেলা উল্লেখ করা হতো তাহলে তারা এ উপজেলায় দীর্ঘ দিন কাজ করতে পারতোনা। এর পরও ভূমি কর্মকর্তা ও কর্মচারিদের বদলির বিষয়টি জেলা প্রশাসকে হাতে। এ বিষয়ে যে কোন সিদ্ধানত ওনার বিষয়।

স্কলারশিপ নিয়ে ডাক্তারী পড়তে তূর্ণামনির রাশিয়া গমন

 

স্টাফ রিপোর্টার:

রুশ সরকারের পূর্ণ স্কলারশিপে ডক্টর অব মেডিসিনে পড়ার জন্য কবিকন্যা শামসুন সালেহীন তূর্ণা ৪ সেপ্টেম্বর ২০২২ ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে রাশিয়ার উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেন। সে মস্কোতে অবস্থিত রাশিয়ার টপ মেডিকেল রিসার্চ ইউনিভার্সিটি সেচনভে ভর্তি হয়েছে। রুশ ভাষা শেখার জন্য এক বছর সহ কোর্সটি মোট সাত বছরের।

তূর্ণা কবি এ কে সরকার শাওন ও শিক্ষাবিদ নাজমা আশেকীন শাওনের কনিষ্ঠ কন্যা। তার জ্যেষ্ঠ বোন নাজমুল সালেহীন তৃষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে যমুনা টিভিতে সাংবাদিক হিসাবে কর্মরত। মেঝো বোন আঁকিয়ে কামরুন সালেহীন তৃনা ভারত সরকারের পূর্ণ স্কলারশিপ (স্টাডি ইন ইন্ডিয়া ) পেয়ে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে অবস্থিত কলিঙ্গ ইন্সটিটিউট অব ইন্ডাষ্ট্রিয়াল টেকনোলজি (কিট) এ এরোস্পেস ইন্জিনিয়ারিং এ পড়াশুনা করছে।

তূর্ণা স্থায়ীভাবে ঢাকায় উত্তরখানে (শাওনাজ ভবন) বসবাস করলেও তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গোপালপুর সরকার বাড়ি। ইতিপূর্বে সে ভারত, নেপাল ও ভূটান সফর করেছে।

বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী সহ সকলের নিকট তিন কন্যার সুন্দর ও সোনালী ভবিষ্যতের জন্য দোয়া চেয়েছেন কবি এ কে সরকার শাওন।

দুর্দান্ত শপিং অভিজ্ঞতার ৮ বছর: দারাজ বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীর ক্যাম্পেইন শুরু

 

ডেস্ক রিপোর্ট:

দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশের  সাথে অফুরান উল্লাসে স্বাচ্ছন্দ্যদায়ক ও বিশ্বমান সম্পন্ন দুর্দান্ত শপিং অভিজ্ঞতার আট বছর উপভোগ করছেন দেশের অগণিত ক্রেতা। তাদের আনন্দকে দ্বিগুণ করতে রবিবার (০৪ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া প্রতিষ্ঠাবার্ষিকী ক্যাম্পেইনে ক্রেতারা উপভোগ করবেন আকর্ষণীয় অফার ও চমকপ্রদ সব ডিল।

দারাজের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর ক্যাম্পেইনে (লিঙ্ক) বিস্তৃত পরিসরে পাওয়া যাচ্ছে ক্রেতাদের প্রয়োজনীয় এবং পছন্দনীয় আকর্ষণীয় সব পণ্য। দেশের সবচেয়ে বিশ্বস্ত অনলাইন মার্কেটপ্লেস থেকে এখ